100% Free Service All Quranic spiritual support is 100% free. We never sell amulets, charge fees, or guarantee cures.
RuqyahAid HEALING • GUIDANCE • WELLBEING
★ Comprehensive Pillar Guide 1 min read Reviewed for Quranic Authenticity & Safety

তিব্বে নববি: রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহসম্মত চিকিৎসা ও রুকইয়াহ

সাধারণ রোগব্যাধি (মাথাব্যথা, পেটব্যথা, জ্বর, ইনফেকশন) থেকে আত্মিক সমস্যার জন্য তিব্বে নববির ধাপ ১ থেকে ১৫ এর পূর্ণাঙ্গ বিবরণ, দোয়া ও পানি পড়ার নিয়ম।

তিব্বে নববি কী এবং কীভাবে প্রয়োগ করবেন?

তিব্বে নববি বা নবির চিকিৎসা কেবল জিন-ভূতের জন্য নয়, বরং যেকোনো সাধারণ রোগব্যাধির (মাথাব্যথা, পেটের সমস্যা, জ্বর, ইনফেকশন) জন্যও সমানভাবে কার্যকর।

প্রয়োগের নিয়ম: ব্যথার জায়গায় বা রোগীর শরীরে ডান হাত রেখে দোয়াগুলো পড়তে হবে। সাথে এক বোতল পরিষ্কার পানি রাখতে হবে। প্রতিটি দোয়া পড়ার পর পানিতে ফুঁ দিতে হবে। এই পানি সারাদিন পান করতে হবে। সাধারণ রোগে একবার করলেই হয়; জটিল রোগে ৩ থেকে ৭ দিন কন্টিনিউ করতে হবে।

রুকইয়াহ করার পূর্বশর্তসমূহ (ঈমানী পরিবেশ তৈরি)

  • ১. ঘরকে সমস্ত প্রকার প্রাণীর ছবি ও মূর্তি থেকে পবিত্র করা যেন রহমতের ফেরেশতা প্রবেশ করতে পারে।
  • ২. ঘরকে সকল প্রকার গান-বাজনা ও অপসংস্কৃতি থেকে মুক্ত করা।
  • ৩. শরীরে কোনো তাবিজ-কবচ বা সুতা থাকলে তা খুলে আগুনে পুড়িয়ে ধ্বংস করা।
  • ৪. চিকিৎসক ও রোগী উভয়েরই ওজু অবস্থায় থাকা।
  • ৫. নারী রোগীর ক্ষেত্রে অবশ্যই মাহরামের উপস্থিতি এবং পূর্ণ শরয়ী পর্দা বজায় রাখা।
  • ৬. একমাত্র আল্লাহর ওপর অবিচল তাওয়াক্কুল রাখা।

হাদিসের শক্তিশালী রুকইয়াহসমূহ (ধাপ ১ - ৭)

রুকইয়াহ-১: সূরা ফাতিহা (৭ বার) সব রোগের মহৌষধ

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘সূরা ফাতিহা সব রোগের মহৌষধ।’ [দারেমি, মিশকাত]

بِسْمِ اللّٰهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ • الْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعَالَمِينَ • الرَّحْمَٰنِ الرَّحِيمِ • مَالِكِ يَوْمِ الدِّينِ • إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ • اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ • صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ
রুকইয়াহ-২: রোগীর সুস্থতার দোয়া (৭ বার) সহীহ হাদিস
أَسْأَلُ اللّٰهَ الْعَظِيمَ رَبَّ الْعَرْشِ الْعَظِيمِ أَنْ يَشْفِيَكَ

উচ্চারণ: আসআলুল্লা-হাল আযীম, রব্বাল আরশিল আযীম, আই-ইয়াশফিয়াক।

অর্থ: আমি সুমহান আল্লাহ, মহা আরশের প্রতিপালকের নিকট তোমার আরোগ্য প্রার্থনা করছি। [তিরমিজি, আবু দাউদ]

রুকইয়াহ-৩: সূরা ফাতিহার সাথে শিফার দোয়ার সংমিশ্রণ অত্যন্ত শক্তিশালী

সূরা ফাতিহার প্রতিটি আয়াতের সাথে ‘আসআলুল্লা-হাল আযীম...’ দোয়াটি মিলিয়ে পাঠ করা। এতে রুকইয়াহর প্রভাব বহু গুণ বৃদ্ধি পায়।

রুকইয়াহ-৪: ব্যথার স্থানে হাত রেখে আমল ৩ বার বিসমিল্লাহ + ৭ বার দোয়া
أَعُوذُ بِعِزَّةِ اللّٰهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرُ

উচ্চারণ: আউযু বিইযযাতিল্লা-হি ওয়া ক্বুদরতিহী মিন শাররি মা আজিদু ওয়া উহা-যির।

অর্থ: আমি আল্লাহর সম্মান ও কুদরতের আশ্রয় চাই সেই অনিষ্ট থেকে যা আমি অনুভব করছি এবং যার ভয় করছি। [সহিহ মুসলিম]

রুকইয়াহ-৫: ফোঁড়া, গোটা ও চর্মরোগের দোয়া (৩ বার) মাটি স্পর্শের সুন্নাহ
بِسْمِ اللّٰهِ، تُرْبَةُ أَرْضِنَا، بِرِيقَةِ بَعْضِنَا، يُشْفَىٰ سَقِيمُنَا، بِإِذْنِ رَبِّنَا

উচ্চারণ: বিসমিল্লা-হি তুরবাতু আরদ্বিনা, বিরীক্বাতি বা’দ্বিনা, ইউশফা সাক্বীমুনা, বিইযনি রব্বিনা।

অর্থ: আল্লাহর নামে, আমাদের জমিনের মাটি ও আমাদের একজনের থুতুর সংমিশ্রণে আমাদের রবের হুকুমে রোগী সুস্থ হবে। [বুখারি ও মুসলিম]

রুকইয়াহ-৬ ও ৭: সার্বিক অসুস্থতা ও বদনজর দূরীকরণের দোয়া হযরত জিবরাইল (আ.)-এর রুকইয়াহ
اللَّهُمَّ رَبَّ النَّاسِ أَذْهِبِ الْبَأْسَ وَاشْفِ أَنْتَ الشَّافِي لَا شِفَاءَ إِلَّا شِفَاؤُكَ شِفَاءً لَا يُغَادِرُ سَقَمًا

উচ্চারণ: আল্লা-হুম্মা রব্বান নাস, আযহিবিল বা’স, ওয়াশফি আনতাশ শা-ফী, লা শিফা-আ ইল্লা শিফা-উক, শিফা-আল লা ইউগাদিরু সাক্বমা। [বুখারি]

✓

Spiritual Symptoms Self-Assessment Checklist

Check the symptoms you frequently experience to see recommended Quranic guidance:

Assessment Result: 0 selected

Select the symptoms above that match your experience for personalized guidance.

★ বাস্তব অভিজ্ঞতা ও ফলাফল 379 টি সংরক্ষিত ফিডব্যাক

তিব্বে নববি প্রয়োগের বাস্তব ফলাফল ও ফিডব্যাক

শিক্ষার্থী ও সাধারণ মানুষের সরাসরি অভিজ্ঞতা, যারা নিয়মিত আমল করে রোগ ও বিপদ থেকে মুক্তি পেয়েছেন।

নিজের অভিজ্ঞতা জানান
#337 Sumaiya ....
24-Aug-25
আমার আম্মুর হঠাৎ একদিন হাতের একটা স্থানে ব্যথা হয় কোনোভাবেই কমছিলো না এবং রগ লাফাচ্ছি, উস্তাযের তিব্বে নববীর ক্লাস থেকে জানতে পারি ব্যথার স্থানে হাত রেখে ব্যথার দুআ পড়লে পাক্কা নিয়তে ওই স্থানের ব্যথা চলে যায়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ্, ১ম বার চেষ্টায় ব্যথা কিছুটা কমে যায় ২য় বার চেষ্টায় আলহামদুলিল্লাহ্ পুরোপুরি ঠিক হয়ে যায় আর পরবর্তীতে আর বলেনি ওই স্থানে ব্যথা হচ্ছে।
রুকইয়াহ ৪ পরীক্ষিত আমল
#338 Nasima K....
24-Aug-25
আমি ব্যাথার রুকইয়াহ আমার ও আমার মেয়ের উপর করেছিলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। খুব ভালো ফলাফল পেয়েছি। পুরো ইয়াকীনের সাথে করতে হবে। ইং শাআল্লাহ্ ভালো
4 পরীক্ষিত আমল
#339 Muslima ....
24-Aug-25
Ami onk osustho chilam, quran chute partam na porte prtam na. Kichui vlo lagto na jkhn Ruqayyah kori Alhamdulillah aste aste vlo hote thke, ing shaa Allah akdin sompurno vbe sustho hye jbo.
1-6 পরীক্ষিত আমল
#340 আসমাউল হ....
23-Aug-25
তিব্বে নববী প্রয়োগ করার পর আমার পাখি সুস্থ হয়ছে, আলহামদুলিল্লাহ।
4 পরীক্ষিত আমল
#341 Sumaiya ....
23-Aug-25
আমার ছেলে অসুস্থ ছিল এখন সে সুস্থ আলহামদুলিল্লাহ তীববে নববী আমলের মাধ্যমে
১-১১ পরীক্ষিত আমল
#342 shumsun ....
23-Aug-25
আমার হাসবহাসব্যান্ডের প্রচন্ড জ্বর উঠে।দুইদিন ধরে ঔঔষধে কোনো কাজ হয়নি।তারপর এই রুকিয়ার বিষয়টি জানতে পেরে তাকে রুকিয়া করার পর তার শরীর কিছুক্ষনের মধ্যেই ঘামা দিয়ে শরীল ঠান্ডা হয়ে যায়।তারপর আবার জ্বর আসে,দুই-তিন বার রুকিয়া করার পর আলহামদুলিল্লাহ তিনি সুস্থতা লাভ করেন। এছাড়াও আমার প্রচন্ড মাথা ব্যাথার সমস্যা আছে,তখন আমি আলহামদুলিল্লাহ সূরা পড়ে হাতে ধু দিলেই অনেকটা কমে যায়।আলহামদুলিল্লাহ ।
১-৬ পরীক্ষিত আমল
#343 Lovely A....
23-Aug-25
প্রথমত সকাল বিকালের মাসনুন আমলগুলো করা হয় ২০২২ এর শেষের দিক থেকে,,,আলহামদুলিল্লাহ যেদিন এ আমলগুলো করা হয় অনেক নিরাপত্তার মধ্যে থাকি আর যেদিন ভুলে যাই মনে পড়তেই ভয় শুরু হয় যে আমলগুলো আজ করিনি আমি নিরাপদ নই,,,শক্তিশালী এই আমলগুলোর কারনে আমি এখন রাতে একা ঘুমাতে পারি এবং কোনো কিছুতেই ভয় পাইনা আলহামদুলিল্লাহ,,আগে অনেক ভয় পেতাম।বিশেষত আয়াতুল কুরসী,তিন কুল,বিসমিল্লাহিল্লাজি লা ইয়া দুররুমা....,আউযুবি কালিমাতিল্লাহিত তামামতি...! আমি তিব্বে নববীর ক্লাস করার পরে বরই পাতার রুকাইয়া গোসল করি এবং উপকৃতও হই আলহামদুলিল্লাহ! পিরিয়ডের প্রথম দিনে পেটে অনেক ব্যথা হয়,,,তিব্বে নববীর ফিডব্যাকগুলো পড়ে আমিও পিরিয়ডের প্রথম দিন পেটে ব্যথার জন্য ১-৯ নং রুকাইয়ার দুআগুলো পড়ি পেটে হাত রেখে আলহামদুলিল্লাহ মুহূর্তেই আমার পেটব্যথা গায়েব হয়ে যায় পরে কয়েকঘন্টা পর আবার হালকা ব্যথা হয় আবার দুআগুলো পড়ি এবার সারাদিন আর ব্যথা হয়নি আলহামদুলিল্লাহ!
তিব্বে নববী ১-৯ নাম্বার রুকাইয়া,বরই পাতার রুকাইয়া গোসল পরীক্ষিত আমল
#344 ফারজানা ....
23-Aug-25
ঘটনা ১: আমার অনেক দিন যাবত পাইলসে সমস্যা (১.৫/২ বছরের মত)।পায়ুপথে গোটা হইয়ে গিয়েছিল । উস্তাদের ক্লাস করার পর আল্লাহর উপর তাওয়াক্কুল করে তিব্বে নববীর রুকিয়া (১-১২) করি ৩ দিন।আলহামদুলিল্লাহ,আলহামদুলিল্লাহ ,আলহামদুলিল্লাহ ব্যাথা নেই সাথে গোটা মিলিয়ে গেছে। ঘটনা ২: পরের দিন টেস্ট এক্সাম মাথা ব্যাথা করছিল।পড়তে পারতেসি না। মাথায় হাত দিয়ে তিব্বে নববীর থেকে রুকিয়া (১-৬) করি। আলহামদুলিল্লাহ একটু পরে মাথা ব্যাথা চলে গেলো।
১-১২ পরীক্ষিত আমল
#345 Maymuna ....
22-Aug-25
আমার ৬ মাস হায়েজে সমস্যা ছিলো।রিপোর্টে কোন সমস্যা নেই। আবার সমাধানের ও পথ নেই।ডাক্তার কিছুই সমাধান দিতে পারলেন না। তিব্বে নববীর ক্লাস এর পরদিনই রুকাইয়া গোসল করলাম।তারপর তিব্বে নববীর উপর ২ দিন আমল করলাম।আলহামদুলিল্লাহ,অবাক করা ব্যাপার ঘটলো।
১-৮ (ফোঁড়া,গোটা, বাচ্চাদের জিদ ওটা বাদে) পরীক্ষিত আমল
#346 সাদিয়া ....
22-Aug-25
السلام عليكم ورحمة الله وبركاته আমার মাথা ব্যথা ও চোখে ব্যথার জন্য রুকাইয়া ৪ নাম্বারটা শুধু করি কিছুক্ষণের মধ্যেই আমার ব্যথা ঠিক হয়ে যায়।আর আমার বোনের জন্য করেছি তার ও মাথা ব্যথা ছিলো রুকাইয়া ৪ পড়ার পর আলহামদুলিল্লাহ ভালো হয়ে যায়।আলহামদুলিল্লাহ আমি যখনই কোনো ব্যথা অনুভব করি রুইকায়া ৪ পড়লেই ঠিক হয়ে যায়। সবই আল্লাহর কলমের রহমত। মারসূস উস্তায এর ক্লাস করার পর আবার আমার আম্মুর অনেক জর,ঠান্ডা,মাথাব্যথা ছিল তাই আমি রুকাইয়া ১-৬ পড়ে ফুঁ দেই।২ বড় করার পর আম্মু সুস্থ হয়ে যায় আলহামদুলিল্লাহ।
৪ ও ১-৬ পরীক্ষিত আমল
#347 Wasima ....
21-Aug-25
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ। উস্তাদের ক্লাস করার পর যখন ফুপির বাসায় গিয়েছিলাম তখন ফুপির পায়ের গোড়ালিতে অনেক বেশি ব্যথা ছিল,আমি পায়ে হাত রেখে ব্যথার দোয়া টা পড়েছিলাম। আলহামদুলিল্লাহ্ আলহামদুলিল্লাহ্ কিছুক্ষণের মধ্যেই পায়ের ব্যথা অনেকটা কমে গিয়েছিল। গত দুদিন হলো আম্মুর বাম চোখে খচখচ করতেছে চোখে সবকিছু ঝাপসা দেখতেছে ।গতকাল চোখে হাত রেখে তিব্বে নববীর ১-৬ পর্যন্ত পড়েছিলাম সাথে পানি পড়াও খেয়েছিল আম্মু।সমস্যা একটু কমেছিল রাতে তবে আজকে সকাল থেকে আবার বেশি হইছে খচখচানি আর ঝাপসাভাব।রাতে এশার নামাজ পর আবারো তীব্বে নববীর আমল করেছি তবে এবার ১-১১ পর্যন্ত।সাথে ৩ কুল ও দরুদ অ্যাড করেছিলাম।পানি পড়া খাইছে প্লাস বাম চোখে একটুখানি দিয়েছে।আলহামদুলিল্লাহ্ আলহামদুলিল্লাহ্ একটু পরে আম্মু নিজেই বলতেছে আমি এখন ডান চোখের চেয়ে বাম চোখেই বেশি ক্লিয়ার দেখতেছি আর খচখচ ও করতেছে না।আমার শুরু থেকেই ইয়াকীন ছিল তবে এখন আর বেড়ে গেছে আলহামদুলিল্লাহ্ আলহামদুলিল্লাহ্।
১-১১ পরীক্ষিত আমল
#348 Md Lukma....
21-Aug-25
আমার বই পডার সময় মাথা ব্যাথা করছিল তখন তিব্বে নববী করি আলহামদুলিল্লাহ আমার ভাল লাগতেছে যেদিন করছিলাম সেদিন থেকে আমার থেকে এখনো আর মাথা ব্যাথা আর করে নাই
১-৬ পরীক্ষিত আমল

In-Depth Guides in this Cluster

Faith Healing in Islam: Quran-Based Guidance and Spiritual Help

Learn about faith healing in islam, common concerns, Quran-based spiritual protection, safe Ruqyah guidance, and when medical or practical support may also be important.

Read Guide →

Free Spiritual Healing & Ruqyah Treatment Sessions

Join our free weekly live spiritual healing sessions on Zoom every Friday. 100% free Quranic relief for evil eye, jinn, black magic & distress. Non-Muslims and Muslims welcome worldwide.

Read Guide →

Free Spiritual Healing for Muslims and Non-Muslims

Explore free Quran-based spiritual healing for Muslims and non-Muslims facing spiritual distress, evil eye concerns, black magic fears, or suspected possession.

Read Guide →

Free Spiritual Help: Quran-Based Guidance and Spiritual Help

Learn about free spiritual help, common concerns, Quran-based spiritual protection, safe Ruqyah guidance, and when medical or practical support may also be important.

Read Guide →

Healing Prayer and Ruqyah: Quran-Based Guidance and Spiritual Help

Learn about healing prayer and ruqyah, common concerns, Quran-based spiritual protection, safe Ruqyah guidance, and when medical or practical support may also be important.

Read Guide →

Islamic Spiritual Healing: Quran-Based Guidance and Spiritual Help

Learn about islamic spiritual healing, common concerns, Quran-based spiritual protection, safe Ruqyah guidance, and when medical or practical support may also be important.

Read Guide →

Prayer Against Evil: Quran-Based Guidance and Spiritual Help

Learn about prayer against evil, common concerns, Quran-based spiritual protection, safe Ruqyah guidance, and when medical or practical support may also be important.

Read Guide →

Quranic Healing: Quran-Based Guidance and Spiritual Help

Learn about quranic healing, common concerns, Quran-based spiritual protection, safe Ruqyah guidance, and when medical or practical support may also be important.

Read Guide →

Spiritual Help: Quran-Based Guidance and Spiritual Help

Learn about spiritual help, common concerns, Quran-based spiritual protection, safe Ruqyah guidance, and when medical or practical support may also be important.

Read Guide →
FAQ

Frequently Asked Questions

What is the authentic Islamic approach regarding তিব্বে নববি: নবির চিকিৎসা ও রোগ নিরাময়ের আমল?
Authentic Islamic guidance relies strictly upon the Noble Quran and authentic Sahih Hadith supplications without any amulets, superstitious rituals, or monetary exploitation. Always consult registered medical physicians for physical health alongside prayer.
Can I perform Ruqyah for this at home by myself?
Yes, Self-Ruqyah is highly recommended in Islam. You can recite Surah Al-Fatihah, Ayat al-Kursi, and the Mu'awwidhat (Surah Al-Ikhlas, Al-Falaq, An-Nas), blow into your cupped hands or clean drinking water, and maintain daily morning and evening adhkar.
Are RuqyahAid services and advice 100% free?
Yes, RuqyahAid provides all guidance, weekly Friday Live Zoom recitation treatments, and support communities 100% free of charge for the sake of Allah worldwide. Both Muslims and non-Muslims are warmly welcomed without any fees.
Free Live Friday Ruqyah Healing (Zoom)

Suffering from Evil Eye, Jinn, or Spiritual Distress?

Join our free weekly live spiritual healing session Every Friday Morning at 6:00 AM (Dhaka, Bangladesh Time (UTC+6)) on Zoom. Join the official WhatsApp groups below to receive weekly links and updates. Muslims and non-Muslims worldwide are warmly welcome.

📥
Free Treatment Starter Kit: Book & Protection Azkar
Download authentic PDF guides and daily azkar poster to start your journey
Confidential & 100% Free

Need Free, Confidential Quranic Spiritual Help?

Complete our secure spiritual help form to receive personalized Quranic recitation guidance, protective prayers, and self-Ruqyah steps at zero cost.

Every Friday Morning 6:00 AM Free Live Zoom Session Join WhatsApp groups for weekly link