100% Free Service All Quranic spiritual support is 100% free. We never sell amulets, charge fees, or guarantee cures.
RuqyahAid HEALING • GUIDANCE • WELLBEING
★ Comprehensive Pillar Guide 1 min read Reviewed for Quranic Authenticity & Safety

তিব্বে নববি: রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহসম্মত চিকিৎসা ও রুকইয়াহ

সাধারণ রোগব্যাধি (মাথাব্যথা, পেটব্যথা, জ্বর, ইনফেকশন) থেকে আত্মিক সমস্যার জন্য তিব্বে নববির ধাপ ১ থেকে ১৫ এর পূর্ণাঙ্গ বিবরণ, দোয়া ও পানি পড়ার নিয়ম।

তিব্বে নববি কী এবং কীভাবে প্রয়োগ করবেন?

তিব্বে নববি বা নবির চিকিৎসা কেবল জিন-ভূতের জন্য নয়, বরং যেকোনো সাধারণ রোগব্যাধির (মাথাব্যথা, পেটের সমস্যা, জ্বর, ইনফেকশন) জন্যও সমানভাবে কার্যকর।

প্রয়োগের নিয়ম: ব্যথার জায়গায় বা রোগীর শরীরে ডান হাত রেখে দোয়াগুলো পড়তে হবে। সাথে এক বোতল পরিষ্কার পানি রাখতে হবে। প্রতিটি দোয়া পড়ার পর পানিতে ফুঁ দিতে হবে। এই পানি সারাদিন পান করতে হবে। সাধারণ রোগে একবার করলেই হয়; জটিল রোগে ৩ থেকে ৭ দিন কন্টিনিউ করতে হবে।

রুকইয়াহ করার পূর্বশর্তসমূহ (ঈমানী পরিবেশ তৈরি)

  • ১. ঘরকে সমস্ত প্রকার প্রাণীর ছবি ও মূর্তি থেকে পবিত্র করা যেন রহমতের ফেরেশতা প্রবেশ করতে পারে।
  • ২. ঘরকে সকল প্রকার গান-বাজনা ও অপসংস্কৃতি থেকে মুক্ত করা।
  • ৩. শরীরে কোনো তাবিজ-কবচ বা সুতা থাকলে তা খুলে আগুনে পুড়িয়ে ধ্বংস করা।
  • ৪. চিকিৎসক ও রোগী উভয়েরই ওজু অবস্থায় থাকা।
  • ৫. নারী রোগীর ক্ষেত্রে অবশ্যই মাহরামের উপস্থিতি এবং পূর্ণ শরয়ী পর্দা বজায় রাখা।
  • ৬. একমাত্র আল্লাহর ওপর অবিচল তাওয়াক্কুল রাখা।

হাদিসের শক্তিশালী রুকইয়াহসমূহ (ধাপ ১ - ৭)

রুকইয়াহ-১: সূরা ফাতিহা (৭ বার) সব রোগের মহৌষধ

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘সূরা ফাতিহা সব রোগের মহৌষধ।’ [দারেমি, মিশকাত]

بِسْمِ اللّٰهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ • الْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعَالَمِينَ • الرَّحْمَٰنِ الرَّحِيمِ • مَالِكِ يَوْمِ الدِّينِ • إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ • اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ • صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ
রুকইয়াহ-২: রোগীর সুস্থতার দোয়া (৭ বার) সহীহ হাদিস
أَسْأَلُ اللّٰهَ الْعَظِيمَ رَبَّ الْعَرْشِ الْعَظِيمِ أَنْ يَشْفِيَكَ

উচ্চারণ: আসআলুল্লা-হাল আযীম, রব্বাল আরশিল আযীম, আই-ইয়াশফিয়াক।

অর্থ: আমি সুমহান আল্লাহ, মহা আরশের প্রতিপালকের নিকট তোমার আরোগ্য প্রার্থনা করছি। [তিরমিজি, আবু দাউদ]

রুকইয়াহ-৩: সূরা ফাতিহার সাথে শিফার দোয়ার সংমিশ্রণ অত্যন্ত শক্তিশালী

সূরা ফাতিহার প্রতিটি আয়াতের সাথে ‘আসআলুল্লা-হাল আযীম...’ দোয়াটি মিলিয়ে পাঠ করা। এতে রুকইয়াহর প্রভাব বহু গুণ বৃদ্ধি পায়।

রুকইয়াহ-৪: ব্যথার স্থানে হাত রেখে আমল ৩ বার বিসমিল্লাহ + ৭ বার দোয়া
أَعُوذُ بِعِزَّةِ اللّٰهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرُ

উচ্চারণ: আউযু বিইযযাতিল্লা-হি ওয়া ক্বুদরতিহী মিন শাররি মা আজিদু ওয়া উহা-যির।

অর্থ: আমি আল্লাহর সম্মান ও কুদরতের আশ্রয় চাই সেই অনিষ্ট থেকে যা আমি অনুভব করছি এবং যার ভয় করছি। [সহিহ মুসলিম]

রুকইয়াহ-৫: ফোঁড়া, গোটা ও চর্মরোগের দোয়া (৩ বার) মাটি স্পর্শের সুন্নাহ
بِسْمِ اللّٰهِ، تُرْبَةُ أَرْضِنَا، بِرِيقَةِ بَعْضِنَا، يُشْفَىٰ سَقِيمُنَا، بِإِذْنِ رَبِّنَا

উচ্চারণ: বিসমিল্লা-হি তুরবাতু আরদ্বিনা, বিরীক্বাতি বা’দ্বিনা, ইউশফা সাক্বীমুনা, বিইযনি রব্বিনা।

অর্থ: আল্লাহর নামে, আমাদের জমিনের মাটি ও আমাদের একজনের থুতুর সংমিশ্রণে আমাদের রবের হুকুমে রোগী সুস্থ হবে। [বুখারি ও মুসলিম]

রুকইয়াহ-৬ ও ৭: সার্বিক অসুস্থতা ও বদনজর দূরীকরণের দোয়া হযরত জিবরাইল (আ.)-এর রুকইয়াহ
اللَّهُمَّ رَبَّ النَّاسِ أَذْهِبِ الْبَأْسَ وَاشْفِ أَنْتَ الشَّافِي لَا شِفَاءَ إِلَّا شِفَاؤُكَ شِفَاءً لَا يُغَادِرُ سَقَمًا

উচ্চারণ: আল্লা-হুম্মা রব্বান নাস, আযহিবিল বা’স, ওয়াশফি আনতাশ শা-ফী, লা শিফা-আ ইল্লা শিফা-উক, শিফা-আল লা ইউগাদিরু সাক্বমা। [বুখারি]

✓

Spiritual Symptoms Self-Assessment Checklist

Check the symptoms you frequently experience to see recommended Quranic guidance:

Assessment Result: 0 selected

Select the symptoms above that match your experience for personalized guidance.

★ বাস্তব অভিজ্ঞতা ও ফলাফল 379 টি সংরক্ষিত ফিডব্যাক

তিব্বে নববি প্রয়োগের বাস্তব ফলাফল ও ফিডব্যাক

শিক্ষার্থী ও সাধারণ মানুষের সরাসরি অভিজ্ঞতা, যারা নিয়মিত আমল করে রোগ ও বিপদ থেকে মুক্তি পেয়েছেন।

নিজের অভিজ্ঞতা জানান
#349 Tanjila ....
21-Aug-25
আমার হাজবেন্ডের অনেক জ্বর হয়েছিল,সাথে মাথাব্যাথা ছিল।তখন আমি আল্লাহর নাম নিয়ে তিব্বে নববী প্রয়োগ করেছিলাম।আল্লাহর রহমতে সে সুস্থ হয়ে গিয়েছিল,আলহামদুলিল্লাহ।
১ ও ৪ পরীক্ষিত আমল
#350 Taslima ....
21-Aug-25
ব্যাথার রুকাইয়া করেছি, আলহামদুলিল্লাহ মাথা ব্যাথা ভালো হয়েছে আর আমার মায়ের জন্য জ্বরের রুকাইয়া করেছি আলহামদুলিল্লাহ, সেটারও ফল পেয়েছি।
রুকাইয়া-(১-১২ ) পরীক্ষিত আমল
#351 Asmani k....
21-Aug-25
1: আমার আম্মু অনেক অসুস্থ ছিলো, হাত পা কাপতেছিল, অস্থির লাগতেছিল, আমি আউযুবিল্লাহ..... বিসমিল্লাহ.... সহ সুরা ফাতিহা 7বার করে পরে ফুঁ দেওয়ার পর, আল্লাহর রহমতে অনেক টা সুস্থ বোধ করছিলেন। 2: আমার অনেক মাথা ব্যথা করতেছিলো, 4 নাম্বার রুকাইয়া করার পর আলহামদুলিল্লাহ অনেক টা সুস্থ বোধ করছিলাম
রুকাইয়া 1 ও রুকাইয়া 4 পরীক্ষিত আমল
#352 Sornali ....
21-Aug-25
রুকাইয়া আম্মা পড়তে শুরু করেছিলাম,, সূরা বাকারার কিছু আয়াত পড়া শেষ হলে পরের স্টেপে যেতে ই ভয় লাগতেছিল মনে হচ্ছে ঘরে কেউ আসছিল আমার আম্মু বাইরে ছিল আম্মু কে জিজ্ঞেস করলাম তুমি কি ঘরে আসছিলা আম্মু বলল না পরে আর পড়ি নাই ভয়ে
৪বেশি কাজ করেছে,, এছাড়া আমি অন্য রুকাইয়া ও পড়ি আলহামদুলিল্লাহ পরীক্ষিত আমল
#353 Nabila A....
19-Aug-25
আমার মেয়ের এর্লাজির সমস্যা ছিল,নিয়মিত খাবার না খাওয়া, সব সময় কান্না করা যা আলহামদুলিল্লাহ তিব্বে নববি থেকে রুকাইয়া গোসল করার ফলে অনেকটা ভালো হয়েছে।
রুকাইয়া গোসল ১৪ পরীক্ষিত আমল
#354 হোসেন আর....
19-Aug-25
আসসালামুয়ালাইকুম আমি সবসময় হেফাজতের আমল করি আলহামদুলিল্লাহ তেমন কোন রোগ হয়না বললেই চলে। তাই তিব্বে নববী প্রাকটিস করতে পারছিলাম না। এখন বসে বসে ফিডব্যাক গুলো পড়ছিলাম। এতো এতো ফিডব্যাক পড়তে পড়তে মাথার সামনে পিছনে ব্যথা শুরু হয় এবং মাথা কেমন যেন করে । তখন আমি তিব্বে নববী এপ্লাই করি । কিছুক্ষণের মধ্যে মাথার কষ্ট, ব্যথা ঠিক হয়ে যায় আলহামদুলিল্লাহ। আমি এখন আমাদের সবার সব রোগে তিব্বে নববী এপ্লাই করবো ।ইনশাআল্লাহ
4 পরীক্ষিত আমল
#355 Md. Shib....
19-Aug-25
আমার বুকে এবং পিঠে প্রচুর ব্যথা ছিল। আমি তীব্বে নববীর এক থেকে ছয় আমলটি পর পর দুইদিন করি। আলহামদুলিল্লাহ বর্তমানে আমার পিঠে এবং বুকের ব্যথা প্রশমিত হয়ে গেছে এবং আমি বর্তমানে সুস্থ আছি। এছাড়াও আমার বাচ্চাদের ঘুমানোর সময় আমি হেফাজতের এক নম্বর আমলটি মানে সুরা ফাতেহা সাতবার পড়তে পড়তে আমার বাচ্চারা ঘুমিয়ে যায়। সাধারণত সূরা সাথে ফাতেহা তিন থেকে চারবার পড়ার মধ্যেই তারা ঘুমিয়ে যায়।
১-৬ পরীক্ষিত আমল
#356 Most. Ma....
17-Aug-25
পিরিয়ড হলে আমার অনেক পেট ব্যাথা করত। বরই পাতার গোসল করার পর আলহামদুলিল্লাহ এবার পিরিয়ড হলে আমি কোনো কষ্ট অনুভব করিনি।
১-৬, আর বরই পাতার গোসল পরীক্ষিত আমল
#357 Sinigdha....
17-Aug-25
আমি মাথাব্যথার জন্য তিব্বে নববী আমল করেছিলাম ৷ আলহামদুলিল্লাহ সাথে সাথে ফলাফল পাইছি আলহামদুলিল্লাহ
৪ নাম্বার পরীক্ষিত আমল
#358 সাজ্জাদু....
15-Aug-25
কয়েকদিন আগে আমার আহলিয়ার শরীরে প্রচন্ড ব্যাথা শুরু হয়। ব্যাথার কারণে শোয়া থেকেই উঠা কষ্টকর হয়ে যাচ্ছে। আর ব্যাথাটা সারা শরীরে দৌড়াচ্ছে। উস্তাদের ক্লাস করার পর রুকাইয়ার ব্যাপারে অনেক আগ্রহী হলাম। তাই তখন আমার আহলিয়ার উপর রুকাইয়া করার চিন্তা করলাম। আলহামদুলিল্লাহ ঐদিন সন্ধ্যায় রুকাইয়া করার পর ব্যাথা কমে যায় এবং তার রাতে অনেক ভালো ঘুম হয়।
রুকাইয়া ১ থেকে ১২ পরীক্ষিত আমল
#359 Umme Ram....
15-Aug-25
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লহি ওয়া বারকাতুহু। গত কয়েকদিন আগে আমরা বাসার সবাই মিলে সন্ধ্যার সময় গল্প করছিলাম। হুট করে আমার বোন বলে ওঠে তার সকাল থেকে হাতে প্রচন্ড ব্যথা করছে। আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি কোথাও ব্যথা পেয়েছো কিনা? সে বলল যে, সে ব্যথা পায়নি কিন্তু তবুও তার হাত ব্যথা করছে। পরবর্তীতে আমি অজু করে হেফাজতের আমল করে সূরা ফাতিহা, সূরা ফালাক, সূরা নাস পড়েছি এবং ব্যথার জন্য রুপাইয়া নাম্বার চার করেছি এবং পানিতে ফু দিয়ে রেখেছিলাম সেটি পান করিয়েছি।রুকাইয়া করার কিছুক্ষণ করার পরে আমার বোন বলে ওঠে তার হাতের ব্যথা কমে গিয়েছে। সকালবেলা তাকে জিজ্ঞেস করি তার তার ব্যথা আছে কিনা সে বলে ব্যথা একদমই নেই পরবর্তীতে ও আর ব্যথা ওঠেনি আলহামদুলিল্লাহ।।
৪ নম্বর পরীক্ষিত আমল
#360 Nargis A....
15-Aug-25
আমার বেশ কয়েক মাস যাবত ভয় আতঙ্কের সমস্যা হচ্ছিল প্রায়ই আমার কাছে মনে হতো বাসায় এমনকিছু আছে যেটা হয়ত আমি একাই অনুভব করতে পারি। বাচ্চার বাবা বাচ্চাকে নিয়ে বাসার বাহিরে গেলে আমার কাছে মনে হতো আমার বাচ্চা আমাকে ডাকছে না বাচ্চা কান্নার মত ১/২ বার শব্দ শুনতে পেতাম আমার ভয় লাগতো কিন্তু মনে ভুল বলে এড়িয়ে যেতাম কিন্তু প্রায় দিনই এমন হতো যখন বাসায় আমি একা থাকতাম তখনই। আর সর্বদাই মনে হতো আমাকে কেউ ফলো করছে সন্ধ্যার পর ভয় লাগতো অস্থির লাগতো। রাতে ভয়ে ঘুম ভেঙে যেত আর প্রায় সময় রাত ২/৩ টায় হঠাৎ করে ঘুম ভেঙে যেত আর নূপুরের শব্দ শুনতাম আয়াতুল কুরসি পড়ে ঘুমাতাম কিন্তু তারপরও ভয় লাগতো। বাচ্চাও গত ১ মাস যাবত ভয় পেত,রাতে ঘুমের মধ্যেই কান্না করতো প্রথমদিকে বাচ্চার রাতের কান্নাকে সহজভাবেই নিয়েছিলাম কিন্তু পরবর্তীতে প্রতিরাতে বাচ্চার ঘুমের মধ্যে কান্না করা হাত পা ছুরে অস্থির হওয়া স্বাভাবিক মনে হলো না। শয়তানের সাথে যুদ্ধ বই থেকে হেফাজতের আমল ১-৬ নাম্বার এবং তিব্বে নববী রুকইয়াহ ৮-১০ নাম্বার প্রতিদিন পড়া শুরু করলাম সুবহানালল্লাহ আলহামলিল্লাহ আলহামদুলিল্লাহ আমার ভয়ের সমস্যা এবং বাচ্চার সমস্যা আল্লাহর রহমতে কমে গেল। আলহামদুলিল্লাহ এখন আমার এবং বাচ্চার এক ঘুমে রাত পার হয়। এগুলো সবই আল্লাহর দেয়া তার কোরআনের মৌযেজা ও কুদরত। তবে যদি হেফাজতের আমল ও রুকইয়াহর দোয়াগুলো পড়তে ভুলে যাই সেদিনই ভয় আতংক অস্থিরতা,পেরেশানি,বাচ্চার কান্নাকাটি,অস্থিরতা,জিদ দেখানো বেড়ে যায়।
৮,৯,১০ পরীক্ষিত আমল

In-Depth Guides in this Cluster

Faith Healing in Islam: Quran-Based Guidance and Spiritual Help

Learn about faith healing in islam, common concerns, Quran-based spiritual protection, safe Ruqyah guidance, and when medical or practical support may also be important.

Read Guide →

Free Spiritual Healing & Ruqyah Treatment Sessions

Join our free weekly live spiritual healing sessions on Zoom every Friday. 100% free Quranic relief for evil eye, jinn, black magic & distress. Non-Muslims and Muslims welcome worldwide.

Read Guide →

Free Spiritual Healing for Muslims and Non-Muslims

Explore free Quran-based spiritual healing for Muslims and non-Muslims facing spiritual distress, evil eye concerns, black magic fears, or suspected possession.

Read Guide →

Free Spiritual Help: Quran-Based Guidance and Spiritual Help

Learn about free spiritual help, common concerns, Quran-based spiritual protection, safe Ruqyah guidance, and when medical or practical support may also be important.

Read Guide →

Healing Prayer and Ruqyah: Quran-Based Guidance and Spiritual Help

Learn about healing prayer and ruqyah, common concerns, Quran-based spiritual protection, safe Ruqyah guidance, and when medical or practical support may also be important.

Read Guide →

Islamic Spiritual Healing: Quran-Based Guidance and Spiritual Help

Learn about islamic spiritual healing, common concerns, Quran-based spiritual protection, safe Ruqyah guidance, and when medical or practical support may also be important.

Read Guide →

Prayer Against Evil: Quran-Based Guidance and Spiritual Help

Learn about prayer against evil, common concerns, Quran-based spiritual protection, safe Ruqyah guidance, and when medical or practical support may also be important.

Read Guide →

Quranic Healing: Quran-Based Guidance and Spiritual Help

Learn about quranic healing, common concerns, Quran-based spiritual protection, safe Ruqyah guidance, and when medical or practical support may also be important.

Read Guide →

Spiritual Help: Quran-Based Guidance and Spiritual Help

Learn about spiritual help, common concerns, Quran-based spiritual protection, safe Ruqyah guidance, and when medical or practical support may also be important.

Read Guide →
FAQ

Frequently Asked Questions

What is the authentic Islamic approach regarding তিব্বে নববি: নবির চিকিৎসা ও রোগ নিরাময়ের আমল?
Authentic Islamic guidance relies strictly upon the Noble Quran and authentic Sahih Hadith supplications without any amulets, superstitious rituals, or monetary exploitation. Always consult registered medical physicians for physical health alongside prayer.
Can I perform Ruqyah for this at home by myself?
Yes, Self-Ruqyah is highly recommended in Islam. You can recite Surah Al-Fatihah, Ayat al-Kursi, and the Mu'awwidhat (Surah Al-Ikhlas, Al-Falaq, An-Nas), blow into your cupped hands or clean drinking water, and maintain daily morning and evening adhkar.
Are RuqyahAid services and advice 100% free?
Yes, RuqyahAid provides all guidance, weekly Friday Live Zoom recitation treatments, and support communities 100% free of charge for the sake of Allah worldwide. Both Muslims and non-Muslims are warmly welcomed without any fees.
Free Live Friday Ruqyah Healing (Zoom)

Suffering from Evil Eye, Jinn, or Spiritual Distress?

Join our free weekly live spiritual healing session Every Friday Morning at 6:00 AM (Dhaka, Bangladesh Time (UTC+6)) on Zoom. Join the official WhatsApp groups below to receive weekly links and updates. Muslims and non-Muslims worldwide are warmly welcome.

📥
Free Treatment Starter Kit: Book & Protection Azkar
Download authentic PDF guides and daily azkar poster to start your journey
Confidential & 100% Free

Need Free, Confidential Quranic Spiritual Help?

Complete our secure spiritual help form to receive personalized Quranic recitation guidance, protective prayers, and self-Ruqyah steps at zero cost.

Every Friday Morning 6:00 AM Free Live Zoom Session Join WhatsApp groups for weekly link