100% Free Service All Quranic spiritual support is 100% free. We never sell amulets, charge fees, or guarantee cures.
RuqyahAid HEALING • GUIDANCE • WELLBEING
★ Comprehensive Pillar Guide 1 min read Reviewed for Quranic Authenticity & Safety

তিব্বে নববি: রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহসম্মত চিকিৎসা ও রুকইয়াহ

সাধারণ রোগব্যাধি (মাথাব্যথা, পেটব্যথা, জ্বর, ইনফেকশন) থেকে আত্মিক সমস্যার জন্য তিব্বে নববির ধাপ ১ থেকে ১৫ এর পূর্ণাঙ্গ বিবরণ, দোয়া ও পানি পড়ার নিয়ম।

তিব্বে নববি কী এবং কীভাবে প্রয়োগ করবেন?

তিব্বে নববি বা নবির চিকিৎসা কেবল জিন-ভূতের জন্য নয়, বরং যেকোনো সাধারণ রোগব্যাধির (মাথাব্যথা, পেটের সমস্যা, জ্বর, ইনফেকশন) জন্যও সমানভাবে কার্যকর।

প্রয়োগের নিয়ম: ব্যথার জায়গায় বা রোগীর শরীরে ডান হাত রেখে দোয়াগুলো পড়তে হবে। সাথে এক বোতল পরিষ্কার পানি রাখতে হবে। প্রতিটি দোয়া পড়ার পর পানিতে ফুঁ দিতে হবে। এই পানি সারাদিন পান করতে হবে। সাধারণ রোগে একবার করলেই হয়; জটিল রোগে ৩ থেকে ৭ দিন কন্টিনিউ করতে হবে।

রুকইয়াহ করার পূর্বশর্তসমূহ (ঈমানী পরিবেশ তৈরি)

  • ১. ঘরকে সমস্ত প্রকার প্রাণীর ছবি ও মূর্তি থেকে পবিত্র করা যেন রহমতের ফেরেশতা প্রবেশ করতে পারে।
  • ২. ঘরকে সকল প্রকার গান-বাজনা ও অপসংস্কৃতি থেকে মুক্ত করা।
  • ৩. শরীরে কোনো তাবিজ-কবচ বা সুতা থাকলে তা খুলে আগুনে পুড়িয়ে ধ্বংস করা।
  • ৪. চিকিৎসক ও রোগী উভয়েরই ওজু অবস্থায় থাকা।
  • ৫. নারী রোগীর ক্ষেত্রে অবশ্যই মাহরামের উপস্থিতি এবং পূর্ণ শরয়ী পর্দা বজায় রাখা।
  • ৬. একমাত্র আল্লাহর ওপর অবিচল তাওয়াক্কুল রাখা।

হাদিসের শক্তিশালী রুকইয়াহসমূহ (ধাপ ১ - ৭)

রুকইয়াহ-১: সূরা ফাতিহা (৭ বার) সব রোগের মহৌষধ

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘সূরা ফাতিহা সব রোগের মহৌষধ।’ [দারেমি, মিশকাত]

بِسْمِ اللّٰهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ • الْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعَالَمِينَ • الرَّحْمَٰنِ الرَّحِيمِ • مَالِكِ يَوْمِ الدِّينِ • إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ • اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ • صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ
রুকইয়াহ-২: রোগীর সুস্থতার দোয়া (৭ বার) সহীহ হাদিস
أَسْأَلُ اللّٰهَ الْعَظِيمَ رَبَّ الْعَرْشِ الْعَظِيمِ أَنْ يَشْفِيَكَ

উচ্চারণ: আসআলুল্লা-হাল আযীম, রব্বাল আরশিল আযীম, আই-ইয়াশফিয়াক।

অর্থ: আমি সুমহান আল্লাহ, মহা আরশের প্রতিপালকের নিকট তোমার আরোগ্য প্রার্থনা করছি। [তিরমিজি, আবু দাউদ]

রুকইয়াহ-৩: সূরা ফাতিহার সাথে শিফার দোয়ার সংমিশ্রণ অত্যন্ত শক্তিশালী

সূরা ফাতিহার প্রতিটি আয়াতের সাথে ‘আসআলুল্লা-হাল আযীম...’ দোয়াটি মিলিয়ে পাঠ করা। এতে রুকইয়াহর প্রভাব বহু গুণ বৃদ্ধি পায়।

রুকইয়াহ-৪: ব্যথার স্থানে হাত রেখে আমল ৩ বার বিসমিল্লাহ + ৭ বার দোয়া
أَعُوذُ بِعِزَّةِ اللّٰهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرُ

উচ্চারণ: আউযু বিইযযাতিল্লা-হি ওয়া ক্বুদরতিহী মিন শাররি মা আজিদু ওয়া উহা-যির।

অর্থ: আমি আল্লাহর সম্মান ও কুদরতের আশ্রয় চাই সেই অনিষ্ট থেকে যা আমি অনুভব করছি এবং যার ভয় করছি। [সহিহ মুসলিম]

রুকইয়াহ-৫: ফোঁড়া, গোটা ও চর্মরোগের দোয়া (৩ বার) মাটি স্পর্শের সুন্নাহ
بِسْمِ اللّٰهِ، تُرْبَةُ أَرْضِنَا، بِرِيقَةِ بَعْضِنَا، يُشْفَىٰ سَقِيمُنَا، بِإِذْنِ رَبِّنَا

উচ্চারণ: বিসমিল্লা-হি তুরবাতু আরদ্বিনা, বিরীক্বাতি বা’দ্বিনা, ইউশফা সাক্বীমুনা, বিইযনি রব্বিনা।

অর্থ: আল্লাহর নামে, আমাদের জমিনের মাটি ও আমাদের একজনের থুতুর সংমিশ্রণে আমাদের রবের হুকুমে রোগী সুস্থ হবে। [বুখারি ও মুসলিম]

রুকইয়াহ-৬ ও ৭: সার্বিক অসুস্থতা ও বদনজর দূরীকরণের দোয়া হযরত জিবরাইল (আ.)-এর রুকইয়াহ
اللَّهُمَّ رَبَّ النَّاسِ أَذْهِبِ الْبَأْسَ وَاشْفِ أَنْتَ الشَّافِي لَا شِفَاءَ إِلَّا شِفَاؤُكَ شِفَاءً لَا يُغَادِرُ سَقَمًا

উচ্চারণ: আল্লা-হুম্মা রব্বান নাস, আযহিবিল বা’স, ওয়াশফি আনতাশ শা-ফী, লা শিফা-আ ইল্লা শিফা-উক, শিফা-আল লা ইউগাদিরু সাক্বমা। [বুখারি]

✓

Spiritual Symptoms Self-Assessment Checklist

Check the symptoms you frequently experience to see recommended Quranic guidance:

Assessment Result: 0 selected

Select the symptoms above that match your experience for personalized guidance.

★ বাস্তব অভিজ্ঞতা ও ফলাফল 379 টি সংরক্ষিত ফিডব্যাক

তিব্বে নববি প্রয়োগের বাস্তব ফলাফল ও ফিডব্যাক

শিক্ষার্থী ও সাধারণ মানুষের সরাসরি অভিজ্ঞতা, যারা নিয়মিত আমল করে রোগ ও বিপদ থেকে মুক্তি পেয়েছেন।

নিজের অভিজ্ঞতা জানান
#253 Asraf Ud....
12-Feb-25
ঘুমের সমস্যা ছিল। তখন আয়াতুল কুরসির আমলটি করেছি। আলহামদুলিল্লাহ ভালো ঘুম হয়েছে।
রুকইয়াহ ১-৬ পরীক্ষিত আমল
#254 Mariam B....
12-Feb-25
তিব্বে নববীর ৩নং রুকইয়াহ করার মাধ্যমে আমার পেট ব্যাথার সমস্যা কিছুক্ষণের মধ্যেই ভালো হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ।
রুকইয়াহ ১-৬ পরীক্ষিত আমল
#255 মমি....
12-Feb-25
আমি পড়তে বসলে হঠাৎ করে আমার ঘাড়, বুকে ব্যাথা করে উঠে তখন পড়তে কষ্ট হয়। এ রুকাইয়া নিয়মটা জানার পর থেকে আমি এখানে যেভাবে বলা হয়ছে করছি তারপর আলহামদুলিল্লাহ কিছু ক্ষেত্রে ব্যাথা চলে গিয়েছে আর কিছু ক্ষেত্রে ব্যাথা কমে গিয়েছ।
রুকইয়াহ ১-৬ পরীক্ষিত আমল
#256 Asia kha....
12-Feb-25
আমার জ্বর ছিল।রুকইয়াহ ১,২ দুইটা পরার পর থেকেই সুস্থতা অনুভব করছি আলহামদুলিল্লাহ
রুকইয়াহ ১-৬ পরীক্ষিত আমল
#257 Morsheda....
12-Feb-25
আমার ছোট বোনের জ্বর ছিল তার উপর প্রয়োগ করে ভালো ফলাফল পাই আলহামদুলিল্লাহ
রুকইয়াহ ১-৬ পরীক্ষিত আমল
#258 Jerin ....
12-Feb-25
দুপুরে ছাদে বসে ছিলাম তারপর থেকে কপালের সামনের অংশ আর ডান কানে অনেক ব্যথা হচ্ছিলো হঠাৎ করেই। তিব্বে নববীর ১ থেকে ৬ নং রুকইয়াহ করছি আলহামদুলিল্লাহ। ব্যথার(৪নং) আর গোটার(৫নং) জন্য যে রুকইয়াহ টা দেওয়া ওগুলো তিলাওয়াত করার পর ব্যথা কম মনে হচ্ছে আলহামদুলিল্লাহ কিন্তু কপালের সামনের অংশ ও কান গরম হয়ে আছে।
রুকইয়াহ ১-৬ পরীক্ষিত আমল
#259 Mahiya S....
12-Feb-25
বিকেল থেকে প্রচণ্ড মাথা ব্যথা ছিলো। কাল উস্তাদ এর ক্লাসের পর তিব্বে নববি এর ১-৬ পর্যন্ত পরি। ৫ নম্বর রুকাইয়া করার সময় ই অনেকটা মাথা ব্যথা কমতে থাকে। ৬ নম্বর শেষে আলহামদুলিল্লাহ সম্পূর্ণ মাথা ব্যথা কমে যায়।
রুকইয়াহ ১-৬ পরীক্ষিত আমল
#260 Maliha t....
12-Feb-25
গতকাল রাতে আলহামদুলিল্লাহ জনাব মারসুস উস্তাদের ক্লাস করেছিলাম। সেখান থেকে আমাদের সুস্থতার রুকইয়া জেনেছিলাম। শেষ রাতে হঠাৎ আমার দের বছরের ছেলের একশ চার ডিগ্রি জ্বর উঠে। জ্বরে ও খুব অস্থিরতা করছিল। পরে আমি ওর মাথায় হাত রেখে রুকইয়া তিনএর আমলটি করি এবং বারবার সূরা ফাতিহা পড়ে ফু দিতে থাকি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সাথে সাথে দেখলাম ছেলের মাথা ঠান্ডা হয়ে গেলো৷ আর ও আরাম পেয়ে ঘুমিয়ে পড়লো৷ আলহামদুলিল্লাহ তিব্বে ননবীর জলজ্যান্ত প্রমাণ পেয়েছি আলহামদুলিল্লাহ
রুকইয়াহ ১-৬ পরীক্ষিত আমল
#261 Mst.Nas....
12-Feb-25
আমার পিরিয়ডের সময় প্রচুর পেটে ব্যাথা হতো। ব্যাথায় ছটফট করা লাগতো ঔষধ খাওয়া ছাড়া কোনো উপায় থাকতো না।অনেক ডাক্তার দেখানো হইছে। হুজুরের কাছে ও জাওয়া হইছে তাবিজ দিছিলো পানি পরা এটা অবশ্য অনেক আগের কিন্তু মনে পরলে এখন মনে হয় আমার দ্বারা কত বড় গুনা হইছে আল্লাহ মাফ কর। আমার শুরু থেকে ই এমন অসহ্য ব্যাথা ছিলো। আল্লাহুম-মাগ-ফিরলী কোন কিছু তেই আসলে কিছু হয়নি। তাবিজ টাবিজ ফালাই দিছি অনেক আগে আল্লাহ র কাছে তওবা ও করছি নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল। এতদিন ঔষধ ছিল আমার সঙ্গী। গতকাল ওস্তাদের ক্লাসের সময় আমার পিরিয়ড শুরু হয়। আমি মনে মনে তখন নিয়ত করি আজকে আমি রুকাইয়া করবো।আমি শুধু নিয়ত টা শুদ্ধ করে নিছিলাম যে আল্লাহ ব্যাথায় তো মরে যাবো না আমি!আর যদি মৃত্যু থাকে তো তাই কবুল।আজকে আমি ঔষধ খাবো না কিছুতেই ঔষধ আমার ধারে কাছে ও রাখি নি।শেফা দেয়ার মালিক আপনি। আপনার হাবিব রসূল(স.)আমাদের কত কিছু না শিখিয়ে দিয়ে গেছেন। তাজাউদ সহ রুকাইয়া ৪ আমল করছিলাম! ব্যাথার জায়গায় ডান হাত রেখে রেখে তিনবার বিসমিল্লাহ পড়ে দুয়া টা সাত বার পরছি। প্রত্যেকটা ব্যাথার জায়গায় হাত রাখছি আর এমন করে পড়ছি। সুবহানাল্লাহ! আল্লাহু আকবার! সমস্ত প্রসংশা ওই মহান আল্লাহর আলহামদুলিল্লাহ। আমার ব্যাথা এমন ভাবে কমে গেছে যা ঔষধ খাইলে ও হয় না এতটা আরাম প্রশান্তি। আমার যে এত কান্না পাইছে যে সুবহান আল্লহ আল্লাহর দ্বীন কত সহজ কত নিয়ামতে পরিপূর্ণ আমি গাফেল তা জানতাম না। সকালে হেফাজতের আমল শেষ করে আবার রুকাইয়া করলাম আলহামদুলিল্লাহ। রাতে রুকাইয়া করার সময় ভয় লাগতেছিল একটু একটু তখন ভয় দুরকরার দুয়া পরছিলাম।আল্লাহ ওস্তাদকে নেক হায়াত দান করুন। তার ইলমে বারাকাহ দিন। এই কুরআন ও হাদিসের চিকিৎসা যেন সবার মাঝে পৌঁছে দিতে পারেন আমার মত গাফেল দের শিখাতে পারেন আমিন ইয়া রব্বী আমিন সুম্মা আমিন।জাজাকাল্লাহু খইরন।
রুকইয়াহ ১-৬ পরীক্ষিত আমল
#262 Nayla....
12-Feb-25
গতকালকে সকাল থেকেই পানিশুন্যতা হয়ে মাথা ব্যাথা করছিল। উস্তাজ যখন ক্লাসে এই রুকইয়াহ শিখালেন তখনো মাথা ব্যাথা ছিল। ক্লাস শেষ করে আমলটি করতে করতেই আলহামদুলিল্লাহ ব্যাথা চলে গিয়েছে।
রুকইয়াহ ১-৬ পরীক্ষিত আমল
#263 Afsana A....
12-Feb-25
গতকাল রাতে আমার এবং আমার আম্মুর খুব জ্বর ও শরীরে ব্যথা ছিল। রাতে আপনার ক্লাস শেষে তিব্বে নববী দিয়ে রুকাইয়া করি। আলহামদুলিল্লাহ শরীরের ব্যথা কমে যায় এবং আমার আম্মু সাথে সাথে ঘুম চলে আসে। উনার কোমড় এ খুব ব্যাথা ছিল সেটা ও কমেছে আলহামদুলিল্লাহ। এখন আর জ্বর নেই আলহামদুলিল্লাহ।
রুকইয়াহ ১-৬ পরীক্ষিত আমল
#264 Mahadi H....
25-Oct-25
আম্মুর সাথে ফোনে কথা বলতছিলাম আমি থাকি মাদারীপুরে আর আম্মু থাকে জামালপুরে আম্মু বলছিল যে তার হাটুতে ব্যথা করছে তখনই আমার মাথায় এলো তিব্বে নববীর কথা আমি আম্মুকে বললাম যে আম্মু আপনার ব্যথার স্থান হাত দিয়ে এবং এবং পানি রাখতে বলি মোবাইল পানি এবং আম্মু যেন কাছাকাছি থাকে তেলাওয়াত যেন সবখানে পৌঁছায় ঠিক সেই ভাবেই তিব্বে নববী রুকইয়াহ শুরু করলাম তবে অবাক করা বিষয় হলো যখন রুকইয়াহ শুরু করলাম সূরা ফাতিহা একবার পড়লাম যখন দ্বিতীয়বার শুরু করছি তখনই হঠাৎ ফোন কেটে গেল যেটা সাধারণত কখনো হয় না এমনি এমনি খালি ফোন কেটে গেল পরে অনেক কয়বার ট্রাই করার পরে ফোন ঢুকলো তো বুঝতে পারলাম যে শয়তানে চালাকি করছে তো আবার রুকিয়া শুরু করলাম পড়লাম এবং আম্মুকে পানি খেতে বললাম নিয়ম মত রাত্রে এই রুকিয়া করলাম তো পরের দিন সকালে আম্মুর কাছে জিজ্ঞেস করলাম আম্মু হাঁটুর কি অবস্থা হাটুর ব্যাথা কমছে তখন আম্মু বলল আলহামদুলিল্লাহ হাটার ব্যথা কমছে আমি অবাক হয়ে গেলাম এই প্রথম আমি আম্মুকে দিয়েই শুরু করলাম এবং সরাসরি ফলাফল পেলাম আল্লাহর কালামের কি আজিব ক্ষমতা
১-৬ পরীক্ষিত আমল

In-Depth Guides in this Cluster

Faith Healing in Islam: Quran-Based Guidance and Spiritual Help

Learn about faith healing in islam, common concerns, Quran-based spiritual protection, safe Ruqyah guidance, and when medical or practical support may also be important.

Read Guide →

Free Spiritual Healing & Ruqyah Treatment Sessions

Join our free weekly live spiritual healing sessions on Zoom every Friday. 100% free Quranic relief for evil eye, jinn, black magic & distress. Non-Muslims and Muslims welcome worldwide.

Read Guide →

Free Spiritual Healing for Muslims and Non-Muslims

Explore free Quran-based spiritual healing for Muslims and non-Muslims facing spiritual distress, evil eye concerns, black magic fears, or suspected possession.

Read Guide →

Free Spiritual Help: Quran-Based Guidance and Spiritual Help

Learn about free spiritual help, common concerns, Quran-based spiritual protection, safe Ruqyah guidance, and when medical or practical support may also be important.

Read Guide →

Healing Prayer and Ruqyah: Quran-Based Guidance and Spiritual Help

Learn about healing prayer and ruqyah, common concerns, Quran-based spiritual protection, safe Ruqyah guidance, and when medical or practical support may also be important.

Read Guide →

Islamic Spiritual Healing: Quran-Based Guidance and Spiritual Help

Learn about islamic spiritual healing, common concerns, Quran-based spiritual protection, safe Ruqyah guidance, and when medical or practical support may also be important.

Read Guide →

Prayer Against Evil: Quran-Based Guidance and Spiritual Help

Learn about prayer against evil, common concerns, Quran-based spiritual protection, safe Ruqyah guidance, and when medical or practical support may also be important.

Read Guide →

Quranic Healing: Quran-Based Guidance and Spiritual Help

Learn about quranic healing, common concerns, Quran-based spiritual protection, safe Ruqyah guidance, and when medical or practical support may also be important.

Read Guide →

Spiritual Help: Quran-Based Guidance and Spiritual Help

Learn about spiritual help, common concerns, Quran-based spiritual protection, safe Ruqyah guidance, and when medical or practical support may also be important.

Read Guide →
FAQ

Frequently Asked Questions

What is the authentic Islamic approach regarding তিব্বে নববি: নবির চিকিৎসা ও রোগ নিরাময়ের আমল?
Authentic Islamic guidance relies strictly upon the Noble Quran and authentic Sahih Hadith supplications without any amulets, superstitious rituals, or monetary exploitation. Always consult registered medical physicians for physical health alongside prayer.
Can I perform Ruqyah for this at home by myself?
Yes, Self-Ruqyah is highly recommended in Islam. You can recite Surah Al-Fatihah, Ayat al-Kursi, and the Mu'awwidhat (Surah Al-Ikhlas, Al-Falaq, An-Nas), blow into your cupped hands or clean drinking water, and maintain daily morning and evening adhkar.
Are RuqyahAid services and advice 100% free?
Yes, RuqyahAid provides all guidance, weekly Friday Live Zoom recitation treatments, and support communities 100% free of charge for the sake of Allah worldwide. Both Muslims and non-Muslims are warmly welcomed without any fees.
Free Live Friday Ruqyah Healing (Zoom)

Suffering from Evil Eye, Jinn, or Spiritual Distress?

Join our free weekly live spiritual healing session Every Friday Morning at 6:00 AM (Dhaka, Bangladesh Time (UTC+6)) on Zoom. Join the official WhatsApp groups below to receive weekly links and updates. Muslims and non-Muslims worldwide are warmly welcome.

📥
Free Treatment Starter Kit: Book & Protection Azkar
Download authentic PDF guides and daily azkar poster to start your journey
Confidential & 100% Free

Need Free, Confidential Quranic Spiritual Help?

Complete our secure spiritual help form to receive personalized Quranic recitation guidance, protective prayers, and self-Ruqyah steps at zero cost.

Every Friday Morning 6:00 AM Free Live Zoom Session Join WhatsApp groups for weekly link