100% Free Service All Quranic spiritual support is 100% free. We never sell amulets, charge fees, or guarantee cures.
RuqyahAid HEALING • GUIDANCE • WELLBEING
★ Comprehensive Pillar Guide 1 min read Reviewed for Quranic Authenticity & Safety

হেফাজতের আমল: সকাল ও সন্ধ্যার স্তরভিত্তিক আত্মিক সুরক্ষা

প্রতিদিন সকাল ও সন্ধ্যায় শয়তান, বদনজর, জাদু ও অনিষ্ট থেকে বাঁচার বাধ্যতামূলক ১ম, ২য় ও ৩য় স্তরের মাসনূন হেফাজতের আমল ও সঠিক নিয়ম।

লেকচার সারসংক্ষেপ ও নিয়মাবলী

প্রতিদিন যেমন সূর্যোদয় ও সূর্যাস্তের সময় ফেরেশতাদের বাহিনী পরিবর্তন হয়, ঠিক একইভাবে শয়তানের বাহিনীও দুইবার পরিবর্তন হয়। তাই সকালের আমলগুলো সূর্যোদয়ের পূর্বে এবং সন্ধ্যার আমলগুলো মাগরিবের আগে অথবা পরে করতে হয়।

অভিজ্ঞতার আলোকে মাগরিবের পর যে হেফাজতের আমলগুলো করা হয়, এগুলোর দ্বারা সাধারণত ফজর পর্যন্ত হেফাজত হয়। আবার ফজরের পর সূর্য ওঠার আগে যেগুলো করা হয়, সেগুলোর দ্বারা মাগরিব পর্যন্ত হেফাজত হয়। ফজরের পর থেকে সূর্যোদয় পর্যন্ত জেগে থাকা আবশ্যক, সূর্যোদয়ের আগে ঘুমানো যাবে না।

বিশেষ সতর্কতা ও মহিলাদের জন্য নির্দেশনা

এই আমলগুলো মহিলাদের শারীরিক অসুস্থতার সময়েও আরও বেশি জরুরি মনে করা উচিত। অসুস্থতার সময়েও এই আমলগুলো দোয়া ও জিকির হিসেবে পড়া যাবে। কারণ শয়তান অপবিত্র অবস্থায় সবচেয়ে বেশি আক্রমণ করে।

ঘরে নিয়মিত সূরা বাকারা তেলাওয়াত করা অথবা ফজরের পর কিছু সময়ের জন্য সূরা বাকারার অডিও ছেড়ে রাখা উচিত। বাচ্চাদের সামনে উচ্চৈঃস্বরে আমল পড়ে তাদের গায়ে ফুঁ দিলে তারাও শয়তানের আক্রমণ থেকে সুরক্ষিত থাকবে ইনশাআল্লাহ।

১ ১ম স্তর: বাধ্যতামূলক হেফাজতের আমল (সকাল ও সন্ধ্যায়)

আমল-১: আয়াতুল কুরসি সকাল ও সন্ধ্যায় ১ বার করে
اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ ۚ لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ ۚ لَّهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ۗ مَن ذَا الَّذِي يَشْفَعُ عِندَهُ إِلَّا بِإِذْنِهِ ۚ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ ۖ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِّنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ ۚ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ ۖ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا ۚ وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ

ফজিলত: যে ব্যক্তি সকালে পড়বে সে সন্ধ্যা পর্যন্ত এবং যে সন্ধ্যায় পড়বে সে সকাল পর্যন্ত জিন ও শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর হেফাজতে থাকবে। [সহিহ ইবনে হিব্বান]

আমল-২: সৃষ্টির সকল অনিষ্ট থেকে আশ্রয়ের দোয়া সকাল ও সন্ধ্যায় ৩ বার করে
أَعُوْذُ بِكَلِمَاتِ اللّٰهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ

উচ্চারণ: আউযু বিকালিমাতিল্লাহিত তা-ম্মা-তি মিন শাররি মা খালাক্ব।

অর্থ: ‘আমি আল্লাহর পরিপূর্ণ বাণীসমূহের উসিলায় তাঁর সৃষ্টির সমস্ত অনিষ্ট থেকে আশ্রয় চাইছি।’ [সহিহ মুসলিম]

আমল-৩: আসমান ও জমিনের যাবতীয় ক্ষতি থেকে সুরক্ষা সকাল ও সন্ধ্যায় ৩ বার করে
بِسْمِ اللّٰهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ

উচ্চারণ: বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মাআসমিহী শাইউন ফিল আরদ্বি ওয়ালা ফিস সামা-ই, ওয়াহুওয়াস সামীউল আলীম।

অর্থ: ‘সেই আল্লাহর নামে যাঁর নামের বরকতে আসমান ও জমিনের কোনো বস্তুই কোনো ক্ষতি করতে পারে না। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।’ [আবু দাউদ, তিরমিজি]

আমল-৪: তিন কুল (সূরা ইখলাস, ফালাক, নাস) সকাল ও সন্ধ্যায় ৩ বার করে

প্রতিটি সূরা ৩ বার করে তিলাওয়াত করতে হবে। হাত দুটি একত্রিত করে তাতে ফুঁ দিয়ে মাথা, মুখমণ্ডল এবং শরীরের যথাসম্ভব সামনের অংশে হাত বুলিয়ে নিতে হবে।

ফজিলত: রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘সকাল ও সন্ধ্যায় এগুলো তিনবার পাঠ করলে তা তোমার সবকিছুর (সকল ক্ষতি ও বিপদের) মোকাবেলায় যথেষ্ট হবে।’ [আবু দাউদ, তিরমিজি]

আমল-৫: শয়তানের প্রভাব ও ফিতনা থেকে মুক্তির জিকির সকাল ও সন্ধ্যায় ১০০ বার (বা ১০ বার)
لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ

উচ্চারণ: লা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুওয়া আলা কুল্লি শাইয়িন ক্বাদীর।

ফজিলত: সারাদিন শয়তানের আক্রমণ থেকে এটি দুর্গস্বরূপ কাজ করে এবং কোনো শয়তান তার কাছে ঘেঁষতে পারে না। [সহিহ বুখারি]

আমল-৬: আল্লাহর ওপর তাওয়াক্কুলের আয়াত (সূরা তাওবাহ ১২৯) সকাল ও সন্ধ্যায় ৭ বার করে
حَسْبِيَ اللّٰهُ لَا إِلٰهَ إِلَّا هُوَ، عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ

উচ্চারণ: হাসবিয়াল্লা-হু লা ইলা-হা ইল্লা- হুওয়া, আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুওয়া রব্বুল আরশিল আযীম।

ফজিলত: যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় ৭ বার পড়বে, আল্লাহ তার দুনিয়া ও আখিরাতের সমস্ত দুশ্চিন্তা ও সংকটের জন্য যথেষ্ট হয়ে যাবেন। [আবু দাউদ]

✓

Spiritual Symptoms Self-Assessment Checklist

Check the symptoms you frequently experience to see recommended Quranic guidance:

Assessment Result: 0 selected

Select the symptoms above that match your experience for personalized guidance.

★ বাস্তব অভিজ্ঞতা ও ফলাফল 390 টি সংরক্ষিত ফিডব্যাক

হেফাজতের আমলের বাস্তব অভিজ্ঞতা ও ফিডব্যাক

শিক্ষার্থী ও সাধারণ মানুষের সরাসরি অভিজ্ঞতা, যারা নিয়মিত আমল করে রোগ ও বিপদ থেকে মুক্তি পেয়েছেন।

নিজের অভিজ্ঞতা জানান
#37 Farhana ....
28-Jul-25
আলহামদুলিল্লাহ আমি যেদিন থেকে হেফাজতের আমল করতে শুরু করেছি। আমি আমার পড়াশোনা এবং অন্যান্য কাজে আরও বেশি মনোযোগী হতে পেরেছি। প্রথমদিকে যখন মিস হয়ে যেত, তখন আমি অনুভব করতাম যে আমার কাজ গুলা করতে অলসতা চলে আসতো। আলহামদুলিল্লাহ আমল গুলো আমাকে শারীরিক-মানসিক দুর্বলতা থেকে মুক্তি দিয়েছে।
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#38 মারিয়া ....
28-Jul-25
বেশ কিছু পার্থক্য রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু হল। যেমন, যখন হেফাজতের আমল না করা হয় তখন অস্থিরতা কাজ করে, ইবাদতে অলসতা লাগে, কোন কাজে মন বসে না, সবসময় নিজেকে ভার ভার মনে হয়, বারবার শয়তানের ধোঁকায় পড়ে যাই ।কিন্তু যেদিন থেকে হেফাজতের আমল করা শুরু করেছি ,সেদিন থেকে এই সমস্ত সমস্যা থেকে ধীরে ধীরে মুক্তি পাওয়া শুরু করেছি , আলহামদুলিল্লাহ।
তৃতীয় স্তর পরীক্ষিত আমল
#39 সাবিহা আ....
28-Jul-25
কখনো কোনো বেলায় মিস গেলে অস্বস্তি লাগে যেন কি একটা বাদ পরে গেলো, পরবর্তী সময়ে পড়ে নিলে স্বস্তি অনুভব হয় এবং নিজেকে ভীত অনুভব করিনা।
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#40 মোছাঃ কা....
28-Jul-25
হেফাজতের আমল যেদিন করি ওইদিন অনেক নিরাপদ অনুভব হয়।আগে ঘুমের মধ্যে স্বপ্নে ভয় পেতাম।হেফাজতের আমল নিয়মিত করার পর এখন আলহামদুলিল্লাহ ভয় পায়না।
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#41 Fatema a....
28-Jul-25
আলহামদুলিল্লাহ হিফাজতের আমল করলে শরীর মন সব কিছুই ভালো থাকে না করলে দুইটাই অনেক বেশি খারাপ থাকে
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#42 Rifat Ar....
28-Jul-25
আমার মনে হয় হেফাজতের আমল করলে আমি হেফাজত থাকি। আর না করলে শয়তান বেশি বেশি কুমন্ত্রণা দেয়।
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#43 মীম....
28-Jul-25
হেফাজতের আমল করে আমি অনেক উপকার পেয়েছি, আমি তার ফলাফল প্রতি পদে পদে পেয়েছি আলহামদুলিল্লাহ। যেদিন হেফাজতের আমল না করা হয় ওইদিন প্রথমত কোনো কাজেই বরকত পাওয়া যায় না কেমন জানি খালি খালি লাগে কোনো কাজই ঠিক ভাবে করতে পারি না তখন মনে করি যে আজকে হেফাজতের আমল করেছি কি না?! তখন পড়ে নেই সাথে সাথে আর যদি পড়েও থাকি তারপরও আবার ও পড়ি। আমি অনেক রোগ এবং অনেক বিপদ থেকে শেফা পেয়েছি এই হেফাজতের আমল করে আলহামদুলিল্লাহ, লা হাওলা ওয়ালা ক্বুয়াতা। প্রথম প্রথম বুঝতাম না যে এমন কি প্রভাব ফেলছে আমার জীবনে হেফাজতের আমলগুলো একটা সময় পর চারপাশের অবস্থা ফেতনা দেখে অনুভব করলাম আসলেই আল্লাহ তা'আলা অনেক অনেক নেয়ামত,শেফা রেখেছে এই আমলগুলো তে সুবহানাল্লাহ।
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#44 সাদিয়া আ....
28-Jul-25
যেদিন না করি সেদিন মন মেজাজ খিটখিটে হয়ে থাকে, আমলে মন বসে না, অনেক গুনাহের কাজ করা হয়ে যায়। আল্লহুম্মাগফিরলি। আর যেদিন করা হয় সেদিন সবকিছুই ভালো যায়।আলহামদুলিল্লাহ।
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#45 Susmita ....
28-Jul-25
আমি আর আমার মেয়ে al-ḥamdu li-llāh হিফাজতের আমল করি যেদিন করি al-ḥamdu li-llāh কোনও ঝামেলা হয় না আর যেদিন করি না সেদিন কিছু ভালো লাগে না একটু ঝামেলায় থাকি মানসিক অশান্তিটা বেড়ে যায়
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#46 Sabekun ....
28-Jul-25
আইওএমে ভর্তির আগে অনেক সময় দেখা যায় অলসতার কারণে মিস যেত।কিন্তু আইওএমে ভর্তির পর বাধ্যতামূলক করা হইছে তাই এখন আর সহজে মিস যায় না আলহামদুলিল্লাহ। যেদিন হেফাজতের আমল করা হয় নিজেকে প্রোটেক্টেড প্রোটেক্টেড লাগে আলহামদুলিল্লাহ। যেদিন করা হয় না সেদিন এমন মনে হয় না! মনে হয় এই বুঝি শয়তান হামলে পড়লো! আল্লাহ হেফাজত করুক।
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#47 Kazi Gul....
28-Jul-25
হেফাজতের আমল করার পূর্বের সময় ও পরের সময় কখনোই এক হতে পারেনা। সেটা নিজেই বুঝতে পেরেছি আআলহামদুলিল্লাহ। নিজেকে অনেক হালকা অনুভব হয়,হেফাজতের আমল করার আগে বিভিন্ন সময় মানুষের কথায় সাথে সাথে অনেক বদনজর লেগে যেত। এখন সেটা অনেকটা কমে গেছে,আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কয়েকদিন হেফাজতের আমল করার পর অভ্যস্ত হয়ে গেছি,এখন কোনো কারণে ভুলে গেলে কেমন অস্থির লাগে,সাথে সাথে আমল গুলো করে নিই ও অনেক হালকা অনুভব হয় আলহামদুলিল্লাহ।
দ্বিতীয় স্তর পরীক্ষিত আমল
#48 marzia....
28-Jul-25
নামজে মনো যোগ থাকে না, যেদিন হিফাজতের আমল না করি,
দ্বিতীয় স্তর পরীক্ষিত আমল
FAQ

Frequently Asked Questions

What is the authentic Islamic approach regarding হেফাজতের আমল: সকাল ও সন্ধ্যার জরুরি আত্মরক্ষা?
Authentic Islamic guidance relies strictly upon the Noble Quran and authentic Sahih Hadith supplications without any amulets, superstitious rituals, or monetary exploitation. Always consult registered medical physicians for physical health alongside prayer.
Can I perform Ruqyah for this at home by myself?
Yes, Self-Ruqyah is highly recommended in Islam. You can recite Surah Al-Fatihah, Ayat al-Kursi, and the Mu'awwidhat (Surah Al-Ikhlas, Al-Falaq, An-Nas), blow into your cupped hands or clean drinking water, and maintain daily morning and evening adhkar.
Are RuqyahAid services and advice 100% free?
Yes, RuqyahAid provides all guidance, weekly Friday Live Zoom recitation treatments, and support communities 100% free of charge for the sake of Allah worldwide. Both Muslims and non-Muslims are warmly welcomed without any fees.
Free Live Friday Ruqyah Healing (Zoom)

Suffering from Evil Eye, Jinn, or Spiritual Distress?

Join our free weekly live spiritual healing session Every Friday Morning at 6:00 AM (Dhaka, Bangladesh Time (UTC+6)) on Zoom. Join the official WhatsApp groups below to receive weekly links and updates. Muslims and non-Muslims worldwide are warmly welcome.

📥
Free Treatment Starter Kit: Book & Protection Azkar
Download authentic PDF guides and daily azkar poster to start your journey
Confidential & 100% Free

Need Free, Confidential Quranic Spiritual Help?

Complete our secure spiritual help form to receive personalized Quranic recitation guidance, protective prayers, and self-Ruqyah steps at zero cost.

Every Friday Morning 6:00 AM Free Live Zoom Session Join WhatsApp groups for weekly link