100% Free Service All Quranic spiritual support is 100% free. We never sell amulets, charge fees, or guarantee cures.
RuqyahAid HEALING • GUIDANCE • WELLBEING
★ Comprehensive Pillar Guide 1 min read Reviewed for Quranic Authenticity & Safety

হেফাজতের আমল: সকাল ও সন্ধ্যার স্তরভিত্তিক আত্মিক সুরক্ষা

প্রতিদিন সকাল ও সন্ধ্যায় শয়তান, বদনজর, জাদু ও অনিষ্ট থেকে বাঁচার বাধ্যতামূলক ১ম, ২য় ও ৩য় স্তরের মাসনূন হেফাজতের আমল ও সঠিক নিয়ম।

লেকচার সারসংক্ষেপ ও নিয়মাবলী

প্রতিদিন যেমন সূর্যোদয় ও সূর্যাস্তের সময় ফেরেশতাদের বাহিনী পরিবর্তন হয়, ঠিক একইভাবে শয়তানের বাহিনীও দুইবার পরিবর্তন হয়। তাই সকালের আমলগুলো সূর্যোদয়ের পূর্বে এবং সন্ধ্যার আমলগুলো মাগরিবের আগে অথবা পরে করতে হয়।

অভিজ্ঞতার আলোকে মাগরিবের পর যে হেফাজতের আমলগুলো করা হয়, এগুলোর দ্বারা সাধারণত ফজর পর্যন্ত হেফাজত হয়। আবার ফজরের পর সূর্য ওঠার আগে যেগুলো করা হয়, সেগুলোর দ্বারা মাগরিব পর্যন্ত হেফাজত হয়। ফজরের পর থেকে সূর্যোদয় পর্যন্ত জেগে থাকা আবশ্যক, সূর্যোদয়ের আগে ঘুমানো যাবে না।

বিশেষ সতর্কতা ও মহিলাদের জন্য নির্দেশনা

এই আমলগুলো মহিলাদের শারীরিক অসুস্থতার সময়েও আরও বেশি জরুরি মনে করা উচিত। অসুস্থতার সময়েও এই আমলগুলো দোয়া ও জিকির হিসেবে পড়া যাবে। কারণ শয়তান অপবিত্র অবস্থায় সবচেয়ে বেশি আক্রমণ করে।

ঘরে নিয়মিত সূরা বাকারা তেলাওয়াত করা অথবা ফজরের পর কিছু সময়ের জন্য সূরা বাকারার অডিও ছেড়ে রাখা উচিত। বাচ্চাদের সামনে উচ্চৈঃস্বরে আমল পড়ে তাদের গায়ে ফুঁ দিলে তারাও শয়তানের আক্রমণ থেকে সুরক্ষিত থাকবে ইনশাআল্লাহ।

১ ১ম স্তর: বাধ্যতামূলক হেফাজতের আমল (সকাল ও সন্ধ্যায়)

আমল-১: আয়াতুল কুরসি সকাল ও সন্ধ্যায় ১ বার করে
اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ ۚ لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ ۚ لَّهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ۗ مَن ذَا الَّذِي يَشْفَعُ عِندَهُ إِلَّا بِإِذْنِهِ ۚ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ ۖ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِّنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ ۚ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ ۖ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا ۚ وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ

ফজিলত: যে ব্যক্তি সকালে পড়বে সে সন্ধ্যা পর্যন্ত এবং যে সন্ধ্যায় পড়বে সে সকাল পর্যন্ত জিন ও শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর হেফাজতে থাকবে। [সহিহ ইবনে হিব্বান]

আমল-২: সৃষ্টির সকল অনিষ্ট থেকে আশ্রয়ের দোয়া সকাল ও সন্ধ্যায় ৩ বার করে
أَعُوْذُ بِكَلِمَاتِ اللّٰهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ

উচ্চারণ: আউযু বিকালিমাতিল্লাহিত তা-ম্মা-তি মিন শাররি মা খালাক্ব।

অর্থ: ‘আমি আল্লাহর পরিপূর্ণ বাণীসমূহের উসিলায় তাঁর সৃষ্টির সমস্ত অনিষ্ট থেকে আশ্রয় চাইছি।’ [সহিহ মুসলিম]

আমল-৩: আসমান ও জমিনের যাবতীয় ক্ষতি থেকে সুরক্ষা সকাল ও সন্ধ্যায় ৩ বার করে
بِسْمِ اللّٰهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ

উচ্চারণ: বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মাআসমিহী শাইউন ফিল আরদ্বি ওয়ালা ফিস সামা-ই, ওয়াহুওয়াস সামীউল আলীম।

অর্থ: ‘সেই আল্লাহর নামে যাঁর নামের বরকতে আসমান ও জমিনের কোনো বস্তুই কোনো ক্ষতি করতে পারে না। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।’ [আবু দাউদ, তিরমিজি]

আমল-৪: তিন কুল (সূরা ইখলাস, ফালাক, নাস) সকাল ও সন্ধ্যায় ৩ বার করে

প্রতিটি সূরা ৩ বার করে তিলাওয়াত করতে হবে। হাত দুটি একত্রিত করে তাতে ফুঁ দিয়ে মাথা, মুখমণ্ডল এবং শরীরের যথাসম্ভব সামনের অংশে হাত বুলিয়ে নিতে হবে।

ফজিলত: রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘সকাল ও সন্ধ্যায় এগুলো তিনবার পাঠ করলে তা তোমার সবকিছুর (সকল ক্ষতি ও বিপদের) মোকাবেলায় যথেষ্ট হবে।’ [আবু দাউদ, তিরমিজি]

আমল-৫: শয়তানের প্রভাব ও ফিতনা থেকে মুক্তির জিকির সকাল ও সন্ধ্যায় ১০০ বার (বা ১০ বার)
لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ

উচ্চারণ: লা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুওয়া আলা কুল্লি শাইয়িন ক্বাদীর।

ফজিলত: সারাদিন শয়তানের আক্রমণ থেকে এটি দুর্গস্বরূপ কাজ করে এবং কোনো শয়তান তার কাছে ঘেঁষতে পারে না। [সহিহ বুখারি]

আমল-৬: আল্লাহর ওপর তাওয়াক্কুলের আয়াত (সূরা তাওবাহ ১২৯) সকাল ও সন্ধ্যায় ৭ বার করে
حَسْبِيَ اللّٰهُ لَا إِلٰهَ إِلَّا هُوَ، عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ

উচ্চারণ: হাসবিয়াল্লা-হু লা ইলা-হা ইল্লা- হুওয়া, আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুওয়া রব্বুল আরশিল আযীম।

ফজিলত: যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় ৭ বার পড়বে, আল্লাহ তার দুনিয়া ও আখিরাতের সমস্ত দুশ্চিন্তা ও সংকটের জন্য যথেষ্ট হয়ে যাবেন। [আবু দাউদ]

✓

Spiritual Symptoms Self-Assessment Checklist

Check the symptoms you frequently experience to see recommended Quranic guidance:

Assessment Result: 0 selected

Select the symptoms above that match your experience for personalized guidance.

★ বাস্তব অভিজ্ঞতা ও ফলাফল 390 টি সংরক্ষিত ফিডব্যাক

হেফাজতের আমলের বাস্তব অভিজ্ঞতা ও ফিডব্যাক

শিক্ষার্থী ও সাধারণ মানুষের সরাসরি অভিজ্ঞতা, যারা নিয়মিত আমল করে রোগ ও বিপদ থেকে মুক্তি পেয়েছেন।

নিজের অভিজ্ঞতা জানান
#133 জান্নাতু....
27-Jul-25
হেফাজতের আমল না করলে মানসিক অস্থিরতা কাজ করে। করলে নিজেকে সেফ লাগে। ছোট বড় অনেক বিপদ থেকে আল্লাহ হেফাজত করেছেন আলহামদুলিল্লাহ এর উসিলায়
তৃতীয় স্তর পরীক্ষিত আমল
#134 রিমু আক্....
27-Jul-25
যেদিন করা হয় সেদিন কাজের মধ্যে বারাকা থাকে। শরীর দূর্বলও কম লাগে, মনটাও স্থির থাকে, মেজাজ খুব বেশি খিটখিট লাগে নাহ, নামাজের জন্যও মনটা তাড়া দেয়, নিজেকে আল্লাহর জিম্মায় মনে হয়,। আমল না করলে- কিছু একটা খালি খালি লাগে, মনটাও কেমন যেনো থাকে, কোনো কাজে মন লাগে না, শরীর ঢিলে হয়ে আসে, কোনো কিছুতে বারাকা খুঁজে পাই না।
দ্বিতীয় স্তর পরীক্ষিত আমল
#135 Tazmerin....
27-Jul-25
যেদিন হেফাজতের আমল করা হয় সেদিন আমার দিনের শুরু এবং শেষ সম্পূর্ণটাই ভালোভাবে সমাপ্ত হয়। হেফাজতের আমল করার আগে আমার মন সর্বদা অশান্ত হয়ে থাকত। যেটা সম্পূর্ণভাবে ঠিক না হলেও অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে। আলহামদুলিল্লাহ আমি দ্বীন থেকে যতটা সরে গেছিলাম তার থেকে বেশি মনোযোগী হয়ে গেছে দ্বীনের প্রতি।
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#136 Lipi Akt....
27-Jul-25
যেদিন হেফাজতের আমল করি সেদিন শান্তিতে থাকি যেদিন বাদ যায় বিভিন্ন রকম ঝামেলা/বিপদ হয়। অনেক অনাকাঙ্ক্ষিত বিপদ/চক্রান্ত থেকে রক্ষা পাওয়া, সময়ের বরকত ‌ইত্যাদি।
দ্বিতীয় স্তর পরীক্ষিত আমল
#137 Alia Isl....
27-Jul-25
আলহামদুলিল্লাহ আমি গত চার বছর ধরেই এই হেফাজতের আমল করছি আমি ছিলাম খুবই অলস, আমাকে এক দিনি বোন এই আমল গুলো করতে বললেন,, প্রথম দিকে মনে হতো হয়তো কিছু দিন করেই হয়তো ভুলে যাবো অথবা আলসতার করনে ছেড়ে দিবো , সুবহানাল্লাহ কিছু দিন এই আমল গুলো করার পর থেকে দেখি আমার জিনের পরিবর্তন সুবহানাল্লাহ আল্লাহ আমার আনতে সান্তি পরিবারে সুখ , দিয়ে আমার অন্তরে এই আমল গুলোর প্রতি ভালোবাসা বানিয়ে দিয়েছে এখন জুদি কোনো কারনে আমল করতে না পারি নিজের ভিতর খালি খালি অনুভব করি মনে হয় এবাদাত পুর্ন হলো না ,, আল্লাহ আমাদের সবাইকে আমল গুলো করার তৌফিক দান করুন আমীন
তৃতীয় স্তর পরীক্ষিত আমল
#138 Mashrufe....
27-Jul-25
যেদিন হেফাজতের আমল মিস হয়ে যায়, সেদিন দিনটা ভালো কাটে না,অস্থির অস্থির লাগে,সময়ের বরকত থাকে না। হেফাজতের আমলগুলো করতে পারলে নিজেকে সুরক্ষিত মনে হয়,আর দিনটায় বরকত পাই,আলহামদুলিল্লাহ।
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#139 Sanzida ....
27-Jul-25
আলহামদুলিল্লাহ অনেক আগে থেকেই হেফাজতের আমল করতাম,তবে মাঝে ছোট বেবি হওয়ার পর প্রায় সময় মিস যেতো,কিন্তু আইওএম এ ভর্তি হওয়ার পর এবং বিভিন্ন সময় মুক্কারিরা আপুদের বক্তব্য এবং রুকাইয়া সেন্টার থেকে আসা আপডেট গুলো পেয়ে এখন সর্বদা মাথায় থাকে যে এটা করতেই হবে, আর আমল গুলো মিস গেলে শয়তান অনেক বেশি ওয়াসওয়াসা দেয় এবং আমার বাচ্চার উপর ও এর প্রভাব পড়ে, তাই চেষ্টা করি মিস যেনো না হয়,আর এটা আমাদের জন্য বাধ্যতামূলক করায় অনেক বেশি উপকৃত হয়েছি। আলহামদুলিল্লাহ, সমস্ত কিছুর জন্য জাযাকিল্লাহু খাইরন আইওএম কে।
দ্বিতীয় স্তর পরীক্ষিত আমল
#140 ফারিয়া আ....
27-Jul-25
যেদিন হেফাজতের আমল করি ঐদিন সুন্দর মত পড়াশোনা করতে পারে সব কাছে নিয়ম ভাবে করতে পারি কিন্তু যেদিন করিনা সেদিন পড়াশোনা হয় না ফোন টিপা বেশি হওয়ায় পড়ায় মনোযোগ থাকে না মোটকথা হেফাজতের আমল করলে শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকতে পারি আর না করলে শয়তান অনুব্রত ধোঁকা দিতে থাকে এটা অনেকটা ভালো উপকার করে
তৃতীয় স্তর পরীক্ষিত আমল
#141 Khadija ....
27-Jul-25
আলহামদুলিল্লাহ, অনেক পরিবর্তন এনেছে।
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#142 Arafat u....
27-Jul-25
যেদিন করি না ঐদিন শয়তানের ধোঁকায় বেশি দেয়। হেফাজতের আমল আল্লাহকে ভয় করার মন-মানসিকতা পয়দা হয়। এবং মন হালকা লাগে।
তৃতীয় স্তর পরীক্ষিত আমল
#143 Sumona B....
27-Jul-25
যেদিন করিনা সেদিন কেমন যেনো অন্যমনস্ক আর অস্থির অস্থির লাগে।আসলে আমার সিহেরের সমস্যা আছে।
দ্বিতীয় স্তর পরীক্ষিত আমল
#144 Afsana M....
27-Jul-25
আলহামদুলিল্লাহ অনেক উন্নতি হয়েছে। যখন থেকে হিফাজতের আমল সম্পর্কে জানি তখন থেকেই আমল করা শুরু করি। একটা জিনিস খেয়াল্করে দেখেছি, হেফাজতের আমল করলে গোনাহের প্রতি সহজে নন ধাবিত হয়না। শয়তান ওয়াসওয়াসা দিলেও। তাছাড়া এমন অনেক আকস্মিক বিপদ থেকেও উদ্ধার পেয়েছি। যেমন, বেখেয়ালে চুলার একদম নিকটে হাত চলে গেছিলো একদিন। এমন ভাবে যে, একদম আগুনের ভেতরে যাওয়ার কথা। কিন্তু কীভাবে জানি হাতে একটু তাপ না লেগে হাত সরে যায়। আমি জানি আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লাই বাঁচিয়েছেন আমাকে। আরও বিভিন্ন ধরনের প্রব্লেম থেকে আল্লাহ আমাকে হেফাজত করেন।
তৃতীয় স্তর পরীক্ষিত আমল
FAQ

Frequently Asked Questions

What is the authentic Islamic approach regarding হেফাজতের আমল: সকাল ও সন্ধ্যার জরুরি আত্মরক্ষা?
Authentic Islamic guidance relies strictly upon the Noble Quran and authentic Sahih Hadith supplications without any amulets, superstitious rituals, or monetary exploitation. Always consult registered medical physicians for physical health alongside prayer.
Can I perform Ruqyah for this at home by myself?
Yes, Self-Ruqyah is highly recommended in Islam. You can recite Surah Al-Fatihah, Ayat al-Kursi, and the Mu'awwidhat (Surah Al-Ikhlas, Al-Falaq, An-Nas), blow into your cupped hands or clean drinking water, and maintain daily morning and evening adhkar.
Are RuqyahAid services and advice 100% free?
Yes, RuqyahAid provides all guidance, weekly Friday Live Zoom recitation treatments, and support communities 100% free of charge for the sake of Allah worldwide. Both Muslims and non-Muslims are warmly welcomed without any fees.
Free Live Friday Ruqyah Healing (Zoom)

Suffering from Evil Eye, Jinn, or Spiritual Distress?

Join our free weekly live spiritual healing session Every Friday Morning at 6:00 AM (Dhaka, Bangladesh Time (UTC+6)) on Zoom. Join the official WhatsApp groups below to receive weekly links and updates. Muslims and non-Muslims worldwide are warmly welcome.

📥
Free Treatment Starter Kit: Book & Protection Azkar
Download authentic PDF guides and daily azkar poster to start your journey
Confidential & 100% Free

Need Free, Confidential Quranic Spiritual Help?

Complete our secure spiritual help form to receive personalized Quranic recitation guidance, protective prayers, and self-Ruqyah steps at zero cost.

Every Friday Morning 6:00 AM Free Live Zoom Session Join WhatsApp groups for weekly link