100% Free Service All Quranic spiritual support is 100% free. We never sell amulets, charge fees, or guarantee cures.
RuqyahAid HEALING • GUIDANCE • WELLBEING
★ Comprehensive Pillar Guide 1 min read Reviewed for Quranic Authenticity & Safety

তিব্বে নববি: রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহসম্মত চিকিৎসা ও রুকইয়াহ

সাধারণ রোগব্যাধি (মাথাব্যথা, পেটব্যথা, জ্বর, ইনফেকশন) থেকে আত্মিক সমস্যার জন্য তিব্বে নববির ধাপ ১ থেকে ১৫ এর পূর্ণাঙ্গ বিবরণ, দোয়া ও পানি পড়ার নিয়ম।

তিব্বে নববি কী এবং কীভাবে প্রয়োগ করবেন?

তিব্বে নববি বা নবির চিকিৎসা কেবল জিন-ভূতের জন্য নয়, বরং যেকোনো সাধারণ রোগব্যাধির (মাথাব্যথা, পেটের সমস্যা, জ্বর, ইনফেকশন) জন্যও সমানভাবে কার্যকর।

প্রয়োগের নিয়ম: ব্যথার জায়গায় বা রোগীর শরীরে ডান হাত রেখে দোয়াগুলো পড়তে হবে। সাথে এক বোতল পরিষ্কার পানি রাখতে হবে। প্রতিটি দোয়া পড়ার পর পানিতে ফুঁ দিতে হবে। এই পানি সারাদিন পান করতে হবে। সাধারণ রোগে একবার করলেই হয়; জটিল রোগে ৩ থেকে ৭ দিন কন্টিনিউ করতে হবে।

রুকইয়াহ করার পূর্বশর্তসমূহ (ঈমানী পরিবেশ তৈরি)

  • ১. ঘরকে সমস্ত প্রকার প্রাণীর ছবি ও মূর্তি থেকে পবিত্র করা যেন রহমতের ফেরেশতা প্রবেশ করতে পারে।
  • ২. ঘরকে সকল প্রকার গান-বাজনা ও অপসংস্কৃতি থেকে মুক্ত করা।
  • ৩. শরীরে কোনো তাবিজ-কবচ বা সুতা থাকলে তা খুলে আগুনে পুড়িয়ে ধ্বংস করা।
  • ৪. চিকিৎসক ও রোগী উভয়েরই ওজু অবস্থায় থাকা।
  • ৫. নারী রোগীর ক্ষেত্রে অবশ্যই মাহরামের উপস্থিতি এবং পূর্ণ শরয়ী পর্দা বজায় রাখা।
  • ৬. একমাত্র আল্লাহর ওপর অবিচল তাওয়াক্কুল রাখা।

হাদিসের শক্তিশালী রুকইয়াহসমূহ (ধাপ ১ - ৭)

রুকইয়াহ-১: সূরা ফাতিহা (৭ বার) সব রোগের মহৌষধ

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘সূরা ফাতিহা সব রোগের মহৌষধ।’ [দারেমি, মিশকাত]

بِسْمِ اللّٰهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ • الْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعَالَمِينَ • الرَّحْمَٰنِ الرَّحِيمِ • مَالِكِ يَوْمِ الدِّينِ • إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ • اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ • صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ
রুকইয়াহ-২: রোগীর সুস্থতার দোয়া (৭ বার) সহীহ হাদিস
أَسْأَلُ اللّٰهَ الْعَظِيمَ رَبَّ الْعَرْشِ الْعَظِيمِ أَنْ يَشْفِيَكَ

উচ্চারণ: আসআলুল্লা-হাল আযীম, রব্বাল আরশিল আযীম, আই-ইয়াশফিয়াক।

অর্থ: আমি সুমহান আল্লাহ, মহা আরশের প্রতিপালকের নিকট তোমার আরোগ্য প্রার্থনা করছি। [তিরমিজি, আবু দাউদ]

রুকইয়াহ-৩: সূরা ফাতিহার সাথে শিফার দোয়ার সংমিশ্রণ অত্যন্ত শক্তিশালী

সূরা ফাতিহার প্রতিটি আয়াতের সাথে ‘আসআলুল্লা-হাল আযীম...’ দোয়াটি মিলিয়ে পাঠ করা। এতে রুকইয়াহর প্রভাব বহু গুণ বৃদ্ধি পায়।

রুকইয়াহ-৪: ব্যথার স্থানে হাত রেখে আমল ৩ বার বিসমিল্লাহ + ৭ বার দোয়া
أَعُوذُ بِعِزَّةِ اللّٰهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرُ

উচ্চারণ: আউযু বিইযযাতিল্লা-হি ওয়া ক্বুদরতিহী মিন শাররি মা আজিদু ওয়া উহা-যির।

অর্থ: আমি আল্লাহর সম্মান ও কুদরতের আশ্রয় চাই সেই অনিষ্ট থেকে যা আমি অনুভব করছি এবং যার ভয় করছি। [সহিহ মুসলিম]

রুকইয়াহ-৫: ফোঁড়া, গোটা ও চর্মরোগের দোয়া (৩ বার) মাটি স্পর্শের সুন্নাহ
بِسْمِ اللّٰهِ، تُرْبَةُ أَرْضِنَا، بِرِيقَةِ بَعْضِنَا، يُشْفَىٰ سَقِيمُنَا، بِإِذْنِ رَبِّنَا

উচ্চারণ: বিসমিল্লা-হি তুরবাতু আরদ্বিনা, বিরীক্বাতি বা’দ্বিনা, ইউশফা সাক্বীমুনা, বিইযনি রব্বিনা।

অর্থ: আল্লাহর নামে, আমাদের জমিনের মাটি ও আমাদের একজনের থুতুর সংমিশ্রণে আমাদের রবের হুকুমে রোগী সুস্থ হবে। [বুখারি ও মুসলিম]

রুকইয়াহ-৬ ও ৭: সার্বিক অসুস্থতা ও বদনজর দূরীকরণের দোয়া হযরত জিবরাইল (আ.)-এর রুকইয়াহ
اللَّهُمَّ رَبَّ النَّاسِ أَذْهِبِ الْبَأْسَ وَاشْفِ أَنْتَ الشَّافِي لَا شِفَاءَ إِلَّا شِفَاؤُكَ شِفَاءً لَا يُغَادِرُ سَقَمًا

উচ্চারণ: আল্লা-হুম্মা রব্বান নাস, আযহিবিল বা’স, ওয়াশফি আনতাশ শা-ফী, লা শিফা-আ ইল্লা শিফা-উক, শিফা-আল লা ইউগাদিরু সাক্বমা। [বুখারি]

✓

Spiritual Symptoms Self-Assessment Checklist

Check the symptoms you frequently experience to see recommended Quranic guidance:

Assessment Result: 0 selected

Select the symptoms above that match your experience for personalized guidance.

★ বাস্তব অভিজ্ঞতা ও ফলাফল 379 টি সংরক্ষিত ফিডব্যাক

তিব্বে নববি প্রয়োগের বাস্তব ফলাফল ও ফিডব্যাক

শিক্ষার্থী ও সাধারণ মানুষের সরাসরি অভিজ্ঞতা, যারা নিয়মিত আমল করে রোগ ও বিপদ থেকে মুক্তি পেয়েছেন।

নিজের অভিজ্ঞতা জানান
#145 Abida Su....
4-Apr-25
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আমার পায়ের মাংসপেশিতে কেনো যেনো অনেক ব্যাথা ছিলো কিছুদিন ধরে, দীর্ঘক্ষন তারাবি স্বলাতে দাড়াতে কষ্ট হতো তাই। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ডান হাত দিয়ে মাসেহ করতে করতে দোয়াগুলো পড়েছি, পরের ২/৩ দিন কোনো ব্যাথা অনুভূত হয়নি আলহামদুলিল্লাহ। আম্মু কোমড়, পা, মাথা ব্যাথায় আক্রান্ত থাকেন প্রায়ই। আম্মুকেও দোয়া পড়ে মালিশ করে দেয়ার পর কমেছে বলেছেন আলহামদুলিল্লাহ।
১,২,৪,৫,৬,৭,৮,৯ বেশি পড়া হয়। পরীক্ষিত আমল
#146 Md. Shah....
1-Apr-25
দাঁতে প্রচন্ড ব্যাথা ছিল, রুকাইয়্যাহ করার পর তৎক্ষণাৎ ব্যাথা কমে গেছে অনুভব করি
4 পরীক্ষিত আমল
#147 নুসরাত জ....
29-Mar-25
আসসালামুআলাইকুম, গত ১৯ রমাদান সময় ৩:৩০ সাহরী খাওয়া শেষ করলাম মাএ এমন সময় পেটে প্রচন্ড ব্যাথা অনুভব করি,,পেট খারাপ হয় বারবার, এমন অবস্থা হয়েছিল যে ফজরের সুন্নত নামাজ আদায় করার পর ২ বার আমার ওজু করতে হয়েছে,,শরীর প্রচন্ড খারাপ লাগছিল ,একেতো পেটে প্রচন্ড ব্যাথা আবার ওয়াশ রুমে যেতে যেতে অবস্থা খারাপ,, ফজরের পর থেকে সকাল ১০ টার আগে পর্যন্ত বমি আর অনেক ব্যাথা সহ্য করেছি, সবমিলিয়ে আমার মনে হয়েছিল আমি বোধহয় আজকেই মারা যাবো ! তখন তিব্বে নববীর আমল এর কথা আমলের কথা মনে ছিল ঠিকই কিন্তু এই পরিমাণ শক্তি আমার শরীরে ছিল না আমলটা করার মতো ! এরপর প্রচন্ড জ্বর আসে,মাথা ব্যাথা থেকে শুরু করে পুরো শরীর ব্যাথায় শরীর নাড়াতে পারছিলাম না, কিন্তু তাও নামাজ কাযা করিনি আলহামদুলিল্লাহ,, একদিন হিম্মত করে মাগরিবের নামাজ শেষ করে রুকইয়ার আয়াত গুলো একে একে পড়ে পানিতে ফু দিয়ে রাখলাম,এই পানিটা তখন খাওয়ার সাথে সাথে আমার পেটের ব্যাথা যেন নাই হয়ে গেল ,আমার বিশ্বাস এমনই ছিল আলহামদুলিল্লাহ,, এরপর কয়েক বার পানিটা তৈরি করে আল্লাহর কাছে সাহায্য চেয়ে এবং সুস্থতার নিয়ত করে এই পানিটা খেয়েছিলাম আলহামদুলিল্লাহ ২ দিন ও লাগেনি আমি পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
1-6 পর্যন্ত,, বেশিরভাগ সময় ১ করার পরই ফলাফল পাই আলহামদুলিল্লাহ পরীক্ষিত আমল
#148 ফাহিমা আ....
29-Mar-25
আমার বাবুর দাউদ আর এলার্জি ছিল। দুইবার আলাদা আলাদা ডক্টর দেখিয়ে ঔষধ নিয়েছিলাম।ডক্টররা এন্টিবায়োটিক দিয়েছিলো।ঔষধে তাৎক্ষণিক কাজ হলেও কয়েকদিন পর আবার এলার্জি, মুখের মধ্যে দাউদের মতো উঠে মুখের দু পাশে কেমন বাজে অবস্থা হয়ে যায়। এরপর আমি আর ডক্টর দেখায়নি বিরক্ত হয়ে। তারপর আমি রুকাইয়াহ করি ১ থেকে ১১ এবং শাহাদাত আঙ্গুলে থুথু নিয়ে তা মাটিতে রেখে রুকাইয়াহ ৫ পড়ে থুথু ক্ষতস্থানে লাগাই দিতাম আর এটা সকাল বিকাল করতাম। আলহামদুলিল্লাহ ২/৩ দিনের মধ্যে সমূলে ভালো হয়ে যায় এবং আর রিপিট দেখা যায়নি এই সমস্যা। আমি এই ফিডব্যাক এক দেড়মাস পরে দিচ্ছি।
রুকাইয়াহ ৫ পরীক্ষিত আমল
#149 Aanzum N....
29-Mar-25
আমি কয়েক বছর আগে থেকেই তিব্বে নববী প্রয়োগ করেছি আলহামদুলিল্লাহ৷বেশ অনেক উপকার পেয়েছি অনেক বিষয়ে৷ সব থেকে বেশি কার্যকর ঘটনা গুলো হলো- ১) নানির অপারেশন এর পর হাইয়ার এন্টিবায়োটিক চলেও কাটা যায়গার ব্যাথা ভালো হচ্ছিল না৷ ব্যাথার রুকইয়াহ করার সাথে সাথে আলহামদুলিল্লাহ ব্যাথা কমে গিয়েছিল অনেকাংশেই৷ ২) বিভিন্ন সময় বিভিন্ন জন এর উপর ব্যাথার রুকইয়াহ প্রয়োগ করেছি অনেক দ্রুত কাজ হয়েছে আলহামদুলিল্লাহ৷ ৩) আমার এক আত্মীয় এর ফুসফুসে পানি জমেছিল আর, জন্ডিস এর লেভেল অনেক উপরে ছিল৷ ডাক্তার বলেছিলেন বাঁচার সম্ভাবনা কম যদিনা একেবারে ফুল বেড রেস্ট এ না থাকে৷ তাকে আমি ৭ দিন রেগুলার আয়তুস সিফা, আর ৩ কূল পড়ে পানিতে ফু দিয়ে খেতে দিয়েছিল৷ আলহামদুলিল্লাহ ১ম দিনেই অনেকটা সুস্থ হয়ে গিয়েছিল৷ আর তারপর ৭ দিনের মধ্যে পুরাপুরি সুস্থ হয়ে গিয়েছিল৷ ৪) নারিকেল তেল এর ভিতর ৩ কূল আর ফাতিহা পড়ে ফু দিয়ে ব্যবহার করেছিলাম৷ তারপর চুল আগের থেকে ভালো হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ৷ ৫)আম্মুর হাঁপানীর সমস্যা আছে৷ হঠাৎ হাপানী উঠে গিয়েছিল৷ ঔষধ ও ছিল না বাসায়৷ রুকইয়াহ ১-৯ আর আয়তুশ সিফা পড়ে ফু দিই৷ আলহামদুলিল্লাহ আসতে আসতে কমে গিয়ে ঘুমাতে পেরেছে৷
১-১২, তাছাড়াও বিভিন্ন রুকইয়াহ এর আয়াত প্রয়োগ করা হয়েছে৷ আলহামদুলিল্লাহ সব গুলোতেই উপকৃত হয়েছি৷ পরীক্ষিত আমল
#150 Hasna He....
28-Mar-25
আলহামদুলিল্লাহ হেফাজতের আমল গুলো করার চেষ্টা করছিলাম,, আমার আগের অনেক অস্বস্তি কাজ করতো কিছু করতে ভালো লাগতো না,,, মনে হতো যে কেউ হয়তো আমাকে ফলো করতেছে কোন বিষয় নিয়ে কোন কিছু,, নিজের ভিতর একটা অস্বস্তি কাজ করতো,,, তারপর বিভিন্ন অসুস্থতার কারণেযখন আমলগুলা করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ তখন রেজাল্ট পাইসি,, আমার বাচ্চার কেউ এই জিনিসটা প্রয়োগ করছি আমার বাচ্চা যখন ব্যথা পাই তো বা বেশি কান্নাকাটি করত,, তখন রুকাইয়া গুলা করতাম,, আস্তে আস্তে এই জিনিসগুলো কেটে গেছে আলহামদুলিল্লাহ
১,২৩,৪,৮১০ বাকিগুলো করেছি অল্প অল্প করে,, কিন্তু এগুলো বেশি কাজে লাগছে পরীক্ষিত আমল
#151 Israt Ja....
26-Mar-25
আমার এক পরিচিত বোনের চোখে ইনফেকশন।অপারেশন হওয়ার তারিখ ছিলো।তো,একদিন সন্ধ্যা থেকে রাত এগারোটা অবদি বোনটি চোখের ব্যাথায় অস্থির এবং প্রচন্ড কান্না করছিলো।আমাকে আমার বান্ধবী কল করে বলে যে ওর তো খারাপ অবস্থা দেখে যাও,কি করব এখন আমরা!মানে বোনটি আমার ভারসিটির জুনিয়র।সবাই আসল দেখতে,যেহেতু অপারেশন হবে তাই এখন ডাক্তার দেখালেও লাভ নাই,কারন ডেট দিয়ে দিয়েছিলো অপারেশনের।মানে বোনটি আমার ভারসিটির জুনিয়র। তখন জানা মাত্রই রাত আগারো টায় আমি গেলাম, ওর কান্না দেখে আমার ভয় হচ্ছিলো।ওর পাশে বসা আপু বলতেছিলো, আমি পারলে ওকে ঘুম পাড়াই দিতাম।তখন মনে প্রানে বিশ্বাস রেখে, রুকইয়াহ ১ থেকে পড়া শুরু করলাম,,,২ মিনিটের মধ্যেই ব্যাথা গায়েব,সুবহানাল্লাহ! মানে বোনটি পুরাই ঘুমাই গেছে।আলহামদুলিল্লাহ!তারপর ১-৮ শেষ করলাম।তার অনেক দিন পর অপারেশন হয়,কিন্তু এর মধ্যে আর ব্যাথা হয় নি আলহামদুলিল্লাহ। আমার জিবনের প্রথম এমন অভিজ্ঞতা, আলহামদুলিল্লাহ। আমি নিজেই অবাক ছিলাম তখন,আনন্দে আমার চোখে পানি এসে গিয়েছিল। কোরআনের মু'জেজা যে কত..…সুবহানাল্লাহ।
১-৮ পরীক্ষিত আমল
#152 Mst. Tan....
25-Mar-25
আমি ঘুমের ভিতর অনেক ভয় পেতাম। এমনকি মাঝে মাঝে ঘুমের ঘোরে উঠে চলে যেতাম। তিব্বতে নববী প্রয়োগ করার পর থেকে আমি এখন আর ঘুমের ভিতরে ভয় পাই না।
11 পরীক্ষিত আমল
#153 Sadia Su....
25-Mar-25
আসসালামুআলাইকুম। ইফতারের পর আমার আম্মুর অনেক পেটে ব্যথা শুরু হয়, তখন আমি তিব্বে নববী ১-৬ নং পড়ে ফুঁ দিয়ে দিই। এরপর আম্মু কিছুটা সুস্থ অনুভব করে। আরেকদিন আমার অনেক বেশি সর্দি হয়, তখনই তিব্বে নববীর কথা মনে পড়ে। দুআ গুলো পড়ার পরদিন থেকেই সুস্থ অনুভব করি আলহামদুলিল্লাহ।
১-৬ পরীক্ষিত আমল
#154 Rehena A....
25-Mar-25
১।আমার মাথা ব্যাথা বা শরীরের যেকোনো জায়গায় ব্যাথায় ব্যাথার দোয়া আমল করে অনেক ভালো ফলাফল পেয়েছি আলহামদুলিল্লাহ। ২।আমার মামাতো বোনের কিছু দিন থেকে পেথে ব্যাথা ছিল।আমি রুকইয়া ১-৯ এবং রুকইয়া করি। আলহামদুলিল্লাহ উনার পেটে ব্যাথা একদম সেরে গেছে। ৩।আমার মামাতো ভাই (৩.৫ বছর বয়স) গরুর দুধ ওর খুব পছন্দের (মাশাআল্লাহ)।প্রতিদিনই ও অল্প হলেও গরুর দুধ খায়(মাশাআল্লাহ,আল্লাহুম্মা বারিক)।কিন্তু কিছু দিন থেকে ও একদম দুধ খেতে চাইছে না।এটা দেখে আমি ওর ওপর বদনজর এর রুকইয়া করি। আলহামদুলিল্লাহ এর কিছুক্ষন পর সে নিজে থেকে দুধ খেতে চাইছে।আলহামদুলিল্লাহ।
রুকইয়াহ ১-৬ পরীক্ষিত আমল
#155 তাশফিন ই....
24-Mar-25
আলহামদুলিল্লাহ আমাদের প্রতিদিন যেই টাস্ক গুলো দেওয়া হতো তার সব গুলোই নিজের উপর আমল করে মিরাকিউলাসলি সাথে সাথে ফল পেয়েছি,সুস্থতা অর্জন করেছি আলহামদুলিল্লাহ। আমার মনে হয়,প্রত্যেক মুসলমানের যেকোনো অসুস্থতার জন্য অন্তত প্রাথমিক চিকিৎসা হলেও তিব্যে নববী প্রাকটিস করা উচিত।আমার এর প্রতি এতো ইয়াকীন হয়েছে যে এখন আমি আমার পরিবারের কেউ অসুস্থ হলেই তাকে তীব্বে নববী প্র্যাকটিস করতে বলি। উস্তাজের শয়তানের সাথে যুদ্ধ বইটি মাশাআল্লাহ ' মাস্ট হ্যাভ ' একটা বই।আলহামদুলিল্লাহ, তিব্বে নববী কোর্সের সাথে সংশ্লিষ্ট সকলকে আল্লাহ্ দুনিয়া ও আখিরাতে উত্তম জাযা দান করুন।আমিন।
রুকইয়াহ ১-৬ পরীক্ষিত আমল
#156 তাসলিমা ....
24-Mar-25
রোজার শুরু থেকেই আমার কোমরের উপরের দিকে প্রচন্ড ব্যথা হতো,আস্তে আস্তে ব্যথাটা কোমরের দুইপাশে ছড়িয়ে যায়,আবার বুকের দিকেও ব্যথা শুরু করে দুই দিন পর,,কোমরে এত ব্যথা হতো যে আমি ডানপাশে কাত হয়ে শুইতে পারতাম না। এরপর আমি আমার হাসবেন্ড কে দিয়ে রুকাইয়া করাই ১-১১ পর্যন্ত এবং রুকাইয়া আম্মার কিছু অংশ।তারপর সকালে দেখি আল্লাহর রহমতে আমার বুকের ব্যথা নাই এমনকি আমি ডান কাত হয়ে শুইতে ও সমস্যা হচ্ছে না।এভাবে কয়েকদিন পর পর রুকাইয়া করাই আলহামদুলিল্লাহ বুকের ব্যথা টা সম্পূর্ণ কমে গেছে যদিও কোমরের ব্যথাটা মাঝে মাঝে হয় কিন্তু আগে যেমন কষ্ট পেতাম এখন তেমন হয়না।যখন ব্যথাটা হয় তখন রুকাইয়া করালে ব্যথা থাকে না।
রুকইয়াহ ১-৬ পরীক্ষিত আমল

In-Depth Guides in this Cluster

Faith Healing in Islam: Quran-Based Guidance and Spiritual Help

Learn about faith healing in islam, common concerns, Quran-based spiritual protection, safe Ruqyah guidance, and when medical or practical support may also be important.

Read Guide →

Free Spiritual Healing & Ruqyah Treatment Sessions

Join our free weekly live spiritual healing sessions on Zoom every Friday. 100% free Quranic relief for evil eye, jinn, black magic & distress. Non-Muslims and Muslims welcome worldwide.

Read Guide →

Free Spiritual Healing for Muslims and Non-Muslims

Explore free Quran-based spiritual healing for Muslims and non-Muslims facing spiritual distress, evil eye concerns, black magic fears, or suspected possession.

Read Guide →

Free Spiritual Help: Quran-Based Guidance and Spiritual Help

Learn about free spiritual help, common concerns, Quran-based spiritual protection, safe Ruqyah guidance, and when medical or practical support may also be important.

Read Guide →

Healing Prayer and Ruqyah: Quran-Based Guidance and Spiritual Help

Learn about healing prayer and ruqyah, common concerns, Quran-based spiritual protection, safe Ruqyah guidance, and when medical or practical support may also be important.

Read Guide →

Islamic Spiritual Healing: Quran-Based Guidance and Spiritual Help

Learn about islamic spiritual healing, common concerns, Quran-based spiritual protection, safe Ruqyah guidance, and when medical or practical support may also be important.

Read Guide →

Prayer Against Evil: Quran-Based Guidance and Spiritual Help

Learn about prayer against evil, common concerns, Quran-based spiritual protection, safe Ruqyah guidance, and when medical or practical support may also be important.

Read Guide →

Quranic Healing: Quran-Based Guidance and Spiritual Help

Learn about quranic healing, common concerns, Quran-based spiritual protection, safe Ruqyah guidance, and when medical or practical support may also be important.

Read Guide →

Spiritual Help: Quran-Based Guidance and Spiritual Help

Learn about spiritual help, common concerns, Quran-based spiritual protection, safe Ruqyah guidance, and when medical or practical support may also be important.

Read Guide →
FAQ

Frequently Asked Questions

What is the authentic Islamic approach regarding তিব্বে নববি: নবির চিকিৎসা ও রোগ নিরাময়ের আমল?
Authentic Islamic guidance relies strictly upon the Noble Quran and authentic Sahih Hadith supplications without any amulets, superstitious rituals, or monetary exploitation. Always consult registered medical physicians for physical health alongside prayer.
Can I perform Ruqyah for this at home by myself?
Yes, Self-Ruqyah is highly recommended in Islam. You can recite Surah Al-Fatihah, Ayat al-Kursi, and the Mu'awwidhat (Surah Al-Ikhlas, Al-Falaq, An-Nas), blow into your cupped hands or clean drinking water, and maintain daily morning and evening adhkar.
Are RuqyahAid services and advice 100% free?
Yes, RuqyahAid provides all guidance, weekly Friday Live Zoom recitation treatments, and support communities 100% free of charge for the sake of Allah worldwide. Both Muslims and non-Muslims are warmly welcomed without any fees.
Free Live Friday Ruqyah Healing (Zoom)

Suffering from Evil Eye, Jinn, or Spiritual Distress?

Join our free weekly live spiritual healing session Every Friday Morning at 6:00 AM (Dhaka, Bangladesh Time (UTC+6)) on Zoom. Join the official WhatsApp groups below to receive weekly links and updates. Muslims and non-Muslims worldwide are warmly welcome.

📥
Free Treatment Starter Kit: Book & Protection Azkar
Download authentic PDF guides and daily azkar poster to start your journey
Confidential & 100% Free

Need Free, Confidential Quranic Spiritual Help?

Complete our secure spiritual help form to receive personalized Quranic recitation guidance, protective prayers, and self-Ruqyah steps at zero cost.

Every Friday Morning 6:00 AM Free Live Zoom Session Join WhatsApp groups for weekly link