100% Free Service All Quranic spiritual support is 100% free. We never sell amulets, charge fees, or guarantee cures.
RuqyahAid HEALING • GUIDANCE • WELLBEING
★ Comprehensive Pillar Guide 1 min read Reviewed for Quranic Authenticity & Safety

হেফাজতের আমল: সকাল ও সন্ধ্যার স্তরভিত্তিক আত্মিক সুরক্ষা

প্রতিদিন সকাল ও সন্ধ্যায় শয়তান, বদনজর, জাদু ও অনিষ্ট থেকে বাঁচার বাধ্যতামূলক ১ম, ২য় ও ৩য় স্তরের মাসনূন হেফাজতের আমল ও সঠিক নিয়ম।

লেকচার সারসংক্ষেপ ও নিয়মাবলী

প্রতিদিন যেমন সূর্যোদয় ও সূর্যাস্তের সময় ফেরেশতাদের বাহিনী পরিবর্তন হয়, ঠিক একইভাবে শয়তানের বাহিনীও দুইবার পরিবর্তন হয়। তাই সকালের আমলগুলো সূর্যোদয়ের পূর্বে এবং সন্ধ্যার আমলগুলো মাগরিবের আগে অথবা পরে করতে হয়।

অভিজ্ঞতার আলোকে মাগরিবের পর যে হেফাজতের আমলগুলো করা হয়, এগুলোর দ্বারা সাধারণত ফজর পর্যন্ত হেফাজত হয়। আবার ফজরের পর সূর্য ওঠার আগে যেগুলো করা হয়, সেগুলোর দ্বারা মাগরিব পর্যন্ত হেফাজত হয়। ফজরের পর থেকে সূর্যোদয় পর্যন্ত জেগে থাকা আবশ্যক, সূর্যোদয়ের আগে ঘুমানো যাবে না।

বিশেষ সতর্কতা ও মহিলাদের জন্য নির্দেশনা

এই আমলগুলো মহিলাদের শারীরিক অসুস্থতার সময়েও আরও বেশি জরুরি মনে করা উচিত। অসুস্থতার সময়েও এই আমলগুলো দোয়া ও জিকির হিসেবে পড়া যাবে। কারণ শয়তান অপবিত্র অবস্থায় সবচেয়ে বেশি আক্রমণ করে।

ঘরে নিয়মিত সূরা বাকারা তেলাওয়াত করা অথবা ফজরের পর কিছু সময়ের জন্য সূরা বাকারার অডিও ছেড়ে রাখা উচিত। বাচ্চাদের সামনে উচ্চৈঃস্বরে আমল পড়ে তাদের গায়ে ফুঁ দিলে তারাও শয়তানের আক্রমণ থেকে সুরক্ষিত থাকবে ইনশাআল্লাহ।

১ ১ম স্তর: বাধ্যতামূলক হেফাজতের আমল (সকাল ও সন্ধ্যায়)

আমল-১: আয়াতুল কুরসি সকাল ও সন্ধ্যায় ১ বার করে
اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ ۚ لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ ۚ لَّهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ۗ مَن ذَا الَّذِي يَشْفَعُ عِندَهُ إِلَّا بِإِذْنِهِ ۚ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ ۖ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِّنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ ۚ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ ۖ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا ۚ وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ

ফজিলত: যে ব্যক্তি সকালে পড়বে সে সন্ধ্যা পর্যন্ত এবং যে সন্ধ্যায় পড়বে সে সকাল পর্যন্ত জিন ও শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর হেফাজতে থাকবে। [সহিহ ইবনে হিব্বান]

আমল-২: সৃষ্টির সকল অনিষ্ট থেকে আশ্রয়ের দোয়া সকাল ও সন্ধ্যায় ৩ বার করে
أَعُوْذُ بِكَلِمَاتِ اللّٰهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ

উচ্চারণ: আউযু বিকালিমাতিল্লাহিত তা-ম্মা-তি মিন শাররি মা খালাক্ব।

অর্থ: ‘আমি আল্লাহর পরিপূর্ণ বাণীসমূহের উসিলায় তাঁর সৃষ্টির সমস্ত অনিষ্ট থেকে আশ্রয় চাইছি।’ [সহিহ মুসলিম]

আমল-৩: আসমান ও জমিনের যাবতীয় ক্ষতি থেকে সুরক্ষা সকাল ও সন্ধ্যায় ৩ বার করে
بِسْمِ اللّٰهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ

উচ্চারণ: বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মাআসমিহী শাইউন ফিল আরদ্বি ওয়ালা ফিস সামা-ই, ওয়াহুওয়াস সামীউল আলীম।

অর্থ: ‘সেই আল্লাহর নামে যাঁর নামের বরকতে আসমান ও জমিনের কোনো বস্তুই কোনো ক্ষতি করতে পারে না। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।’ [আবু দাউদ, তিরমিজি]

আমল-৪: তিন কুল (সূরা ইখলাস, ফালাক, নাস) সকাল ও সন্ধ্যায় ৩ বার করে

প্রতিটি সূরা ৩ বার করে তিলাওয়াত করতে হবে। হাত দুটি একত্রিত করে তাতে ফুঁ দিয়ে মাথা, মুখমণ্ডল এবং শরীরের যথাসম্ভব সামনের অংশে হাত বুলিয়ে নিতে হবে।

ফজিলত: রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘সকাল ও সন্ধ্যায় এগুলো তিনবার পাঠ করলে তা তোমার সবকিছুর (সকল ক্ষতি ও বিপদের) মোকাবেলায় যথেষ্ট হবে।’ [আবু দাউদ, তিরমিজি]

আমল-৫: শয়তানের প্রভাব ও ফিতনা থেকে মুক্তির জিকির সকাল ও সন্ধ্যায় ১০০ বার (বা ১০ বার)
لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ

উচ্চারণ: লা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুওয়া আলা কুল্লি শাইয়িন ক্বাদীর।

ফজিলত: সারাদিন শয়তানের আক্রমণ থেকে এটি দুর্গস্বরূপ কাজ করে এবং কোনো শয়তান তার কাছে ঘেঁষতে পারে না। [সহিহ বুখারি]

আমল-৬: আল্লাহর ওপর তাওয়াক্কুলের আয়াত (সূরা তাওবাহ ১২৯) সকাল ও সন্ধ্যায় ৭ বার করে
حَسْبِيَ اللّٰهُ لَا إِلٰهَ إِلَّا هُوَ، عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ

উচ্চারণ: হাসবিয়াল্লা-হু লা ইলা-হা ইল্লা- হুওয়া, আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুওয়া রব্বুল আরশিল আযীম।

ফজিলত: যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় ৭ বার পড়বে, আল্লাহ তার দুনিয়া ও আখিরাতের সমস্ত দুশ্চিন্তা ও সংকটের জন্য যথেষ্ট হয়ে যাবেন। [আবু দাউদ]

✓

Spiritual Symptoms Self-Assessment Checklist

Check the symptoms you frequently experience to see recommended Quranic guidance:

Assessment Result: 0 selected

Select the symptoms above that match your experience for personalized guidance.

★ বাস্তব অভিজ্ঞতা ও ফলাফল 390 টি সংরক্ষিত ফিডব্যাক

হেফাজতের আমলের বাস্তব অভিজ্ঞতা ও ফিডব্যাক

শিক্ষার্থী ও সাধারণ মানুষের সরাসরি অভিজ্ঞতা, যারা নিয়মিত আমল করে রোগ ও বিপদ থেকে মুক্তি পেয়েছেন।

নিজের অভিজ্ঞতা জানান
#109 ইসরাত জা....
28-Jul-25
দ্বীনে ফেরার পর থেকে হেফাজতের আমল শুরু করছিলাম। কিন্তু মাঝে মাঝেই মিস হয়ে যেতো যেমন, রমজান মাসে হেফাজতের আমল করতাম না। ভাবতাম রহমতের মাসে শয়তান থাকে বন্ধি, ক্ষতি কে করবে। আর এই মাঝে মাঝে ছেড়ে দেয়াটাই আমার জন্য কাল হয়ে দাঁড়ায়। আমি গত রমজানের পর থেকে ভীষণ অসুস্থ হয়ে পড়ি, একটার পর একটা অসুখ লেগেই থাকত ডাক্তার দেখাইতাম কিন্তু কোনো লাভ হতো না। পরবর্তীতে জানতে পার আমার জন্য কেউ কালো জাদু করছে। বদনজর ও লাগতো। এরপর রুকিয়াহ্ করেছি জাদু নষ্ট করেছি। ওয়াল্লাহি আমি সেদিন থেকে শপথ করেছি যে আমি আর কোনোদিন কোনো অবস্থায় হেফাজতের আমার ছাড়বো না ইনশাআল্লাহ্।
দ্বিতীয় স্তর পরীক্ষিত আমল
#110 Mohaimin....
28-Jul-25
There were some paranormal activities going around my house and I was really afraid of those problems . But after taking the 3steps precaution , now I really feel confident. Also these duas will give me reward in Akhirah in sha Allah . Also I was going through some diseases , but now I am feeling better alhamdulillah .
তৃতীয় স্তর পরীক্ষিত আমল
#111 Naznin N....
28-Jul-25
আলহামদুলিললাহ
দ্বিতীয় স্তর পরীক্ষিত আমল
#112 Suraia A....
28-Jul-25
হেফাজতের আমল করলে মনে প্রশান্তি অনুভব করি আলহামদুলিল্লাহ
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#113 Mastura ....
28-Jul-25
হেফাযতের আমল করলে মনের মাঝে অস্থিরতা দূর হয়ে যায়, সুকুন অনুভব করি। সারাদিনের কাজ গুলো যেন গোছানো হয়ে আসে,বারাকাহ আসে। আলহামদুলিল্লাহ
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#114 Umma Mah....
28-Jul-25
নবী কারিম (সঃ) কে ভালোবেসে,আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য এবং সকল খারাপি থেকে হিফাজতের জন্য এসব আমল করা হয় শায়েখ আহমাদুল্লাহ এর বই থেকে আলহামদুলিল্লাহ। অন্যান্য ইবাদতের ক্ষেত্রে আগ্রহ বৃদ্ধি পায় আমার মনে হয়। হায়েজের দিনগুলোতে আলসেমি লাগে আমলগুলো করতে আস্তাগফিরুল্লাহ, তখন শয়তানের ওয়াসওয়াসা বেশি কাজ করে, রাগ বৃদ্ধি পায়। এই আমলগুলো না করলে মনে হয় আল্লাহ থেকে দূরে সরে গেলাম।
তৃতীয় স্তর পরীক্ষিত আমল
#115 শামসুন ন....
28-Jul-25
সত্যি বলতে যেদিন পড়া হয় অন্যরকম একটা শান্তি পাই, মনে শান্তি লাগে এটা ভেবে যে আছি আমি দিনের শুরু করলাম আল্লাহর নামে তাঁর কাছে সাহায্য চেয়ে এবং সন্ধ্যায় মাগরিবের পর পড়া হলে মনে হয় আজ পুরো রাত আমি সেইফ মি আল্লাহর হেফাজতে। আর পড়তে ভুলে গেলে মনে হলে সাথে সাথে পড়ে নেই নয়তো কেমন জানি ভয় ভয় লাগে। মনে হয় এই বুজি কিছু হয়ে যাবে আমি আল্লাহর কাছে সেইফটি চাই নাই। সত্যি বলতে আমি এমনটাই ভাবি চারপাশের অন্য বোনেদের বিভিন্ন সমস্যা গুলো দেখলে শুনলে ভয় লাগে।
তৃতীয় স্তর পরীক্ষিত আমল
#116 Nusrat J....
28-Jul-25
এনেছে,আমলগুলো করলে অনেক শান্তি লাগে
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#117 Sadia Ha....
28-Jul-25
আমি একদিন হেফাজতের আমল করতে ভুলে গেছিলাম, সোয়া এক বছর আগে। তখন খুব সিরিয়াসলি রেগুলার আমল করা হতো না। সেদিন আমি আকস্মিক ভাবে একটি বড় বিপদে পড়ি। আমার জানা নাই, সেই ঘটনাটা ঘটার পর আমার স্মরণে আসে আমি হেফাজতের আমল করি নি। এরপর সাথে সাথেই আমল করে নেই, আয়াতুল কুরসী-সূরা তাওবার ১২৯ নং আয়াত আর তিন ক্বুল। সেই সমস্যার কনসিকোয়েন্স ফেস করার দিনও ভালোভাবে দু'আ করে নিয়েছিলাম আমল করে, তাওয়াক্কুলের সাথে। আল্লাহ অকল্পনীয়ভাবে সহজ করেছেন। এরপর থেকে আলহামদুলিল্লাহ আর কখনো ছাড়ি নি এই আমল। আমি প্রতিদিনের জীবনে অসংখ্য বিপদাপদ থেকে আল্লাহর ইচ্ছায় উদ্ধার পেয়েছি। সহজ হয়েছে অনেক কিছু। একবার দেয়ালের টাইলস ভেঙে আঘাত পাওয়া থেকে আল্লাহ এক মিনিটের পার্থক্যে আমাকে হেফাজত করেছেন। আরেকবার ট্রেনে মালামাল হারানো থেকে আল্লাহ হেফাজত করেছেন। ট্রেনে উঠে অপরিচিত মহিলার কাছে ব্যাগ রেখে স্টেশনে একটা জিনিস খুজে আবার ট্রেনে উঠে সহী সালামতে পৌছেছিলাম। এমন অসংখ্য ঘটনা আমার জীবনে ঘটেছে যেটা বলার মতো না। তবে মাদ্রাসায় আসার আগে শুধু অল্প কিছু আমল করতাম। এরপর উস্তাদের দারসের পর আল্লাহ আমল বাড়ানোর তাওফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা রবের।
তৃতীয় স্তর পরীক্ষিত আমল
#118 Sanjida ....
28-Jul-25
যেইদিন হেফাজতের আমল করা হয়না সেই দিনটা কেমন জানি মেজাজ খিটখিটে থাকে ইবাদতে মনোযোগ থাকেন। কাজ কর্মেও অনেক গাফলতি থাকে। যেইদিন হেফাজতের আমল করা হয় সেই দিনটা আলহামদুলিল্লাহ সব কিছু সুন্দর মত যায় । মনোযোগ ধরে রাখতে পারি।
তৃতীয় স্তর পরীক্ষিত আমল
#119 Samira A....
28-Jul-25
আমি এটি দীর্ঘদিন যাবৎ রেগুলার করি আলহামদুলিল্লাহ, মিস হয় না
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#120 Shahed A....
28-Jul-25
আমি আগে খুব নিয়মিতভাবে হিফাজতের আমল করতাম, তখন আমার জন্য দ্বীনে থাকা সহজ ছিল। প্রায় ১-১.৫ বছর আগে থেকে আমল কিছুটা কমে যায়, তখন আমি ভীষণ মানসিক কষ্ট ও হতাশায় ভুগতে থাকি। পরে আমি আইওএম-এ ভর্তি হই। একদিন একজন উস্তাদ ক্লাসে সবাইকে বললেন, “যদি হিফাজতের আমল না করেন, তবে দ্বীনে থাকা সম্ভব নয়।” তখন থেকে আমি আবার আমল বাড়ানোর চেষ্টা করছি এবং এখনও ধীরে ধীরে উন্নতির পথে আছি।
তৃতীয় স্তর পরীক্ষিত আমল
FAQ

Frequently Asked Questions

What is the authentic Islamic approach regarding হেফাজতের আমল: সকাল ও সন্ধ্যার জরুরি আত্মরক্ষা?
Authentic Islamic guidance relies strictly upon the Noble Quran and authentic Sahih Hadith supplications without any amulets, superstitious rituals, or monetary exploitation. Always consult registered medical physicians for physical health alongside prayer.
Can I perform Ruqyah for this at home by myself?
Yes, Self-Ruqyah is highly recommended in Islam. You can recite Surah Al-Fatihah, Ayat al-Kursi, and the Mu'awwidhat (Surah Al-Ikhlas, Al-Falaq, An-Nas), blow into your cupped hands or clean drinking water, and maintain daily morning and evening adhkar.
Are RuqyahAid services and advice 100% free?
Yes, RuqyahAid provides all guidance, weekly Friday Live Zoom recitation treatments, and support communities 100% free of charge for the sake of Allah worldwide. Both Muslims and non-Muslims are warmly welcomed without any fees.
Free Live Friday Ruqyah Healing (Zoom)

Suffering from Evil Eye, Jinn, or Spiritual Distress?

Join our free weekly live spiritual healing session Every Friday Morning at 6:00 AM (Dhaka, Bangladesh Time (UTC+6)) on Zoom. Join the official WhatsApp groups below to receive weekly links and updates. Muslims and non-Muslims worldwide are warmly welcome.

📥
Free Treatment Starter Kit: Book & Protection Azkar
Download authentic PDF guides and daily azkar poster to start your journey
Confidential & 100% Free

Need Free, Confidential Quranic Spiritual Help?

Complete our secure spiritual help form to receive personalized Quranic recitation guidance, protective prayers, and self-Ruqyah steps at zero cost.

Every Friday Morning 6:00 AM Free Live Zoom Session Join WhatsApp groups for weekly link