100% Free Service All Quranic spiritual support is 100% free. We never sell amulets, charge fees, or guarantee cures.
RuqyahAid HEALING • GUIDANCE • WELLBEING
★ Comprehensive Pillar Guide 1 min read Reviewed for Quranic Authenticity & Safety

তিব্বে নববি: রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহসম্মত চিকিৎসা ও রুকইয়াহ

সাধারণ রোগব্যাধি (মাথাব্যথা, পেটব্যথা, জ্বর, ইনফেকশন) থেকে আত্মিক সমস্যার জন্য তিব্বে নববির ধাপ ১ থেকে ১৫ এর পূর্ণাঙ্গ বিবরণ, দোয়া ও পানি পড়ার নিয়ম।

তিব্বে নববি কী এবং কীভাবে প্রয়োগ করবেন?

তিব্বে নববি বা নবির চিকিৎসা কেবল জিন-ভূতের জন্য নয়, বরং যেকোনো সাধারণ রোগব্যাধির (মাথাব্যথা, পেটের সমস্যা, জ্বর, ইনফেকশন) জন্যও সমানভাবে কার্যকর।

প্রয়োগের নিয়ম: ব্যথার জায়গায় বা রোগীর শরীরে ডান হাত রেখে দোয়াগুলো পড়তে হবে। সাথে এক বোতল পরিষ্কার পানি রাখতে হবে। প্রতিটি দোয়া পড়ার পর পানিতে ফুঁ দিতে হবে। এই পানি সারাদিন পান করতে হবে। সাধারণ রোগে একবার করলেই হয়; জটিল রোগে ৩ থেকে ৭ দিন কন্টিনিউ করতে হবে।

রুকইয়াহ করার পূর্বশর্তসমূহ (ঈমানী পরিবেশ তৈরি)

  • ১. ঘরকে সমস্ত প্রকার প্রাণীর ছবি ও মূর্তি থেকে পবিত্র করা যেন রহমতের ফেরেশতা প্রবেশ করতে পারে।
  • ২. ঘরকে সকল প্রকার গান-বাজনা ও অপসংস্কৃতি থেকে মুক্ত করা।
  • ৩. শরীরে কোনো তাবিজ-কবচ বা সুতা থাকলে তা খুলে আগুনে পুড়িয়ে ধ্বংস করা।
  • ৪. চিকিৎসক ও রোগী উভয়েরই ওজু অবস্থায় থাকা।
  • ৫. নারী রোগীর ক্ষেত্রে অবশ্যই মাহরামের উপস্থিতি এবং পূর্ণ শরয়ী পর্দা বজায় রাখা।
  • ৬. একমাত্র আল্লাহর ওপর অবিচল তাওয়াক্কুল রাখা।

হাদিসের শক্তিশালী রুকইয়াহসমূহ (ধাপ ১ - ৭)

রুকইয়াহ-১: সূরা ফাতিহা (৭ বার) সব রোগের মহৌষধ

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘সূরা ফাতিহা সব রোগের মহৌষধ।’ [দারেমি, মিশকাত]

بِسْمِ اللّٰهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ • الْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعَالَمِينَ • الرَّحْمَٰنِ الرَّحِيمِ • مَالِكِ يَوْمِ الدِّينِ • إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ • اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ • صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ
রুকইয়াহ-২: রোগীর সুস্থতার দোয়া (৭ বার) সহীহ হাদিস
أَسْأَلُ اللّٰهَ الْعَظِيمَ رَبَّ الْعَرْشِ الْعَظِيمِ أَنْ يَشْفِيَكَ

উচ্চারণ: আসআলুল্লা-হাল আযীম, রব্বাল আরশিল আযীম, আই-ইয়াশফিয়াক।

অর্থ: আমি সুমহান আল্লাহ, মহা আরশের প্রতিপালকের নিকট তোমার আরোগ্য প্রার্থনা করছি। [তিরমিজি, আবু দাউদ]

রুকইয়াহ-৩: সূরা ফাতিহার সাথে শিফার দোয়ার সংমিশ্রণ অত্যন্ত শক্তিশালী

সূরা ফাতিহার প্রতিটি আয়াতের সাথে ‘আসআলুল্লা-হাল আযীম...’ দোয়াটি মিলিয়ে পাঠ করা। এতে রুকইয়াহর প্রভাব বহু গুণ বৃদ্ধি পায়।

রুকইয়াহ-৪: ব্যথার স্থানে হাত রেখে আমল ৩ বার বিসমিল্লাহ + ৭ বার দোয়া
أَعُوذُ بِعِزَّةِ اللّٰهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرُ

উচ্চারণ: আউযু বিইযযাতিল্লা-হি ওয়া ক্বুদরতিহী মিন শাররি মা আজিদু ওয়া উহা-যির।

অর্থ: আমি আল্লাহর সম্মান ও কুদরতের আশ্রয় চাই সেই অনিষ্ট থেকে যা আমি অনুভব করছি এবং যার ভয় করছি। [সহিহ মুসলিম]

রুকইয়াহ-৫: ফোঁড়া, গোটা ও চর্মরোগের দোয়া (৩ বার) মাটি স্পর্শের সুন্নাহ
بِسْمِ اللّٰهِ، تُرْبَةُ أَرْضِنَا، بِرِيقَةِ بَعْضِنَا، يُشْفَىٰ سَقِيمُنَا، بِإِذْنِ رَبِّنَا

উচ্চারণ: বিসমিল্লা-হি তুরবাতু আরদ্বিনা, বিরীক্বাতি বা’দ্বিনা, ইউশফা সাক্বীমুনা, বিইযনি রব্বিনা।

অর্থ: আল্লাহর নামে, আমাদের জমিনের মাটি ও আমাদের একজনের থুতুর সংমিশ্রণে আমাদের রবের হুকুমে রোগী সুস্থ হবে। [বুখারি ও মুসলিম]

রুকইয়াহ-৬ ও ৭: সার্বিক অসুস্থতা ও বদনজর দূরীকরণের দোয়া হযরত জিবরাইল (আ.)-এর রুকইয়াহ
اللَّهُمَّ رَبَّ النَّاسِ أَذْهِبِ الْبَأْسَ وَاشْفِ أَنْتَ الشَّافِي لَا شِفَاءَ إِلَّا شِفَاؤُكَ شِفَاءً لَا يُغَادِرُ سَقَمًا

উচ্চারণ: আল্লা-হুম্মা রব্বান নাস, আযহিবিল বা’স, ওয়াশফি আনতাশ শা-ফী, লা শিফা-আ ইল্লা শিফা-উক, শিফা-আল লা ইউগাদিরু সাক্বমা। [বুখারি]

✓

Spiritual Symptoms Self-Assessment Checklist

Check the symptoms you frequently experience to see recommended Quranic guidance:

Assessment Result: 0 selected

Select the symptoms above that match your experience for personalized guidance.

★ বাস্তব অভিজ্ঞতা ও ফলাফল 379 টি সংরক্ষিত ফিডব্যাক

তিব্বে নববি প্রয়োগের বাস্তব ফলাফল ও ফিডব্যাক

শিক্ষার্থী ও সাধারণ মানুষের সরাসরি অভিজ্ঞতা, যারা নিয়মিত আমল করে রোগ ও বিপদ থেকে মুক্তি পেয়েছেন।

নিজের অভিজ্ঞতা জানান
#229 Tanjila ....
17-Feb-25
আমি নিয়মিত হেফাজতের আমল করার ফলে আমি সালাতে অংশগ্রহন করতে পারি,দুশ্চিন্তা, হতাশা থেকে বেচে থাকি আলহামদুলিল্লাহ। যা এর আগে হতনা।
রুকইয়াহ ১-৬ পরীক্ষিত আমল
#230 Jannatul....
17-Feb-25
আইওএম ক্লাসের শুরুতে মাথায় খুবই অস্থিরতা লাগছিল, উস্তাদ কি পড়াচ্ছেন কিছুই ধরতে পারছিলাম না। আলহামদুলিল্লাহ, তিব্বে নববী ১-৬ করার পর স্বাভাবিক হয়েছি৷ কিছুক্ষণ আগেও মনে হচ্ছিল আমি আজকে ক্লাসই করতে পারব না।
রুকইয়াহ ১-৬ পরীক্ষিত আমল
#231 Sadia bi....
17-Feb-25
আমার শরীরে ব্যথা হয় এরপর আমি তিব্বে নববী করি আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে ভালো হয়।
রুকইয়াহ ১-৬ পরীক্ষিত আমল
#232 ফারহানা ....
16-Feb-25
আমার ১৬ মাস বয়সী বাচ্চার ঠান্ডা জ্বরের ফলে অনেক বেশি অসুস্থ হয়ে খাওয়া দাওয়া বন্ধ করে দেয় তিব্বে নববী প্রথম ৭টি রুকাইয়াহ করার পর থেকে আলহামদুলিল্লাহ কিছু টা খাওয়া দাওয়া করছে এখন বিশেষ করে দুধ খাওয়া টোটালি বন্ধ ছিলো যেটা এখন ঠিক হয়ে গেছে আলহামদুলিল্লাহ। নোট- আমি একজন রুকাইয়াহ প্যাশেন্ট গত ছয় মাস ধরে রুকাইয়াহ চিকিৎসা করছি দুই বার রাকি দেখিয়েছি বাকিটা সেল্ফ রুকাইয়াহ চলছে আলহামদুলিল্লাহ উন্নতি হয়েছে।
রুকইয়াহ ১-৬ পরীক্ষিত আমল
#233 Sumi Kha....
16-Feb-25
আমার মেয়ের গত পরশু রাতে হঠাৎ করে প্রচুর জ্বর আসছিলো ১০২.৩ F এতরাত্রে ওষুধ কেনার ও কোনো ব্যবস্থা ছিল না। উস্তাদ এর ক্লাস আমি করেছিলাম আলহামদুলিল্লাহ । তিব্বে নবীর দোয়া গুলো পড়ে পানি আর তেল নিয়ে মাথায় দিতে থাকি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সুবাহানাল্লাহ আল্লাহ তখন জ্বর কমতে শুরু করে। সকালে ওষুধ কিনে খাওয়াই ওষুধে কাজ হচ্ছিলো না। আমি তারপরও আবার বারবার দোয়া পড়ি পানিতে ফুঁ দিয়ে পানি খাওয়াই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আল-আমীন জ্বর মাফ করছেন। আলহামদুলিল্লাহ
রুকইয়াহ ১-৬ পরীক্ষিত আমল
#234 সাদিয়া ত....
16-Feb-25
আমার ভাইয়ের জ্বর ছিল। তিব্বে নববী করার পর ওইদিন রাত থেকে আর ওর জ্বর আসেনি আলহামদুলিল্লাহ।
রুকইয়াহ ১-৬ পরীক্ষিত আমল
#235 Tajima B....
16-Feb-25
আমি চা রান্না করেছিলাম, তারপর মুখে নিয়ে দেখি চা মজা হয়নি পানি বেশি হয়েগিয়েছিল, তারপর আবার চা পাএে নিয়ে জাল করেছি অনেকক্ষণ, করার পর চা খেয়েছি, খাওয়ার পরই দেখি আমার ভীষণ অস্বস্তি হচ্ছে মনে হচ্ছে বমি হয়ে যাবে কিন্তু বমি হচ্ছে, ফোন থেকে তিব্বে নববীর পিডিএফ বের করে পড়েছি নিজে নিজে, তারপর দেখি আল্লাহর রহমতে সেই অস্বস্তি আর নেই,
রুকইয়াহ ১-৬ পরীক্ষিত আমল
#236 নুসরাত জ....
15-Feb-25
আসসালামুআলাইকুম, উস্তাদের বলার পর আমি এই নিয়ে ২ বার ট্রাই করলাম আলহামদুলিল্লাহ ফলাফল পেয়েছি, প্রথমবার ফজরের পর অনেক মাথা ব্যাথা করছিলো তখন করেছিলাম, আলহামদুলিল্লাহ,, আজকে উস্তাদের ক্লাসে কিছু তেই ভালো লাগছিল না,মাথাটা প্রচন্ড ধরে আছে, কিছুই ভালো লাগছে না, শুধু শুধু হতাশ লাগছিল আর কান্না পাচ্ছিলো, হঠাৎ টেলিগ্ৰামে তিব্বে নববীর কথা দেখে মনে পড়ায় আর দেরি না করে শুরু করেছি আলহামদুলিল্লাহ, সূরা ফাতিহা শেষ করার পরই মাথা ব্যাথা নেই, আলহামদুলিল্লাহ
রুকইয়াহ ১-৬ পরীক্ষিত আমল
#237 ইসরাত জা....
15-Feb-25
★আমার প্রচুর মাইগ্রেন সমস্যা,,কান্না চলে আসে ব্যাথা উঠলে এবং চোখে সমস্যা।সেজন্য তিব্বে নববীর আমল করেছিলাম কিন্তু যখন পড়তেছিলাম তখন আমার ব্যথা আরো বেড়ে যায়, কেমন জানি ফিল হয়।কিন্তু কয়েকঘন্টা পর আস্তে আস্তে কমে ঠিক হয়েছিল আলহামদুলিল্লাহ। ★★আমি প্রচুর ভয় পাই,, সেজন্য ভয়ের আমল টাও করেছিলাম আলহামদুলিল্লাহ কেটেছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ,, এই ভয় নিয়ে আমাকে খুবই পেরেশানি পড়তে হতো। ✪আমার মাথায় অনেক উলটা পালটা চিন্তা আসে এসবের জন্য কি কোনো আমল রয়েছে?
রুকইয়াহ ১-৬ পরীক্ষিত আমল
#238 Sumi Akt....
14-Feb-25
আমার মাথা ব্যথা ছিলো,, আমি তিব্বে নববী আমল করেছি,,এরপর আলহামদুলিল্লাহ মাথা ব্যথা ভালো হয়েছে,,আমার হাজবেন্ডকেও বলেছিলাম করতে,তিনিও উপকার পেয়েছেন আলহামদুলিল্লাহ,, তবে আমি রুকাইয়া করার পর,আয়াত গুলো তিলাওয়াত করার পর থেকে আমার পেটে ব্যথা হয় মাঝে মাঝে,,আর আমার জ্বর উঠেছে, বেশি না তবে গায়ে গায়ে জ্বর আর মাথা ব্যথা করছে,,আমি আলহামদুলিল্লাহ প্রতিদিন আমল করছি,,
রুকইয়াহ ১-৬ পরীক্ষিত আমল
#239 Suborna ....
14-Feb-25
আমার পিরিয়ড অবস্থায় প্রচুর মাথা ব্যথা ছিল তিব্বে নববী প্রয়োগের ফলে ব্যথা সেরে গিয়েছে আলহামদুলিল্লাহ।
রুকইয়াহ ১-৬ পরীক্ষিত আমল
#240 জেসমিন স....
14-Feb-25
আমার বিয়ের আগে, আমার স্বামীর ভালো ইনকাম ছিলো, কিন্তু আমার বিয়ের পর হঠাৎ তার কোনো প্রজেক্ট হচ্ছিলো না মোটামুটি ১০ মাস যাবৎ,আমার মনে হতো তার বদনজর লেগেছে, সে বিশ্বাস করতো না,তারপরেও তাকে বুঝিয়ে সকাল সন্ধ্যা আমল করি এবং পানিতে হাত রেখে দোয়া পড়া পানি দিয়ে গোসল করায়,তারপর তার আবার নতুন প্রজেক্ট হয়েছে আলহামদুলিল্লাহ
রুকইয়াহ ১-৬ পরীক্ষিত আমল

In-Depth Guides in this Cluster

Faith Healing in Islam: Quran-Based Guidance and Spiritual Help

Learn about faith healing in islam, common concerns, Quran-based spiritual protection, safe Ruqyah guidance, and when medical or practical support may also be important.

Read Guide →

Free Spiritual Healing & Ruqyah Treatment Sessions

Join our free weekly live spiritual healing sessions on Zoom every Friday. 100% free Quranic relief for evil eye, jinn, black magic & distress. Non-Muslims and Muslims welcome worldwide.

Read Guide →

Free Spiritual Healing for Muslims and Non-Muslims

Explore free Quran-based spiritual healing for Muslims and non-Muslims facing spiritual distress, evil eye concerns, black magic fears, or suspected possession.

Read Guide →

Free Spiritual Help: Quran-Based Guidance and Spiritual Help

Learn about free spiritual help, common concerns, Quran-based spiritual protection, safe Ruqyah guidance, and when medical or practical support may also be important.

Read Guide →

Healing Prayer and Ruqyah: Quran-Based Guidance and Spiritual Help

Learn about healing prayer and ruqyah, common concerns, Quran-based spiritual protection, safe Ruqyah guidance, and when medical or practical support may also be important.

Read Guide →

Islamic Spiritual Healing: Quran-Based Guidance and Spiritual Help

Learn about islamic spiritual healing, common concerns, Quran-based spiritual protection, safe Ruqyah guidance, and when medical or practical support may also be important.

Read Guide →

Prayer Against Evil: Quran-Based Guidance and Spiritual Help

Learn about prayer against evil, common concerns, Quran-based spiritual protection, safe Ruqyah guidance, and when medical or practical support may also be important.

Read Guide →

Quranic Healing: Quran-Based Guidance and Spiritual Help

Learn about quranic healing, common concerns, Quran-based spiritual protection, safe Ruqyah guidance, and when medical or practical support may also be important.

Read Guide →

Spiritual Help: Quran-Based Guidance and Spiritual Help

Learn about spiritual help, common concerns, Quran-based spiritual protection, safe Ruqyah guidance, and when medical or practical support may also be important.

Read Guide →
FAQ

Frequently Asked Questions

What is the authentic Islamic approach regarding তিব্বে নববি: নবির চিকিৎসা ও রোগ নিরাময়ের আমল?
Authentic Islamic guidance relies strictly upon the Noble Quran and authentic Sahih Hadith supplications without any amulets, superstitious rituals, or monetary exploitation. Always consult registered medical physicians for physical health alongside prayer.
Can I perform Ruqyah for this at home by myself?
Yes, Self-Ruqyah is highly recommended in Islam. You can recite Surah Al-Fatihah, Ayat al-Kursi, and the Mu'awwidhat (Surah Al-Ikhlas, Al-Falaq, An-Nas), blow into your cupped hands or clean drinking water, and maintain daily morning and evening adhkar.
Are RuqyahAid services and advice 100% free?
Yes, RuqyahAid provides all guidance, weekly Friday Live Zoom recitation treatments, and support communities 100% free of charge for the sake of Allah worldwide. Both Muslims and non-Muslims are warmly welcomed without any fees.
Free Live Friday Ruqyah Healing (Zoom)

Suffering from Evil Eye, Jinn, or Spiritual Distress?

Join our free weekly live spiritual healing session Every Friday Morning at 6:00 AM (Dhaka, Bangladesh Time (UTC+6)) on Zoom. Join the official WhatsApp groups below to receive weekly links and updates. Muslims and non-Muslims worldwide are warmly welcome.

📥
Free Treatment Starter Kit: Book & Protection Azkar
Download authentic PDF guides and daily azkar poster to start your journey
Confidential & 100% Free

Need Free, Confidential Quranic Spiritual Help?

Complete our secure spiritual help form to receive personalized Quranic recitation guidance, protective prayers, and self-Ruqyah steps at zero cost.

Every Friday Morning 6:00 AM Free Live Zoom Session Join WhatsApp groups for weekly link