100% Free Service All Quranic spiritual support is 100% free. We never sell amulets, charge fees, or guarantee cures.
RuqyahAid HEALING • GUIDANCE • WELLBEING
★ Comprehensive Pillar Guide 1 min read Reviewed for Quranic Authenticity & Safety

হেফাজতের আমল: সকাল ও সন্ধ্যার স্তরভিত্তিক আত্মিক সুরক্ষা

প্রতিদিন সকাল ও সন্ধ্যায় শয়তান, বদনজর, জাদু ও অনিষ্ট থেকে বাঁচার বাধ্যতামূলক ১ম, ২য় ও ৩য় স্তরের মাসনূন হেফাজতের আমল ও সঠিক নিয়ম।

লেকচার সারসংক্ষেপ ও নিয়মাবলী

প্রতিদিন যেমন সূর্যোদয় ও সূর্যাস্তের সময় ফেরেশতাদের বাহিনী পরিবর্তন হয়, ঠিক একইভাবে শয়তানের বাহিনীও দুইবার পরিবর্তন হয়। তাই সকালের আমলগুলো সূর্যোদয়ের পূর্বে এবং সন্ধ্যার আমলগুলো মাগরিবের আগে অথবা পরে করতে হয়।

অভিজ্ঞতার আলোকে মাগরিবের পর যে হেফাজতের আমলগুলো করা হয়, এগুলোর দ্বারা সাধারণত ফজর পর্যন্ত হেফাজত হয়। আবার ফজরের পর সূর্য ওঠার আগে যেগুলো করা হয়, সেগুলোর দ্বারা মাগরিব পর্যন্ত হেফাজত হয়। ফজরের পর থেকে সূর্যোদয় পর্যন্ত জেগে থাকা আবশ্যক, সূর্যোদয়ের আগে ঘুমানো যাবে না।

বিশেষ সতর্কতা ও মহিলাদের জন্য নির্দেশনা

এই আমলগুলো মহিলাদের শারীরিক অসুস্থতার সময়েও আরও বেশি জরুরি মনে করা উচিত। অসুস্থতার সময়েও এই আমলগুলো দোয়া ও জিকির হিসেবে পড়া যাবে। কারণ শয়তান অপবিত্র অবস্থায় সবচেয়ে বেশি আক্রমণ করে।

ঘরে নিয়মিত সূরা বাকারা তেলাওয়াত করা অথবা ফজরের পর কিছু সময়ের জন্য সূরা বাকারার অডিও ছেড়ে রাখা উচিত। বাচ্চাদের সামনে উচ্চৈঃস্বরে আমল পড়ে তাদের গায়ে ফুঁ দিলে তারাও শয়তানের আক্রমণ থেকে সুরক্ষিত থাকবে ইনশাআল্লাহ।

১ ১ম স্তর: বাধ্যতামূলক হেফাজতের আমল (সকাল ও সন্ধ্যায়)

আমল-১: আয়াতুল কুরসি সকাল ও সন্ধ্যায় ১ বার করে
اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ ۚ لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ ۚ لَّهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ۗ مَن ذَا الَّذِي يَشْفَعُ عِندَهُ إِلَّا بِإِذْنِهِ ۚ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ ۖ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِّنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ ۚ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ ۖ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا ۚ وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ

ফজিলত: যে ব্যক্তি সকালে পড়বে সে সন্ধ্যা পর্যন্ত এবং যে সন্ধ্যায় পড়বে সে সকাল পর্যন্ত জিন ও শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর হেফাজতে থাকবে। [সহিহ ইবনে হিব্বান]

আমল-২: সৃষ্টির সকল অনিষ্ট থেকে আশ্রয়ের দোয়া সকাল ও সন্ধ্যায় ৩ বার করে
أَعُوْذُ بِكَلِمَاتِ اللّٰهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ

উচ্চারণ: আউযু বিকালিমাতিল্লাহিত তা-ম্মা-তি মিন শাররি মা খালাক্ব।

অর্থ: ‘আমি আল্লাহর পরিপূর্ণ বাণীসমূহের উসিলায় তাঁর সৃষ্টির সমস্ত অনিষ্ট থেকে আশ্রয় চাইছি।’ [সহিহ মুসলিম]

আমল-৩: আসমান ও জমিনের যাবতীয় ক্ষতি থেকে সুরক্ষা সকাল ও সন্ধ্যায় ৩ বার করে
بِسْمِ اللّٰهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ

উচ্চারণ: বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মাআসমিহী শাইউন ফিল আরদ্বি ওয়ালা ফিস সামা-ই, ওয়াহুওয়াস সামীউল আলীম।

অর্থ: ‘সেই আল্লাহর নামে যাঁর নামের বরকতে আসমান ও জমিনের কোনো বস্তুই কোনো ক্ষতি করতে পারে না। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।’ [আবু দাউদ, তিরমিজি]

আমল-৪: তিন কুল (সূরা ইখলাস, ফালাক, নাস) সকাল ও সন্ধ্যায় ৩ বার করে

প্রতিটি সূরা ৩ বার করে তিলাওয়াত করতে হবে। হাত দুটি একত্রিত করে তাতে ফুঁ দিয়ে মাথা, মুখমণ্ডল এবং শরীরের যথাসম্ভব সামনের অংশে হাত বুলিয়ে নিতে হবে।

ফজিলত: রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘সকাল ও সন্ধ্যায় এগুলো তিনবার পাঠ করলে তা তোমার সবকিছুর (সকল ক্ষতি ও বিপদের) মোকাবেলায় যথেষ্ট হবে।’ [আবু দাউদ, তিরমিজি]

আমল-৫: শয়তানের প্রভাব ও ফিতনা থেকে মুক্তির জিকির সকাল ও সন্ধ্যায় ১০০ বার (বা ১০ বার)
لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ

উচ্চারণ: লা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুওয়া আলা কুল্লি শাইয়িন ক্বাদীর।

ফজিলত: সারাদিন শয়তানের আক্রমণ থেকে এটি দুর্গস্বরূপ কাজ করে এবং কোনো শয়তান তার কাছে ঘেঁষতে পারে না। [সহিহ বুখারি]

আমল-৬: আল্লাহর ওপর তাওয়াক্কুলের আয়াত (সূরা তাওবাহ ১২৯) সকাল ও সন্ধ্যায় ৭ বার করে
حَسْبِيَ اللّٰهُ لَا إِلٰهَ إِلَّا هُوَ، عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ

উচ্চারণ: হাসবিয়াল্লা-হু লা ইলা-হা ইল্লা- হুওয়া, আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুওয়া রব্বুল আরশিল আযীম।

ফজিলত: যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় ৭ বার পড়বে, আল্লাহ তার দুনিয়া ও আখিরাতের সমস্ত দুশ্চিন্তা ও সংকটের জন্য যথেষ্ট হয়ে যাবেন। [আবু দাউদ]

✓

Spiritual Symptoms Self-Assessment Checklist

Check the symptoms you frequently experience to see recommended Quranic guidance:

Assessment Result: 0 selected

Select the symptoms above that match your experience for personalized guidance.

★ বাস্তব অভিজ্ঞতা ও ফলাফল 390 টি সংরক্ষিত ফিডব্যাক

হেফাজতের আমলের বাস্তব অভিজ্ঞতা ও ফিডব্যাক

শিক্ষার্থী ও সাধারণ মানুষের সরাসরি অভিজ্ঞতা, যারা নিয়মিত আমল করে রোগ ও বিপদ থেকে মুক্তি পেয়েছেন।

নিজের অভিজ্ঞতা জানান
#169 Rukaiya ....
27-Jul-25
হিফাজতের আমল আমি রেগুলার করি আলহামদুলিল্লাহ । হেফাজতের আমল করার ফলে আমি ভেতর থেকে অনেক প্রশান্তি অনুভব করি আলহামদুলিল্লাহ । খুব কম এমন হয়েছে যে আমি হেফাজতের আমল করি নি, যেদিন করে করিনি ওইদিন আমার সারাদিন অলসতায় কেটে যায় কোন কিছু ভালো লাগে না। প্রতিদিন হেফাজতের আমল করার কারনে আমার জীবন টা গোছালো হয়েছে অনেকটা, দোয়া খুব তারাতারি কবুল হয়ে যায় আলহামদুলিল্লাহ আর হেফাজতের আমল যখন করতাম না তখন দোয়া কবুল হত না তারাতারি এখন যেমন তারাতারি কবুল হয় আলহামদুলিল্লাহ
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#170 Sanjida ....
27-Jul-25
আলহামদুলিল্লাহ হিফাজতের আমল করার পর আমি আমার প্রতিটি কাজে বারাকাহ অনুভব করি!
দ্বিতীয় স্তর পরীক্ষিত আমল
#171 Jamal Ud....
27-Jul-25
হেফাজতের আমল নিয়মিত করার স্বাদ সহজে বুঝা যায়। কোন কারণে মনে না থাকলে শয়তান বিভিন্ন অসওয়াসা দেয় অন্তরে। তখন বুঝা যায় হেফাজতের আমলের গুরুত্ব। আল্লাহ সবাইকে নিয়মিত হেফাজতে আমল করার তাওফিক দান করুন।আমিন
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#172 Mim Khat....
27-Jul-25
প্রতিদিন ই করা হয় আলহামদুলিল্লাহ। আগে রেগুলার করতাম না।অস্থিরতা বোধ হতো।এখন আলহামদুলিল্লাহ আর তেমনটা হয়না
তৃতীয় স্তর পরীক্ষিত আমল
#173 Nusrat H....
27-Jul-25
যেদিন মিস যাই সেদিন সারাদিন/সারারাত ই অনেক অস্বস্তি লাগে ভীতরে ভীতরে,ইবাদতে মন বসে না, নিজের মধ্যে কেমন যেন একটা অলসতা কাজ করে,মাথা ব্যথা করে আরো অনেক রকম সমস্যা হয় আগে আমার মাথা ব্যাথা করতো,বেশির ভাগ দিনই অসুস্থ থাকতাম,শরীর দুর্বল লাগতো,কোনো কাজে মন বসতো না,অলসতা কাজ করতো নিজের মধ্যে, নিয়মিত হিফাজতের আমল করার পর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সমস্যার সমাধান হইছে। আগের ঐ অসুবিধা গুলা একদম ভ্যানিশ হয়ে গেছে আলহামদুলিল্লাহ।
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#174 Tahmina ....
27-Jul-25
হিফাজতের আমল করলে ঐ দিন নিজেকে সেফ মনে হয় আর যেদিন না করতাম তখন কেমন যেনো হতো দিনটাই খারাপ কাটতো। আলহামদুলিল্লাহ এটা অনেক উপকার করে।
দ্বিতীয় স্তর পরীক্ষিত আমল
#175 Safia Kh....
27-Jul-25
আমি আমল করার আগে অনেক অসুস্থ ছিলাম, আমল করার পরে আলহামদুলিল্লাহ আমি এবং আমার বাচ্চা অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল
তৃতীয় স্তর পরীক্ষিত আমল
#176 আনিকা তা....
27-Jul-25
আমি রেগুলার হেফাজতে আমল করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ কিন্তু কোনো দিন যদি বাদ যায় যেমন সন্ধ্যায় বাদ গেলে আমি রাতে খারাপ স্বপ্ন দেখি বা ভালো ঘুম হয় না এবং আমি যদি সকালে না করি তাহলে সারা দিন আমার অলসতার মধ্যে কাটে। প্রতিটা ইবাদাতে, আমলে আমি গাফেলতা করে ফেলি।
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#177 Ayesha S....
27-Jul-25
আমার আগে নিয়মিত নামাজ আদায় করা হতো না প্রায়ই ফরজ মিস যেতো। দুপুরে যখন স্কুলে থাকা হয় তখন নামাজে গাফলতি করে পড়তাম না। তবে এখন আলহামদুলিল্লাহ নিয়মিত নামাজ আদায় হয় হিফাজতের আমল করে আমার মধ্যে অনেক পরিবর্তন এসেছে এখন আমার একদমই হিফাজতের আমল মিস হয় না।
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#178 ফারিয়া আ....
27-Jul-25
আলহামদুলিল্লাহ হেফাজতের আমল করাটা আমার জন্য এখন বাধ্যতামূলক হয়ে গেছে। হেফাজতের আমল না করলে রাতে আমি ঘুমাতে পারিনা, অনেক ভয়ংকর স্বপ্ন দেখি, দেখি কেউ আমাকে কুফরি করছে, মনে হয় কেউ আমার রুমে হাটাহাটি করছে। হেফাজতে আমল করলে আলহামদুলিল্লাহ এগুলো আর কিছু হয়না। আলহামদুলিল্লাহ সমস্ত শুকরিয়া একমাত্র আল্লাহতালা জন্য।
তৃতীয় স্তর পরীক্ষিত আমল
#179 Jannatul....
27-Jul-25
সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহর অনুগ্রহে জীবন সহজ হয়েছে। বারাকাহ আফিয়াত দান করেছেন মহান রব আলহামদুলিল্লাহ।
তৃতীয় স্তর পরীক্ষিত আমল
#180 Kum kum ....
27-Jul-25
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারকাতুহ্ আলহামদুলিল্লাহ যেদিন আমি হেফাজতের আমল করি, নিজেকে নিরাপদ মনে হয়। মনে হয় অনেক অনাকাঙ্খিত বিপদ থেকে আল্লাহ হেফাজত করছেন আলহামদুলিল্লাহ।না করলে কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। যেমন-ভয় পাওয়া, কোন বিপদে পড়া, মেজাজ চিরচিরে থাকা ইত্যাদি। তবে যখন থেকে বুঝতে পেরেছি যে, এই আমল দ্বারা উপকৃত হচ্ছি তখন থেকে চেষ্টা করি নিয়মিত করার। মিস গেলে যখনই মনে পড়ে সাথে সাথে করে নেই আলহামদুলিল্লাহ।
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
FAQ

Frequently Asked Questions

What is the authentic Islamic approach regarding হেফাজতের আমল: সকাল ও সন্ধ্যার জরুরি আত্মরক্ষা?
Authentic Islamic guidance relies strictly upon the Noble Quran and authentic Sahih Hadith supplications without any amulets, superstitious rituals, or monetary exploitation. Always consult registered medical physicians for physical health alongside prayer.
Can I perform Ruqyah for this at home by myself?
Yes, Self-Ruqyah is highly recommended in Islam. You can recite Surah Al-Fatihah, Ayat al-Kursi, and the Mu'awwidhat (Surah Al-Ikhlas, Al-Falaq, An-Nas), blow into your cupped hands or clean drinking water, and maintain daily morning and evening adhkar.
Are RuqyahAid services and advice 100% free?
Yes, RuqyahAid provides all guidance, weekly Friday Live Zoom recitation treatments, and support communities 100% free of charge for the sake of Allah worldwide. Both Muslims and non-Muslims are warmly welcomed without any fees.
Free Live Friday Ruqyah Healing (Zoom)

Suffering from Evil Eye, Jinn, or Spiritual Distress?

Join our free weekly live spiritual healing session Every Friday Morning at 6:00 AM (Dhaka, Bangladesh Time (UTC+6)) on Zoom. Join the official WhatsApp groups below to receive weekly links and updates. Muslims and non-Muslims worldwide are warmly welcome.

📥
Free Treatment Starter Kit: Book & Protection Azkar
Download authentic PDF guides and daily azkar poster to start your journey
Confidential & 100% Free

Need Free, Confidential Quranic Spiritual Help?

Complete our secure spiritual help form to receive personalized Quranic recitation guidance, protective prayers, and self-Ruqyah steps at zero cost.

Every Friday Morning 6:00 AM Free Live Zoom Session Join WhatsApp groups for weekly link