100% Free Service All Quranic spiritual support is 100% free. We never sell amulets, charge fees, or guarantee cures.
RuqyahAid HEALING • GUIDANCE • WELLBEING
★ Comprehensive Pillar Guide 1 min read Reviewed for Quranic Authenticity & Safety

তিব্বে নববি: রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহসম্মত চিকিৎসা ও রুকইয়াহ

সাধারণ রোগব্যাধি (মাথাব্যথা, পেটব্যথা, জ্বর, ইনফেকশন) থেকে আত্মিক সমস্যার জন্য তিব্বে নববির ধাপ ১ থেকে ১৫ এর পূর্ণাঙ্গ বিবরণ, দোয়া ও পানি পড়ার নিয়ম।

তিব্বে নববি কী এবং কীভাবে প্রয়োগ করবেন?

তিব্বে নববি বা নবির চিকিৎসা কেবল জিন-ভূতের জন্য নয়, বরং যেকোনো সাধারণ রোগব্যাধির (মাথাব্যথা, পেটের সমস্যা, জ্বর, ইনফেকশন) জন্যও সমানভাবে কার্যকর।

প্রয়োগের নিয়ম: ব্যথার জায়গায় বা রোগীর শরীরে ডান হাত রেখে দোয়াগুলো পড়তে হবে। সাথে এক বোতল পরিষ্কার পানি রাখতে হবে। প্রতিটি দোয়া পড়ার পর পানিতে ফুঁ দিতে হবে। এই পানি সারাদিন পান করতে হবে। সাধারণ রোগে একবার করলেই হয়; জটিল রোগে ৩ থেকে ৭ দিন কন্টিনিউ করতে হবে।

রুকইয়াহ করার পূর্বশর্তসমূহ (ঈমানী পরিবেশ তৈরি)

  • ১. ঘরকে সমস্ত প্রকার প্রাণীর ছবি ও মূর্তি থেকে পবিত্র করা যেন রহমতের ফেরেশতা প্রবেশ করতে পারে।
  • ২. ঘরকে সকল প্রকার গান-বাজনা ও অপসংস্কৃতি থেকে মুক্ত করা।
  • ৩. শরীরে কোনো তাবিজ-কবচ বা সুতা থাকলে তা খুলে আগুনে পুড়িয়ে ধ্বংস করা।
  • ৪. চিকিৎসক ও রোগী উভয়েরই ওজু অবস্থায় থাকা।
  • ৫. নারী রোগীর ক্ষেত্রে অবশ্যই মাহরামের উপস্থিতি এবং পূর্ণ শরয়ী পর্দা বজায় রাখা।
  • ৬. একমাত্র আল্লাহর ওপর অবিচল তাওয়াক্কুল রাখা।

হাদিসের শক্তিশালী রুকইয়াহসমূহ (ধাপ ১ - ৭)

রুকইয়াহ-১: সূরা ফাতিহা (৭ বার) সব রোগের মহৌষধ

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘সূরা ফাতিহা সব রোগের মহৌষধ।’ [দারেমি, মিশকাত]

بِسْمِ اللّٰهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ • الْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعَالَمِينَ • الرَّحْمَٰنِ الرَّحِيمِ • مَالِكِ يَوْمِ الدِّينِ • إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ • اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ • صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ
রুকইয়াহ-২: রোগীর সুস্থতার দোয়া (৭ বার) সহীহ হাদিস
أَسْأَلُ اللّٰهَ الْعَظِيمَ رَبَّ الْعَرْشِ الْعَظِيمِ أَنْ يَشْفِيَكَ

উচ্চারণ: আসআলুল্লা-হাল আযীম, রব্বাল আরশিল আযীম, আই-ইয়াশফিয়াক।

অর্থ: আমি সুমহান আল্লাহ, মহা আরশের প্রতিপালকের নিকট তোমার আরোগ্য প্রার্থনা করছি। [তিরমিজি, আবু দাউদ]

রুকইয়াহ-৩: সূরা ফাতিহার সাথে শিফার দোয়ার সংমিশ্রণ অত্যন্ত শক্তিশালী

সূরা ফাতিহার প্রতিটি আয়াতের সাথে ‘আসআলুল্লা-হাল আযীম...’ দোয়াটি মিলিয়ে পাঠ করা। এতে রুকইয়াহর প্রভাব বহু গুণ বৃদ্ধি পায়।

রুকইয়াহ-৪: ব্যথার স্থানে হাত রেখে আমল ৩ বার বিসমিল্লাহ + ৭ বার দোয়া
أَعُوذُ بِعِزَّةِ اللّٰهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرُ

উচ্চারণ: আউযু বিইযযাতিল্লা-হি ওয়া ক্বুদরতিহী মিন শাররি মা আজিদু ওয়া উহা-যির।

অর্থ: আমি আল্লাহর সম্মান ও কুদরতের আশ্রয় চাই সেই অনিষ্ট থেকে যা আমি অনুভব করছি এবং যার ভয় করছি। [সহিহ মুসলিম]

রুকইয়াহ-৫: ফোঁড়া, গোটা ও চর্মরোগের দোয়া (৩ বার) মাটি স্পর্শের সুন্নাহ
بِسْمِ اللّٰهِ، تُرْبَةُ أَرْضِنَا، بِرِيقَةِ بَعْضِنَا، يُشْفَىٰ سَقِيمُنَا، بِإِذْنِ رَبِّنَا

উচ্চারণ: বিসমিল্লা-হি তুরবাতু আরদ্বিনা, বিরীক্বাতি বা’দ্বিনা, ইউশফা সাক্বীমুনা, বিইযনি রব্বিনা।

অর্থ: আল্লাহর নামে, আমাদের জমিনের মাটি ও আমাদের একজনের থুতুর সংমিশ্রণে আমাদের রবের হুকুমে রোগী সুস্থ হবে। [বুখারি ও মুসলিম]

রুকইয়াহ-৬ ও ৭: সার্বিক অসুস্থতা ও বদনজর দূরীকরণের দোয়া হযরত জিবরাইল (আ.)-এর রুকইয়াহ
اللَّهُمَّ رَبَّ النَّاسِ أَذْهِبِ الْبَأْسَ وَاشْفِ أَنْتَ الشَّافِي لَا شِفَاءَ إِلَّا شِفَاؤُكَ شِفَاءً لَا يُغَادِرُ سَقَمًا

উচ্চারণ: আল্লা-হুম্মা রব্বান নাস, আযহিবিল বা’স, ওয়াশফি আনতাশ শা-ফী, লা শিফা-আ ইল্লা শিফা-উক, শিফা-আল লা ইউগাদিরু সাক্বমা। [বুখারি]

✓

Spiritual Symptoms Self-Assessment Checklist

Check the symptoms you frequently experience to see recommended Quranic guidance:

Assessment Result: 0 selected

Select the symptoms above that match your experience for personalized guidance.

★ বাস্তব অভিজ্ঞতা ও ফলাফল 379 টি সংরক্ষিত ফিডব্যাক

তিব্বে নববি প্রয়োগের বাস্তব ফলাফল ও ফিডব্যাক

শিক্ষার্থী ও সাধারণ মানুষের সরাসরি অভিজ্ঞতা, যারা নিয়মিত আমল করে রোগ ও বিপদ থেকে মুক্তি পেয়েছেন।

নিজের অভিজ্ঞতা জানান
#181 Afruza P....
16-Mar-25
আমার আপুর প্রচন্ড মাথা ব্যাথা এবং মাথা ভার হয়ে ছিলো কোন ঔষধে কমছিলো না.. তখন আমি তিব্বে নববীর ১-৬ রুকইয়া টা প্রয়োগ করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এর কিছুক্ষণ এর মধ্যে আপুর মাথা ব্যাথা কমে যায় এবং আগের চেয়ে অনেক ভালো অনুভব করতে থাকে। আমার প্রচন্ড কোমর ব্যাথা ছিলো ঔষধেও যা কমছিলো না তখন আমি তিব্বে নববীর ১-৬ রুকইয়া টা করি... আলহামদুলিল্লাহ তারপর ই আমার ব্যাথা ভালো হয়ে যায়.. এবং আমি অনেক ভালো অনুভব করতে থাকি।
রুকইয়াহ ১-৬ পরীক্ষিত আমল
#182 Khadiza ....
16-Mar-25
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। (১) রাতে শোয়া মাত্রই আমার বা হাটুতে খুব ব্যাথা হচ্ছিল তখন আমি হাটুতে হাত দিয়ে তিব্বে নববী ৩,৪ পড়ি আলহামদুলিল্লাহ সাথে সাথে ব্যাথা শেষ।আজ ৩ দিন হলো কোনো ব্যাথা হয় নি। (২)হায়েজের সময় আমার পেট ও কমড়ে ব্যাথা হচ্ছিল খুব তখন ব্যাথা স্থানে হাত রেখে ব্যাথার রুকিয়াহ করি অনেক্ষণ আলহামদুলিল্লাহ সাথে সাথে ব্যাথা শেষ হয়ে যায়।পুরো হায়েজের সময়টা আর কোনো ব্যাথা হয় নি। (৩)আমার মাঝে মাঝে হালকা জ্বর মাথাব্যথা হয় খারাপ লাগে তখন তিব্বে নববী ১-৬ ও আয়াতে শেফার রুকিয়া করলে সুস্থতা বোধ করি। আমার বোনের জন্য ও করি আলহামদুলিল্লাহ।
রুকইয়াহ ১-৬ পরীক্ষিত আমল
#183 Jesmin K....
16-Mar-25
আমি অনেক ফলাফল পাইছি আলহামদুলিল্লাহ।কয়টা লিখে জানাবো বুঝতেছি না। আমার মায়ের বহুবছর আগে থেকে হাতে ব্যাথা, আমি ১দিন রাতে রুকইয়াহ ১-৬ প্রয়োগ করি।আর পরের দিনই আম্মু আমাকে জানায় ব্যাথা নাকি প্রায় পুরোটাই কমে গেছে আলহামদুলিল্লাহ। আম্মু ফলাফল পাইছে দেখে আমার ছোট ভাই বলে তার নাকি সবসময় পায়ের টাখনু ব্যাথা করে।তাই তাকেও একদিন ১-৬ প্রয়োগ করি।আর সে ও পরের দিন থেকে বলে তার নাকি আর ব্যাথা করে না, রাতে নাকি কখনো কখনো সামান্য ব্যাথা করে।আমার মনে হয় ১বার করাতে যদি তারা এতো ভালো রেজাল্ট পায়, তাহলে আর কয়েকবার করলে মনে হয় তারা পুরোপুরি সুস্থ হয়ে যাবে ইন শা আল্লাহ। আম্মুর গ্যাস্ট্রিকের সমস্যা ভালো হইছে।আমি আর আম্মু একদিন একসাথে হঠাৎ করে প্রচন্ড অসুস্থ হই।জ্বর,মাথা ব্যাথা,শরীর ভীষণ দুর্বল আর পাতলা পায়খানা হচ্ছিলো।রাতে রুকইয়াহ করে অনেকটা ভালো লাগতেছিলো। সকালে ঘুম থেকে উঠে দেখি আমরা একদম ১০০% সুস্থ হয়ে গেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।
রুকইয়াহ ১-৬ পরীক্ষিত আমল
#184 Nurshat ....
16-Mar-25
আমার মামুনির খুব কোমরে ব্যাথা ছিল , পরে আমি আমল ১ ,২ ও ৩ করি , এরপর সেই একটু রিলিভ ফিল করে । এত্ত ব্যাথা ছিল যে , সে দাড়াত অক্ষম ছিল ।
রুকইয়াহ ১-৬ পরীক্ষিত আমল
#185 মাহমুদা ....
16-Mar-25
আমার প্রচন্ড মাথা ব্যথা করছিলো ঔষধ খেয়েছি। তাও মাথা ব্যথা বাড়ছিলো। পরে ১ নং রোকাইয়া প্রয়োগ করার পর আমার মাথা ব্যথা আস্তে আস্তে কমে গেল আলহামদুলিল্লাহ।
রুকইয়াহ ১-৬ পরীক্ষিত আমল
#186 Farjana ....
16-Mar-25
আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তা'আলার। যিনি আমাদের জন্য এত সুন্দর বিধান দিয়েছেন এবং সব সমস্যার সুন্দর সমাধান দিয়েছেন। দুরুদ ও সালাম আমাদের প্রিয় নবী এবং আল্লাহর হাবীব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারবর্গের প্রতি। আমার ছোট আড়াই বছরের একটি মেয়ে আছে।প্রায় রাতেই বিশেষ করে আমার নামাজের সময় ও খুব কান্না করে এবং ওয়াক্ত শেষ না হওয়া পর্যন্ত চোখে ঘুম থেকে সত্ত্বেও সে ঘুমাতো না।এতে খুবই সমস্যা হচ্ছিল।।যখন থেকে আমি তীব্বে নববীর রুকইয়ার দুয়াগুলো এপ্লাই করার শুরু করলাম আলহামদুলিল্লাহ 'আলা কুল্লিহাল,আমার মেয়ের রাতে ঘুম থেকে উঠা,,কান্না করা,ভয় পাওয়া এসব কিছু থেকে আল্লাহ পরিত্রাণ দিয়েছে।
রুকইয়াহ ১-৬ পরীক্ষিত আমল
#187 Sadia ....
16-Mar-25
আমার মাথা ব্যাথা হলে বাম সাইডে প্রচণ্ড ব্যাথা। ঔষধ খেতে হয় না হলে ঘুমাতে হয়।কিন্তু গতকাল যখন মাথা ব্যাথা শুরু হলো সিজদা দিতে কষ্ট হচ্ছিল খুব।তখন উস্তাদের তিব্বে নববীর কথা মনে পড়লো। সাথে সাথে পড়ে নিলাম মাথায় হাত রেখে।আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এতো ভালো কাজ দিয়েছে এট সাথে সাথে অবাক করার মতো।আমার আগে তেমন কোনো রুকিয়াহ প্র্যাকটিস করা হয়নি কালকেই প্রথম করলাম আলহামদুলিল্লাহ আল্লাহ মহান।এখন থেকে ইন শা আল্লাহ সব সময় তিব্বে নববী প্র্যাকটিসে রাখবো ।
রুকইয়াহ ১-৬ পরীক্ষিত আমল
#188 তাহমিনা ....
16-Mar-25
আমার আম্মুর বাতের ব্যাথার স্থানে ১-৬ রুকাইয়া প্রয়োগ করে ভালো ফলাফল পেয়েছি।একদিন হঠাৎ আব্বুর চোখ ব্যথা করছিল, তখন এই রুকাইয়া করে কমেছে আলহামদুলিল্লাহ।আমিও নিজের ক্ষেত্রে প্রয়োগ করে ভালো ফলাফল পেয়েছি- বুকে ব্যথা,মাথা ব্যথা , অস্থিরতা ইত্যাদি
রুকইয়াহ ১-৬ পরীক্ষিত আমল
#189 Arifa ak....
16-Mar-25
আসসালামু আলাইকুম। আমি তিব্বে নববী ক্লাস এর পর থেকে প্রতিদিনই আমার ও আমার পরিবারের সদস্যদের উপর প্রয়োগ করেছি। আলহামদুলিল্লাহ আমি কোরআন ও হাদিসের সত্যতা দেখে বিস্মিত হই এবং আমার ঈমান আরো শক্তিশালী হয়।আমি অনেক উপকার পেয়েছি এখানে অল্প কিছু উল্লেখ করছি। সর্ব প্রথম রুকিয়া করি নিজের উপর প্রতি মাসে মেয়েলি সমস্যার কারনে প্রচন্ড পেটে ব্যথায় , আমি বিছানা থেকে উঠতে পারতাম না। সহ্য করতে না পেরে শব্দ করে কান্না করতাম।অনেক বারই ডাক্তার দেখিয়েছি কিছুই হয়নি। তবে এবার অসুস্থ হওয়ার আগ মুহূর্তে ,পেটে হাত রেখে রুকিয়া ৩ পড়ে পড়ে ফুঁ দেই। আলহামদুলিল্লাহ আমি এবার বুঝতেই পারিনি যে আমার কিছু হয়েছে।আমার স্বামী ও খুব খুশি হন ।কারন আমার এই বিষয়টি নিয়ে তিনি খুব চিন্তিত ছিলেন। আমি প্রায় সাত বছর যাবত কষ্ট পাচ্ছিলাম। ১৩রোজার দিন আমার স্বামীর পেট খারাপ হয় । আমি তার পেটে হাত রেখে রুকইয়াহ ৩,৮,ও১২ পরে ফুঁ দেই আল্লাহর রহমতে আর একবার ও হয়নি। আমার বাচ্চা চোখে আঘাত পেয়ে ডান চোখ ফুলে লাল হয়ে যায়।আমি রুবাইয়াত ১ থেকে ফজরের নামাজের ফরজ ও সুন্নাতের মাঝে ৪১ বার সূরা ফাতিহা পড়ে ফুঁ দেই। আল্লাহর রহমতে এখন ভালো । আমার আম্মা পড়ে গিয়ে হাতে ক্ষত হয়।আমি ৪,ও ৫ পড়ে মাটি লাগিয়ে দেই। আলহামদুলিল্লাহ কমে গিয়েছে।না জেনে মানুষ কত কষ্ট্ই না পায়।সমস্ত প্রশংসা আল্লাহর যিনি আমাদের জন্য দ্বীনকে এতো সহজ বানিয়েছেন।এবং শুকরিয়া জানাই Iomকে যারা আমাদের কাছে এতো সুন্দর ওসহজ করে পৌছে দিয়েছে।
রুকইয়াহ ১-৬ পরীক্ষিত আমল
#190 Afruja A....
16-Mar-25
আসসালামুয়ালাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ। আলহামদুলিল্লাহ তিব্বে নববী কোর্সে ভর্তি হওয়া আমার জন্য একটা সঠিক সিদ্ধান্ত ছিল। আমি তিব্বে নববী প্রয়োগ করে দুইদিন ভালো ফলাফল পেয়েছি। ঘটনাগুলো হলো - ১.রমজানের প্রথম দিকে কুরআন এর তাফসির পড়ার সময় আমার খুব মাথা ব্যথা করতো ও চোখ ঝাপসা লাগত। তিব্বে নববী রেকর্ড ক্লাস করে মাথায় হাত দিয়ে ১-৩ রুকইয়া প্রয়োগ করার পর আলহামদুলিল্লাহ এখন অব্দি আমার আর মাথা ব্যথা করেনি, চোখ ঝাপসাও লাগে নি। ২.আমার বাচ্চার একদিন জ্বর ও পাতলা পায়খানা হয়।তখন আমি আবারও ওর গায়ে হাত দিয়ে রুকইয়া ১-৩ প্রয়োগ করি। আলহামদুলিল্লাহ আমার বাচ্চা সুস্থ হয়ে যায়।
রুকইয়াহ ১-৬ পরীক্ষিত আমল
#191 Sabiha S....
14-Mar-25
আামার সাথে জিনের সমস্যা রয়েছে আমি প্রায় দের বছর যাবত রাকি দ্বারা রুকইয়া চিকিৎসা নিচ্ছি সাথে সেলফ রুকইয়া করি নিয়মিত । তিব্বে নববি আমার বাসায় নিত্যদিনের ব্যাপার আমার বাসায় সকল সদস্য দের জিন কেন্দ্রীক সমস্যা হয়, নজর, সেহের,হাসাদ এর সমস্যা হয় বেশি ইদানিং আমার বিয়ে নিয়ে ও অনেক সমস্যা হচ্ছে। পড়াশোনার বিষয়ে অনেক সমস্যা এটা নষ্টের জন্য শয়তান জাদু করে। আমি আমার পরিবার এর সবাই কে নিয়মিত নজর গোসল করি,করাই সেহের গোসল করি। প্রতি মাসে ডিটক্স করি। আলহামদুলিল্লাহ রুকইয়া করার সাথে সাথে সমস্যা কমে যায় সুস্থতা বোধ করি আমার পরিবার এর সমস্যা ও কমে যায় । আমার শয়তান জাদু করে সপ্নে খাওয়ানোর মাধ্যমে আমার অসুস্থতা বোধকরি। তবে আলহামদুলিল্লাহ তিব্বে নববির চিকিৎসায় শিরক কুফরি থেকে মুক্ত আছি। অনেকটা সুস্হ তা বোধ করি। শয়তান এর সাথে যুদ্ধ চালিয়ে যাচ্ছি।
রুকইয়াহ ১-৬ পরীক্ষিত আমল
#192 মিতা নূর....
14-Mar-25
আসসালামুয়ালাইকুম সম্মানিত ওস্তাজ আমি তিব্বে নবাবী প্র্যাকটিস করছি প্রথমে আমার নিজের উপর আমার অনেক সমস্যা ছিল ছোটবেলা থেকে আমার জিনের সমস্যা এটার জন্য প্রায় সময় আমার পিরিয়ড অফ থাকতো আমি যখন কোন কবিরাজ মহিলার কাছে গিয়ে তাবিজ নিতাম তখন‌হয়ে যেত পরে আমি যখন দ্বীন বুঝ পেলাম আমি শুনলাম তাবিজ ব্যবহার করা শিরক তারপর থেকে আর ইউজ করিনা এবারও আমার সেম সমস্যা হয়েছিল আম্মু আমাকে কবিরাজের কাছ থেকে তাবিজ এনে দিছে আমি এটা ব্যবহার করি নাই আমিতো করছি আর গোসল করার পর সন্ধ্যায় আমার পিরিয়ড হয়ে গেছে আলহামদুলিল্লাহ, আমার আম্মুর একদিন অনেক অসুস্থতা বেড়ে গেছিল আমি পানি পড়া করে রুকইয়া করছে আলহামদুলিল্লাহ আম্মু অসুস্থ হয়ে গেছে, আর একদিন আমার বড় বোন এর অনেক পেঠ ব্যাথা ছিল আমি রুকিয়া করে পানি পড়া আলহামদুলিল্লাহ আপুর সাথে সাথে ভাল হয়ে গেছে, এভাবে আমি আমার ভাইয়ের ছেলে বোনের মেয়ে ভাইয়ের মেয়ের উপর রূকিয়া করছে আলহামদুলিল্লাহ অনেক উপকার হইছে
রুকইয়াহ ১-৬ পরীক্ষিত আমল

In-Depth Guides in this Cluster

Faith Healing in Islam: Quran-Based Guidance and Spiritual Help

Learn about faith healing in islam, common concerns, Quran-based spiritual protection, safe Ruqyah guidance, and when medical or practical support may also be important.

Read Guide →

Free Spiritual Healing & Ruqyah Treatment Sessions

Join our free weekly live spiritual healing sessions on Zoom every Friday. 100% free Quranic relief for evil eye, jinn, black magic & distress. Non-Muslims and Muslims welcome worldwide.

Read Guide →

Free Spiritual Healing for Muslims and Non-Muslims

Explore free Quran-based spiritual healing for Muslims and non-Muslims facing spiritual distress, evil eye concerns, black magic fears, or suspected possession.

Read Guide →

Free Spiritual Help: Quran-Based Guidance and Spiritual Help

Learn about free spiritual help, common concerns, Quran-based spiritual protection, safe Ruqyah guidance, and when medical or practical support may also be important.

Read Guide →

Healing Prayer and Ruqyah: Quran-Based Guidance and Spiritual Help

Learn about healing prayer and ruqyah, common concerns, Quran-based spiritual protection, safe Ruqyah guidance, and when medical or practical support may also be important.

Read Guide →

Islamic Spiritual Healing: Quran-Based Guidance and Spiritual Help

Learn about islamic spiritual healing, common concerns, Quran-based spiritual protection, safe Ruqyah guidance, and when medical or practical support may also be important.

Read Guide →

Prayer Against Evil: Quran-Based Guidance and Spiritual Help

Learn about prayer against evil, common concerns, Quran-based spiritual protection, safe Ruqyah guidance, and when medical or practical support may also be important.

Read Guide →

Quranic Healing: Quran-Based Guidance and Spiritual Help

Learn about quranic healing, common concerns, Quran-based spiritual protection, safe Ruqyah guidance, and when medical or practical support may also be important.

Read Guide →

Spiritual Help: Quran-Based Guidance and Spiritual Help

Learn about spiritual help, common concerns, Quran-based spiritual protection, safe Ruqyah guidance, and when medical or practical support may also be important.

Read Guide →
FAQ

Frequently Asked Questions

What is the authentic Islamic approach regarding তিব্বে নববি: নবির চিকিৎসা ও রোগ নিরাময়ের আমল?
Authentic Islamic guidance relies strictly upon the Noble Quran and authentic Sahih Hadith supplications without any amulets, superstitious rituals, or monetary exploitation. Always consult registered medical physicians for physical health alongside prayer.
Can I perform Ruqyah for this at home by myself?
Yes, Self-Ruqyah is highly recommended in Islam. You can recite Surah Al-Fatihah, Ayat al-Kursi, and the Mu'awwidhat (Surah Al-Ikhlas, Al-Falaq, An-Nas), blow into your cupped hands or clean drinking water, and maintain daily morning and evening adhkar.
Are RuqyahAid services and advice 100% free?
Yes, RuqyahAid provides all guidance, weekly Friday Live Zoom recitation treatments, and support communities 100% free of charge for the sake of Allah worldwide. Both Muslims and non-Muslims are warmly welcomed without any fees.
Free Live Friday Ruqyah Healing (Zoom)

Suffering from Evil Eye, Jinn, or Spiritual Distress?

Join our free weekly live spiritual healing session Every Friday Morning at 6:00 AM (Dhaka, Bangladesh Time (UTC+6)) on Zoom. Join the official WhatsApp groups below to receive weekly links and updates. Muslims and non-Muslims worldwide are warmly welcome.

📥
Free Treatment Starter Kit: Book & Protection Azkar
Download authentic PDF guides and daily azkar poster to start your journey
Confidential & 100% Free

Need Free, Confidential Quranic Spiritual Help?

Complete our secure spiritual help form to receive personalized Quranic recitation guidance, protective prayers, and self-Ruqyah steps at zero cost.

Every Friday Morning 6:00 AM Free Live Zoom Session Join WhatsApp groups for weekly link