100% Free Service All Quranic spiritual support is 100% free. We never sell amulets, charge fees, or guarantee cures.
RuqyahAid HEALING • GUIDANCE • WELLBEING
★ Comprehensive Pillar Guide 1 min read Reviewed for Quranic Authenticity & Safety

তিব্বে নববি: রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহসম্মত চিকিৎসা ও রুকইয়াহ

সাধারণ রোগব্যাধি (মাথাব্যথা, পেটব্যথা, জ্বর, ইনফেকশন) থেকে আত্মিক সমস্যার জন্য তিব্বে নববির ধাপ ১ থেকে ১৫ এর পূর্ণাঙ্গ বিবরণ, দোয়া ও পানি পড়ার নিয়ম।

তিব্বে নববি কী এবং কীভাবে প্রয়োগ করবেন?

তিব্বে নববি বা নবির চিকিৎসা কেবল জিন-ভূতের জন্য নয়, বরং যেকোনো সাধারণ রোগব্যাধির (মাথাব্যথা, পেটের সমস্যা, জ্বর, ইনফেকশন) জন্যও সমানভাবে কার্যকর।

প্রয়োগের নিয়ম: ব্যথার জায়গায় বা রোগীর শরীরে ডান হাত রেখে দোয়াগুলো পড়তে হবে। সাথে এক বোতল পরিষ্কার পানি রাখতে হবে। প্রতিটি দোয়া পড়ার পর পানিতে ফুঁ দিতে হবে। এই পানি সারাদিন পান করতে হবে। সাধারণ রোগে একবার করলেই হয়; জটিল রোগে ৩ থেকে ৭ দিন কন্টিনিউ করতে হবে।

রুকইয়াহ করার পূর্বশর্তসমূহ (ঈমানী পরিবেশ তৈরি)

  • ১. ঘরকে সমস্ত প্রকার প্রাণীর ছবি ও মূর্তি থেকে পবিত্র করা যেন রহমতের ফেরেশতা প্রবেশ করতে পারে।
  • ২. ঘরকে সকল প্রকার গান-বাজনা ও অপসংস্কৃতি থেকে মুক্ত করা।
  • ৩. শরীরে কোনো তাবিজ-কবচ বা সুতা থাকলে তা খুলে আগুনে পুড়িয়ে ধ্বংস করা।
  • ৪. চিকিৎসক ও রোগী উভয়েরই ওজু অবস্থায় থাকা।
  • ৫. নারী রোগীর ক্ষেত্রে অবশ্যই মাহরামের উপস্থিতি এবং পূর্ণ শরয়ী পর্দা বজায় রাখা।
  • ৬. একমাত্র আল্লাহর ওপর অবিচল তাওয়াক্কুল রাখা।

হাদিসের শক্তিশালী রুকইয়াহসমূহ (ধাপ ১ - ৭)

রুকইয়াহ-১: সূরা ফাতিহা (৭ বার) সব রোগের মহৌষধ

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘সূরা ফাতিহা সব রোগের মহৌষধ।’ [দারেমি, মিশকাত]

بِسْمِ اللّٰهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ • الْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعَالَمِينَ • الرَّحْمَٰنِ الرَّحِيمِ • مَالِكِ يَوْمِ الدِّينِ • إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ • اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ • صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ
রুকইয়াহ-২: রোগীর সুস্থতার দোয়া (৭ বার) সহীহ হাদিস
أَسْأَلُ اللّٰهَ الْعَظِيمَ رَبَّ الْعَرْشِ الْعَظِيمِ أَنْ يَشْفِيَكَ

উচ্চারণ: আসআলুল্লা-হাল আযীম, রব্বাল আরশিল আযীম, আই-ইয়াশফিয়াক।

অর্থ: আমি সুমহান আল্লাহ, মহা আরশের প্রতিপালকের নিকট তোমার আরোগ্য প্রার্থনা করছি। [তিরমিজি, আবু দাউদ]

রুকইয়াহ-৩: সূরা ফাতিহার সাথে শিফার দোয়ার সংমিশ্রণ অত্যন্ত শক্তিশালী

সূরা ফাতিহার প্রতিটি আয়াতের সাথে ‘আসআলুল্লা-হাল আযীম...’ দোয়াটি মিলিয়ে পাঠ করা। এতে রুকইয়াহর প্রভাব বহু গুণ বৃদ্ধি পায়।

রুকইয়াহ-৪: ব্যথার স্থানে হাত রেখে আমল ৩ বার বিসমিল্লাহ + ৭ বার দোয়া
أَعُوذُ بِعِزَّةِ اللّٰهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرُ

উচ্চারণ: আউযু বিইযযাতিল্লা-হি ওয়া ক্বুদরতিহী মিন শাররি মা আজিদু ওয়া উহা-যির।

অর্থ: আমি আল্লাহর সম্মান ও কুদরতের আশ্রয় চাই সেই অনিষ্ট থেকে যা আমি অনুভব করছি এবং যার ভয় করছি। [সহিহ মুসলিম]

রুকইয়াহ-৫: ফোঁড়া, গোটা ও চর্মরোগের দোয়া (৩ বার) মাটি স্পর্শের সুন্নাহ
بِسْمِ اللّٰهِ، تُرْبَةُ أَرْضِنَا، بِرِيقَةِ بَعْضِنَا، يُشْفَىٰ سَقِيمُنَا، بِإِذْنِ رَبِّنَا

উচ্চারণ: বিসমিল্লা-হি তুরবাতু আরদ্বিনা, বিরীক্বাতি বা’দ্বিনা, ইউশফা সাক্বীমুনা, বিইযনি রব্বিনা।

অর্থ: আল্লাহর নামে, আমাদের জমিনের মাটি ও আমাদের একজনের থুতুর সংমিশ্রণে আমাদের রবের হুকুমে রোগী সুস্থ হবে। [বুখারি ও মুসলিম]

রুকইয়াহ-৬ ও ৭: সার্বিক অসুস্থতা ও বদনজর দূরীকরণের দোয়া হযরত জিবরাইল (আ.)-এর রুকইয়াহ
اللَّهُمَّ رَبَّ النَّاسِ أَذْهِبِ الْبَأْسَ وَاشْفِ أَنْتَ الشَّافِي لَا شِفَاءَ إِلَّا شِفَاؤُكَ شِفَاءً لَا يُغَادِرُ سَقَمًا

উচ্চারণ: আল্লা-হুম্মা রব্বান নাস, আযহিবিল বা’স, ওয়াশফি আনতাশ শা-ফী, লা শিফা-আ ইল্লা শিফা-উক, শিফা-আল লা ইউগাদিরু সাক্বমা। [বুখারি]

✓

Spiritual Symptoms Self-Assessment Checklist

Check the symptoms you frequently experience to see recommended Quranic guidance:

Assessment Result: 0 selected

Select the symptoms above that match your experience for personalized guidance.

★ বাস্তব অভিজ্ঞতা ও ফলাফল 379 টি সংরক্ষিত ফিডব্যাক

তিব্বে নববি প্রয়োগের বাস্তব ফলাফল ও ফিডব্যাক

শিক্ষার্থী ও সাধারণ মানুষের সরাসরি অভিজ্ঞতা, যারা নিয়মিত আমল করে রোগ ও বিপদ থেকে মুক্তি পেয়েছেন।

নিজের অভিজ্ঞতা জানান
#301 Alia Isl....
14-Oct-25
আমার ভাতিজিকে খুব অসুস্থ অবস্থায় আমি তীব্র নবাবীর আমল 1 থেকে 6 দিয়ে ঝাড়ফুঁক করি আলহামদুলিল্লাহ অসুস্থ হয় এবং আগের থেকে ও স্বাস্থ্য চেহারা আরও সুন্দর হয় ওর মা বলে যে এই রুকাইয়ার পর থেকে ওর চেহারা আর ওর শরীর এত সুন্দর হয়েছে হয়তোবা ওর উপরে বদ নজর ছিল তাও কেটে গেছে আলহামদুলিল্লাহ
1,6 পরীক্ষিত আমল
#302 Shahinur....
14-Oct-25
কিছুদিন আগে হঠাৎ করে আমার ভমির সমস্যা হয়।ভমি হওয়ার পরও খুব অশান্তি লাগছিলো(ভমি ভমি ভাব)।গ্যাস্ট্রিক+ ভমির ঔষধ খাওয়ার পরও কোনো উন্নতি নাই,কিছু খাইলেই মনে হত ভমি হবে।২/৩ দিন একইভাবে চলতে থাকে,,২/৩ দিনের মাথায় একদিন রাতে আবার খুব বেশি খারাপ লাগা শুরু হয় এত অশান্তি শুয়ে বসে কোনোভাবেই শান্তি পাচ্ছিলাম না।নিয়ত করি তিব্বে নববীর আমলগুলো করব।খাচ নিয়তে পেটে হাত রেখে দোয়াগুলো পড়তে থাকলাম।আলহামদুলিল্লাহ কিছুক্ষণের মধ্যে আমার অশান্তির অবসান ঘটল,আমি সুস্থবোধ করলাম।ঐদিন রাতের পর আমার আর এমন অশান্তি লাগেনি কোনো ঔষধও খায়নি।তারপর থেকে সুস্থ মানুষের মতোই খাওয়া-দাওয়া,চলাফেরা করতেছি আলহামদুলিল্লাহ।
১-৬ পরীক্ষিত আমল
#303 রাবেয়া ....
14-Oct-25
একবার একটানা ২-৩ দিন প্রচন্ড মাথা ব্যাথা করতে থাকে। কিন্তু ঔষধ খেতে আমার একটুও ভালো লাগে না। এজন্য ঔষধ খাইনি। কিন্তু মাথা ব্যাথা এক পর্যায়ে এতটাই বেশি হতে থাকে যে ঔষধ না খেলে হবে না এমন। এজন্য আব্বুকে ঔষধ আনতে বলি। আব্বু ঔষধ নিয়ে আসে। কিন্তু আমি ঔষধ খাওয়া ছাড়া অন্য উপায়ে ব্যাথা উপশম হয় নাকি এমন কিছু খুঁজতে থাকি। IOM থেকে আইডি কার্ডের সাথে অনেক গুলো হাদিয়া পাই আলহামদুলিল্লাহ।সেই হাদিয়া গুলোর মধ্যে অনেক গুলো স্টিকার ছিল যেখানে ব্যাথা নিরাময়ের জন্য একটা দোয়া ছিল। তখন আমি ঔষধ না খেয়ে ঐ দোয়াটা( আউজু বিল্লাহি ওয়া কুদরতিহি মিন শাররিমা আজিদু ওয়া উহাযির) আল্লাহর পূর্ণ ভরসা রেখে পড়তে থাকি । আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কিছুক্ষণের মধ্যেই আমার মাথা ব্যাথা কমে যায়।আর এরপর থেকে যেকোন ব্যাথায় আমি এই আমল করি এবং ফলও পাই আলহামদুলিল্লাহ।
ব্যাথার নিরাময়ের আমল পরীক্ষিত আমল
#304 Sumona K....
12-Oct-25
বেশ কিছু সমস্যার সমাধান পেয়েছি আলহামদুলিল্লাহ ঠান্ডা জ্বরের জন্য করেছিলাম আলহামদুলিল্লাহ কাজ করেছিল
12 পরীক্ষিত আমল
#305 পুষ্পিতা....
2-Oct-25
বাড়িতে অনুষ্ঠান ছিলো, এরপর থেকেই দেখি ছোট ভাই অনেক অসুস্থ হয়ে পড়ে। শুধু কান্না করে। পরে বদনজরের রুকাইয়া করি। আলহামদুলিল্লাহ রুকাইয়া শেষ হতেই কান্না থেমে যায়।। আলহামদুলিল্লাহ। এরপর ফোড়ার রুকাইয়াটা করেছি আমার বড় ভাইয়ের ক্ষেত্রে আলহামদুলিল্লাহ ২দিনেই ভালো হয়ে গেছে। আমার বান্ধবীকে শিখিয়ে দেয়ার পর ও রুকাইয়া করে ওরটাও ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। এছাড়াও নিজের অসুস্থতায় রুকাইয়া করে সাময়ীক সুস্থতা অনুভব করেছি আলহামদুলিল্লাহ
৫,৬,৭,৮,১০ পরীক্ষিত আমল
#306 Mitanur....
28-Sep-25
আলহামদুলিল্লাহ তিব্বে নববীর আমলগুলো জানার পর থেকে পরিবার , প্রতিবেশী এবং আত্মীয়-স্বজনের উপর আমল গুলো প্রয়োগের চেষ্টা করি যার দরুন এর সাথে জড়িত অনেক গল্প রয়েছে। ◾একদিন এক প্রতিবেশী দাদি কথার মাঝে হুট করেই বলছেন উনার হাতে দীর্ঘদিন থেকে অনেক ব্যথা করছে , অনেক ঔষধ খাচ্ছেন কিন্তু কিছুতে ভালো হচ্ছে না । তখন আমি তার অনুমতি নিয়ে তিব্বে নববীর ১-১২ নং আমল করি এবং বলি যদি ব্যথা না কমে কালকে আবার আসবেন। তিনি বললেন অনেকটা আরাম লাগছে , আল্লাহ হয় ভালো হবে । আলহামদুলিল্লাহ পরে আর তিনি আসেন নি । আজকে উনাকে জিজ্ঞেস করলাম পরে আসলেন না যে, বলছেন উনার হাতের ব্যথা ভালো হয়েছে, হাতে আর কোনো সমস্যা হয় না । আলহামদুলিল্লাহ। ◾এইতো কয়েকদিন আগে আম্মুর চোখে কিছু ময়লা পড়ে , যার জন্য চোখে ইনফেকশন হয়ে যায়, সূর্যের আলোতে বের হতে পারছিলেন না , চোখে অনেক জ্বালা করছিল । তিব্বে নববীর ১-৬ নং আমল করি , আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে ।। এমন আরোও অনেক ঘটনা রয়েছে যা লিখে শেষ করা যাবে না, আলহামদুলিল্লাহ।
১-১২ পরীক্ষিত আমল
#307 Mst Hafs....
22-Sep-25
আমি প্রায় এক সপ্তাহর বেশি আমল করছি তো আমলের পর আমার অসুস্থতা বেশি দেখা দিচ্ছে আগের থেকে।যেমন: মেরুদন্ডের হাড়,কমর,পায়ের,হাতের হাড় ব্যাথা করে অনেক বিশেষ করে রাতে এত যন্ত্রণা হয় ঘুমাতেও অসুবিধা। রাতে কি স্বপ্ন দেখি মনে থাকে না কিন্তু খারাপ স্বপ্ন দেখি অনেক কান্নাকাটি করি যা বাস্তবে প্রকাশ পায়। ফজর সালাত কাজা হয়ে যাচ্ছে বেশি আমলের ত্রুটি দেখা দিচ্ছে। সেই সাথে আজ ২২/০৯/২০২৫ আমি গরুর গোশত রান্না করি রাত ৮ টায় খেতে বসি খাবার শেষ করে বসছি। জীবনের প্রথম এক্সপেরিয়েন্স কি বলব এত পরিমাণে দূরগন্ধ আসতেছিলো আল্লাহু আকবার গরুর পেট পরিষ্কার করলে কিরকম যেটা অসহ্য সেরকম বাকিদের সমস্যা হয় নি শুধু আমার এই অবস্থা। ওজু করে নামাজে দাঁড়িয়েছি পুরো নামাজে সমস্যা হয়নি নামাজ শেষ করেই আবার শুরু হয়ে গেছে। পরে রুকইয়াহ প্রেসক্রিপশন এর কিছু আমল করার পর এখন আলহামদুলিল্লাহ আর গন্ধ টা নেই। যখন আমার গুলঝ করেছিলাম গা শিউরে উঠলো বারবার বিশেষ করে আজান এর সময়। গন্ধ টা নেই তবে মেরুদন্ডের হাড় ব্যাথা আগের মতোই শুরু হয়ে গেছে। আমি মনে করি আমার কোনো সমস্যা হচ্ছে আমার বিষয়টি একটু দেখবেন ইন শা আল্লাহ।
সব গুলোই পরীক্ষিত আমল
#308 আফরিন সু....
19-Sep-25
1. আমার মুখের ব্রনের জন্য আমি তিব্বে নববীর ৫ নাম্বার আমলটি করেছি। আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে 2. আমার আম্মুর কোমরে অনেক ব্যথা ছিলো তিব্বে নববীর ১-৬ আমল করার পর ব্যথা অনেক কমে গিয়েছে 3. আমার প্রায় প্রায় পেট ব্যথা হলো তিব্বে নববীর ১-৬ আমল করার পর আলহামদুলিল্লাহ ভালো হয়ে গেছে।
১-৬ পরীক্ষিত আমল
#309 Jannatul....
17-Sep-25
১. আমার নিকটআত্মীয় একজনের হাতের জয়েন্টে ব্যথা ছিল ,আমি রুকইয়াহ ১-৬ প্রয়োগ করার কিছুক্ষণ পরেই আল্লাহর ইচ্ছায় ব্যথা দূর হয়ে যায়। ২. আমার আরেকজন আত্মীয়ের মাংসপেশিতে অনেকদিন যাবৎ ব্যথা বসে থেকে কাজ করার জন্য ,তাই আমি উস্তাদের ক্লাসের পর রুকইয়াহ ১-৬ প্রয়োগ করি আল্লাহর দয়ায় ব্যথা একদম ভালো হয়ে যায় এবং আমি অনেকদিন পরে জিজ্ঞেস করেছিলাম ব্যথা আরো হয়েছিল কি না , আমি 'না' উত্তর পাই। ৩. আমার এক আত্মীয়ের পিরিয়ডজনিত পেট ব্যথায় রুকইয়াহ ২ প্রয়োগ করি , আলহামদুলিল্লাহ সাথে সাথে ফল পেয়েছি। ৪.আমার পরিচিত আরেকজনের পিরিয়ডজনিত তীব্র পেট ব্যথা ,হাত পা ঠান্ডা হয়ে যাওয়ায় আমি প্রথমে রুকইয়াহ ২ ; রুকইয়াহ ১-৬ প্রয়োগ করি আলহামদুলিল্লাহ এক্ষেত্রেও প্রয়োগের পর পরই তার ব্যথা ভাল হয়েছিল। ৫. আমার দুইজন ক্লাসমেটের মাথাব্যথায় আমি রুকইয়াহ ১-৬ প্রয়োগ করি , আলহামদুলিল্লাহ ফল পেয়েছি। একজনের ক্ষেত্রে রুকইয়াহগুলো পড়ার সময় তার ঘুম চলে আসে এবং সে ঘুমায় ,ঘুম থেকে জাগার পর যখন জিজ্ঞেস করি ব্যথার কথা সে বলেছিল তার ব্যথা অনেক বেশিই কমে গিয়েছে ,হালকা ব্যথা আছে
রুকইয়াহ ১-৬ ; রুকইয়াহ ২ পরীক্ষিত আমল
#310 Nazmunna....
17-Sep-25
আমার শরীর খারাপ লাগছিল এবং পড়ার সময় বারবার এমন কিছু হচ্ছিল যে আমি মনোযোগ ধরে রাখতে পারছিলাম না
15 পরীক্ষিত আমল
#311 Farjana ....
16-Sep-25
মাত্র শুরু করেছি !আমি আল্লাহর জন‍্য সবাইকে সাহায‍্য করতে চাই তাই শিখতে চাই যেন অন‍্যকেও শিখাতে পারি !
১-১৪ পর্যন্ত পরীক্ষিত আমল
#312 উম্মে হা....
14-Sep-25
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এমন অনেকবার ফলাফল পেয়েছি,তারমধ্যে একটা ঘঠনা এমন ছিল আমার ভাগ্নি হঠাৎ করে অসুস্থ হয়ে অনেক বেশি বমি করতেছিল কিছুক্ষণ পর পর,তারপর আমি বদনজরের রুকাইয়া টা করি বই থেকে,আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লহর রহমতে একবার করাতেই বমি বন্ধ হয়ে গিয়েছিল।তারপর ব্রনের উপরেও আমল করে ফলাফল পেয়েছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ বিভিন্ন সময়ে করতে করতে,১/১২ পর্যন্ত করা হয়েছে, পরীক্ষিত আমল

In-Depth Guides in this Cluster

Faith Healing in Islam: Quran-Based Guidance and Spiritual Help

Learn about faith healing in islam, common concerns, Quran-based spiritual protection, safe Ruqyah guidance, and when medical or practical support may also be important.

Read Guide →

Free Spiritual Healing & Ruqyah Treatment Sessions

Join our free weekly live spiritual healing sessions on Zoom every Friday. 100% free Quranic relief for evil eye, jinn, black magic & distress. Non-Muslims and Muslims welcome worldwide.

Read Guide →

Free Spiritual Healing for Muslims and Non-Muslims

Explore free Quran-based spiritual healing for Muslims and non-Muslims facing spiritual distress, evil eye concerns, black magic fears, or suspected possession.

Read Guide →

Free Spiritual Help: Quran-Based Guidance and Spiritual Help

Learn about free spiritual help, common concerns, Quran-based spiritual protection, safe Ruqyah guidance, and when medical or practical support may also be important.

Read Guide →

Healing Prayer and Ruqyah: Quran-Based Guidance and Spiritual Help

Learn about healing prayer and ruqyah, common concerns, Quran-based spiritual protection, safe Ruqyah guidance, and when medical or practical support may also be important.

Read Guide →

Islamic Spiritual Healing: Quran-Based Guidance and Spiritual Help

Learn about islamic spiritual healing, common concerns, Quran-based spiritual protection, safe Ruqyah guidance, and when medical or practical support may also be important.

Read Guide →

Prayer Against Evil: Quran-Based Guidance and Spiritual Help

Learn about prayer against evil, common concerns, Quran-based spiritual protection, safe Ruqyah guidance, and when medical or practical support may also be important.

Read Guide →

Quranic Healing: Quran-Based Guidance and Spiritual Help

Learn about quranic healing, common concerns, Quran-based spiritual protection, safe Ruqyah guidance, and when medical or practical support may also be important.

Read Guide →

Spiritual Help: Quran-Based Guidance and Spiritual Help

Learn about spiritual help, common concerns, Quran-based spiritual protection, safe Ruqyah guidance, and when medical or practical support may also be important.

Read Guide →
FAQ

Frequently Asked Questions

What is the authentic Islamic approach regarding তিব্বে নববি: নবির চিকিৎসা ও রোগ নিরাময়ের আমল?
Authentic Islamic guidance relies strictly upon the Noble Quran and authentic Sahih Hadith supplications without any amulets, superstitious rituals, or monetary exploitation. Always consult registered medical physicians for physical health alongside prayer.
Can I perform Ruqyah for this at home by myself?
Yes, Self-Ruqyah is highly recommended in Islam. You can recite Surah Al-Fatihah, Ayat al-Kursi, and the Mu'awwidhat (Surah Al-Ikhlas, Al-Falaq, An-Nas), blow into your cupped hands or clean drinking water, and maintain daily morning and evening adhkar.
Are RuqyahAid services and advice 100% free?
Yes, RuqyahAid provides all guidance, weekly Friday Live Zoom recitation treatments, and support communities 100% free of charge for the sake of Allah worldwide. Both Muslims and non-Muslims are warmly welcomed without any fees.
Free Live Friday Ruqyah Healing (Zoom)

Suffering from Evil Eye, Jinn, or Spiritual Distress?

Join our free weekly live spiritual healing session Every Friday Morning at 6:00 AM (Dhaka, Bangladesh Time (UTC+6)) on Zoom. Join the official WhatsApp groups below to receive weekly links and updates. Muslims and non-Muslims worldwide are warmly welcome.

📥
Free Treatment Starter Kit: Book & Protection Azkar
Download authentic PDF guides and daily azkar poster to start your journey
Confidential & 100% Free

Need Free, Confidential Quranic Spiritual Help?

Complete our secure spiritual help form to receive personalized Quranic recitation guidance, protective prayers, and self-Ruqyah steps at zero cost.

Every Friday Morning 6:00 AM Free Live Zoom Session Join WhatsApp groups for weekly link