100% Free Service All Quranic spiritual support is 100% free. We never sell amulets, charge fees, or guarantee cures.
RuqyahAid HEALING • GUIDANCE • WELLBEING
★ Comprehensive Pillar Guide 1 min read Reviewed for Quranic Authenticity & Safety

তিব্বে নববি: রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহসম্মত চিকিৎসা ও রুকইয়াহ

সাধারণ রোগব্যাধি (মাথাব্যথা, পেটব্যথা, জ্বর, ইনফেকশন) থেকে আত্মিক সমস্যার জন্য তিব্বে নববির ধাপ ১ থেকে ১৫ এর পূর্ণাঙ্গ বিবরণ, দোয়া ও পানি পড়ার নিয়ম।

তিব্বে নববি কী এবং কীভাবে প্রয়োগ করবেন?

তিব্বে নববি বা নবির চিকিৎসা কেবল জিন-ভূতের জন্য নয়, বরং যেকোনো সাধারণ রোগব্যাধির (মাথাব্যথা, পেটের সমস্যা, জ্বর, ইনফেকশন) জন্যও সমানভাবে কার্যকর।

প্রয়োগের নিয়ম: ব্যথার জায়গায় বা রোগীর শরীরে ডান হাত রেখে দোয়াগুলো পড়তে হবে। সাথে এক বোতল পরিষ্কার পানি রাখতে হবে। প্রতিটি দোয়া পড়ার পর পানিতে ফুঁ দিতে হবে। এই পানি সারাদিন পান করতে হবে। সাধারণ রোগে একবার করলেই হয়; জটিল রোগে ৩ থেকে ৭ দিন কন্টিনিউ করতে হবে।

রুকইয়াহ করার পূর্বশর্তসমূহ (ঈমানী পরিবেশ তৈরি)

  • ১. ঘরকে সমস্ত প্রকার প্রাণীর ছবি ও মূর্তি থেকে পবিত্র করা যেন রহমতের ফেরেশতা প্রবেশ করতে পারে।
  • ২. ঘরকে সকল প্রকার গান-বাজনা ও অপসংস্কৃতি থেকে মুক্ত করা।
  • ৩. শরীরে কোনো তাবিজ-কবচ বা সুতা থাকলে তা খুলে আগুনে পুড়িয়ে ধ্বংস করা।
  • ৪. চিকিৎসক ও রোগী উভয়েরই ওজু অবস্থায় থাকা।
  • ৫. নারী রোগীর ক্ষেত্রে অবশ্যই মাহরামের উপস্থিতি এবং পূর্ণ শরয়ী পর্দা বজায় রাখা।
  • ৬. একমাত্র আল্লাহর ওপর অবিচল তাওয়াক্কুল রাখা।

হাদিসের শক্তিশালী রুকইয়াহসমূহ (ধাপ ১ - ৭)

রুকইয়াহ-১: সূরা ফাতিহা (৭ বার) সব রোগের মহৌষধ

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘সূরা ফাতিহা সব রোগের মহৌষধ।’ [দারেমি, মিশকাত]

بِسْمِ اللّٰهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ • الْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعَالَمِينَ • الرَّحْمَٰنِ الرَّحِيمِ • مَالِكِ يَوْمِ الدِّينِ • إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ • اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ • صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ
রুকইয়াহ-২: রোগীর সুস্থতার দোয়া (৭ বার) সহীহ হাদিস
أَسْأَلُ اللّٰهَ الْعَظِيمَ رَبَّ الْعَرْشِ الْعَظِيمِ أَنْ يَشْفِيَكَ

উচ্চারণ: আসআলুল্লা-হাল আযীম, রব্বাল আরশিল আযীম, আই-ইয়াশফিয়াক।

অর্থ: আমি সুমহান আল্লাহ, মহা আরশের প্রতিপালকের নিকট তোমার আরোগ্য প্রার্থনা করছি। [তিরমিজি, আবু দাউদ]

রুকইয়াহ-৩: সূরা ফাতিহার সাথে শিফার দোয়ার সংমিশ্রণ অত্যন্ত শক্তিশালী

সূরা ফাতিহার প্রতিটি আয়াতের সাথে ‘আসআলুল্লা-হাল আযীম...’ দোয়াটি মিলিয়ে পাঠ করা। এতে রুকইয়াহর প্রভাব বহু গুণ বৃদ্ধি পায়।

রুকইয়াহ-৪: ব্যথার স্থানে হাত রেখে আমল ৩ বার বিসমিল্লাহ + ৭ বার দোয়া
أَعُوذُ بِعِزَّةِ اللّٰهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرُ

উচ্চারণ: আউযু বিইযযাতিল্লা-হি ওয়া ক্বুদরতিহী মিন শাররি মা আজিদু ওয়া উহা-যির।

অর্থ: আমি আল্লাহর সম্মান ও কুদরতের আশ্রয় চাই সেই অনিষ্ট থেকে যা আমি অনুভব করছি এবং যার ভয় করছি। [সহিহ মুসলিম]

রুকইয়াহ-৫: ফোঁড়া, গোটা ও চর্মরোগের দোয়া (৩ বার) মাটি স্পর্শের সুন্নাহ
بِسْمِ اللّٰهِ، تُرْبَةُ أَرْضِنَا، بِرِيقَةِ بَعْضِنَا، يُشْفَىٰ سَقِيمُنَا، بِإِذْنِ رَبِّنَا

উচ্চারণ: বিসমিল্লা-হি তুরবাতু আরদ্বিনা, বিরীক্বাতি বা’দ্বিনা, ইউশফা সাক্বীমুনা, বিইযনি রব্বিনা।

অর্থ: আল্লাহর নামে, আমাদের জমিনের মাটি ও আমাদের একজনের থুতুর সংমিশ্রণে আমাদের রবের হুকুমে রোগী সুস্থ হবে। [বুখারি ও মুসলিম]

রুকইয়াহ-৬ ও ৭: সার্বিক অসুস্থতা ও বদনজর দূরীকরণের দোয়া হযরত জিবরাইল (আ.)-এর রুকইয়াহ
اللَّهُمَّ رَبَّ النَّاسِ أَذْهِبِ الْبَأْسَ وَاشْفِ أَنْتَ الشَّافِي لَا شِفَاءَ إِلَّا شِفَاؤُكَ شِفَاءً لَا يُغَادِرُ سَقَمًا

উচ্চারণ: আল্লা-হুম্মা রব্বান নাস, আযহিবিল বা’স, ওয়াশফি আনতাশ শা-ফী, লা শিফা-আ ইল্লা শিফা-উক, শিফা-আল লা ইউগাদিরু সাক্বমা। [বুখারি]

✓

Spiritual Symptoms Self-Assessment Checklist

Check the symptoms you frequently experience to see recommended Quranic guidance:

Assessment Result: 0 selected

Select the symptoms above that match your experience for personalized guidance.

★ বাস্তব অভিজ্ঞতা ও ফলাফল 379 টি সংরক্ষিত ফিডব্যাক

তিব্বে নববি প্রয়োগের বাস্তব ফলাফল ও ফিডব্যাক

শিক্ষার্থী ও সাধারণ মানুষের সরাসরি অভিজ্ঞতা, যারা নিয়মিত আমল করে রোগ ও বিপদ থেকে মুক্তি পেয়েছেন।

নিজের অভিজ্ঞতা জানান
#205 কানিজ ফা....
26-Feb-25
আমি দীর্ঘ দিন থেকে যাদুর সমস্যায় ভুগছি। আমি বর্তমানে মালয়েশিয়াতে থাকি। টানা ২ বছর রুকাইয়া করছি৷ রিসেন্ট আমার শরীরের জ্বীনে উপস্থিতি প্রকাশ পেয়েছে। আমি তিব্বে নববীর ৭, ৮,১১ নাম্বার দোয়া আমল করার চেষ্টা করি। যখন অনেক বেশি অস্বস্তি লাগে তখন এই দোয়া গুলো পড়লে আমার অস্বস্তি কেটে যায় আলহামদুলিল্লাহ। তাছাড়া শরীরের বিভিন্ন জায়গায় ব্যথা হলে রুকাইয়া ৪ এর আমল করা হয় আলহামদুলিল্লাহ
রুকইয়াহ ১-৬ পরীক্ষিত আমল
#206 Most:Shu....
25-Feb-25
আসসালামু আলাইকুম। আমার একমাস যাবত পেটে ব্যথা ছিল মানে আমি যা খাইতাম হজম হয়তো না পেটের মধ্যে ব্যথা করতো তো ডক্টর দেখাইছিলাম ঔষুধও খাওয়া হয়েছে কোন লাভ হয় নাই। যেদিন ওস্তাদের ক্লাসটা করলাম তারপর দিন দুপুর বেলায় নিজেই রুকইয়া করলাম । আলহামদুলিল্লাহ বিকাল থেকে সমস্যার সমাধান হয়ে গেছে পেটের ব্যাথাও ছিল না অন্য যে হজমের যে ব্যাপারটা ছিল সেটাও ভালো হয়ে গেছে। এরপর ট্রাই করলাম অন্যদের উপর আমাদের বাসায় ছোট বাচ্চা আছে ও খুবই কান্নাকাটি করতো ওর উপর রুকইয়া করলাম আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে কান্নাকাটি করে না। তা ছাড়া কারো মাথাব্যথা হলে কারো হাতে ব্যথা হলে রুকইয়া করে দিলে আলহামদুলিল্লাহ সেরে যায়। আমি খুবই ভালো ফলাফল পেয়েছি আলহামদুলিল্লাহ। আমি চাই আরো কিছু রুকইয়া রিলেটেড দোয়া শিখে অন্যদের উপকার করতে ইনশাআল্লাহ।
রুকইয়াহ ১-৬ পরীক্ষিত আমল
#207 ফাহিমা আ....
24-Feb-25
আমি যখন তিব্বে নববী ভিডিও দেখছিলাম মনোযোগের সাথে,নিজের উপর বা বাচ্চাদের উপর এপ্লাই করবো চিন্তা করে তখন আবার ছেলের মধ্যে কিছু প্রতিক্রিয়া লক্ষ্য করেছি।ও আমাকে কোনোভাবেই দেখতে দিচ্ছিলো না,নরমালি ও মোবাইল নিয়ে হাতাহাতি করে না যেহেতু ওর মোবাইল আসক্তি নেই।কিন্তু সেইদিন সম্পূর্ণ ব্যতিক্রম হলো।নাছোড়বান্দা হয়ে আমি যখন দেখতেই থাকলাম ও কান্নাকাটি করে দাদির রুমে চলে যায়। ব্যাপারটা আমার কাছে অন্যরকম মনে হয়েছে। ফাইনালি,আমি বাচ্চার উপর এপ্লাই করবো করবো বলে সময় হয়ে উঠেনা।তারপর আমি নিজেই হালকা অসুস্থ ফিল করলাম।নরমালি আমার আগে প্যারাসিটেমল জাতীয় ঔষধের কথা মনে আসত,কিন্তু তখন আমার তিব্বে নব্বীর কথা মনে পড়ে যদিও তখন আমি যোহরের নামাজরত অবস্থায় ছিলাম।নামাজ শেষে রুকাইয়াহ শুরু করি,আলহামদুলিল্লাহ আমার কাছে স্বস্তি ফিল হয়েছে।আরেকটা বিষয়,আমি লাউডলি পড়ছিলাম,আমার বাচ্চাও শুনতেছিলো আমি পড়তেছি আর ওরেও ফু দিচ্ছি, রুকাইয়াহ ১ শেষ হতে না হতে ও ঘুৃম।নরমালি এ টাইমে ঘুমায় না।আমি আপ্রাণ চেষ্টা করি ঘুম পাড়ানোর, আমি ঘুমায় যাই ওর আসে না। আমার কাছে মনে হলো রুকাইয়াহর প্রভাব এটা। আলহামদুলিল্লাহ। তারপর এ লিংকে খুঁজে বের করলাম।
রুকইয়াহ ১-৬ পরীক্ষিত আমল
#208 Tahia Al....
23-Feb-25
اسلم علىكم ورحمت الله وبركاته আমার বোন অসুস্থ ছিল। হঠাৎ রাত ৩ টার দিকে ডায়রিয়া শুরু হয়। ওর বয়স ৭বছর। তারপর আমমু তাকে স্যালইন খাওয়াতে চাইলেন কিন্তু ও খায় নি। রাত কাটে এভাবেই আম্মু ও ঘুমান নি আর ওর ও অসুবিধা হচ্ছিল। তারপর সকালে আম্মুর কাছ থেকে শুনলাম। শুনেই ভাবলাম তিব্বে নববী করে দেখি কি হয়। ওই দিন আর স্কুলে যায়নি। সকাল বার টা পর্যন্ত শুয়ে ছিল,আম্মু ডাকছিলেন ওঠার জন্য, ওঠে কিছু খাওয়ার জন্য কিন্তু ও উঠার শক্তি পাচ্ছিল না, এরপর আমি গেলাম তিব্বে নববী প্রয়োগ করার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়াবি হামদিহি।তিব্বে নববী প্রয়োগ করার পর পাঁচ মিনিট ও মনে হয় লাগে নি।আমার বোন সুস্থ হয়ে গেছে,আলহামদুলিল্লাহ।
রুকইয়াহ ১-৬ পরীক্ষিত আমল
#209 Abida Su....
23-Feb-25
আমি আজ প্রায় ৫ বছর মতো কখনো নিয়মিত কখনো অনিয়মিত ভাবে সেল্ফ রুকইয়াহ সহ আমার ফ্যামিলির মানুষদের রুকইয়াহ করি। এজন্য আমার সাথে ঘটা অজস্র ঘটনা আছে। কোনটা বলবো সঠিক বুঝছি না। তবে সবচেয়ে অবাক হয়েছিলাম যেদিন প্রথম রুকইয়াহ করেছিলাম, রুকইয়াহর করার সময়টা খুবই কষ্টকর ছিলো আমার জন্য কেননা আমি একাধারে জ্বিন যাদু বদনজর ওয়াসওয়াসাতে আক্রান্ত রোগী। যদিও এগুলো আরও কিছু পরে জেনেছি। তো সেদিন রুকইয়াহ করার পর যখন রুকইয়াহর গোসল করেছিলাম সাথে সাথেই আমি শিফা অনুভব করেছিলাম। মনে হয়েছিলো পানির সাথে আমার সব রোগ কষ্ট পেরেশানি ধুয়ে চলে গিয়েছে। এটা খুবই প্রশান্তিদায়ক ছিলো। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ।
রুকইয়াহ ১-৬ পরীক্ষিত আমল
#210 Sadia Af....
22-Feb-25
আমার হাজব্যান্ডের মাথা ব্যাথা,রাতে ঘুম না ধরার সমস্যা ছিল।বরই পাতার পানিতে গোসল দেয়ার পর আলহামদুলিল্লাহ ভালো হয়েছে
রুকইয়াহ ১-৬ পরীক্ষিত আমল
#211 উম্মে হা....
20-Feb-25
আমি প্রায় কিছুদিন যাবৎ এটি প্যাকটিস করছি।তিব্বে নববী আমলের মধ্যেই হঠাৎ করে আমার পুরো মুখে ছোট ছোট লাল গুটায় ভরে যায়।পরে আমি এই গুটা থেকে শিফা লাভের জন্য নিয়ত করে তিব্বে নববীর আমল করি।আলহামদুলিল্লাহ ৩দিনের মধ্যে আমার মুখ থেকে গুটাগুলো চলে যায়।এত দ্রুত ঔষুধ ছাড়া ফল পেয়েছি শুধু আল্এলাহর উপর ভরসা রাখার জন্য, আলহামদুলিল্লাহ। উস্তাদ, আমার জন্য খাস করে দোয়া করবেন। এখন আমি নিজে আমার সব সমস্যার জন্য নিয়ত করে এই আমল নিয়মিত করার চেষ্টায় রত আছি,আলহামদুলিল্লাহ। আমি আমার আত্মীয় স্বজনদেরও যাদের বাচ্চা হয় না কিংবা বিয়ে হয় না কিংবা যা সমস্যাই হোক না কেন- তাদের এই আমলগুলো করার জন্য নসিহত করি।
রুকইয়াহ ১-৬ পরীক্ষিত আমল
#212 Sayma Su....
20-Feb-25
তিব্বে নববীর ৬/৭ টা দোয়া আমল করার পর পেটের মারাত্মক গ্যাস একটু কম লাগতেছে আলহামদুলিল্লাহ।
রুকইয়াহ ১-৬ পরীক্ষিত আমল
#213 তামান্না....
20-Feb-25
কিছুদিন ধরেই কখনো ডান পা, কখনো বাম পা, কখনো ২ পা, কখনো এক হাত ব্যথা হচ্ছিলো। কয়েকদিন থাকে আবার ভালো হয় আবার হয়। তিব্বে নববীর ১ নং রুকিয়া টা করে সারা শরীর মাসেহ করে দিয়েছি সকাল বিকাল দুইদিন। এরপর ব্যথা ভালো হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এখন পর্যন্ত আর হয়নি ব্যথা টা।
রুকইয়াহ ১-৬ পরীক্ষিত আমল
#214 Mst. Jak....
20-Feb-25
Ami amar boner upor tibbe nabawi practice koresi ar nijer opor o koresi . Amar ammu r upor o practice koresi. Amar boner onek shomossa,tar matha betha , voi pawa , hallucination,odhoirjo howa aber kono kaj thik moto korte na para amon problem. Ami jokhon tibbe nabawi practice koresi amar boner opor tokhon tar khub kharap lagsilo aber aktu valo hossilo amon. Ar voi dur korar doa jokhon porsilam tokhon tar khub koshto hossilo , ami voi dur howar doa beshi kore porsilam. tokhon aktu por or period shuru hoe jai . Age or onek din dhore period bondho silo . Or period onek din por por hoi. tarpor ami dua portei silam . Kisukkhon por aktu shanto hoisilo.ar ager tulonai rag koesilo...ami amar ar amar ammur opor bathar jonno tibbe nabawi practice koresilam bikal ar rate . Porer din valo hoisilo betha Alhamdulillah...
রুকইয়াহ ১-৬ পরীক্ষিত আমল
#215 Momena ....
19-Feb-25
আমার ভাবির জ্বর ছিলো তিব্বে নববী দিয়ে রুকইয়াহ করার পর আলহামদুলিল্লাহ জ্বর ভালো হয়ে গেছে!
রুকইয়াহ ১-৬ পরীক্ষিত আমল
#216 Jannatul....
19-Feb-25
গত বেশ কয়েকদিন থেকে মেরুদন্ডের একটা অংশ ব্যাথা করছিল। কিছুতেই বুঝতে পারছিলাম না যে কেন হচ্ছে। এরপর তিব্বে নববি ক্লাস করার পরে ভাবলাম রুকইয়াহ করি। আজ করার আগে আরো একবার কেমন ব্যাথা করছে তা যাচাই করে নিয়েছিলাম। আলহামদুলিল্লাহ রুকইয়াহ করার পর ব্যাথা যে সম্পূর্ণ গেছে তা নয় তবে অনেক খানি কমে গেছে। আগে পিঠ একেবারে সোজা করলেই ব্যাথা অনুভব করতাম এখন তেমনটা হচ্ছে না আলহামদুলিল্লাহ। এছাড়াও গত বছর রুকইয়ার গোসল করা হয়েছিল। মাথা থেকে এতো পরিমাণে চুল পড়ছিল! আমি বুঝতেও পেরেছিলাম বেশ কিছু মানুষের বদ নজর লেগেছে। তাই একদিন রুকইয়ার গোসল করি। আলহামদুলিল্লাহ আবিশ্বাস্য ভাবে সেদিন মাথা থেকে সামান্য চুল উঠেছিল অথচ সেদিন শ্যাম্পু করা হয়েছিল।
রুকইয়াহ ১-৬ পরীক্ষিত আমল

In-Depth Guides in this Cluster

Faith Healing in Islam: Quran-Based Guidance and Spiritual Help

Learn about faith healing in islam, common concerns, Quran-based spiritual protection, safe Ruqyah guidance, and when medical or practical support may also be important.

Read Guide →

Free Spiritual Healing & Ruqyah Treatment Sessions

Join our free weekly live spiritual healing sessions on Zoom every Friday. 100% free Quranic relief for evil eye, jinn, black magic & distress. Non-Muslims and Muslims welcome worldwide.

Read Guide →

Free Spiritual Healing for Muslims and Non-Muslims

Explore free Quran-based spiritual healing for Muslims and non-Muslims facing spiritual distress, evil eye concerns, black magic fears, or suspected possession.

Read Guide →

Free Spiritual Help: Quran-Based Guidance and Spiritual Help

Learn about free spiritual help, common concerns, Quran-based spiritual protection, safe Ruqyah guidance, and when medical or practical support may also be important.

Read Guide →

Healing Prayer and Ruqyah: Quran-Based Guidance and Spiritual Help

Learn about healing prayer and ruqyah, common concerns, Quran-based spiritual protection, safe Ruqyah guidance, and when medical or practical support may also be important.

Read Guide →

Islamic Spiritual Healing: Quran-Based Guidance and Spiritual Help

Learn about islamic spiritual healing, common concerns, Quran-based spiritual protection, safe Ruqyah guidance, and when medical or practical support may also be important.

Read Guide →

Prayer Against Evil: Quran-Based Guidance and Spiritual Help

Learn about prayer against evil, common concerns, Quran-based spiritual protection, safe Ruqyah guidance, and when medical or practical support may also be important.

Read Guide →

Quranic Healing: Quran-Based Guidance and Spiritual Help

Learn about quranic healing, common concerns, Quran-based spiritual protection, safe Ruqyah guidance, and when medical or practical support may also be important.

Read Guide →

Spiritual Help: Quran-Based Guidance and Spiritual Help

Learn about spiritual help, common concerns, Quran-based spiritual protection, safe Ruqyah guidance, and when medical or practical support may also be important.

Read Guide →
FAQ

Frequently Asked Questions

What is the authentic Islamic approach regarding তিব্বে নববি: নবির চিকিৎসা ও রোগ নিরাময়ের আমল?
Authentic Islamic guidance relies strictly upon the Noble Quran and authentic Sahih Hadith supplications without any amulets, superstitious rituals, or monetary exploitation. Always consult registered medical physicians for physical health alongside prayer.
Can I perform Ruqyah for this at home by myself?
Yes, Self-Ruqyah is highly recommended in Islam. You can recite Surah Al-Fatihah, Ayat al-Kursi, and the Mu'awwidhat (Surah Al-Ikhlas, Al-Falaq, An-Nas), blow into your cupped hands or clean drinking water, and maintain daily morning and evening adhkar.
Are RuqyahAid services and advice 100% free?
Yes, RuqyahAid provides all guidance, weekly Friday Live Zoom recitation treatments, and support communities 100% free of charge for the sake of Allah worldwide. Both Muslims and non-Muslims are warmly welcomed without any fees.
Free Live Friday Ruqyah Healing (Zoom)

Suffering from Evil Eye, Jinn, or Spiritual Distress?

Join our free weekly live spiritual healing session Every Friday Morning at 6:00 AM (Dhaka, Bangladesh Time (UTC+6)) on Zoom. Join the official WhatsApp groups below to receive weekly links and updates. Muslims and non-Muslims worldwide are warmly welcome.

📥
Free Treatment Starter Kit: Book & Protection Azkar
Download authentic PDF guides and daily azkar poster to start your journey
Confidential & 100% Free

Need Free, Confidential Quranic Spiritual Help?

Complete our secure spiritual help form to receive personalized Quranic recitation guidance, protective prayers, and self-Ruqyah steps at zero cost.

Every Friday Morning 6:00 AM Free Live Zoom Session Join WhatsApp groups for weekly link