100% Free Service All Quranic spiritual support is 100% free. We never sell amulets, charge fees, or guarantee cures.
RuqyahAid HEALING • GUIDANCE • WELLBEING
★ Comprehensive Pillar Guide 1 min read Reviewed for Quranic Authenticity & Safety

তিব্বে নববি: রাসুলুল্লাহ (সা.)-এর সুন্নাহসম্মত চিকিৎসা ও রুকইয়াহ

সাধারণ রোগব্যাধি (মাথাব্যথা, পেটব্যথা, জ্বর, ইনফেকশন) থেকে আত্মিক সমস্যার জন্য তিব্বে নববির ধাপ ১ থেকে ১৫ এর পূর্ণাঙ্গ বিবরণ, দোয়া ও পানি পড়ার নিয়ম।

তিব্বে নববি কী এবং কীভাবে প্রয়োগ করবেন?

তিব্বে নববি বা নবির চিকিৎসা কেবল জিন-ভূতের জন্য নয়, বরং যেকোনো সাধারণ রোগব্যাধির (মাথাব্যথা, পেটের সমস্যা, জ্বর, ইনফেকশন) জন্যও সমানভাবে কার্যকর।

প্রয়োগের নিয়ম: ব্যথার জায়গায় বা রোগীর শরীরে ডান হাত রেখে দোয়াগুলো পড়তে হবে। সাথে এক বোতল পরিষ্কার পানি রাখতে হবে। প্রতিটি দোয়া পড়ার পর পানিতে ফুঁ দিতে হবে। এই পানি সারাদিন পান করতে হবে। সাধারণ রোগে একবার করলেই হয়; জটিল রোগে ৩ থেকে ৭ দিন কন্টিনিউ করতে হবে।

রুকইয়াহ করার পূর্বশর্তসমূহ (ঈমানী পরিবেশ তৈরি)

  • ১. ঘরকে সমস্ত প্রকার প্রাণীর ছবি ও মূর্তি থেকে পবিত্র করা যেন রহমতের ফেরেশতা প্রবেশ করতে পারে।
  • ২. ঘরকে সকল প্রকার গান-বাজনা ও অপসংস্কৃতি থেকে মুক্ত করা।
  • ৩. শরীরে কোনো তাবিজ-কবচ বা সুতা থাকলে তা খুলে আগুনে পুড়িয়ে ধ্বংস করা।
  • ৪. চিকিৎসক ও রোগী উভয়েরই ওজু অবস্থায় থাকা।
  • ৫. নারী রোগীর ক্ষেত্রে অবশ্যই মাহরামের উপস্থিতি এবং পূর্ণ শরয়ী পর্দা বজায় রাখা।
  • ৬. একমাত্র আল্লাহর ওপর অবিচল তাওয়াক্কুল রাখা।

হাদিসের শক্তিশালী রুকইয়াহসমূহ (ধাপ ১ - ৭)

রুকইয়াহ-১: সূরা ফাতিহা (৭ বার) সব রোগের মহৌষধ

রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘সূরা ফাতিহা সব রোগের মহৌষধ।’ [দারেমি, মিশকাত]

بِسْمِ اللّٰهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ • الْحَمْدُ لِلّٰهِ رَبِّ الْعَالَمِينَ • الرَّحْمَٰنِ الرَّحِيمِ • مَالِكِ يَوْمِ الدِّينِ • إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ • اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ • صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ
রুকইয়াহ-২: রোগীর সুস্থতার দোয়া (৭ বার) সহীহ হাদিস
أَسْأَلُ اللّٰهَ الْعَظِيمَ رَبَّ الْعَرْشِ الْعَظِيمِ أَنْ يَشْفِيَكَ

উচ্চারণ: আসআলুল্লা-হাল আযীম, রব্বাল আরশিল আযীম, আই-ইয়াশফিয়াক।

অর্থ: আমি সুমহান আল্লাহ, মহা আরশের প্রতিপালকের নিকট তোমার আরোগ্য প্রার্থনা করছি। [তিরমিজি, আবু দাউদ]

রুকইয়াহ-৩: সূরা ফাতিহার সাথে শিফার দোয়ার সংমিশ্রণ অত্যন্ত শক্তিশালী

সূরা ফাতিহার প্রতিটি আয়াতের সাথে ‘আসআলুল্লা-হাল আযীম...’ দোয়াটি মিলিয়ে পাঠ করা। এতে রুকইয়াহর প্রভাব বহু গুণ বৃদ্ধি পায়।

রুকইয়াহ-৪: ব্যথার স্থানে হাত রেখে আমল ৩ বার বিসমিল্লাহ + ৭ বার দোয়া
أَعُوذُ بِعِزَّةِ اللّٰهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرُ

উচ্চারণ: আউযু বিইযযাতিল্লা-হি ওয়া ক্বুদরতিহী মিন শাররি মা আজিদু ওয়া উহা-যির।

অর্থ: আমি আল্লাহর সম্মান ও কুদরতের আশ্রয় চাই সেই অনিষ্ট থেকে যা আমি অনুভব করছি এবং যার ভয় করছি। [সহিহ মুসলিম]

রুকইয়াহ-৫: ফোঁড়া, গোটা ও চর্মরোগের দোয়া (৩ বার) মাটি স্পর্শের সুন্নাহ
بِسْمِ اللّٰهِ، تُرْبَةُ أَرْضِنَا، بِرِيقَةِ بَعْضِنَا، يُشْفَىٰ سَقِيمُنَا، بِإِذْنِ رَبِّنَا

উচ্চারণ: বিসমিল্লা-হি তুরবাতু আরদ্বিনা, বিরীক্বাতি বা’দ্বিনা, ইউশফা সাক্বীমুনা, বিইযনি রব্বিনা।

অর্থ: আল্লাহর নামে, আমাদের জমিনের মাটি ও আমাদের একজনের থুতুর সংমিশ্রণে আমাদের রবের হুকুমে রোগী সুস্থ হবে। [বুখারি ও মুসলিম]

রুকইয়াহ-৬ ও ৭: সার্বিক অসুস্থতা ও বদনজর দূরীকরণের দোয়া হযরত জিবরাইল (আ.)-এর রুকইয়াহ
اللَّهُمَّ رَبَّ النَّاسِ أَذْهِبِ الْبَأْسَ وَاشْفِ أَنْتَ الشَّافِي لَا شِفَاءَ إِلَّا شِفَاؤُكَ شِفَاءً لَا يُغَادِرُ سَقَمًا

উচ্চারণ: আল্লা-হুম্মা রব্বান নাস, আযহিবিল বা’স, ওয়াশফি আনতাশ শা-ফী, লা শিফা-আ ইল্লা শিফা-উক, শিফা-আল লা ইউগাদিরু সাক্বমা। [বুখারি]

✓

Spiritual Symptoms Self-Assessment Checklist

Check the symptoms you frequently experience to see recommended Quranic guidance:

Assessment Result: 0 selected

Select the symptoms above that match your experience for personalized guidance.

★ বাস্তব অভিজ্ঞতা ও ফলাফল 379 টি সংরক্ষিত ফিডব্যাক

তিব্বে নববি প্রয়োগের বাস্তব ফলাফল ও ফিডব্যাক

শিক্ষার্থী ও সাধারণ মানুষের সরাসরি অভিজ্ঞতা, যারা নিয়মিত আমল করে রোগ ও বিপদ থেকে মুক্তি পেয়েছেন।

নিজের অভিজ্ঞতা জানান
#85 আতিকা আক....
3-Jun-25
আলহামদুলিল্লাহ আমি প্রথম যেদিন ক্লাসে শিখে ছিলাম ব্যাথার দোয়া। তার কতোদিন পরেই আমি আমার পেটের ব্যাথার জন্য এই নিয়ম মেনে দোয়াটা পড়ি আলহামদুলিল্লাহ আমি এর কিছুক্ষণের মধ্যেই রেজাল্ট পাই সুবহানাল্লাহ,আল্লাহু আকবর। তারপর আরো কতোদিন আমি এই দোয়া পরে আম্মুকে, আপুকে, ভাইয়াকে ও পড়ে দিয়েছি আলহামদুলিল্লাহ আমি এই দোয়া দ্বারা অনেক দিন রেজাল্ট পেয়েছি। আমি আমার দাতের ব্যাথার জন্য অনেক ডাক্তার দেখিয়েছি। প্রায় ৪ বছর ধরে আমার দাতের ব্যাথার সমস্যা। আমার মাথায় কোনদিন আসেনি আমি দাতের ব্যাথার জন্যও তো এই দোয়াটা পড়তে পারি। এক আপুর ফিডব্যাক দেখে আমিও ট্রাই করলাম। আলহামদুলিল্লাহ আমি সাথে সাথেই রেজাল্ট পেয়েছি আলহামদুলিল্লাহ। যদিও পুরোপুরি ভালো হয়নি তবে অনেকটাই ব্যাথা দূর হয়েছে। আল্লাহু আকবর এইরকম কাজ হয় দেখে আমার ছোট ভাইও চমকে যায়। সে সারাদিন ধরে কান্না করতেছে মাথার ব্যাথায়, ঔষধও খেয়েছে তারপরও কমছেনা।তার ৩ টার দিকে কান্না করতেছে এখনো কমেনি, পরে আমি রুকইয়া ১- ১১ পর্যন্ত পড়ে ফু দেই সাথে সাথে সে ঘুমিয়ে পরে আলহামদুলিল্লাহ। সকালে আর কোনো ব্যাথা হয়নি। পরে আম্মু বলছেন কি দোয়া এইগুলো আমাকে শিখিয়ে দে। এইরকম কাজ হচ্ছে দেখে আম্মুরও রুকইয়াহ শিখার ইচ্ছে হয়েছে আলহামদুলিল্লাহ। শেষে একটা কথাই বলবো আল্লাহ তা'আলা অবশ্যই এর জন্য উত্তম প্রতিদান দিবেন উস্তাদকে। জাযাকাল্লাহু খইরন।
১ থেকে ১১ পরীক্ষিত আমল
#86 Iffat S....
2-Jun-25
আমার অকারণে মেজাজ খুব খিটখিটে হয়ে ছিলো। এমনটি প্রায়ই হয় আমার। সাধারণ কথায়ও বিরক্ত লাগে, জেদ হয়। আজ তিব্বে নববীর ১-৬ নং আমল করেছি। আলহামদুলিল্লাহ, কেমন যেনো মন শান্ত প্রশান্ত হয়ে গেলো।
১-৬ নম্বর পরীক্ষিত আমল
#87 Mokarrom....
2-Jun-25
আমি মারসুস ওস্তাযের ক্লাসে তিব্বে নববী সম্পর্কে শুনেছিলাম,, আমি রুকইয়াহ ১১ পর্যন্ত পড়েছিলাম। আমার বদনজরের সমস্যা অনেক,,আমার জুলাই মাসে পরীক্ষা কিন্তু বই নিয়ে পড়তে বসলেই ঘুম পায় এবং বইয়ের উপরে মাথা রেখেই ঘুমিয়ে পড়ি। রুকইয়াহ করার পর আলহামদুলিল্লাহ সমস্যা কমেছে,এবং পড়ার প্রতি আগ্রহ আগের মতো বাড়ছে।
রুকইয়াহ ১১ পর্যন্ত। রুকইয়াহ আম্মা করিনি,তবে করবো ইনশাআল্লাহ পরীক্ষিত আমল
#88 Mokarrom....
2-Jun-25
আমি মারসুস ওস্তাযের ক্লাসে তিব্বে নববী সম্পর্কে শুনেছিলাম,, আমি রুকইয়াহ ১১ পর্যন্ত পড়েছিলাম। আমার বদনজরের সমস্যা অনেক,,আমার জুলাই মাসে পরীক্ষা কিন্তু বই নিয়ে পড়তে বসলেই ঘুম পায় এবং বইয়ের উপরে মাথা রেখেই ঘুমিয়ে পড়ি। রুকইয়াহ করার পর আলহামদুলিল্লাহ সমস্যা কমেছে,এবং পড়ার প্রতি আগ্রহ আগের মতো বাড়ছে।
রুকইয়াহ ১১ পর্যন্ত। রুকইয়াহ আম্মা করিনি,তবে করবো ইনশাআল্লাহ পরীক্ষিত আমল
#89 Nazmunna....
1-Jun-25
আমি নিজের ও আমার কাছের মানুষদের মধ্যে প্রয়োগ করেছি ।আল হামদুলিল্লাহ ছোট ছোট সমস্যা গুলোর সমাধান হয়েছে।যেমন:মাথা ব্যথা,সরাতে মনোযোগ আসা, অস্থিরতা কমা,পেটে ব্যথা,চোখের অন্জনি ভালো হওয়া ইত্যাদি
১-৯ পরীক্ষিত আমল
#90 Hazera F....
26-May-25
একদিন হঠাৎ আমার একজন পরিচিত বোন ফোন দিয়ে জানান তার একজন রিলেটিভ এর বেশ কিছুদিন ধরে কিছু সমস্যা হচ্ছে, যেমন - তার কোন কিছুতে মন বসছে না, ইবাদতে তিনি আগ্রহ হারিয়ে ফেলেছেন, শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা অনুভব করছেন, অথচ ডক্টর দেখিয়ে সেরকম কোন ফায়দা হচ্ছে না। এরপর আমি তাকে কিছু রুকইয়াহ্ পরামর্শ দেই এবং পাশাপাশি "শয়তানের সাথে যুদ্ধ" বইটি থেকে রুকইয়াহ কন্টিনিউ করার পরামর্শ দেই। আলহামদুলিল্লাহ এটা থেকে ওনার ফায়দা হয়
হেফাজতের আমল + রুকইয়াহর গোসল + রুকইয়াহ ১, ১২ পরীক্ষিত আমল
#91 Sadia Ta....
24-May-25
আলহামদুলিল্লাহ, একদিন আমার অনেক বেশি পেট ব্যাথা করছিলো। সাথে সাথে তিব্বে নববী প্রয়োগ করি এবং আলহামদুলিল্লাহ খুব দ্রুতই তা কমে যায়
রুকইয়াহ-৪ পরীক্ষিত আমল
#92 Mehnaz P....
23-May-25
ব্যাথার রুকইয়াহ করার পর বেশ কিছুক্ষণ ব্যাথা থেকে মুক্তি পেয়েছি আলহামদুলিল্লাহ।
রুকইয়াহ ৪ পরীক্ষিত আমল
#93 Fahima A....
21-May-25
Amer bon er onek jor chilo ami tibbe nawabi 1-6krar kisukkhon por Alhamdulillah ter obostar poribortton hoy Maggie er moto ALHAMDULILLAH.
1-6 পরীক্ষিত আমল
#94 Iffat ....
21-May-25
Ami nijer ar poribar er ruqya niyat kore Surah baqara tilawat shuna shuru kori..shunar prothom din thekei khub kosto ar khrp lage oshushtho hoye jai...trpor amar onk din hoye jache ekhon shunchi kntu temon oshushtho ar khrp lagena ...sathe ami shifar ayat ar hifazat er kichu amol korchi alhamdullillah...onek beshi birokto hoitam akhn korche alhamdullillah...ruqya gosol korechi ekdin Alhamdulillah..evil eye audio shuni majhe majhe.... ...monehoi jeno onek boro kichu asheh pashe ache kntu joto poriman khoti korar setah korte pachena..nijeke jeno onno dhoroner shelter te achi feel hoi..Tobe ekhono shomosha sesh hoini Karon ami sob bhalo kaj ar ruqya korte onk badha face kori...dua korien Jeno amar gafilatir karone jeno amra ruqya ar shothik rasta theke shore na jai, jeno ami ar amar poribar jihad kori ar kamyab hoi ameen...
Number jana nei পরীক্ষিত আমল
#95 Zarin Ta....
20-May-25
আমি রুকাইয়ার গোসল করেছি কয়েকবার। এটা করার পর বেশ কয়েকদিন নিজের মধ্যে ভালো পরিবর্তন লক্ষ্য করি। কিন্তু এখন আবারও সমস্যা দেখা দিচ্ছে। এছাড়াও আমি বদ নজরের রুকাইয়া প্রায় সময়ই করে থাকি।
বদ নজরের রুকাইয়া + রুকাইয়া আম্মার ১৪ নাম্বার। এছাড়াও রুকাইয়া সংক্রান্ত গোসল। পরীক্ষিত আমল
#96 Mahbuba ....
14-May-25
শরীরের কোন স্থানে ব্যাথা করলে ব্যাথার দুআ পড়লে কিছুক্ষণের মধ্যেই ব্যাথা গায়েব হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ। আমার পরিবারের এক সদস্যের প্রচন্ড কোমর ব্যাথা ছিল। তারপর দুআ পড়ে দিলাম। উনার ব্যাথা কমে গিয়েছিল আলহামদুলিল্লাহ। পরে অবশ্য ব্যাথা আবার ফিরেছিল- এটা কেন হলো বুঝতে পারিনি।
রুকইয়াহ -০৪ পরীক্ষিত আমল

In-Depth Guides in this Cluster

Faith Healing in Islam: Quran-Based Guidance and Spiritual Help

Learn about faith healing in islam, common concerns, Quran-based spiritual protection, safe Ruqyah guidance, and when medical or practical support may also be important.

Read Guide →

Free Spiritual Healing & Ruqyah Treatment Sessions

Join our free weekly live spiritual healing sessions on Zoom every Friday. 100% free Quranic relief for evil eye, jinn, black magic & distress. Non-Muslims and Muslims welcome worldwide.

Read Guide →

Free Spiritual Healing for Muslims and Non-Muslims

Explore free Quran-based spiritual healing for Muslims and non-Muslims facing spiritual distress, evil eye concerns, black magic fears, or suspected possession.

Read Guide →

Free Spiritual Help: Quran-Based Guidance and Spiritual Help

Learn about free spiritual help, common concerns, Quran-based spiritual protection, safe Ruqyah guidance, and when medical or practical support may also be important.

Read Guide →

Healing Prayer and Ruqyah: Quran-Based Guidance and Spiritual Help

Learn about healing prayer and ruqyah, common concerns, Quran-based spiritual protection, safe Ruqyah guidance, and when medical or practical support may also be important.

Read Guide →

Islamic Spiritual Healing: Quran-Based Guidance and Spiritual Help

Learn about islamic spiritual healing, common concerns, Quran-based spiritual protection, safe Ruqyah guidance, and when medical or practical support may also be important.

Read Guide →

Prayer Against Evil: Quran-Based Guidance and Spiritual Help

Learn about prayer against evil, common concerns, Quran-based spiritual protection, safe Ruqyah guidance, and when medical or practical support may also be important.

Read Guide →

Quranic Healing: Quran-Based Guidance and Spiritual Help

Learn about quranic healing, common concerns, Quran-based spiritual protection, safe Ruqyah guidance, and when medical or practical support may also be important.

Read Guide →

Spiritual Help: Quran-Based Guidance and Spiritual Help

Learn about spiritual help, common concerns, Quran-based spiritual protection, safe Ruqyah guidance, and when medical or practical support may also be important.

Read Guide →
FAQ

Frequently Asked Questions

What is the authentic Islamic approach regarding তিব্বে নববি: নবির চিকিৎসা ও রোগ নিরাময়ের আমল?
Authentic Islamic guidance relies strictly upon the Noble Quran and authentic Sahih Hadith supplications without any amulets, superstitious rituals, or monetary exploitation. Always consult registered medical physicians for physical health alongside prayer.
Can I perform Ruqyah for this at home by myself?
Yes, Self-Ruqyah is highly recommended in Islam. You can recite Surah Al-Fatihah, Ayat al-Kursi, and the Mu'awwidhat (Surah Al-Ikhlas, Al-Falaq, An-Nas), blow into your cupped hands or clean drinking water, and maintain daily morning and evening adhkar.
Are RuqyahAid services and advice 100% free?
Yes, RuqyahAid provides all guidance, weekly Friday Live Zoom recitation treatments, and support communities 100% free of charge for the sake of Allah worldwide. Both Muslims and non-Muslims are warmly welcomed without any fees.
Free Live Friday Ruqyah Healing (Zoom)

Suffering from Evil Eye, Jinn, or Spiritual Distress?

Join our free weekly live spiritual healing session Every Friday Morning at 6:00 AM (Dhaka, Bangladesh Time (UTC+6)) on Zoom. Join the official WhatsApp groups below to receive weekly links and updates. Muslims and non-Muslims worldwide are warmly welcome.

📥
Free Treatment Starter Kit: Book & Protection Azkar
Download authentic PDF guides and daily azkar poster to start your journey
Confidential & 100% Free

Need Free, Confidential Quranic Spiritual Help?

Complete our secure spiritual help form to receive personalized Quranic recitation guidance, protective prayers, and self-Ruqyah steps at zero cost.

Every Friday Morning 6:00 AM Free Live Zoom Session Join WhatsApp groups for weekly link