100% Free Service All Quranic spiritual support is 100% free. We never sell amulets, charge fees, or guarantee cures.
RuqyahAid HEALING • GUIDANCE • WELLBEING
★ Comprehensive Pillar Guide 1 min read Reviewed for Quranic Authenticity & Safety

তিব্বে নববি: রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহসম্মত চিকিৎসা ও রুকইয়াহ

সাধারণ রোগব্যাধি (মাথাব্যথা, পেটব্যথা, জ্বর, ইনফেকশন) থেকে আত্মিক সমস্যার জন্য তিব্বে নববির ধাপ ১ থেকে ১৫ এর পূর্ণাঙ্গ বিবরণ, দোয়া ও পানি পড়ার নিয়ম।

তিব্বে নববি কী এবং কীভাবে প্রয়োগ করবেন?

তিব্বে নববি বা নবির চিকিৎসা কেবল জিন-ভূতের জন্য নয়, বরং যেকোনো সাধারণ রোগব্যাধির (মাথাব্যথা, পেটের সমস্যা, জ্বর, ইনফেকশন) জন্যও সমানভাবে কার্যকর।

প্রয়োগের নিয়ম: ব্যথার জায়গায় বা রোগীর শরীরে ডান হাত রেখে দোয়াগুলো পড়তে হবে। সাথে এক বোতল পরিষ্কার পানি রাখতে হবে। প্রতিটি দোয়া পড়ার পর পানিতে ফুঁ দিতে হবে। এই পানি সারাদিন পান করতে হবে। সাধারণ রোগে একবার করলেই হয়; জটিল রোগে ৩ থেকে ৭ দিন কন্টিনিউ করতে হবে।

রুকইয়াহ করার পূর্বশর্তসমূহ (ঈমানী পরিবেশ তৈরি)

  • ১. ঘরকে সমস্ত প্রকার প্রাণীর ছবি ও মূর্তি থেকে পবিত্র করা যেন রহমতের ফেরেশতা প্রবেশ করতে পারে।
  • ২. ঘরকে সকল প্রকার গান-বাজনা ও অপসংস্কৃতি থেকে মুক্ত করা।
  • ৩. শরীরে কোনো তাবিজ-কবচ বা সুতা থাকলে তা খুলে আগুনে পুড়িয়ে ধ্বংস করা।
  • ৪. চিকিৎসক ও রোগী উভয়েরই ওজু অবস্থায় থাকা।
  • ৫. নারী রোগীর ক্ষেত্রে অবশ্যই মাহরামের উপস্থিতি এবং পূর্ণ শরয়ী পর্দা বজায় রাখা।
  • ৬. একমাত্র আল্লাহর ওপর অবিচল তাওয়াক্কুল রাখা।

হাদিসের শক্তিশালী রুকইয়াহসমূহ (ধাপ ১ - ৭)

রুকইয়াহ-১: সূরা ফাতিহা (৭ বার) সব রোগের মহৌষধ

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘সূরা ফাতিহা সব রোগের মহৌষধ।’ [দারেমি, মিশকাত]

بِسْمِ اللّٰهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ • الْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعَالَمِينَ • الرَّحْمَٰنِ الرَّحِيمِ • مَالِكِ يَوْمِ الدِّينِ • إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ • اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ • صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ
রুকইয়াহ-২: রোগীর সুস্থতার দোয়া (৭ বার) সহীহ হাদিস
أَسْأَلُ اللّٰهَ الْعَظِيمَ رَبَّ الْعَرْشِ الْعَظِيمِ أَنْ يَشْفِيَكَ

উচ্চারণ: আসআলুল্লা-হাল আযীম, রব্বাল আরশিল আযীম, আই-ইয়াশফিয়াক।

অর্থ: আমি সুমহান আল্লাহ, মহা আরশের প্রতিপালকের নিকট তোমার আরোগ্য প্রার্থনা করছি। [তিরমিজি, আবু দাউদ]

রুকইয়াহ-৩: সূরা ফাতিহার সাথে শিফার দোয়ার সংমিশ্রণ অত্যন্ত শক্তিশালী

সূরা ফাতিহার প্রতিটি আয়াতের সাথে ‘আসআলুল্লা-হাল আযীম...’ দোয়াটি মিলিয়ে পাঠ করা। এতে রুকইয়াহর প্রভাব বহু গুণ বৃদ্ধি পায়।

রুকইয়াহ-৪: ব্যথার স্থানে হাত রেখে আমল ৩ বার বিসমিল্লাহ + ৭ বার দোয়া
أَعُوذُ بِعِزَّةِ اللّٰهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرُ

উচ্চারণ: আউযু বিইযযাতিল্লা-হি ওয়া ক্বুদরতিহী মিন শাররি মা আজিদু ওয়া উহা-যির।

অর্থ: আমি আল্লাহর সম্মান ও কুদরতের আশ্রয় চাই সেই অনিষ্ট থেকে যা আমি অনুভব করছি এবং যার ভয় করছি। [সহিহ মুসলিম]

রুকইয়াহ-৫: ফোঁড়া, গোটা ও চর্মরোগের দোয়া (৩ বার) মাটি স্পর্শের সুন্নাহ
بِسْمِ اللّٰهِ، تُرْبَةُ أَرْضِنَا، بِرِيقَةِ بَعْضِنَا، يُشْفَىٰ سَقِيمُنَا، بِإِذْنِ رَبِّنَا

উচ্চারণ: বিসমিল্লা-হি তুরবাতু আরদ্বিনা, বিরীক্বাতি বা’দ্বিনা, ইউশফা সাক্বীমুনা, বিইযনি রব্বিনা।

অর্থ: আল্লাহর নামে, আমাদের জমিনের মাটি ও আমাদের একজনের থুতুর সংমিশ্রণে আমাদের রবের হুকুমে রোগী সুস্থ হবে। [বুখারি ও মুসলিম]

রুকইয়াহ-৬ ও ৭: সার্বিক অসুস্থতা ও বদনজর দূরীকরণের দোয়া হযরত জিবরাইল (আ.)-এর রুকইয়াহ
اللَّهُمَّ رَبَّ النَّاسِ أَذْهِبِ الْبَأْسَ وَاشْفِ أَنْتَ الشَّافِي لَا شِفَاءَ إِلَّا شِفَاؤُكَ شِفَاءً لَا يُغَادِرُ سَقَمًا

উচ্চারণ: আল্লা-হুম্মা রব্বান নাস, আযহিবিল বা’স, ওয়াশফি আনতাশ শা-ফী, লা শিফা-আ ইল্লা শিফা-উক, শিফা-আল লা ইউগাদিরু সাক্বমা। [বুখারি]

✓

Spiritual Symptoms Self-Assessment Checklist

Check the symptoms you frequently experience to see recommended Quranic guidance:

Assessment Result: 0 selected

Select the symptoms above that match your experience for personalized guidance.

★ বাস্তব অভিজ্ঞতা ও ফলাফল 379 টি সংরক্ষিত ফিডব্যাক

তিব্বে নববি প্রয়োগের বাস্তব ফলাফল ও ফিডব্যাক

শিক্ষার্থী ও সাধারণ মানুষের সরাসরি অভিজ্ঞতা, যারা নিয়মিত আমল করে রোগ ও বিপদ থেকে মুক্তি পেয়েছেন।

নিজের অভিজ্ঞতা জানান
#97 Samia Al....
13-May-25
আমি আমার হাজবেন্ডের ৩ বছর ধরে ঘাড়ের ব্যথা যা অনেক ব্যথা করতো তাতে প্রয়োগ করে আলহামদুলিল্লাহ ফল পেয়েছি। এবং তা ভালো হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ,আমার ছেলের জ্বর ছিল তাও চলে গিয়েছে আলহামদুলিল্লাহ।
হাদীসের কিছু শক্তি শালী রুকাইয়া ১-৮ আর রুকাইয়া আম্মা পরীক্ষিত আমল
#98 সুমনা খা....
10-May-25
আমি ৫ এবং ১০ নং রুকাইয়াহ টা প্রয়োগ করেছিলাম আলহামদুলিল্লাহ।আমার পাশের ঘরের বাচ্চা প্রচন্ড দুষ্টুমি করে এবং প্রচন্ড জেদি।সে কারোর কথা শোনে না।এরপর বাচ্চাদের জন্য যে দশ নাম্বার ঢুকায়া এটা সেটা এ বাচ্চার উপর প্রয়োগ করেছিলাম আলহামদুলিল্লাহ এরপর থেকে বাচ্চা অনেকটাই পরিবর্তন হয়েছে এখন আগের মত জেদ দেখায় না।আর ৫ নং রুকাইয়া টা আমার এক বান্ধবীকে শিখিয়ে দিয়েছিলাম ওর মাথায় ফোড়া হয়েছিল তারপরে সে যেহেতু কাছে নেই তাই তাকে রুকাইয়াহ টা শিখিয়ে দিয়েছি সে প্রয়োগ করার পর আলহামদুলিল্লাহ পরদিনই তার ফোড়া ভালো হয়ে গেছে।
৫ এবং ১০ পরীক্ষিত আমল
#99 Sumona K....
7-May-25
আমার পাশের ফ্লাটের একটা বাচ্চা প্রচন্ড বদমেজাজি,প্রচন্ড দুষ্টুমি করে,কথা শুনেনা।এই বাচ্চাটার উপর ১০ নং রুকাইয়া প্রয়োগ করার পর ও অনেকটাই পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ।এখন তেমন রাগ জেদ দেখায়না আর কথাও শুনে আলহামদুলিল্লাহ ।আর ৫ নং রুকাইয়া টা আমার এক বান্ধবীর মাথায় ফোড়া হয়েছিলো ওকে শিখিয়ে দিয়েছিলাম কারণ ও আমার কাছে নেই।এরপর ও সেটা প্রয়োগ করেছে আলহামদুলিল্লাহ ওর ফোড়া ভালো হয়ে গেছে পরদিন ই!
৫ এবং ১০ পরীক্ষিত আমল
#100 Sumona K....
7-May-25
আমার পাশের ফ্লাটের একটা বাচ্চা প্রচন্ড বদমেজাজি,প্রচন্ড দুষ্টুমি করে,কথা শুনেনা।এই বাচ্চাটার উপর ১০ নং রুকাইয়া প্রয়োগ করার পর ও অনেকটাই পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ।এখন তেমন রাগ জেদ দেখায়না আর কথাও শুনে আলহামদুলিল্লাহ ।আর ৫ নং রুকাইয়া টা আমার এক বান্ধবীর মাথায় ফোড়া হয়েছিলো ওকে শিখিয়ে দিয়েছিলাম কারণ ও আমার কাছে নেই।এরপর ও সেটা প্রয়োগ করেছে আলহামদুলিল্লাহ ওর ফোড়া ভালো হয়ে গেছে পরদিন ই!
৫ এবং ১০ পরীক্ষিত আমল
#101 Najia No....
7-May-25
১. আমার ২ বেবীর প্রচুর স্কিনের সমস্যা হয়েছিল রোজার আগে, ডাঃ দেখিয়েও তেমন কাজ হচ্ছিল না । তখন হেফাজতের আমল ২ বেলা ও রুকিয়া ১-১১ করতে শুরু করি । আল্লাহ তায়ালার কুদরতে এক সপ্তাহের মধ্যেই ভালো হতে শুরু করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন পুরোপুরি সুস্থ। ২. বোনের বেবীর আসরের সমস্যা ছিল, কিছুদিনের জন্য রেখে ওরা সফরে গিয়েছিল। তখন একদিন রাতে হঠাৎ জেগে ভীষণভাবে কাঁদতে কাঁদতে ও উঠে চলে যাচ্ছিলো, আমি প্রচন্ড আতঙ্কের মধ্যে সূরা ইয়াসিন পড়তে পড়তেও ওকে আটকাতে পারছিলাম না, মনে হচ্ছিল কোনো অসূরীক শক্তি ওকে হাত পা টেনে ছুটিয়ে নিয়ে যাচ্ছে। তারপর মনজিল, হেফাজতের আমল শেষ করে, যখন তিনকুল ৩ বার পড়ছিলাম তখন টের পেলাম ও আস্তে আস্তে নেতিয়ে পড়ল। তারপর থেকে যতদিন ছিল প্রতিদিন রাতে ওকে মুখে মুখে হেফাজতের আমল মনজিল পড়িয়ে ঘুম পাড়িয়েছি।আলহামদুলিল্লাহ আর সেরকম সমস্যা হয়নি।
আলহামদুলিল্লাহ রুকিয়া ১-১১ ও যখন যেই সমস্যা হয় সেটি বিশেষভাবে করতে চেষ্টা করি। পরীক্ষিত আমল
#102 সানজিদা ....
2-May-25
بسم الله الرحمن الرحيم একদিন বিরিয়ানি খাওয়ার পর ডায়রিয়া হয়ে যায়। পেট ব্যথা ও ছিল প্রচণ্ড। আম্মু আব্বু যখন জোর করে ওষুধ খাওয়ানোর সিদ্ধান্ত নিলেন তখনই মনে পড়লো, আরে.. আমার তো তিব্বে নববী আছে! (ব্যক্তিগতভাবে ওষুধকেই কেন জানি ক্ষতিকর মনে হয় আমার কাছে, এছাড়া রব্বেরﷻ কালাম এবং রসূলেরﷺ সুন্নাহ থাকতে ওষুধের ধারেকাছেও বা যাবো কেন?) ইমপ্লিমেন্ট করলাম, আল্লহু আকবার সাথে সাথেই কুরআনের মু'জিযা দেখতে পেলাম, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লহ (But this is the secret, which is the Niyyah.)। এরকম আরও কিছু ঘটনা আছে আলহামদুলিল্লাহ। এছাড়া যখন তাহারাত অবস্থায় থাকি না তখন ব্যথা জনিত সমস্যা হলে তিব্বে নববী করে আরাম পায় আলহামদুলিল্লাহ। জ্বর সর্দি-কাশি, মাথা ব্যথা ইত্যাদি অসুস্থতা দেখা দিলেই তিব্বে নববী করে ঠিক হয়ে যায় আলহামদুলিল্লাহ। এছাড়া পরিবারের এবং আত্বীয়দের অন্যান্য অসুস্থতায় ইমপ্লিমেন্ট করে আশ্চর্যান্বিত হয়েছি! সুবহানাল্লাহ.. ماشاء الله لا حول ولا قوة الا بالله العلي العظيم.
১-১২ পরীক্ষিত আমল
#103 khusbun ....
1-May-25
আমার বুকে ব্যাথা হয়েছিল হঠাত তারপর আমি ব্যাথার দুয়া পড়ছিলাম আলহামদুলিল্লাহ ভাল হয়েছে তারপরে
রুকাইয়া ৪ পরীক্ষিত আমল
#104 Hanzalah....
29-Apr-25
আমার পায়ে নখের ইনফেকশন হয়েছিল। আমি ঔষধ ব্যবহার না করে রুকিয়া করার চিন্তা করি। আমি ঔষধ কিনি, কিন্তু আর ব্যবহার করিনি। আলহামদুলিল্লাহ, আমার আর ঔষধ ব্যবহার করা লাগেনি। দু দিন রুকিয়া করার পর সেরে যায়।
1,4,6,8 ... এটা আমি এই ক্লাস করার আগে করেছিলাম পরীক্ষিত আমল
#105 সানজিদা ....
29-Apr-25
তিব্বে নববী প্র‍্যাকটিসের পর আমি সুস্থতা অনুভব করি। আমার আম্মুর উপর ব্যাথার দুআ টি পড়ে পড়ে ফু দিতাম যেভাবে উস্তাদ বলেছেন। আম্মুর ব্যাথা কমে যেতো।
১ থেকে ৫ পরীক্ষিত আমল
#106 Umme Han....
28-Apr-25
কয়েকদিন আগে আমার আড়াই বছরের মেয়ের সম্ভবত জ্বিনের নজর লেগেছিল।ও সারাদিন খুব জ্বালাতো, একদম খেলাধুলা করত না, একেবারেই হাসত না।মেয়েটা সবসময়ই খুব রাগজেদ করে বলে বুঝতে সময় লেগেছে। যখন দেখলাম একটানা কয়েকদিন ও একদমই হাসে না, খেলে না।তখন মানযিল পড়ে, তিব্বে নববীর ৬-১০ দুআ পড়ে ওর দুই কানে ফুঁ দেওয়া শুরু করলাম। পানিতে ফুঁ দিয়ে সেই পানি খাওয়ালাম।আলহামদুলিল্লাহ, পরদিনই ঠিক হয়ে গেল।এর আগে হেফাজতের আমল করে ওকে দূর থেকেই ফুঁ দিতাম। সূরা বাকারা পড়ি নিয়মিত। কিন্তু বাচ্চাদের অসুস্থতার জন্য কখনো টানা কয়েকদিন পড়া না হলে ওর রাগজিদ অনেক বেড়ে যেতো। আবার সেদিন ও পিনাট বার খেয়েছিল। এগুলো ওর একদম হজম হয় না।ক'মাস আগে ওয়েফার খেয়ে ৬বার বমি করেছিল। গতকাল শুধু ১ বার সামান্য পানি বমি করেছে। আমি তিব্বে নববীর ১-৩ ও ৬-১০ করেছি, পানিপড়া দিয়েছি।হয়ত এজন্যই খুব খারাপ কিছু হয়নি। আলহামদুলিল্লাহ।
১-৩ ও‌ ৬-১০ পরীক্ষিত আমল
#107 জান্নাতু....
28-Apr-25
আমি গর্ভবতী তাই সন্তানের সুস্থতার নিয়তে পেটে হাত রেখে তিব্বে নববী ১-৬ পড়ি। শরীর আলহামদুলিল্লাহ আগের তুলনায় ভালো লাগছে।
১-৬ পরীক্ষিত আমল
#108 Nusrat J....
28-Apr-25
আলহামদুলিল্লাহ আমার ফুফুর অনেক দিন ধরে ঘারে ব্যথ্যা ছিলো প্রথম দিন তিব্বে নববীর ব্যথ্যার স্হানে হাত রেখে ব্যথ্যার দুআর পরে হাত রেখে দুআ পরার পরেই ব্যথ্যা অনেকটা কমে যায়।পরপর তিন দিন দুআ পড়ার পরে ব্যথ্যা কমে গিয়েছে আলহামদুলিল্লাহ
2 পরীক্ষিত আমল

In-Depth Guides in this Cluster

Faith Healing in Islam: Quran-Based Guidance and Spiritual Help

Learn about faith healing in islam, common concerns, Quran-based spiritual protection, safe Ruqyah guidance, and when medical or practical support may also be important.

Read Guide →

Free Spiritual Healing & Ruqyah Treatment Sessions

Join our free weekly live spiritual healing sessions on Zoom every Friday. 100% free Quranic relief for evil eye, jinn, black magic & distress. Non-Muslims and Muslims welcome worldwide.

Read Guide →

Free Spiritual Healing for Muslims and Non-Muslims

Explore free Quran-based spiritual healing for Muslims and non-Muslims facing spiritual distress, evil eye concerns, black magic fears, or suspected possession.

Read Guide →

Free Spiritual Help: Quran-Based Guidance and Spiritual Help

Learn about free spiritual help, common concerns, Quran-based spiritual protection, safe Ruqyah guidance, and when medical or practical support may also be important.

Read Guide →

Healing Prayer and Ruqyah: Quran-Based Guidance and Spiritual Help

Learn about healing prayer and ruqyah, common concerns, Quran-based spiritual protection, safe Ruqyah guidance, and when medical or practical support may also be important.

Read Guide →

Islamic Spiritual Healing: Quran-Based Guidance and Spiritual Help

Learn about islamic spiritual healing, common concerns, Quran-based spiritual protection, safe Ruqyah guidance, and when medical or practical support may also be important.

Read Guide →

Prayer Against Evil: Quran-Based Guidance and Spiritual Help

Learn about prayer against evil, common concerns, Quran-based spiritual protection, safe Ruqyah guidance, and when medical or practical support may also be important.

Read Guide →

Quranic Healing: Quran-Based Guidance and Spiritual Help

Learn about quranic healing, common concerns, Quran-based spiritual protection, safe Ruqyah guidance, and when medical or practical support may also be important.

Read Guide →

Spiritual Help: Quran-Based Guidance and Spiritual Help

Learn about spiritual help, common concerns, Quran-based spiritual protection, safe Ruqyah guidance, and when medical or practical support may also be important.

Read Guide →
FAQ

Frequently Asked Questions

What is the authentic Islamic approach regarding তিব্বে নববি: নবির চিকিৎসা ও রোগ নিরাময়ের আমল?
Authentic Islamic guidance relies strictly upon the Noble Quran and authentic Sahih Hadith supplications without any amulets, superstitious rituals, or monetary exploitation. Always consult registered medical physicians for physical health alongside prayer.
Can I perform Ruqyah for this at home by myself?
Yes, Self-Ruqyah is highly recommended in Islam. You can recite Surah Al-Fatihah, Ayat al-Kursi, and the Mu'awwidhat (Surah Al-Ikhlas, Al-Falaq, An-Nas), blow into your cupped hands or clean drinking water, and maintain daily morning and evening adhkar.
Are RuqyahAid services and advice 100% free?
Yes, RuqyahAid provides all guidance, weekly Friday Live Zoom recitation treatments, and support communities 100% free of charge for the sake of Allah worldwide. Both Muslims and non-Muslims are warmly welcomed without any fees.
Free Live Friday Ruqyah Healing (Zoom)

Suffering from Evil Eye, Jinn, or Spiritual Distress?

Join our free weekly live spiritual healing session Every Friday Morning at 6:00 AM (Dhaka, Bangladesh Time (UTC+6)) on Zoom. Join the official WhatsApp groups below to receive weekly links and updates. Muslims and non-Muslims worldwide are warmly welcome.

📥
Free Treatment Starter Kit: Book & Protection Azkar
Download authentic PDF guides and daily azkar poster to start your journey
Confidential & 100% Free

Need Free, Confidential Quranic Spiritual Help?

Complete our secure spiritual help form to receive personalized Quranic recitation guidance, protective prayers, and self-Ruqyah steps at zero cost.

Every Friday Morning 6:00 AM Free Live Zoom Session Join WhatsApp groups for weekly link