100% Free Service All Quranic spiritual support is 100% free. We never sell amulets, charge fees, or guarantee cures.
RuqyahAid HEALING • GUIDANCE • WELLBEING
★ Comprehensive Pillar Guide 1 min read Reviewed for Quranic Authenticity & Safety

হেফাজতের আমল: সকাল ও সন্ধ্যার স্তরভিত্তিক আত্মিক সুরক্ষা

প্রতিদিন সকাল ও সন্ধ্যায় শয়তান, বদনজর, জাদু ও অনিষ্ট থেকে বাঁচার বাধ্যতামূলক ১ম, ২য় ও ৩য় স্তরের মাসনূন হেফাজতের আমল ও সঠিক নিয়ম।

লেকচার সারসংক্ষেপ ও নিয়মাবলী

প্রতিদিন যেমন সূর্যোদয় ও সূর্যাস্তের সময় ফেরেশতাদের বাহিনী পরিবর্তন হয়, ঠিক একইভাবে শয়তানের বাহিনীও দুইবার পরিবর্তন হয়। তাই সকালের আমলগুলো সূর্যোদয়ের পূর্বে এবং সন্ধ্যার আমলগুলো মাগরিবের আগে অথবা পরে করতে হয়।

অভিজ্ঞতার আলোকে মাগরিবের পর যে হেফাজতের আমলগুলো করা হয়, এগুলোর দ্বারা সাধারণত ফজর পর্যন্ত হেফাজত হয়। আবার ফজরের পর সূর্য ওঠার আগে যেগুলো করা হয়, সেগুলোর দ্বারা মাগরিব পর্যন্ত হেফাজত হয়। ফজরের পর থেকে সূর্যোদয় পর্যন্ত জেগে থাকা আবশ্যক, সূর্যোদয়ের আগে ঘুমানো যাবে না।

বিশেষ সতর্কতা ও মহিলাদের জন্য নির্দেশনা

এই আমলগুলো মহিলাদের শারীরিক অসুস্থতার সময়েও আরও বেশি জরুরি মনে করা উচিত। অসুস্থতার সময়েও এই আমলগুলো দোয়া ও জিকির হিসেবে পড়া যাবে। কারণ শয়তান অপবিত্র অবস্থায় সবচেয়ে বেশি আক্রমণ করে।

ঘরে নিয়মিত সূরা বাকারা তেলাওয়াত করা অথবা ফজরের পর কিছু সময়ের জন্য সূরা বাকারার অডিও ছেড়ে রাখা উচিত। বাচ্চাদের সামনে উচ্চৈঃস্বরে আমল পড়ে তাদের গায়ে ফুঁ দিলে তারাও শয়তানের আক্রমণ থেকে সুরক্ষিত থাকবে ইনশাআল্লাহ।

১ ১ম স্তর: বাধ্যতামূলক হেফাজতের আমল (সকাল ও সন্ধ্যায়)

আমল-১: আয়াতুল কুরসি সকাল ও সন্ধ্যায় ১ বার করে
اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ ۚ لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ ۚ لَّهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ۗ مَن ذَا الَّذِي يَشْفَعُ عِندَهُ إِلَّا بِإِذْنِهِ ۚ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ ۖ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِّنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ ۚ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ ۖ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا ۚ وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ

ফজিলত: যে ব্যক্তি সকালে পড়বে সে সন্ধ্যা পর্যন্ত এবং যে সন্ধ্যায় পড়বে সে সকাল পর্যন্ত জিন ও শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর হেফাজতে থাকবে। [সহিহ ইবনে হিব্বান]

আমল-২: সৃষ্টির সকল অনিষ্ট থেকে আশ্রয়ের দোয়া সকাল ও সন্ধ্যায় ৩ বার করে
أَعُوْذُ بِكَلِمَاتِ اللّٰهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ

উচ্চারণ: আউযু বিকালিমাতিল্লাহিত তা-ম্মা-তি মিন শাররি মা খালাক্ব।

অর্থ: ‘আমি আল্লাহর পরিপূর্ণ বাণীসমূহের উসিলায় তাঁর সৃষ্টির সমস্ত অনিষ্ট থেকে আশ্রয় চাইছি।’ [সহিহ মুসলিম]

আমল-৩: আসমান ও জমিনের যাবতীয় ক্ষতি থেকে সুরক্ষা সকাল ও সন্ধ্যায় ৩ বার করে
بِسْمِ اللّٰهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ

উচ্চারণ: বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মাআসমিহী শাইউন ফিল আরদ্বি ওয়ালা ফিস সামা-ই, ওয়াহুওয়াস সামীউল আলীম।

অর্থ: ‘সেই আল্লাহর নামে যাঁর নামের বরকতে আসমান ও জমিনের কোনো বস্তুই কোনো ক্ষতি করতে পারে না। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।’ [আবু দাউদ, তিরমিজি]

আমল-৪: তিন কুল (সূরা ইখলাস, ফালাক, নাস) সকাল ও সন্ধ্যায় ৩ বার করে

প্রতিটি সূরা ৩ বার করে তিলাওয়াত করতে হবে। হাত দুটি একত্রিত করে তাতে ফুঁ দিয়ে মাথা, মুখমণ্ডল এবং শরীরের যথাসম্ভব সামনের অংশে হাত বুলিয়ে নিতে হবে।

ফজিলত: রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘সকাল ও সন্ধ্যায় এগুলো তিনবার পাঠ করলে তা তোমার সবকিছুর (সকল ক্ষতি ও বিপদের) মোকাবেলায় যথেষ্ট হবে।’ [আবু দাউদ, তিরমিজি]

আমল-৫: শয়তানের প্রভাব ও ফিতনা থেকে মুক্তির জিকির সকাল ও সন্ধ্যায় ১০০ বার (বা ১০ বার)
لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ

উচ্চারণ: লা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুওয়া আলা কুল্লি শাইয়িন ক্বাদীর।

ফজিলত: সারাদিন শয়তানের আক্রমণ থেকে এটি দুর্গস্বরূপ কাজ করে এবং কোনো শয়তান তার কাছে ঘেঁষতে পারে না। [সহিহ বুখারি]

আমল-৬: আল্লাহর ওপর তাওয়াক্কুলের আয়াত (সূরা তাওবাহ ১২৯) সকাল ও সন্ধ্যায় ৭ বার করে
حَسْبِيَ اللّٰهُ لَا إِلٰهَ إِلَّا هُوَ، عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ

উচ্চারণ: হাসবিয়াল্লা-হু লা ইলা-হা ইল্লা- হুওয়া, আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুওয়া রব্বুল আরশিল আযীম।

ফজিলত: যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় ৭ বার পড়বে, আল্লাহ তার দুনিয়া ও আখিরাতের সমস্ত দুশ্চিন্তা ও সংকটের জন্য যথেষ্ট হয়ে যাবেন। [আবু দাউদ]

✓

Spiritual Symptoms Self-Assessment Checklist

Check the symptoms you frequently experience to see recommended Quranic guidance:

Assessment Result: 0 selected

Select the symptoms above that match your experience for personalized guidance.

★ বাস্তব অভিজ্ঞতা ও ফলাফল 390 টি সংরক্ষিত ফিডব্যাক

হেফাজতের আমলের বাস্তব অভিজ্ঞতা ও ফিডব্যাক

শিক্ষার্থী ও সাধারণ মানুষের সরাসরি অভিজ্ঞতা, যারা নিয়মিত আমল করে রোগ ও বিপদ থেকে মুক্তি পেয়েছেন।

নিজের অভিজ্ঞতা জানান
#145 Karima Y....
27-Jul-25
আলহামদুলিল্লাহ যেইদিন হিফাজাত এর এমন করি মনে হয় শয়তান আমার থেকে দূরে থাকে আলহামদুলিল্লাহ্।নিয়মিত করার চেষ্টা করি হিফাজাত এর আমল। আলহামদুলিল্লাহ্।
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#146 Susmita ....
27-Jul-25
নিজেকে চিনা যায় না যেদিন করতে পারি সেদিন মনে হয় আলহামদুলিল্লাহ ইন শা আল্লাহ আল্লাহ সবসময় করার তৌফিক আমাকে দেন যেন।
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#147 Sabera S....
27-Jul-25
আলহামদুলিল্লাহ অনেক পরিবর্তন, আল্লাহ হিফাজতকারী প্রতিদিন যেন প্রমাণ পাই। পাহাড়সম বিপদ থেকেও আল্লাহ সুরক্ষা করেন।
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#148 Sabrina ....
27-Jul-25
আলহামদুলিল্লাহ অনেক একটিভ থাকি। ছোট ছোট অসুস্থতা দূর হয়ে যায় আলহামদুলিল্লাহ।
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#149 আসমা ঐশী....
27-Jul-25
আমার কিছু সমস্যা আছে। জীন শয়তানের সমস্যা। ছোট বেলা থেকেই। বিশেষ করে আল কাবুসের। আমি যখন হিফাজতের আমল করিনা, সেদিন খুব সমস্যা হয় আমার। ঘুমের মাঝে ঝাঁকুনি দিয়ে ভয় পাই। স্বপ্নে ভয়ংকর সাপ দেখি। সেগুলোর নখ বড়, চোখ শিখান্বিত। আমার প্রচুর সমস্যা হয়। বাইরে বের হলে কখনো কখনো শয়তানের দৃষ্টি হয়। আমার উপর দৃষ্টি করলে বাচ্চারো অসুবিধা হয় কান্নাকাটি করে। সারারাত ঘুমায় না। রাতে খুব সমস্যা করে। নামাজ এ মন বসে না। নামাজ না পড়লে আমার শরীর আরো খারাপ হয়ে যায়। আমি বারবার খেয়াল করেছি, আমি যতোবারই নামাজ থেকে দুরে সরে যাই, আমার জীবনে অশান্তি নেমে আসে, সংসারে অশান্তি ঝগড়া লেগেই থাকে। আর আমল গুলো করলে এসব সমস্যা হয়না। খুব সুস্থ একটা ঘুম হয়। আমল গুলো করে যেখানে সেখানে যেতে পারি। সমস্যা হয়না। নামাজ কাযা হয়না। কোনো অশান্তিও হয়না। আল্লহ সুবহানাহু ওয়াতাআ'লার ইচ্ছায় আযান কানে আসে ঘুমের মাঝে। খুব শান্তিতে থাকি। আর চেষ্টা করি অযুরত অবস্থায় থাকার।... হিফাজতের আমল গুলো আমাদের সকলেরই করা উচিত। আমি তো করিই, সেই সাথে আমার বাচ্চার শরীরে ফুঁ দিয়ে দিই। আর বিজ্ঞান বুঝাবে যে স্লিপ প্যারালাইজড, হিপনিক জার্ক। সে যাই বুঝাক, বিজ্ঞানের এই সমস্যা গুলোর সমাধান বা আমাদের ইসলামের ভাষায় সমস্যা গুলোর সমাধান একটাই। হিফাজতের আমল। যা আল্লহ সুবহানাহু ওয়াতাআ'লা আমাদের রাসুলুল্লাহ সাঃ কে শিখিয়েছে। আল্লহ সুবহানাহু ওয়াতাআ'লা আমাদের হিফাজতে রাখুন আমিন।🌸
দ্বিতীয় স্তর পরীক্ষিত আমল
#150 জান্নাতু....
27-Jul-25
ছোট বাচ্চাদের নিরাপত্তা বুঝি। বাচ্চারা রোগ শোকে আক্রান্ত হয় না আলহামদুলিল্লাহ। ব্যাথা পায়না, দূর্ঘটনায় পড়ে না। অসুস্থ রোগী আছে কিন্তু কোন পেরেশানি নেই। ঘরে অভাব আছে কিন্তু কোন অশান্তি নেই। ঝগড়া ঝাটি নেই। ঘরটা জান্নাতের বাগান মনে হয়। জীনের রোগী আছে একজন ঘরে কিন্তু নিয়মিত হিফাজাতের আমলের কারণে সবাই অনেক নিরাপদ বোধ করি। মনেই হয় যে আল্লাহ পাক উনার বিশেষ বাহিনী দিয়ে ঘরের বাচ্চা আর রোগী কে হিফাজাত করছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ঘরটার মধ্যে অনেক শান্তি আর বরকত উপলব্ধি হয়
তৃতীয় স্তর পরীক্ষিত আমল
#151 Sumaiya ....
27-Jul-25
আলহামদুলিল্লাহ!! আমি আকস্মিক দুর্ঘটনা থেকে বেঁচে থাকি,ওয়াসওয়াসার সমস্যা থেকে মুক্ত রাখেন আল্লাহ। বিপদের সময় আল্লহর ওপর তাওয়াক্কুল করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ।
দ্বিতীয় স্তর পরীক্ষিত আমল
#152 মোছা : স....
27-Jul-25
হিফাজতের আমল আমার জীবনে যে পরিবর্তন এনেছে আলহামদুলিল্লাহ, আমি যখন থেকে হিফাজতের আমল নিয়মিতভাবে করতে শুরু করেছি, তখন থেকে আমার জীবনটা একদম ধীরে ধীরে বদলে যেতে শুরু করেছে। আগে মনটা অস্থির থাকত, খুব সহজেই রেগে যেতাম, মন খারাপ হলে কোনো কূল-কিনারা পেতাম না। কিন্তু এখন, সকাল-সন্ধ্যার যিকর, দোয়া-দরুদ, ইসতেগফার, চোখ-কান-জবান হিফাজতের আমল—সব মিলিয়ে একটা নিরাপদ আত্মিক আবরণ তৈরি হয়েছে। আমি এখন বুঝতে পারি—আল্লাহর সঙ্গে সম্পর্ক গড়ে তোলা ছাড়া সত্যিকার শান্তি আসে না। আগে যেসব বিষয় আমাকে খুব কষ্ট দিত, এখন সেগুলোর উপর ভরসা করে বলি, “হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল”। আমার রোজকার অভ্যাসে পরিবর্তন এসেছে—দিনের শুরু হয় বিসমিল্লাহ দিয়ে, আর শেষ হয় দরুদ দিয়ে। আমি এখন গীবত, বাজে কথা, অন্যকে কষ্ট দেওয়া—এইসব থেকে নিজেকে অনেকটা নিয়ন্ত্রণে রাখতে পারি। অনেক সময় মনে হয়, আল্লাহ যেন নিজ হাতে আমাকে আগলে রেখেছেন। এই আমলগুলো শুধু দোয়া বা যিকর নয়, এগুলো আমার ভেতরকার ভয়, হতাশা, দুশ্চিন্তা দূর করে একরকম আলোর পথ দেখিয়েছে। আগে মনে হত আমি একা, কিন্তু এখন মনে হয়, আল্লাহ আমার সাথে আছেন। সবচেয়ে বড় পরিবর্তন হচ্ছে—আমি এখন আর দুনিয়ার প্রতি অতটা আকৃষ্ট হই না। আখিরাতের চিন্তা, গোনাহ থেকে বাঁচার চেষ্টা, আল্লাহর সন্তুষ্টি অর্জনের ইচ্ছা—সব মিলিয়ে আমি যেন এক নতুন মানুষ হয়ে উঠছি। আলহামদুলিল্লাহ, হিফাজতের আমল আমার জীবনের এক অপূর্ব নিয়ামত।
তৃতীয় স্তর পরীক্ষিত আমল
#153 সুমাইয়া ....
27-Jul-25
হেফাজতের আমল করে সত্যি অনেক উপকৃত আলহামদুলিল্লাহ, হেফাজতের আমল ছাড়া সারাদিন পেরেশানি তে যায়, কিন্তু হেফাজতের আমল করলে আলহামদুলিল্লাহ মনে অন্যরকম একটা শান্তি পাওয়া যায়
তৃতীয় স্তর পরীক্ষিত আমল
#154 Nure Jan....
27-Jul-25
যখন সুন্দর মতো সবকিছু আমল করি সেদিন পুরোটা অনেক বেশি প্রোডাক্টিভ কাটে। অতিরিক্ত যিকির আযকার করতে পারি, যেদিন করা হয় না, সেদিন অবশ্যই যখন মনে পড়ে তখনই করে নি, কিন্তু যতক্ষন সময় এই আমল গুলো করা হয় না আমার নামাজে গাফেলতি আসে, যিকির আযকার এ মন বসে না, বাচ্চাদের উপর রাগারাগি করি। খুব বেশি অলসতা কাজ করে, তখন মনে পড়ে আমার আজ অন্তরের খাবার যোগান দেয়া হয় নি। আলহামদুলিল্লাহ তখন ইং আর দেরি না করে আমল গুলো করি। আলহামদুলিল্লাহ
তৃতীয় স্তর পরীক্ষিত আমল
#155 উম্মে কু....
27-Jul-25
যেদিন করা হয় সেদিন সবকিছু স্বাভাবিক থাকে। কিন্তু যেদিন করা হয় না, সেদিন পুরোটা দিন খুবেই আনপ্রোডাক্টিভ কাটে। অলসতা, শারীরিক ক্লান্তি খুব বেশি অনুভব করি। ইবাদতে মনোযোগ পাই না। ইলম অর্জন বা তিলাওয়াতেও তেমন কোন টান আসে না।
দ্বিতীয় স্তর পরীক্ষিত আমল
#156 Sania Ta....
27-Jul-25
আলহামদুলিল্লাহ হিফাজতের আমল করলে অনেক ভলো অনেক শান্তি লাগে তবে অনেক শরীর খারাপ ও করে তারপর ও আমি চালিয়ে যাই আলহামদুলিল্লাহ। আর হিফাজতের আমল না করলে কিছুই ভালো লাগে না অনেক অস্তির করে আর আমল গুলোতে গাফলতি চলে আসে এই সমস্যা গুলো হয়।
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
FAQ

Frequently Asked Questions

What is the authentic Islamic approach regarding হেফাজতের আমল: সকাল ও সন্ধ্যার জরুরি আত্মরক্ষা?
Authentic Islamic guidance relies strictly upon the Noble Quran and authentic Sahih Hadith supplications without any amulets, superstitious rituals, or monetary exploitation. Always consult registered medical physicians for physical health alongside prayer.
Can I perform Ruqyah for this at home by myself?
Yes, Self-Ruqyah is highly recommended in Islam. You can recite Surah Al-Fatihah, Ayat al-Kursi, and the Mu'awwidhat (Surah Al-Ikhlas, Al-Falaq, An-Nas), blow into your cupped hands or clean drinking water, and maintain daily morning and evening adhkar.
Are RuqyahAid services and advice 100% free?
Yes, RuqyahAid provides all guidance, weekly Friday Live Zoom recitation treatments, and support communities 100% free of charge for the sake of Allah worldwide. Both Muslims and non-Muslims are warmly welcomed without any fees.
Free Live Friday Ruqyah Healing (Zoom)

Suffering from Evil Eye, Jinn, or Spiritual Distress?

Join our free weekly live spiritual healing session Every Friday Morning at 6:00 AM (Dhaka, Bangladesh Time (UTC+6)) on Zoom. Join the official WhatsApp groups below to receive weekly links and updates. Muslims and non-Muslims worldwide are warmly welcome.

📥
Free Treatment Starter Kit: Book & Protection Azkar
Download authentic PDF guides and daily azkar poster to start your journey
Confidential & 100% Free

Need Free, Confidential Quranic Spiritual Help?

Complete our secure spiritual help form to receive personalized Quranic recitation guidance, protective prayers, and self-Ruqyah steps at zero cost.

Every Friday Morning 6:00 AM Free Live Zoom Session Join WhatsApp groups for weekly link