100% Free Service All Quranic spiritual support is 100% free. We never sell amulets, charge fees, or guarantee cures.
RuqyahAid HEALING • GUIDANCE • WELLBEING
★ Comprehensive Pillar Guide 1 min read Reviewed for Quranic Authenticity & Safety

তিব্বে নববি: রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহসম্মত চিকিৎসা ও রুকইয়াহ

সাধারণ রোগব্যাধি (মাথাব্যথা, পেটব্যথা, জ্বর, ইনফেকশন) থেকে আত্মিক সমস্যার জন্য তিব্বে নববির ধাপ ১ থেকে ১৫ এর পূর্ণাঙ্গ বিবরণ, দোয়া ও পানি পড়ার নিয়ম।

তিব্বে নববি কী এবং কীভাবে প্রয়োগ করবেন?

তিব্বে নববি বা নবির চিকিৎসা কেবল জিন-ভূতের জন্য নয়, বরং যেকোনো সাধারণ রোগব্যাধির (মাথাব্যথা, পেটের সমস্যা, জ্বর, ইনফেকশন) জন্যও সমানভাবে কার্যকর।

প্রয়োগের নিয়ম: ব্যথার জায়গায় বা রোগীর শরীরে ডান হাত রেখে দোয়াগুলো পড়তে হবে। সাথে এক বোতল পরিষ্কার পানি রাখতে হবে। প্রতিটি দোয়া পড়ার পর পানিতে ফুঁ দিতে হবে। এই পানি সারাদিন পান করতে হবে। সাধারণ রোগে একবার করলেই হয়; জটিল রোগে ৩ থেকে ৭ দিন কন্টিনিউ করতে হবে।

রুকইয়াহ করার পূর্বশর্তসমূহ (ঈমানী পরিবেশ তৈরি)

  • ১. ঘরকে সমস্ত প্রকার প্রাণীর ছবি ও মূর্তি থেকে পবিত্র করা যেন রহমতের ফেরেশতা প্রবেশ করতে পারে।
  • ২. ঘরকে সকল প্রকার গান-বাজনা ও অপসংস্কৃতি থেকে মুক্ত করা।
  • ৩. শরীরে কোনো তাবিজ-কবচ বা সুতা থাকলে তা খুলে আগুনে পুড়িয়ে ধ্বংস করা।
  • ৪. চিকিৎসক ও রোগী উভয়েরই ওজু অবস্থায় থাকা।
  • ৫. নারী রোগীর ক্ষেত্রে অবশ্যই মাহরামের উপস্থিতি এবং পূর্ণ শরয়ী পর্দা বজায় রাখা।
  • ৬. একমাত্র আল্লাহর ওপর অবিচল তাওয়াক্কুল রাখা।

হাদিসের শক্তিশালী রুকইয়াহসমূহ (ধাপ ১ - ৭)

রুকইয়াহ-১: সূরা ফাতিহা (৭ বার) সব রোগের মহৌষধ

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘সূরা ফাতিহা সব রোগের মহৌষধ।’ [দারেমি, মিশকাত]

بِسْمِ اللّٰهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ • الْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعَالَمِينَ • الرَّحْمَٰنِ الرَّحِيمِ • مَالِكِ يَوْمِ الدِّينِ • إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ • اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ • صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ
রুকইয়াহ-২: রোগীর সুস্থতার দোয়া (৭ বার) সহীহ হাদিস
أَسْأَلُ اللّٰهَ الْعَظِيمَ رَبَّ الْعَرْشِ الْعَظِيمِ أَنْ يَشْفِيَكَ

উচ্চারণ: আসআলুল্লা-হাল আযীম, রব্বাল আরশিল আযীম, আই-ইয়াশফিয়াক।

অর্থ: আমি সুমহান আল্লাহ, মহা আরশের প্রতিপালকের নিকট তোমার আরোগ্য প্রার্থনা করছি। [তিরমিজি, আবু দাউদ]

রুকইয়াহ-৩: সূরা ফাতিহার সাথে শিফার দোয়ার সংমিশ্রণ অত্যন্ত শক্তিশালী

সূরা ফাতিহার প্রতিটি আয়াতের সাথে ‘আসআলুল্লা-হাল আযীম...’ দোয়াটি মিলিয়ে পাঠ করা। এতে রুকইয়াহর প্রভাব বহু গুণ বৃদ্ধি পায়।

রুকইয়াহ-৪: ব্যথার স্থানে হাত রেখে আমল ৩ বার বিসমিল্লাহ + ৭ বার দোয়া
أَعُوذُ بِعِزَّةِ اللّٰهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرُ

উচ্চারণ: আউযু বিইযযাতিল্লা-হি ওয়া ক্বুদরতিহী মিন শাররি মা আজিদু ওয়া উহা-যির।

অর্থ: আমি আল্লাহর সম্মান ও কুদরতের আশ্রয় চাই সেই অনিষ্ট থেকে যা আমি অনুভব করছি এবং যার ভয় করছি। [সহিহ মুসলিম]

রুকইয়াহ-৫: ফোঁড়া, গোটা ও চর্মরোগের দোয়া (৩ বার) মাটি স্পর্শের সুন্নাহ
بِسْمِ اللّٰهِ، تُرْبَةُ أَرْضِنَا، بِرِيقَةِ بَعْضِنَا، يُشْفَىٰ سَقِيمُنَا، بِإِذْنِ رَبِّنَا

উচ্চারণ: বিসমিল্লা-হি তুরবাতু আরদ্বিনা, বিরীক্বাতি বা’দ্বিনা, ইউশফা সাক্বীমুনা, বিইযনি রব্বিনা।

অর্থ: আল্লাহর নামে, আমাদের জমিনের মাটি ও আমাদের একজনের থুতুর সংমিশ্রণে আমাদের রবের হুকুমে রোগী সুস্থ হবে। [বুখারি ও মুসলিম]

রুকইয়াহ-৬ ও ৭: সার্বিক অসুস্থতা ও বদনজর দূরীকরণের দোয়া হযরত জিবরাইল (আ.)-এর রুকইয়াহ
اللَّهُمَّ رَبَّ النَّاسِ أَذْهِبِ الْبَأْسَ وَاشْفِ أَنْتَ الشَّافِي لَا شِفَاءَ إِلَّا شِفَاؤُكَ شِفَاءً لَا يُغَادِرُ سَقَمًا

উচ্চারণ: আল্লা-হুম্মা রব্বান নাস, আযহিবিল বা’স, ওয়াশফি আনতাশ শা-ফী, লা শিফা-আ ইল্লা শিফা-উক, শিফা-আল লা ইউগাদিরু সাক্বমা। [বুখারি]

✓

Spiritual Symptoms Self-Assessment Checklist

Check the symptoms you frequently experience to see recommended Quranic guidance:

Assessment Result: 0 selected

Select the symptoms above that match your experience for personalized guidance.

★ বাস্তব অভিজ্ঞতা ও ফলাফল 379 টি সংরক্ষিত ফিডব্যাক

তিব্বে নববি প্রয়োগের বাস্তব ফলাফল ও ফিডব্যাক

শিক্ষার্থী ও সাধারণ মানুষের সরাসরি অভিজ্ঞতা, যারা নিয়মিত আমল করে রোগ ও বিপদ থেকে মুক্তি পেয়েছেন।

নিজের অভিজ্ঞতা জানান
#73 নুরে জান....
15-Jun-25
১, আমার মাথা ব্যাথার অনেক বেশি সমস্যা হয়। ঘাড়সহ ফুলে যাই অনেক সময় ঔষধ এ ও কাজ করে না। যখন মাথা ব্যথা করে তখন আমার এমন অবস্থা হয় যে আমি কোন রকমে নামাজ পড়ি‌। আমার চোখ খোলা রাখতেই খুব কষ্ট হয়। বলতে গেলে ইবাদত করতে বেশ বেগ পেতে হয়। ক্লাস গুলো করার পর এরপর দুই বার মাথা ব্যথা উঠেছে আমি তিন বার করে করে ব্যাথার আমল করেছি, এতো দ্রুত মাথা ব্যথা চলে গেছে যে কয়েক সপ্তাহ ধরে আর মাথা ব্যথা হয়নি আলহামদুলিল্লাহ। এরপর আমার নানুর ঘাড়ে ছোট একটা টিউমার এর মতো গোটা দেখা দিয়েছে,ওমনি ওটার ব্যাথায় সালাম ফিরাতে পারতো না, পরে আমি যখন ফোঁড়া, রুকাইয়া করে দিয়েছি ওমনি আলহামদুলিল্লাহ এখন ঠিক মতো নামাজ পড়তে পারে, ওনার ব্যাথাটা কমে গেছে আলহামদুলিল্লাহ। আর হেফাজতের আমল গুলো তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ,এক নিয়ামত। আমার ইবাদতে মন বসতো না। সবসময় কেন জানি নিজেকে খুব পাপী মনে হতো, কান্না আসতো খুব। এই হেফাজতের আমল গুলো করার পর আমার অন্তরে এতোটা সুখুন অনুভব করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।
৪ নং আর ৫ নং। আর হেফাজতের আমল গুলো পরীক্ষিত আমল
#74 Fariya s....
13-Jun-25
আসসালামু আলাইকুম। আমার আম্মুর দুই হাতের কবজি ব্যাথা করতেছিলো।তারপর আমি তিব্বে নববি ১-১১তিলওয়াত করে ফুঁ দিয়েছি।আলহামদুলিল্লাহ আম্মুর হাতের ব্যাথা ভালো হয়ে গেছে।
১-১১ পরীক্ষিত আমল
#75 Moni Akt....
12-Jun-25
আলহামদুলিল্লাহ, তিব্বে নববী সম্পর্কে এতো সুন্দর বিস্তারিত আলোচনা শোনার আগে থেকেই আমি তিব্বে নববীর আমল নিজে,পরিবার এবং বান্ধবীদের মধ্যে প্রয়োগ করে থাকি এবং আল্লাহর রহমতে অনেক ভালো ফলাফল পেয়েছি। ঘটনা :০১ একবার আমার বাবার ঠান্ডা জনিত সমস্যায় রাতে প্রচুর দাঁত ব্যাথা উঠে এবং মাড়ি ফুলে যায়। ঠিক তখনই আমার তিব্বে নববীর ব্যাথা দূর হওয়ার দোআটির কথা মনে পড়ে এবং আমি উনার চোয়ালে ডান হাত রেখে বিসমিল্লাহ সহ সাতবার ব্যাথা দূর হওয়ার দোআটি (রুকইয়াহ -৪) পড়ি এবং তখন উনি ঘুমিয়ে যান।সকালে ঘুম থেকে উঠে দেখেন উনার দাঁত ব্যাথা সম্পূর্ণ ভালো হয়ে গেছে এবং মাড়ির ফুলা ভাবও চলে গেছে। আল্লাহ রহমতে আজ প্রায় ১ বছর হয়ে গেছে কখনো উনার মাড়িতে এমন ব্যাথা হয়নি। ঘটনা:০২ একদিন সকালে ফজরের নামাজের পর আমার প্রচুর পা ব্যাথা শুরু হয়। তখন আমি ব্যাথা দূর হওয়ার আমলটি করলে আল্লাহর রহমতে কিছুক্ষণের মধ্যেই আমার পায়ের ব্যাথা চলে যায়। ঘটনা :০৩ আমার আম্মার প্রচুর শোল্ডার পেইন হতো এবং ডায়বেটিস থাকায় হাত পা ব্যাথা করতো।তখন আমি উনার ব্যাথার জায়গায় ডান হাত রেখে একে একে দোআ গুলো পড়লে আল্লাহর ইচ্ছেয় ব্যাথা থেকে স্বস্তি এবং আরাম বোধ করতেন,আলহামদুলিল্লাহ। এছাড়াও আরো অনেক সময় এরকম অনেক সমস্যার সমাধান এই ব্যাথা দূর হওয়ার আমলটি করে পেয়েছি, আলহামদুলিল্লাহ।
রুকইয়াহ-৪ পরীক্ষিত আমল
#76 Khadija ....
9-Jun-25
আমার প্রচন্ড কাশি ,সর্দি এবং গলাব্যথা ছিল। পরবর্তীতে আমি গলা ব্যাথার জন্য তিব্বে নববীর ১-৬ নং পড়ে পানিতে ফুঁ দিয়ে ঐ পানি খাওয়ার সাথে সাথে কিছুটা গলা ব্যাথা কমে গিয়েছিল আলহামদুলিল্লাহ ।তারপর কাশি ,সর্দির উভয়টির জন্য আলাদা আলাদা করে রুকাইয়াহ করেছিলাম । রুকাইয়াহর পর আলহামদুলিল্লাহ সাথে সাথেই অনেকটা অসুস্থতা কম অনুভব করেছিলাম। পরবর্তীতে আস্তে আস্তে অসুস্থতা কমে গিয়েছিল আলহামদুলিল্লাহ
১-৬ নং পরীক্ষিত আমল
#77 Lima Akt....
9-Jun-25
আমার সবসময় অসুস্থতা লেগেই থাকতো।মাথা ব্যাথা,পেট ব্যাথা,গলা ব্যথা, ঘন ঘন ঠান্ডা লাগা, অনেক বেশি হাঁচি আসা ইত্যাদি। একটা ভালো হইলে আরেকটা হইতো।প্রতিমাসেই আমাকে ঔষধ কিনতে হইতো।এখন আলহামদুলিল্লাহ তিব্বে প্রয়োগের পর আমি সুস্থ। যখনই সমস্যা দেখা দেয় তখনই রুকাইয়া করি। আলহামদুলিল্লাহ ফল ও পাই।প্রায় আড়াই মাস যাবত আমার কোন ডাক্তারের কাছেই যাওয়া লাগে নাই।আলহামদুলিল্লাহ রব্বে কাবার দরবারে লাখো কোটি শুকরিয়া।
রুকাইয়া ১-৮ এবং রুকাইয়া আম্মা পরীক্ষিত আমল
#78 Shamima ....
9-Jun-25
আলহামদুলিল্লাহ, আমার স্টুডেন্টের মাথা ব্যাথা করছিল ব্যাথার রুকিয়াহ করার সময় কমে গিয়েছিল।আমার বোনের মেয়ের পেটে ব্যাথা করছিল, ব্যাথার রুকিয়াহ করেছিলাম। অনেক ছোট বাবু তো ২.৫ বছর বয়স। কমেছিল আমি বুঝতে পেরেছিলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। ইভেন আমি কালকে সন্ধ্যার একটু আগে গ্যাস্ট্রিকের সমস্যার জন্য নিজে সূরা ফাতিহা সহ তিন কুল পড়ে পানিতে দম করে সেই পানি পান করার কর কিছুক্ষণের মধ্যেই আল্লাহ আমাকে পরিপূর্ণ শেফা দান করেন। আলহামদুলিল্লাহ।
ব্যাথার রুকিয়াহ পরীক্ষিত আমল
#79 Fariha B....
8-Jun-25
আলহামদুলিল্লাহ ব্যথা, বদনজর এর জন্য প্রয়োগ করেছিলাম নিজের উপর, এবং ছোট ভাগ্নির উপর। আলহামদুলিল্লাহ খুব ফায়দা পেয়েছি।
বদনজর, ব্যথা, অসুস্থতার জন্য প্রয়োগ করেছিলাম পরীক্ষিত আমল
#80 Hasna He....
8-Jun-25
১)আমার ফুপাতো বোনের হাটুতে ফোঁড়া হয়েছিলো এবং অনেক ব্যাথায় কাতরাতছিলো। তখন আমি রুকইয়াহ-৫ নং টা ফলো করে ওকে রুকইয়াহ করে দেই কিছুক্ষণের মধ্যেই আলহামদুলিল্লাহ আল্লহর ইচ্ছায় ওর ব্যাথা কমে যায়। ২)একটা বাচ্চা বদনজরের কারণে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিলো তখন বাচ্চাটাকে বদনজরের রুকইয়াহ ফলো করে রুকইয়াহ করেছিলাম। রুকইয়াহ আয়াত পড়াকালীন বাচ্চাটা দুর্গন্ধযুক্ত পায়খানা করে দেয়। এরপর আল্লাহর ইচ্ছায় বাচ্চাটাও খাওয়া দাওয়া শুরু করেছে জানতে পেরেছি আলহামদুলিল্লাহ। ৩) হায়েজের সময় সবসমসয় রুকইয়াহ-৪ ফলো করে নিজেকে রুকইয়াহ করি আলহামদুলিল্লাহ ভালো ফল পাই
৪,৫,বদনজরের রুকইয়াহ পরীক্ষিত আমল
#81 farjana ....
4-Jun-25
আমার দাতের মাড়ির পাশে মুখে একটি ঘা হয়েছিল,অনেক হল ভাল হয়নি,,পরে আমি তিব্বে নববী আমল করলাম,,আলহামদুলিল্লাহ ১ বার করাতেই এটা পুরোপুরি ভাল হয়ে গেছে,ওষুধ আমার জন্য আনা হয়েছিল,তবে আমি ওষুধ খাই নি,আগে তিব্বে নববী করেছিলাম,আলহামদুলিল্লাহ ভাল ফল পেয়েছি
১-১১ নং পর্যন্ত পরীক্ষিত আমল
#82 Israt Ja....
3-Jun-25
আসলে তিব্বে নববী কি সেটা আমি জানতাম নাহ,, তবে এর মধ্যে ১-৬ পর্যন্ত যে দোয়াগুলো ছিলো সেগুলো বার বার পড়েছি। ঘটনাটা জিলহজ্জ এর ১ তারিখ রাতের,, আমাদের একটা ছাগলের বাচ্চার হঠাৎ করে প্রস্রাব পায়খানা বন্ধ হয়ে যায়। আমি দৃঢ় বিশ্বাস নিয়ে আয়াতের শিফাসহ, ১-৬,, সাথে অনেক বার দূরুদে ইব্রাহিম পড়ি, পড়ে ফু দেই। এভাবে রাত কাটে, ফজর নামাজ পড়ে দেখি পায়খানা করেছে। কিন্তু প্রস্রাব করে নিহ। বাবা মা ধৈর্য ধরতে পারে নিহ, তাই বাচ্চা পাগলটাকে বিক্রি করে দেয়।এতে আমি খুব কষ্ট পাই, ওনারা আমার কথা শুনে নিহ। কিন্তু আমার খুব বিশ্বাস ছিলো ভালো হবে। তারপর মা কে বার বার ছাগলের কথা জিজ্ঞেস করলাম, যে ছাগলের কি হলো। পরে রাতে বাবা বাড়িতে এসে জানালো ১০ মিনিট পর অর্থাৎ আমাদের বাড়ি থেকে বাজারে যেতেই প্রস্রাব করে দেয়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটা শুনে আমি খুব খুশি হয়ে যাই। سبحان الله
১-৬ পরীক্ষিত আমল
#83 ইশরাত জা....
3-Jun-25
আমার কয়দিন আগে একটা বোন হয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু আম্মুর তাকে breastfeeding করাতে অনেক কষ্ট হচ্ছিলো,,, অনেক ব্যাথা হতো। উস্তাদ ক্লাসে এই রুকিয়ার কথা বলার পর আম্মুর ওপর রুকিয়াহ করেছিলাম। আলহামদুলিল্লাহ ব্যাথা অনেকটা কমে গিয়েছে বললেন আম্মু।
১-৯ পরীক্ষিত আমল
#84 আতিকা আক....
3-Jun-25
আলহামদুলিল্লাহ আমি প্রথম যেদিন ক্লাসে শিখে ছিলাম ব্যাথার দোয়া। তার কতোদিন পরেই আমি আমার পেটের ব্যাথার জন্য এই নিয়ম মেনে দোয়াটা পড়ি আলহামদুলিল্লাহ আমি এর কিছুক্ষণের মধ্যেই রেজাল্ট পাই সুবহানাল্লাহ,আল্লাহু আকবর। তারপর আরো কতোদিন আমি এই দোয়া পরে আম্মুকে, আপুকে, ভাইয়াকে ও পড়ে দিয়েছি আলহামদুলিল্লাহ আমি এই দোয়া দ্বারা অনেক দিন রেজাল্ট পেয়েছি। আমি আমার দাতের ব্যাথার জন্য অনেক ডাক্তার দেখিয়েছি। প্রায় ৪ বছর ধরে আমার দাতের ব্যাথার সমস্যা। আমার মাথায় কোনদিন আসেনি আমি দাতের ব্যাথার জন্যও তো এই দোয়াটা পড়তে পারি। এক আপুর ফিডব্যাক দেখে আমিও ট্রাই করলাম। আলহামদুলিল্লাহ আমি সাথে সাথেই রেজাল্ট পেয়েছি আলহামদুলিল্লাহ। যদিও পুরোপুরি ভালো হয়নি তবে অনেকটাই ব্যাথা দূর হয়েছে। আল্লাহু আকবর এইরকম কাজ হয় দেখে আমার ছোট ভাইও চমকে যায়। সে সারাদিন ধরে কান্না করতেছে মাথার ব্যাথায়, ঔষধও খেয়েছে তারপরও কমছেনা।তার ৩ টার দিকে কান্না করতেছে এখনো কমেনি, পরে আমি রুকইয়া ১- ১১ পর্যন্ত পড়ে ফু দেই সাথে সাথে সে ঘুমিয়ে পরে আলহামদুলিল্লাহ। সকালে আর কোনো ব্যাথা হয়নি। পরে আম্মু বলছেন কি দোয়া এইগুলো আমাকে শিখিয়ে দে। এইরকম কাজ হচ্ছে দেখে আম্মুরও রুকইয়াহ শিখার ইচ্ছে হয়েছে আলহামদুলিল্লাহ। শেষে একটা কথাই বলবো আল্লাহ তা'আলা অবশ্যই এর জন্য উত্তম প্রতিদান দিবেন উস্তাদকে। জাযাকাল্লাহু খইরন।
১ থেকে ১১ পরীক্ষিত আমল

In-Depth Guides in this Cluster

Faith Healing in Islam: Quran-Based Guidance and Spiritual Help

Learn about faith healing in islam, common concerns, Quran-based spiritual protection, safe Ruqyah guidance, and when medical or practical support may also be important.

Read Guide →

Free Spiritual Healing & Ruqyah Treatment Sessions

Join our free weekly live spiritual healing sessions on Zoom every Friday. 100% free Quranic relief for evil eye, jinn, black magic & distress. Non-Muslims and Muslims welcome worldwide.

Read Guide →

Free Spiritual Healing for Muslims and Non-Muslims

Explore free Quran-based spiritual healing for Muslims and non-Muslims facing spiritual distress, evil eye concerns, black magic fears, or suspected possession.

Read Guide →

Free Spiritual Help: Quran-Based Guidance and Spiritual Help

Learn about free spiritual help, common concerns, Quran-based spiritual protection, safe Ruqyah guidance, and when medical or practical support may also be important.

Read Guide →

Healing Prayer and Ruqyah: Quran-Based Guidance and Spiritual Help

Learn about healing prayer and ruqyah, common concerns, Quran-based spiritual protection, safe Ruqyah guidance, and when medical or practical support may also be important.

Read Guide →

Islamic Spiritual Healing: Quran-Based Guidance and Spiritual Help

Learn about islamic spiritual healing, common concerns, Quran-based spiritual protection, safe Ruqyah guidance, and when medical or practical support may also be important.

Read Guide →

Prayer Against Evil: Quran-Based Guidance and Spiritual Help

Learn about prayer against evil, common concerns, Quran-based spiritual protection, safe Ruqyah guidance, and when medical or practical support may also be important.

Read Guide →

Quranic Healing: Quran-Based Guidance and Spiritual Help

Learn about quranic healing, common concerns, Quran-based spiritual protection, safe Ruqyah guidance, and when medical or practical support may also be important.

Read Guide →

Spiritual Help: Quran-Based Guidance and Spiritual Help

Learn about spiritual help, common concerns, Quran-based spiritual protection, safe Ruqyah guidance, and when medical or practical support may also be important.

Read Guide →
FAQ

Frequently Asked Questions

What is the authentic Islamic approach regarding তিব্বে নববি: নবির চিকিৎসা ও রোগ নিরাময়ের আমল?
Authentic Islamic guidance relies strictly upon the Noble Quran and authentic Sahih Hadith supplications without any amulets, superstitious rituals, or monetary exploitation. Always consult registered medical physicians for physical health alongside prayer.
Can I perform Ruqyah for this at home by myself?
Yes, Self-Ruqyah is highly recommended in Islam. You can recite Surah Al-Fatihah, Ayat al-Kursi, and the Mu'awwidhat (Surah Al-Ikhlas, Al-Falaq, An-Nas), blow into your cupped hands or clean drinking water, and maintain daily morning and evening adhkar.
Are RuqyahAid services and advice 100% free?
Yes, RuqyahAid provides all guidance, weekly Friday Live Zoom recitation treatments, and support communities 100% free of charge for the sake of Allah worldwide. Both Muslims and non-Muslims are warmly welcomed without any fees.
Free Live Friday Ruqyah Healing (Zoom)

Suffering from Evil Eye, Jinn, or Spiritual Distress?

Join our free weekly live spiritual healing session Every Friday Morning at 6:00 AM (Dhaka, Bangladesh Time (UTC+6)) on Zoom. Join the official WhatsApp groups below to receive weekly links and updates. Muslims and non-Muslims worldwide are warmly welcome.

📥
Free Treatment Starter Kit: Book & Protection Azkar
Download authentic PDF guides and daily azkar poster to start your journey
Confidential & 100% Free

Need Free, Confidential Quranic Spiritual Help?

Complete our secure spiritual help form to receive personalized Quranic recitation guidance, protective prayers, and self-Ruqyah steps at zero cost.

Every Friday Morning 6:00 AM Free Live Zoom Session Join WhatsApp groups for weekly link