100% Free Service All Quranic spiritual support is 100% free. We never sell amulets, charge fees, or guarantee cures.
RuqyahAid HEALING • GUIDANCE • WELLBEING
★ Comprehensive Pillar Guide 1 min read Reviewed for Quranic Authenticity & Safety

হেফাজতের আমল: সকাল ও সন্ধ্যার স্তরভিত্তিক আত্মিক সুরক্ষা

প্রতিদিন সকাল ও সন্ধ্যায় শয়তান, বদনজর, জাদু ও অনিষ্ট থেকে বাঁচার বাধ্যতামূলক ১ম, ২য় ও ৩য় স্তরের মাসনূন হেফাজতের আমল ও সঠিক নিয়ম।

লেকচার সারসংক্ষেপ ও নিয়মাবলী

প্রতিদিন যেমন সূর্যোদয় ও সূর্যাস্তের সময় ফেরেশতাদের বাহিনী পরিবর্তন হয়, ঠিক একইভাবে শয়তানের বাহিনীও দুইবার পরিবর্তন হয়। তাই সকালের আমলগুলো সূর্যোদয়ের পূর্বে এবং সন্ধ্যার আমলগুলো মাগরিবের আগে অথবা পরে করতে হয়।

অভিজ্ঞতার আলোকে মাগরিবের পর যে হেফাজতের আমলগুলো করা হয়, এগুলোর দ্বারা সাধারণত ফজর পর্যন্ত হেফাজত হয়। আবার ফজরের পর সূর্য ওঠার আগে যেগুলো করা হয়, সেগুলোর দ্বারা মাগরিব পর্যন্ত হেফাজত হয়। ফজরের পর থেকে সূর্যোদয় পর্যন্ত জেগে থাকা আবশ্যক, সূর্যোদয়ের আগে ঘুমানো যাবে না।

বিশেষ সতর্কতা ও মহিলাদের জন্য নির্দেশনা

এই আমলগুলো মহিলাদের শারীরিক অসুস্থতার সময়েও আরও বেশি জরুরি মনে করা উচিত। অসুস্থতার সময়েও এই আমলগুলো দোয়া ও জিকির হিসেবে পড়া যাবে। কারণ শয়তান অপবিত্র অবস্থায় সবচেয়ে বেশি আক্রমণ করে।

ঘরে নিয়মিত সূরা বাকারা তেলাওয়াত করা অথবা ফজরের পর কিছু সময়ের জন্য সূরা বাকারার অডিও ছেড়ে রাখা উচিত। বাচ্চাদের সামনে উচ্চৈঃস্বরে আমল পড়ে তাদের গায়ে ফুঁ দিলে তারাও শয়তানের আক্রমণ থেকে সুরক্ষিত থাকবে ইনশাআল্লাহ।

১ ১ম স্তর: বাধ্যতামূলক হেফাজতের আমল (সকাল ও সন্ধ্যায়)

আমল-১: আয়াতুল কুরসি সকাল ও সন্ধ্যায় ১ বার করে
اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ ۚ لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ ۚ لَّهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ۗ مَن ذَا الَّذِي يَشْفَعُ عِندَهُ إِلَّا بِإِذْنِهِ ۚ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ ۖ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِّنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ ۚ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ ۖ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا ۚ وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ

ফজিলত: যে ব্যক্তি সকালে পড়বে সে সন্ধ্যা পর্যন্ত এবং যে সন্ধ্যায় পড়বে সে সকাল পর্যন্ত জিন ও শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর হেফাজতে থাকবে। [সহিহ ইবনে হিব্বান]

আমল-২: সৃষ্টির সকল অনিষ্ট থেকে আশ্রয়ের দোয়া সকাল ও সন্ধ্যায় ৩ বার করে
أَعُوْذُ بِكَلِمَاتِ اللّٰهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ

উচ্চারণ: আউযু বিকালিমাতিল্লাহিত তা-ম্মা-তি মিন শাররি মা খালাক্ব।

অর্থ: ‘আমি আল্লাহর পরিপূর্ণ বাণীসমূহের উসিলায় তাঁর সৃষ্টির সমস্ত অনিষ্ট থেকে আশ্রয় চাইছি।’ [সহিহ মুসলিম]

আমল-৩: আসমান ও জমিনের যাবতীয় ক্ষতি থেকে সুরক্ষা সকাল ও সন্ধ্যায় ৩ বার করে
بِسْمِ اللّٰهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ

উচ্চারণ: বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মাআসমিহী শাইউন ফিল আরদ্বি ওয়ালা ফিস সামা-ই, ওয়াহুওয়াস সামীউল আলীম।

অর্থ: ‘সেই আল্লাহর নামে যাঁর নামের বরকতে আসমান ও জমিনের কোনো বস্তুই কোনো ক্ষতি করতে পারে না। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।’ [আবু দাউদ, তিরমিজি]

আমল-৪: তিন কুল (সূরা ইখলাস, ফালাক, নাস) সকাল ও সন্ধ্যায় ৩ বার করে

প্রতিটি সূরা ৩ বার করে তিলাওয়াত করতে হবে। হাত দুটি একত্রিত করে তাতে ফুঁ দিয়ে মাথা, মুখমণ্ডল এবং শরীরের যথাসম্ভব সামনের অংশে হাত বুলিয়ে নিতে হবে।

ফজিলত: রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘সকাল ও সন্ধ্যায় এগুলো তিনবার পাঠ করলে তা তোমার সবকিছুর (সকল ক্ষতি ও বিপদের) মোকাবেলায় যথেষ্ট হবে।’ [আবু দাউদ, তিরমিজি]

আমল-৫: শয়তানের প্রভাব ও ফিতনা থেকে মুক্তির জিকির সকাল ও সন্ধ্যায় ১০০ বার (বা ১০ বার)
لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ

উচ্চারণ: লা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুওয়া আলা কুল্লি শাইয়িন ক্বাদীর।

ফজিলত: সারাদিন শয়তানের আক্রমণ থেকে এটি দুর্গস্বরূপ কাজ করে এবং কোনো শয়তান তার কাছে ঘেঁষতে পারে না। [সহিহ বুখারি]

আমল-৬: আল্লাহর ওপর তাওয়াক্কুলের আয়াত (সূরা তাওবাহ ১২৯) সকাল ও সন্ধ্যায় ৭ বার করে
حَسْبِيَ اللّٰهُ لَا إِلٰهَ إِلَّا هُوَ، عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ

উচ্চারণ: হাসবিয়াল্লা-হু লা ইলা-হা ইল্লা- হুওয়া, আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুওয়া রব্বুল আরশিল আযীম।

ফজিলত: যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় ৭ বার পড়বে, আল্লাহ তার দুনিয়া ও আখিরাতের সমস্ত দুশ্চিন্তা ও সংকটের জন্য যথেষ্ট হয়ে যাবেন। [আবু দাউদ]

✓

Spiritual Symptoms Self-Assessment Checklist

Check the symptoms you frequently experience to see recommended Quranic guidance:

Assessment Result: 0 selected

Select the symptoms above that match your experience for personalized guidance.

★ বাস্তব অভিজ্ঞতা ও ফলাফল 390 টি সংরক্ষিত ফিডব্যাক

হেফাজতের আমলের বাস্তব অভিজ্ঞতা ও ফিডব্যাক

শিক্ষার্থী ও সাধারণ মানুষের সরাসরি অভিজ্ঞতা, যারা নিয়মিত আমল করে রোগ ও বিপদ থেকে মুক্তি পেয়েছেন।

নিজের অভিজ্ঞতা জানান
#25 Nisrat J....
28-Jul-25
আমার প্রায়ই দেখা যায় বদ নজরের প্রবলেম হয়।আর বদনজরের লক্ষণ গুলোর মধ্যে প্রথমেই পেটে প্রচুর গ্যাসের প্রবলেম ফেস করি এবং প্রচন্ড মাথা ব্যথাও হয়। তখন দিনগুলো খুব খারাপ যায় খুব অশস্তি ফিল হয়।খাওয়া দাওয়া ঠিকঠাক করতে পারিনা,সিক ফিল হয়। কিন্ত যখন থেকে হেফাজতের আমল নিজের জন্য বাধ্যতামূলক করে নিয়েছি,রেগুলার হয়েছি তখন থেকে উপরের উক্ত প্রবলেম গুলো ফেস করিনা বললেই চলে আলহামদুলিল্লাহ।কখনও যদি ভুলে যাই তাহলে যখনই মনে পড়ে দ্রুত আমলগুলো করে ফেলি। আল্লাহ তা'আলার আমাদের সকলকে হেফাজতের আমল করার তাওফিক দান করুন আমিন।
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#26 Tanjia R....
28-Jul-25
হিফাজতের আমল করলে মানসিক প্রশান্তি পাওয়া যায়।কিন্তু যেদিন আমল বাদ পড়ে যায় সেদিন অশান্তি লাগে।
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#27 Taslima ....
28-Jul-25
হেফাজতের আমল করলে সারাদিন বরকতপূর্ণ কাটে।আর না করলে সব কিছু এলোমেলো হয়ে যায়।হেফাজতের আমল হচ্ছে আল্লাহর নিকট দুয়া।এর মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হওয়া যায়।হিংসা,জাদু,ওয়াসওয়াসা,বদনজর থেকে দূরে থাকা যায়,এবং সব কাজ ঠিকমতো করা যায়।
দ্বিতীয় স্তর পরীক্ষিত আমল
#28 Khatune ....
28-Jul-25
আলহামদুলিল্লাহ হেফাজতের আমল করলে প্রশান্তি লাভ হয় না করলে একটু কম প্রশান্তি আলহামদুলিল্লাহ সবকিছুর জন্য
তৃতীয় স্তর পরীক্ষিত আমল
#29 Mahbuba ....
28-Jul-25
সর্বশেষ কবে হেফাজতের আমল করিনি সেটা মনে নেই।IOM এর ত্বলিবা হওয়ার অনেক আগ থেকেই হেফাজতের আমল করি আলহামদুলিল্লাহ।IOM এর ত্বলিবা হওয়ার পর সেগুলোর গুরুত্ব আরও বেশি বুঝতে পারছি। মাঝে মাঝে বিপদ হয়েও হয়নি এমনও হয়েছে।আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানীতে হেফাজতের আমলের কারণে অনেক বিপদ থেকেই রক্ষা পেয়েছি আলহামদুলিল্লাহ।সকলের উচিত অন্তত বাধ্যতামূলক হেফাজতের আমলগুলো করা।
তৃতীয় স্তর পরীক্ষিত আমল
#30 Tahamina....
28-Jul-25
Vhalo shomoi
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#31 Maria Ak....
28-Jul-25
হেফাজতের আমল যেদিন করি ঐদিন মনে হয় আমি অনেক নিরাপদে আছি,আর যেদিন কোনো কারণবশত করা হয়না তখন অনেক ভীতি কাজ করে।এছাড়া এই আমল টা আমাকে সময় সচেতন হতে শিখিয়েছে।যেমন : সময় মতো আমল টা যখন করি তখন বাকি কাজগুলোও অনেক সুন্দরভাবে সময়ের মধ্যে করতে পারি, আলহামদুলিল্লাহ।
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#32 ইসরাত জা....
28-Jul-25
যেদিন হেফাজতের আমলগুলো করি, আলহামদুলিল্লাহ তখন ক্বলবে এক অপার্থিব সুকুন নেমে আসে। সর্বদা মনে হয় চক্ষু, কর্ণ, জিহ্বা, ক্বলব যেন স্বয়ং রবের হেফাজতে থাকে। আল্লাহু আকবার, সুবহান আল্লাহ।‌ ওয়াল্লাহি! এই সুকুন ক্বলবে তাকওয়া জাগিয়ে তোলে। সেদিন গুনাহ থেকে দূরে থাকাটা সহজ হয়ে যায়। সেদিনের দিনলিপি হয় নূরে লেখা, যেন ফেরেশতারা আমলের খাতায় সোনালি অক্ষরে লিখে নিচ্ছে, আল্লাহু আকবার। কিন্তু যেদিন হিফাজতের আমল থেকে গাফিল হই, সেদিন মনে হয় ক্বলবটা ভারী, দৃষ্টিতে ফিতনার ধোঁয়া, শয়তানের ওয়াসওয়াসা যেন সবসময় ছায়ার মতো পিছু নিয়ে রাখে। ইবাদতে মন বসে না, সালাতে খুশু হারিয়ে যায় আর পাপ যেন স্বাভাবিক বলে মনে হতে থাকে। আল্লাহুম্মাগফিরলি! সেদিন বুঝি, হিফাজতের আমলই ছিল আমার রুহের হেফাজতের বেষ্টনী। হিফাজতের আমল আমাকে শিখিয়েছে! নিজেকে পাহারা দিতে হয় তখনই, যখন আপনি জানেন, আপনি বিশেষ একজন, আপনার রব আপনাকে মোহাব্বত করেন আর আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তা'য়ালার কাছে ফিরে যাবেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রব্বিল আ'লামীন, হেফাজতের আমলগুলো আমার অভ্যাসে পরিণত হয়েছে। এই আমল শুধু শরীর না, রুহেরও হেফাজত করে। চক্ষু হেফাজতে পর্দা রক্ষা হয়, জবানের হেফাজতে গিবত থেকে বাঁচি আর রুহের হেফাজতে রিয়া, হিংসা, অহংকার থেকে দূরে থাকি। আমি মনে করি, এটা পরিপূর্ণ আত্মা গঠনের পাঠশালা। আল্লাহ সুবহানাহু ওয়া তা'য়ালা আমাদের বেশি থেকে বেশি হেফাজতের আমল করার তাওফীক দান করুন, আমীন ইয়া রব্বুল আ'লামীন।
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#33 Sumaiya ....
28-Jul-25
হিফাজতের আমল করলে আলহামদুলিল্লাহ, যে কোন কাজের পূর্বে আল্লাহর সন্তুষ্টি আছে কি নেই এ ব্যাপার স্মরণে আসে। শয়তানের ওসওয়াসা তেমন আসেনা। আসলেও তা থেকে বেশিরভাগ সময়ই বের হয়ে আসতে পারি। দৈনন্দিন কাজ + পড়াশোনা ইত্যাদিতে প্রোডাক্টিভিটি বাড়ে। আমলে খুশু আসে। পরিবারের সাথে সুসম্পর্ক বজায় থাকে, আলহামদুলিল্লাহ।
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#34 তামান্না....
28-Jul-25
Alhamdulillah valo change hoice
দ্বিতীয় স্তর পরীক্ষিত আমল
#35 Mst,Adib....
28-Jul-25
অলসতা কম লাগে আলহামদুলিল্লাহ
দ্বিতীয় স্তর পরীক্ষিত আমল
#36 জান্নাতু....
28-Jul-25
হেফাযতের আমল সত্যিই অসাধারণ কাজ করে।এই আমল দ্বারা নিজের মধ্যে হেদায়াতের নূর ধরে রাখা সম্ভব,,আল্লাহর পছন্দ অনুযায়ী কাজ করতে ইচ্ছে করে,ভালো লাগে।মন ভালো থাকে ।আলহামদুলিল্লাহ সাথে শরীর ও। আর যেদিন মিস হয়ে সেদিন শুধু অবহেলায় দিন চলে যায় আল্লহুম্মাগফিরলি,দুনিয়াদারি কিছুই ভালো লাগে না।
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
FAQ

Frequently Asked Questions

What is the authentic Islamic approach regarding হেফাজতের আমল: সকাল ও সন্ধ্যার জরুরি আত্মরক্ষা?
Authentic Islamic guidance relies strictly upon the Noble Quran and authentic Sahih Hadith supplications without any amulets, superstitious rituals, or monetary exploitation. Always consult registered medical physicians for physical health alongside prayer.
Can I perform Ruqyah for this at home by myself?
Yes, Self-Ruqyah is highly recommended in Islam. You can recite Surah Al-Fatihah, Ayat al-Kursi, and the Mu'awwidhat (Surah Al-Ikhlas, Al-Falaq, An-Nas), blow into your cupped hands or clean drinking water, and maintain daily morning and evening adhkar.
Are RuqyahAid services and advice 100% free?
Yes, RuqyahAid provides all guidance, weekly Friday Live Zoom recitation treatments, and support communities 100% free of charge for the sake of Allah worldwide. Both Muslims and non-Muslims are warmly welcomed without any fees.
Free Live Friday Ruqyah Healing (Zoom)

Suffering from Evil Eye, Jinn, or Spiritual Distress?

Join our free weekly live spiritual healing session Every Friday Morning at 6:00 AM (Dhaka, Bangladesh Time (UTC+6)) on Zoom. Join the official WhatsApp groups below to receive weekly links and updates. Muslims and non-Muslims worldwide are warmly welcome.

📥
Free Treatment Starter Kit: Book & Protection Azkar
Download authentic PDF guides and daily azkar poster to start your journey
Confidential & 100% Free

Need Free, Confidential Quranic Spiritual Help?

Complete our secure spiritual help form to receive personalized Quranic recitation guidance, protective prayers, and self-Ruqyah steps at zero cost.

Every Friday Morning 6:00 AM Free Live Zoom Session Join WhatsApp groups for weekly link