100% Free Service All Quranic spiritual support is 100% free. We never sell amulets, charge fees, or guarantee cures.
RuqyahAid HEALING • GUIDANCE • WELLBEING
★ Comprehensive Pillar Guide 1 min read Reviewed for Quranic Authenticity & Safety

হেফাজতের আমল: সকাল ও সন্ধ্যার স্তরভিত্তিক আত্মিক সুরক্ষা

প্রতিদিন সকাল ও সন্ধ্যায় শয়তান, বদনজর, জাদু ও অনিষ্ট থেকে বাঁচার বাধ্যতামূলক ১ম, ২য় ও ৩য় স্তরের মাসনূন হেফাজতের আমল ও সঠিক নিয়ম।

লেকচার সারসংক্ষেপ ও নিয়মাবলী

প্রতিদিন যেমন সূর্যোদয় ও সূর্যাস্তের সময় ফেরেশতাদের বাহিনী পরিবর্তন হয়, ঠিক একইভাবে শয়তানের বাহিনীও দুইবার পরিবর্তন হয়। তাই সকালের আমলগুলো সূর্যোদয়ের পূর্বে এবং সন্ধ্যার আমলগুলো মাগরিবের আগে অথবা পরে করতে হয়।

অভিজ্ঞতার আলোকে মাগরিবের পর যে হেফাজতের আমলগুলো করা হয়, এগুলোর দ্বারা সাধারণত ফজর পর্যন্ত হেফাজত হয়। আবার ফজরের পর সূর্য ওঠার আগে যেগুলো করা হয়, সেগুলোর দ্বারা মাগরিব পর্যন্ত হেফাজত হয়। ফজরের পর থেকে সূর্যোদয় পর্যন্ত জেগে থাকা আবশ্যক, সূর্যোদয়ের আগে ঘুমানো যাবে না।

বিশেষ সতর্কতা ও মহিলাদের জন্য নির্দেশনা

এই আমলগুলো মহিলাদের শারীরিক অসুস্থতার সময়েও আরও বেশি জরুরি মনে করা উচিত। অসুস্থতার সময়েও এই আমলগুলো দোয়া ও জিকির হিসেবে পড়া যাবে। কারণ শয়তান অপবিত্র অবস্থায় সবচেয়ে বেশি আক্রমণ করে।

ঘরে নিয়মিত সূরা বাকারা তেলাওয়াত করা অথবা ফজরের পর কিছু সময়ের জন্য সূরা বাকারার অডিও ছেড়ে রাখা উচিত। বাচ্চাদের সামনে উচ্চৈঃস্বরে আমল পড়ে তাদের গায়ে ফুঁ দিলে তারাও শয়তানের আক্রমণ থেকে সুরক্ষিত থাকবে ইনশাআল্লাহ।

১ ১ম স্তর: বাধ্যতামূলক হেফাজতের আমল (সকাল ও সন্ধ্যায়)

আমল-১: আয়াতুল কুরসি সকাল ও সন্ধ্যায় ১ বার করে
اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ ۚ لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ ۚ لَّهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ۗ مَن ذَا الَّذِي يَشْفَعُ عِندَهُ إِلَّا بِإِذْنِهِ ۚ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ ۖ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِّنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ ۚ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ ۖ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا ۚ وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ

ফজিলত: যে ব্যক্তি সকালে পড়বে সে সন্ধ্যা পর্যন্ত এবং যে সন্ধ্যায় পড়বে সে সকাল পর্যন্ত জিন ও শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর হেফাজতে থাকবে। [সহিহ ইবনে হিব্বান]

আমল-২: সৃষ্টির সকল অনিষ্ট থেকে আশ্রয়ের দোয়া সকাল ও সন্ধ্যায় ৩ বার করে
أَعُوْذُ بِكَلِمَاتِ اللّٰهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ

উচ্চারণ: আউযু বিকালিমাতিল্লাহিত তা-ম্মা-তি মিন শাররি মা খালাক্ব।

অর্থ: ‘আমি আল্লাহর পরিপূর্ণ বাণীসমূহের উসিলায় তাঁর সৃষ্টির সমস্ত অনিষ্ট থেকে আশ্রয় চাইছি।’ [সহিহ মুসলিম]

আমল-৩: আসমান ও জমিনের যাবতীয় ক্ষতি থেকে সুরক্ষা সকাল ও সন্ধ্যায় ৩ বার করে
بِسْمِ اللّٰهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ

উচ্চারণ: বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মাআসমিহী শাইউন ফিল আরদ্বি ওয়ালা ফিস সামা-ই, ওয়াহুওয়াস সামীউল আলীম।

অর্থ: ‘সেই আল্লাহর নামে যাঁর নামের বরকতে আসমান ও জমিনের কোনো বস্তুই কোনো ক্ষতি করতে পারে না। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।’ [আবু দাউদ, তিরমিজি]

আমল-৪: তিন কুল (সূরা ইখলাস, ফালাক, নাস) সকাল ও সন্ধ্যায় ৩ বার করে

প্রতিটি সূরা ৩ বার করে তিলাওয়াত করতে হবে। হাত দুটি একত্রিত করে তাতে ফুঁ দিয়ে মাথা, মুখমণ্ডল এবং শরীরের যথাসম্ভব সামনের অংশে হাত বুলিয়ে নিতে হবে।

ফজিলত: রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘সকাল ও সন্ধ্যায় এগুলো তিনবার পাঠ করলে তা তোমার সবকিছুর (সকল ক্ষতি ও বিপদের) মোকাবেলায় যথেষ্ট হবে।’ [আবু দাউদ, তিরমিজি]

আমল-৫: শয়তানের প্রভাব ও ফিতনা থেকে মুক্তির জিকির সকাল ও সন্ধ্যায় ১০০ বার (বা ১০ বার)
لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ

উচ্চারণ: লা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুওয়া আলা কুল্লি শাইয়িন ক্বাদীর।

ফজিলত: সারাদিন শয়তানের আক্রমণ থেকে এটি দুর্গস্বরূপ কাজ করে এবং কোনো শয়তান তার কাছে ঘেঁষতে পারে না। [সহিহ বুখারি]

আমল-৬: আল্লাহর ওপর তাওয়াক্কুলের আয়াত (সূরা তাওবাহ ১২৯) সকাল ও সন্ধ্যায় ৭ বার করে
حَسْبِيَ اللّٰهُ لَا إِلٰهَ إِلَّا هُوَ، عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ

উচ্চারণ: হাসবিয়াল্লা-হু লা ইলা-হা ইল্লা- হুওয়া, আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুওয়া রব্বুল আরশিল আযীম।

ফজিলত: যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় ৭ বার পড়বে, আল্লাহ তার দুনিয়া ও আখিরাতের সমস্ত দুশ্চিন্তা ও সংকটের জন্য যথেষ্ট হয়ে যাবেন। [আবু দাউদ]

✓

Spiritual Symptoms Self-Assessment Checklist

Check the symptoms you frequently experience to see recommended Quranic guidance:

Assessment Result: 0 selected

Select the symptoms above that match your experience for personalized guidance.

★ বাস্তব অভিজ্ঞতা ও ফলাফল 390 টি সংরক্ষিত ফিডব্যাক

হেফাজতের আমলের বাস্তব অভিজ্ঞতা ও ফিডব্যাক

শিক্ষার্থী ও সাধারণ মানুষের সরাসরি অভিজ্ঞতা, যারা নিয়মিত আমল করে রোগ ও বিপদ থেকে মুক্তি পেয়েছেন।

নিজের অভিজ্ঞতা জানান
#157 সাদিয়া আ....
27-Jul-25
হেফাজতের আমল করলে আমি সুস্থ থাকি আলহামদুলিল্লাহ। আর যদি না করি তাহলে জ্বিন সমস্যা হয় আইওএম পড়ে আমার একটা সুবিধা হয়েছে আমি আগে আমল করা হতো না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন করা হয় আল্লাহ IOM আরো বারাকাহ দান করুন আমিন
তৃতীয় স্তর পরীক্ষিত আমল
#158 ফারজানা ....
27-Jul-25
আলহামদুলিল্লাহ হেফাজতের আমলের উছিলায় সকল পেরেশানি, মুসিবত থেকে আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা রক্ষা করেন। দিনরাত মনে একটা প্রশান্তি বিরাজ করে। আর যেদিন কোনোকারনে মিস যায় সেদিন অস্হিরতা, এলোমেলো, দুঃস্বপ্ন, খিটখিটে মেজাজ, বাচ্চার কান্নাকাটিসহ নানাবিধ সমস্যা ফেস করতে হয়। নিয়মিত ই আমল করা হয় আলহামদুলিল্লাহ। মাঝে মধ্যে ভুল হয়ে গেলে মনে পড়ার সঙ্গে সঙ্গেই পড়ে নেই। ইয়া মুক্বল্লিবাল ক্বুলুব সাব্বিত ক্বলবি 'আলা দ্বিনীক।
তৃতীয় স্তর পরীক্ষিত আমল
#159 Jannatul....
27-Jul-25
প্রতিদিনই করা হয় আলহামদুলিল্লাহ, অসুস্থ অবস্থায় যখন কিছু কিছু আয়াত পড়তে পারি না তখন আমি সারাদিন কোন কাজকর্ম, পড়াশোনা, কোনকিছু ভালোভাবে করতে পারি না,আমল চালু থাকলে আলহামদুলিল্লাহ এনার্জি ফিল করি,
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#160 Mukta Ak....
27-Jul-25
জি পরিবর্তন এনেছে । আমি টিউশনি করি হঠাৎ কিছু দিন আগে আমার টিউশনি কমতে থাকে তারপর আমি বুঝতে পারি যে কারো নজর লেগেছে । এরপর আমি হিফাজতের আমল করি প্রতিদিন এখন আলহামদুলিল্লাহ অনেক স্বাভাবিক হয়েছে।
তৃতীয় স্তর পরীক্ষিত আমল
#161 Nafiza A....
27-Jul-25
যেদিন পড়ি না সেদিন খুব অস্থির লাগে,অনেককিছুইতেই রহমত নাই বলে মনে হয়।
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#162 Sabikunn....
27-Jul-25
🔹 যেদিন হিফাজতের আমল করা হয়ঃ অন্তরে প্রশান্তি ও স্থিরতা অনুভব হয় যিকিরের মাধ্যমে অন্তর আল্লাহর স্মরণে পরিপূর্ণ থাকে, ফলে দুশ্চিন্তা ও উদ্বেগ অনেকটাই কমে। পাপ থেকে বাঁচার চেষ্টা সহজ হয় আল্লাহর স্মরণে মনোযোগ থাকার কারণে চোখ, কান, মুখ ও অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ সহজে সংযত থাকে। দিনটি বরকতময় ও কর্মক্ষম হয় আল্লাহর সাহায্য ও তাওফিক পাওয়া যায়, ফলে কাজে মনোযোগ ও সাফল্য আসে। আত্মবিশ্বাস ও নিরাপত্তাবোধ বেড়ে যায় হাদিসে আছে, দোয়াগুলো একজন মুমিনকে শয়তান, জিন ও মানুষের ক্ষতি থেকে হেফাজত করে। নিয়মিত আমলের অভ্যাস গড়ে ওঠে নিয়মিত হিফাজতের আমল করলে অন্য নেক আমল করতেও উৎসাহ বাড়ে। 🔸 যেদিন হিফাজতের আমল করা হয় নাঃ অস্থিরতা ও দুশ্চিন্তা বেড়ে যায় অন্তর ফাঁকা থাকলে দুনিয়ার চিন্তা ও শয়তানের কুমন্ত্রণা সহজে প্রভাব ফেলে। পাপের দিকে মন সহজে ঝুঁকে যায় আত্মনিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়ে। কাজে অমনোযোগ ও গাফেলতি দেখা দেয় বরকত ও তাওফিক কমে যায় বলে কাজেও প্রভাব পড়ে। বিভিন্ন বিপদ বা ঝামেলায় পড়ার আশঙ্কা থাকে আত্মরক্ষা ও দোয়ার শক্ত ঢাল না থাকলে শয়তানি ফাঁদে পড়ার আশঙ্কা বেড়ে যায়। ✅ ব্যক্তিগত জীবনে হিফাজতের আমলের প্রভাব: আত্মা পরিশুদ্ধ হয়। আল্লাহর সাথে সম্পর্ক মজবুত হয়। পরিবারেও আধ্যাত্মিক শান্তি অনুভব করা যায়। দুনিয়া ও আখেরাত উভয়ের সফলতার দিকে ধাবিত হওয়া যায়।
দ্বিতীয় স্তর পরীক্ষিত আমল
#163 Manjila ....
27-Jul-25
রোজই করি। কিন্তু যে দিন করতে একটু দেরি হয়ে যায় সেই দিন মনে হয় কিছু একটা করিনি। দুটোই পরিবর্তন শারীরিক ও মানসিক আলহামদুলিল্লাহ
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#164 আফরোজা ই....
27-Jul-25
একধরণের অস্থিরতা কাজ করে।আর মনোযোগের সাথে সকাল সন্ধ্যা আমলের ফলে অন্তরে প্রশান্তি লাগে।ইবাদতে সুকুন আসে।
তৃতীয় স্তর পরীক্ষিত আমল
#165 Sumona A....
27-Jul-25
যেদিন করি সেদিন ভালো লাগে এবং সার্বিক ভাবে ভালো যায় দিন।কিন্ত না করলে সারাদিন কেমন মানষিক ভাবেও খারাপ লাগা কাজ করে
দ্বিতীয় স্তর পরীক্ষিত আমল
#166 Sabikunn....
27-Jul-25
🔹 যেদিন হিফাজতের আমল করা হয়ঃ অন্তরে প্রশান্তি ও স্থিরতা অনুভব হয় যিকিরের মাধ্যমে অন্তর আল্লাহর স্মরণে পরিপূর্ণ থাকে, ফলে দুশ্চিন্তা ও উদ্বেগ অনেকটাই কমে। পাপ থেকে বাঁচার চেষ্টা সহজ হয় আল্লাহর স্মরণে মনোযোগ থাকার কারণে চোখ, কান, মুখ ও অন্যান্য অঙ্গ-প্রত্যঙ্গ সহজে সংযত থাকে। দিনটি বরকতময় ও কর্মক্ষম হয় আল্লাহর সাহায্য ও তাওফিক পাওয়া যায়, ফলে কাজে মনোযোগ ও সাফল্য আসে। আত্মবিশ্বাস ও নিরাপত্তাবোধ বেড়ে যায় হাদিসে আছে, দোয়াগুলো একজন মুমিনকে শয়তান, জিন ও মানুষের ক্ষতি থেকে হেফাজত করে। নিয়মিত আমলের অভ্যাস গড়ে ওঠে নিয়মিত হিফাজতের আমল করলে অন্য নেক আমল করতেও উৎসাহ বাড়ে। 🔸 যেদিন হিফাজতের আমল করা হয় নাঃ অস্থিরতা ও দুশ্চিন্তা বেড়ে যায় অন্তর ফাঁকা থাকলে দুনিয়ার চিন্তা ও শয়তানের কুমন্ত্রণা সহজে প্রভাব ফেলে। পাপের দিকে মন সহজে ঝুঁকে যায় আত্মনিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়ে। কাজে অমনোযোগ ও গাফেলতি দেখা দেয় বরকত ও তাওফিক কমে যায় বলে কাজেও প্রভাব পড়ে। বিভিন্ন বিপদ বা ঝামেলায় পড়ার আশঙ্কা থাকে আত্মরক্ষা ও দোয়ার শক্ত ঢাল না থাকলে শয়তানি ফাঁদে পড়ার আশঙ্কা বেড়ে যায়। ✅ ব্যক্তিগত জীবনে হিফাজতের আমলের প্রভাব: আত্মা পরিশুদ্ধ হয়। আল্লাহর সাথে সম্পর্ক মজবুত হয়। পরিবারেও আধ্যাত্মিক শান্তি অনুভব করা যায়। দুনিয়া ও আখেরাত উভয়ের সফলতার দিকে ধাবিত হওয়া যায়।
দ্বিতীয় স্তর পরীক্ষিত আমল
#167 ফারজানা ....
27-Jul-25
যেদিন বাই চান্স হিফাজতের আমল মিস হয়, একেবারে মিস হয় না, তবুও যদি হায়েজ অবস্থায় ঘুম থেকে না উঠতে পেরে মিস যায়, সেদিন আরোও অসুস্থ বেশি লাগে,শরীর ব্যথা করে,আর নিয়মিত হিফাজতের আমল করলে অসুস্থতা লাগে না আলহামদুলিল্লাহ।
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#168 আমেনা খা....
27-Jul-25
আলহামদুলিল্লাহ, এ আমল করে আমি অনেক উপকার পেয়েছি। যখন আমলটা করা হয়না তখন আমার স্বপ্নের মধ্যে ভয়, দুঃশ্চিন্তা, প্রত্যাহিক জীবনে অনিয়ম ইত্যাদি দেখা দেয়। আবার যখন হেফাজতের আমলটা করি তখন ঘুমের মধ্যে খারাপ স্বপ্ন দেখিনা তেমন, ফজরেও ঠিক মতো উঠতে পারি, আর আশ্চর্যজনকভাবে তখন আমার তেমন দুঃশ্চিন্তাও ভর করে না। আলহামদুলিল্লাহ
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
FAQ

Frequently Asked Questions

What is the authentic Islamic approach regarding হেফাজতের আমল: সকাল ও সন্ধ্যার জরুরি আত্মরক্ষা?
Authentic Islamic guidance relies strictly upon the Noble Quran and authentic Sahih Hadith supplications without any amulets, superstitious rituals, or monetary exploitation. Always consult registered medical physicians for physical health alongside prayer.
Can I perform Ruqyah for this at home by myself?
Yes, Self-Ruqyah is highly recommended in Islam. You can recite Surah Al-Fatihah, Ayat al-Kursi, and the Mu'awwidhat (Surah Al-Ikhlas, Al-Falaq, An-Nas), blow into your cupped hands or clean drinking water, and maintain daily morning and evening adhkar.
Are RuqyahAid services and advice 100% free?
Yes, RuqyahAid provides all guidance, weekly Friday Live Zoom recitation treatments, and support communities 100% free of charge for the sake of Allah worldwide. Both Muslims and non-Muslims are warmly welcomed without any fees.
Free Live Friday Ruqyah Healing (Zoom)

Suffering from Evil Eye, Jinn, or Spiritual Distress?

Join our free weekly live spiritual healing session Every Friday Morning at 6:00 AM (Dhaka, Bangladesh Time (UTC+6)) on Zoom. Join the official WhatsApp groups below to receive weekly links and updates. Muslims and non-Muslims worldwide are warmly welcome.

📥
Free Treatment Starter Kit: Book & Protection Azkar
Download authentic PDF guides and daily azkar poster to start your journey
Confidential & 100% Free

Need Free, Confidential Quranic Spiritual Help?

Complete our secure spiritual help form to receive personalized Quranic recitation guidance, protective prayers, and self-Ruqyah steps at zero cost.

Every Friday Morning 6:00 AM Free Live Zoom Session Join WhatsApp groups for weekly link