100% Free Service All Quranic spiritual support is 100% free. We never sell amulets, charge fees, or guarantee cures.
RuqyahAid HEALING • GUIDANCE • WELLBEING
★ Comprehensive Pillar Guide 1 min read Reviewed for Quranic Authenticity & Safety

তিব্বে নববি: রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহসম্মত চিকিৎসা ও রুকইয়াহ

সাধারণ রোগব্যাধি (মাথাব্যথা, পেটব্যথা, জ্বর, ইনফেকশন) থেকে আত্মিক সমস্যার জন্য তিব্বে নববির ধাপ ১ থেকে ১৫ এর পূর্ণাঙ্গ বিবরণ, দোয়া ও পানি পড়ার নিয়ম।

তিব্বে নববি কী এবং কীভাবে প্রয়োগ করবেন?

তিব্বে নববি বা নবির চিকিৎসা কেবল জিন-ভূতের জন্য নয়, বরং যেকোনো সাধারণ রোগব্যাধির (মাথাব্যথা, পেটের সমস্যা, জ্বর, ইনফেকশন) জন্যও সমানভাবে কার্যকর।

প্রয়োগের নিয়ম: ব্যথার জায়গায় বা রোগীর শরীরে ডান হাত রেখে দোয়াগুলো পড়তে হবে। সাথে এক বোতল পরিষ্কার পানি রাখতে হবে। প্রতিটি দোয়া পড়ার পর পানিতে ফুঁ দিতে হবে। এই পানি সারাদিন পান করতে হবে। সাধারণ রোগে একবার করলেই হয়; জটিল রোগে ৩ থেকে ৭ দিন কন্টিনিউ করতে হবে।

রুকইয়াহ করার পূর্বশর্তসমূহ (ঈমানী পরিবেশ তৈরি)

  • ১. ঘরকে সমস্ত প্রকার প্রাণীর ছবি ও মূর্তি থেকে পবিত্র করা যেন রহমতের ফেরেশতা প্রবেশ করতে পারে।
  • ২. ঘরকে সকল প্রকার গান-বাজনা ও অপসংস্কৃতি থেকে মুক্ত করা।
  • ৩. শরীরে কোনো তাবিজ-কবচ বা সুতা থাকলে তা খুলে আগুনে পুড়িয়ে ধ্বংস করা।
  • ৪. চিকিৎসক ও রোগী উভয়েরই ওজু অবস্থায় থাকা।
  • ৫. নারী রোগীর ক্ষেত্রে অবশ্যই মাহরামের উপস্থিতি এবং পূর্ণ শরয়ী পর্দা বজায় রাখা।
  • ৬. একমাত্র আল্লাহর ওপর অবিচল তাওয়াক্কুল রাখা।

হাদিসের শক্তিশালী রুকইয়াহসমূহ (ধাপ ১ - ৭)

রুকইয়াহ-১: সূরা ফাতিহা (৭ বার) সব রোগের মহৌষধ

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘সূরা ফাতিহা সব রোগের মহৌষধ।’ [দারেমি, মিশকাত]

بِسْمِ اللّٰهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ • الْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعَالَمِينَ • الرَّحْمَٰنِ الرَّحِيمِ • مَالِكِ يَوْمِ الدِّينِ • إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ • اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ • صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ
রুকইয়াহ-২: রোগীর সুস্থতার দোয়া (৭ বার) সহীহ হাদিস
أَسْأَلُ اللّٰهَ الْعَظِيمَ رَبَّ الْعَرْشِ الْعَظِيمِ أَنْ يَشْفِيَكَ

উচ্চারণ: আসআলুল্লা-হাল আযীম, রব্বাল আরশিল আযীম, আই-ইয়াশফিয়াক।

অর্থ: আমি সুমহান আল্লাহ, মহা আরশের প্রতিপালকের নিকট তোমার আরোগ্য প্রার্থনা করছি। [তিরমিজি, আবু দাউদ]

রুকইয়াহ-৩: সূরা ফাতিহার সাথে শিফার দোয়ার সংমিশ্রণ অত্যন্ত শক্তিশালী

সূরা ফাতিহার প্রতিটি আয়াতের সাথে ‘আসআলুল্লা-হাল আযীম...’ দোয়াটি মিলিয়ে পাঠ করা। এতে রুকইয়াহর প্রভাব বহু গুণ বৃদ্ধি পায়।

রুকইয়াহ-৪: ব্যথার স্থানে হাত রেখে আমল ৩ বার বিসমিল্লাহ + ৭ বার দোয়া
أَعُوذُ بِعِزَّةِ اللّٰهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرُ

উচ্চারণ: আউযু বিইযযাতিল্লা-হি ওয়া ক্বুদরতিহী মিন শাররি মা আজিদু ওয়া উহা-যির।

অর্থ: আমি আল্লাহর সম্মান ও কুদরতের আশ্রয় চাই সেই অনিষ্ট থেকে যা আমি অনুভব করছি এবং যার ভয় করছি। [সহিহ মুসলিম]

রুকইয়াহ-৫: ফোঁড়া, গোটা ও চর্মরোগের দোয়া (৩ বার) মাটি স্পর্শের সুন্নাহ
بِسْمِ اللّٰهِ، تُرْبَةُ أَرْضِنَا، بِرِيقَةِ بَعْضِنَا، يُشْفَىٰ سَقِيمُنَا، بِإِذْنِ رَبِّنَا

উচ্চারণ: বিসমিল্লা-হি তুরবাতু আরদ্বিনা, বিরীক্বাতি বা’দ্বিনা, ইউশফা সাক্বীমুনা, বিইযনি রব্বিনা।

অর্থ: আল্লাহর নামে, আমাদের জমিনের মাটি ও আমাদের একজনের থুতুর সংমিশ্রণে আমাদের রবের হুকুমে রোগী সুস্থ হবে। [বুখারি ও মুসলিম]

রুকইয়াহ-৬ ও ৭: সার্বিক অসুস্থতা ও বদনজর দূরীকরণের দোয়া হযরত জিবরাইল (আ.)-এর রুকইয়াহ
اللَّهُمَّ رَبَّ النَّاسِ أَذْهِبِ الْبَأْسَ وَاشْفِ أَنْتَ الشَّافِي لَا شِفَاءَ إِلَّا شِفَاؤُكَ شِفَاءً لَا يُغَادِرُ سَقَمًا

উচ্চারণ: আল্লা-হুম্মা রব্বান নাস, আযহিবিল বা’স, ওয়াশফি আনতাশ শা-ফী, লা শিফা-আ ইল্লা শিফা-উক, শিফা-আল লা ইউগাদিরু সাক্বমা। [বুখারি]

✓

Spiritual Symptoms Self-Assessment Checklist

Check the symptoms you frequently experience to see recommended Quranic guidance:

Assessment Result: 0 selected

Select the symptoms above that match your experience for personalized guidance.

★ বাস্তব অভিজ্ঞতা ও ফলাফল 379 টি সংরক্ষিত ফিডব্যাক

তিব্বে নববি প্রয়োগের বাস্তব ফলাফল ও ফিডব্যাক

শিক্ষার্থী ও সাধারণ মানুষের সরাসরি অভিজ্ঞতা, যারা নিয়মিত আমল করে রোগ ও বিপদ থেকে মুক্তি পেয়েছেন।

নিজের অভিজ্ঞতা জানান
#133 Nusrat J....
14-Apr-25
প্রচন্ড মাথা-ব্যাথা থেকে মুক্তি, মুখের ব্রণে এপ্লাই করেছিলাম সেটিও ঠিক হয়েছে। আগে একা নামাজ পড়তে উঠলে ভয় হয়তো এখন হেফাজতের আমলে সাহস পাই।
সবগুলোই নিজের উপর আর পরিবারের উপর আমল করেছি পরীক্ষিত আমল
#134 Sumi Isl....
13-Apr-25
পেট খারাপ হয়েছিল রুকাইয়া করার পর ভালো হয়ে গেছে কিছুক্ষণ পরেই
রুকাইয়া নাম্বার-১ সূরা ফাতেহা ৭ বার পাঠ আর রুকাইয়া নাম্বার-২ রুগীর সুস্থ হওয়ার দু'আ :৭ বার পরীক্ষিত আমল
#135 ফারজানা ....
12-Apr-25
আমার পিরিডের সময় খুব একটা ব্যাথা করতো না, তবে বছরে একবার কি দু'বার কোমর থেকে পা পর্যন্ত ব্যাথা করতো। তবে ইদানিং ছয়/সাত মাস থেকে প্রতি মাসে ব্যাথা করে।গত মাসে আমি ব্যাথা সহ্য করতে না পেরেই কেঁদেই দিয়েছিলাম। তো এই রমাদানের ২৮ তারিখে আমার সেই ব্যাথা উঠে, পিরিয়ড ছিলো না। বুঝতে পারি নাই কিসের ব্যাথা, তবে পিরিয়ডে যেমন ব্যাথা হতো এমনই ব্যাথা শুরু হয়েছে, কোমর থেকে পা পর্যন্ত। আধা ঘন্টার মতো অপেক্ষা করলাম, দেখি কমে কি না....। কিন্তু নাহ্, কমলো না! খুব কষ্ট হচ্ছিলো, আগের মতো এখন আর ধৈর্য ও নাই।তো নিয়ত করলাম তীব্বে নববী করার, কিয়ামুল লাইল করে খুব কান্নাকাটি করলাম কষ্টে। আল্লাহ যেন তীব্বে নববীর মাধ্যমে সুস্থ করে দেন। আলহামদুলিল্লাহ, তীব্বে নববী প্রয়োগ করার সাথে সাথেই আমার ব্যাথা ৯৫% কমে গেছে, পায়ের মধ্যে ৫% রয়ে গেছে গাঁয়ে গাঁয়ে।ঐ ৫% সকালে ঘুম থেকে উঠার পর আর ছিল না।আলহামদুলিল্লাহ। তারপরে ২৯ এ রমাদান আমার পিরিয়ড শুরু হয়। বি দ্র: এখানে কিছু বোন আছে যারা সাথে সাথেই ফলাফল পেয়েছে তীব্বে নববী প্রয়োগ করে, বোনদের এমন ফিডব্যাক দেখে খুব মন খারাপ লাগতো।ভাবতাম আমার কেন হয় না বোনদের মতো? আলহামদুলিল্লাহ, সেই দিনের পর থেকে বুঝেছি, আপনি যত ইয়াকিন নিয়ে তীব্বে নববী প্রয়োগ করবেন তত দ্রুতই ফলাফল পাবেন, ইন-শা-আল্লাহ।
১-১২ পর্যন্ত করেছি,আলহামদুলিল্লাহ পরীক্ষিত আমল
#136 Sanjeda ....
11-Apr-25
ঈদের পরে আমার ও আমার আম্মুর পেট খারাপ হয়েছিল, আমি রুকিয়া ১-১১ পরে পানিতে ফু দিয়ে, আম্মুকে খেতে দিয়েছিলাম, এছাড়াও আম্মু ঔষধ ও খেয়েছিল কিন্তু এরপর ও ভালো হচ্ছিল না, পরে আমার ও পেটে সমস্যা হয় , তখন আমি আবার ও এক‌ই নিয়মে পানি তৈরি করে খাই , এবং আম্মুকে আবার ও খেতে দেই , পরবর্তীতে ২ জনের এর এক ওয়াশ রুমে যাওয়া লাগছে, তারপর ওয়াশ রুমে যাওয়া বন্ধ হ‌ইছে। এবং পেট সমস্যা সমস্যা হইছিল দুপুরে,আর সন্ধ্যা পর্যন্ত আমি এবং আম্মু ২ জন‌ই পুরোপুরি সুস্থ হয়ে যাই আলহামদুলিল্লাহ ।
1-11 পরীক্ষিত আমল
#137 Umme Sal....
11-Apr-25
আমার প্রতিদিন ই বিভিন্ন অসুখ বিসুখের সমস্যা লেগেই থাকে। পিরিয়ডের সমস্যা একবছর + সময় ধরে, ইস্তিহাযার সমস্যা দূর করতে মেডিসিন খেয়েছিলাম৷ তারপর ৩মাস পিরিয়ড বন্ধ ছিলো, পিরিয়ড হবার মেডিসিন খেয়েও কাজ হয়নি। তারপর আল্লাহর উপর ভরসা করে তিব্বে নববীর আমাল করেছি পেটে হাত রেখে এবং পানি পড়ে খেয়েছি। সেদিন রাতেই পিরিয়ড হয়েছে এবং আর ইস্তিহাযার সমস্যা হয়নি, তার পরের মাসেও পিরিয়ড হয়েছে। আলহামদুলিল্লাহ। আমার হাসবেন্ড রমাদ্বনে ঘুম থেকে উঠার পর ঘাড়ে প্রচুর ব্যাথা ছিলো দুইদিন কিছুতেই কমছিলোনা। তিব্বে নববীর আমাল করে কোনো মেডিসিন ছাড়াই কমেছে আলহামদুলিল্লাহ। একবার ভাড়াটিয়ার বাচ্চা প্রচুর কান্না করতেছিলো৷ ভয়ে বাচ্চার জ্বর চলে আসছিলো৷ আমি আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা করে রুকইয়াহ্ করে দেবার কিছু সময় পরেই বাচ্চাটা ৯০% সুস্থ হয়ে যায় আলহামদুলিল্লাহ। তিব্বে নববীর আমাল সত্যি ই বড্ড উপকারী তবে অবশ্যই পরিপূর্ণ ইয়াক্বীনের সাথে করতে হবে তবেই ফলাফল পাওয়া যায়।
একেক রকম সমস্যায় একেকটা। তবে যেকোনে সমস্যায় মূলত ১-৬ বেশি করা হয়েছে। পরীক্ষিত আমল
#138 Nadia Ak....
11-Apr-25
আলহামদুলিল্লাহ তিব্বে নববী সম্পর্কে আমি যেই দিন থেকে জেনেছি ঐ দিন থেকেই তিব্বে নববীর আমল করা শুরু করি আমার কোনো সমস্যা হলে কিংবা পরিবারের কোনো সদস্যদের কোনো সমস্যা হলে, ছোট ছোট সমস্যা গুলোতে ও আমি তিব্বে নববীর আমাল করে অনেক উপকার পেয়েছি আলহামদুলিল্লাহ, আর সবচেয়ে বড় কথা আমার প্রতি রমজানে প্রচুর গ্যাস হতো গ্যাসের ঔষধ না খেলে অনেক কষ্ট হতো, কিন্তু আমি গ্যাসের সমস্যার জন্য তিব্বে নববীর আমল শুরু করার পর থেকে এখন পর্যন্ত কোনো প্রকার গ্যাসের ঔষধের দরকার পরেনা আলহামদুলিল্লাহ।
১ থেকে ৬ পরীক্ষিত আমল
#139 Ajmira J....
11-Apr-25
আমার মুখে ব্রনের ছিল সার ছিলো না,,, উস্তাদের ক্লাসের পর রুকইয়্যাহ- ৫ এর আমল করেছিলাম আলহামদুলিল্লাহ আমার মুখে ব্রন নেই এখন সেরে গেছে। রুকইয়্যাহ ১০ এর আমল করেছিলাম আমার ছোট্ট কাজিনের জন্য ও প্রচুর জিদ ও কান্না করতো রাতে,,,আলহামদুলিল্লাহ ফায়দা পেয়েছি
রুকইয়্যাহ -৫,১০ পরীক্ষিত আমল
#140 Mst. Mu....
9-Apr-25
রমজানের বিতর এক রাতে আমার শরীরে কেমন যেনো একটা ব্যাথা করতে ছিলো। বুক, পেট, কোমর, গাড় একটু বেশি জালাপোরার মতো করতে ছিলো। আমি কিছু তিব্বে নববীর আয়ত পড়ে পুরো শরীরে হাত বুলাই। আলহামদুলিল্লাহ, আমি যেখানে যেখানে হাত বুলাচ্ছিলাম সেখানেই একটা শান্তি অনুভব করেছি। আলহামদুলিল্লাহ পড়ে শান্তি মতো ঘুমাতে পেরেছিলাম।
১-৬, ৯, আর করেছিলাম কি না মনে নেই। পরীক্ষিত আমল
#141 ইবতেহাল ....
9-Apr-25
আলহামদুলিল্লাহ আমি এখন পর্যন্ত অনেক বারই তিব্বে নববীর আমল করে উপকৃত হয়েছি। মাথাব্যথা, পেটেব্যথা, অন্যদেরও করে দিয়ে ফল পেয়েছি অভাবনীয় আলহামদুলিল্লাহ। তারমধ্যে যেটাতে আমি খুব অবাক হয়েছি সেটা বলি, আমার একুরিয়াম আছে, তো একুরিয়ামের মাছগুলো অনেক সময় অসুস্থ হয়ে মরে যায়, ওষুধ দিলে কখনও সুস্থ হয় কখনোও হয় না, বেশিরভাগই হয়না। তো সেদিন একটা মাছ মরার মত উল্টে পরে ছিলো নড়াচড়া নেই এক কোনে পড়ে ছিলো দুইদিন, এরপর হঠাৎই আমার মনে হলো মাছটাকে রুকইয়্যা করে দেখি তারপর আমি বদনজরের গোসলের আমলগুলো তিনবার করে পড়ে মাছের পানিতে ফু দিছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কিছুক্ষণ পর দেখি মাছ পুরা সুস্থ। কোন মাছটা যে অসুস্থ ছিলো আমি বুঝতেই পারছিলাম না সুবহানাল্লাহ! আরেকটা ঘটনা, আমার হাজবেন্ডের একদিন খুব বেশি পেট খারাপ করেছিলো বারবার টয়লেটে যাচ্ছে আসছে, অবস্থা খুবই খারাপ, সেম পরিস্থিতি রুকইয়্যা ক্লাস করার আগে আমার হয়েছিলো মরার মতো অবস্থা হয়েছিলো আমার, চার পাঁচটা স্যালাইন দিতে হয়েছিলো। তো আমি ১মে ভয় পেয়ে গেছিলাম এরপর আল্লাহর উপর ভরসা করে আমি উনাকে স্যালাইনের পানিতেই রুকইয়্যার ১-১১ পর্যন্ত পড়ে ফু দিয়ে খাইয়েছি। আল্লাহু আকবর এরপর সে বোধহয় আর একবার গেছিলো টয়লেটে অতঃপর রুকইয়্যার বরকতে পরিপূর্ণ রূপে সুস্থ করে দিছে আল্লাহ পাক। আরেকদিন আমার পা খুব ব্যথা করছিলো ঘুমাতে পারছিলাম না, পরে রুকইয়্যার ব্যাথার আমলটা পায়ে হাত রেখে করছিলাম। কি আশ্চর্য! সুবহানাল্লাহ! আমি যেখানেই হাত রেখে দোয়া পড়ছিলাম ৭ বার শেষ হওয়ার আগেই আমার ব্যথা কমে যাচ্ছিলো আমি অনুভব করতে পারছিলাম আল্লাহু আকবর! আলহামদুলিল্লাহ।
১-১১ পর্যন্ত পরীক্ষিত আমল
#142 Jhumi be....
9-Apr-25
আমার অনেক সমস্যা আছে শারীরিক মানসিক। আমি যখন তিব্বে নববী ক্লাস করি এর পর থেকে নিয়মিত সকাল সন্ধ্যার আমল করা শুরু করি আলহামদুলিল্লাহ। যদিও মাঝে মধ্যে সঠিক সময়ে আদায় করতে পারি না তবে বেশিই সকাল সন্ধ্যার সঠিক সময়ে আদায় করি পাশাপাশি যখনই শরীর বেশি খারাপ লাগে তিব্বে নববীর দ'আ গুলো পড়ি।আলহামদুলিল্লাহ আমি মানসিক শান্তি টা পাই এবং শরীর ও অনেকটা হালকা লাগে আলহামদুলিল্লাহ।
তিব্বে নববী ৩,৪,৫ করা হয় আলহামদুলিল্লাহ পরীক্ষিত আমল
#143 Syeda Ma....
8-Apr-25
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহী ওয়া বারকাতুহ। আমার আম্মুর ডান পায়ের হাঁটুতে অনেকদিন যাবৎ প্রনড ব্যাথা ছিল । ঔষধ সেবন করার পরেও কমছিলনা । আমি যখন তিব্বে নববী সম্পর্কে জানি তখন থেকেই ছোট ছোট বিষয়েও সেগুলো প্রয়োগ করেছি । তো আম্মুর এমন ব্যাথার জন্য আমি রুকইয়াহ করলাম । শরীরে যেকোন জায়গা ব্যাথার জন্য উস্তাদ একটা দোয়া শিখিয়েছিলেন ক্লাস নং ৪ এ সম্ভবত । তো আমি তিনবার বিসমিল্লাহ সহ ঐ দোয়া সাত বার পড়ি ব্যাথার জায়গায় হাত রেখে । আমি দেখলাম আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আম্মুর ব্যাথা মূহুর্তেই কমে গেছে। পরবর্তীতে এটা আমি নিজের উপর সাথে আরো অনেকের উপর এপ্লাই করি এবং তাৎক্ষণিক ফলাফল পাই।
রুকইয়াহ ৪ নাম্বার পরীক্ষিত আমল
#144 Jerin Ja....
8-Apr-25
পেটে ব্যথার জন্য ! আলহামদুলিল্লাহ কাজে দিয়েছে
রুকাইয়া ৪ পরীক্ষিত আমল

In-Depth Guides in this Cluster

Faith Healing in Islam: Quran-Based Guidance and Spiritual Help

Learn about faith healing in islam, common concerns, Quran-based spiritual protection, safe Ruqyah guidance, and when medical or practical support may also be important.

Read Guide →

Free Spiritual Healing & Ruqyah Treatment Sessions

Join our free weekly live spiritual healing sessions on Zoom every Friday. 100% free Quranic relief for evil eye, jinn, black magic & distress. Non-Muslims and Muslims welcome worldwide.

Read Guide →

Free Spiritual Healing for Muslims and Non-Muslims

Explore free Quran-based spiritual healing for Muslims and non-Muslims facing spiritual distress, evil eye concerns, black magic fears, or suspected possession.

Read Guide →

Free Spiritual Help: Quran-Based Guidance and Spiritual Help

Learn about free spiritual help, common concerns, Quran-based spiritual protection, safe Ruqyah guidance, and when medical or practical support may also be important.

Read Guide →

Healing Prayer and Ruqyah: Quran-Based Guidance and Spiritual Help

Learn about healing prayer and ruqyah, common concerns, Quran-based spiritual protection, safe Ruqyah guidance, and when medical or practical support may also be important.

Read Guide →

Islamic Spiritual Healing: Quran-Based Guidance and Spiritual Help

Learn about islamic spiritual healing, common concerns, Quran-based spiritual protection, safe Ruqyah guidance, and when medical or practical support may also be important.

Read Guide →

Prayer Against Evil: Quran-Based Guidance and Spiritual Help

Learn about prayer against evil, common concerns, Quran-based spiritual protection, safe Ruqyah guidance, and when medical or practical support may also be important.

Read Guide →

Quranic Healing: Quran-Based Guidance and Spiritual Help

Learn about quranic healing, common concerns, Quran-based spiritual protection, safe Ruqyah guidance, and when medical or practical support may also be important.

Read Guide →

Spiritual Help: Quran-Based Guidance and Spiritual Help

Learn about spiritual help, common concerns, Quran-based spiritual protection, safe Ruqyah guidance, and when medical or practical support may also be important.

Read Guide →
FAQ

Frequently Asked Questions

What is the authentic Islamic approach regarding তিব্বে নববি: নবির চিকিৎসা ও রোগ নিরাময়ের আমল?
Authentic Islamic guidance relies strictly upon the Noble Quran and authentic Sahih Hadith supplications without any amulets, superstitious rituals, or monetary exploitation. Always consult registered medical physicians for physical health alongside prayer.
Can I perform Ruqyah for this at home by myself?
Yes, Self-Ruqyah is highly recommended in Islam. You can recite Surah Al-Fatihah, Ayat al-Kursi, and the Mu'awwidhat (Surah Al-Ikhlas, Al-Falaq, An-Nas), blow into your cupped hands or clean drinking water, and maintain daily morning and evening adhkar.
Are RuqyahAid services and advice 100% free?
Yes, RuqyahAid provides all guidance, weekly Friday Live Zoom recitation treatments, and support communities 100% free of charge for the sake of Allah worldwide. Both Muslims and non-Muslims are warmly welcomed without any fees.
Free Live Friday Ruqyah Healing (Zoom)

Suffering from Evil Eye, Jinn, or Spiritual Distress?

Join our free weekly live spiritual healing session Every Friday Morning at 6:00 AM (Dhaka, Bangladesh Time (UTC+6)) on Zoom. Join the official WhatsApp groups below to receive weekly links and updates. Muslims and non-Muslims worldwide are warmly welcome.

📥
Free Treatment Starter Kit: Book & Protection Azkar
Download authentic PDF guides and daily azkar poster to start your journey
Confidential & 100% Free

Need Free, Confidential Quranic Spiritual Help?

Complete our secure spiritual help form to receive personalized Quranic recitation guidance, protective prayers, and self-Ruqyah steps at zero cost.

Every Friday Morning 6:00 AM Free Live Zoom Session Join WhatsApp groups for weekly link