100% Free Service All Quranic spiritual support is 100% free. We never sell amulets, charge fees, or guarantee cures.
RuqyahAid HEALING • GUIDANCE • WELLBEING
★ Comprehensive Pillar Guide 1 min read Reviewed for Quranic Authenticity & Safety

হেফাজতের আমল: সকাল ও সন্ধ্যার স্তরভিত্তিক আত্মিক সুরক্ষা

প্রতিদিন সকাল ও সন্ধ্যায় শয়তান, বদনজর, জাদু ও অনিষ্ট থেকে বাঁচার বাধ্যতামূলক ১ম, ২য় ও ৩য় স্তরের মাসনূন হেফাজতের আমল ও সঠিক নিয়ম।

লেকচার সারসংক্ষেপ ও নিয়মাবলী

প্রতিদিন যেমন সূর্যোদয় ও সূর্যাস্তের সময় ফেরেশতাদের বাহিনী পরিবর্তন হয়, ঠিক একইভাবে শয়তানের বাহিনীও দুইবার পরিবর্তন হয়। তাই সকালের আমলগুলো সূর্যোদয়ের পূর্বে এবং সন্ধ্যার আমলগুলো মাগরিবের আগে অথবা পরে করতে হয়।

অভিজ্ঞতার আলোকে মাগরিবের পর যে হেফাজতের আমলগুলো করা হয়, এগুলোর দ্বারা সাধারণত ফজর পর্যন্ত হেফাজত হয়। আবার ফজরের পর সূর্য ওঠার আগে যেগুলো করা হয়, সেগুলোর দ্বারা মাগরিব পর্যন্ত হেফাজত হয়। ফজরের পর থেকে সূর্যোদয় পর্যন্ত জেগে থাকা আবশ্যক, সূর্যোদয়ের আগে ঘুমানো যাবে না।

বিশেষ সতর্কতা ও মহিলাদের জন্য নির্দেশনা

এই আমলগুলো মহিলাদের শারীরিক অসুস্থতার সময়েও আরও বেশি জরুরি মনে করা উচিত। অসুস্থতার সময়েও এই আমলগুলো দোয়া ও জিকির হিসেবে পড়া যাবে। কারণ শয়তান অপবিত্র অবস্থায় সবচেয়ে বেশি আক্রমণ করে।

ঘরে নিয়মিত সূরা বাকারা তেলাওয়াত করা অথবা ফজরের পর কিছু সময়ের জন্য সূরা বাকারার অডিও ছেড়ে রাখা উচিত। বাচ্চাদের সামনে উচ্চৈঃস্বরে আমল পড়ে তাদের গায়ে ফুঁ দিলে তারাও শয়তানের আক্রমণ থেকে সুরক্ষিত থাকবে ইনশাআল্লাহ।

১ ১ম স্তর: বাধ্যতামূলক হেফাজতের আমল (সকাল ও সন্ধ্যায়)

আমল-১: আয়াতুল কুরসি সকাল ও সন্ধ্যায় ১ বার করে
اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ ۚ لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ ۚ لَّهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ۗ مَن ذَا الَّذِي يَشْفَعُ عِندَهُ إِلَّا بِإِذْنِهِ ۚ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ ۖ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِّنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ ۚ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ ۖ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا ۚ وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ

ফজিলত: যে ব্যক্তি সকালে পড়বে সে সন্ধ্যা পর্যন্ত এবং যে সন্ধ্যায় পড়বে সে সকাল পর্যন্ত জিন ও শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর হেফাজতে থাকবে। [সহিহ ইবনে হিব্বান]

আমল-২: সৃষ্টির সকল অনিষ্ট থেকে আশ্রয়ের দোয়া সকাল ও সন্ধ্যায় ৩ বার করে
أَعُوْذُ بِكَلِمَاتِ اللّٰهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ

উচ্চারণ: আউযু বিকালিমাতিল্লাহিত তা-ম্মা-তি মিন শাররি মা খালাক্ব।

অর্থ: ‘আমি আল্লাহর পরিপূর্ণ বাণীসমূহের উসিলায় তাঁর সৃষ্টির সমস্ত অনিষ্ট থেকে আশ্রয় চাইছি।’ [সহিহ মুসলিম]

আমল-৩: আসমান ও জমিনের যাবতীয় ক্ষতি থেকে সুরক্ষা সকাল ও সন্ধ্যায় ৩ বার করে
بِسْمِ اللّٰهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ

উচ্চারণ: বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মাআসমিহী শাইউন ফিল আরদ্বি ওয়ালা ফিস সামা-ই, ওয়াহুওয়াস সামীউল আলীম।

অর্থ: ‘সেই আল্লাহর নামে যাঁর নামের বরকতে আসমান ও জমিনের কোনো বস্তুই কোনো ক্ষতি করতে পারে না। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।’ [আবু দাউদ, তিরমিজি]

আমল-৪: তিন কুল (সূরা ইখলাস, ফালাক, নাস) সকাল ও সন্ধ্যায় ৩ বার করে

প্রতিটি সূরা ৩ বার করে তিলাওয়াত করতে হবে। হাত দুটি একত্রিত করে তাতে ফুঁ দিয়ে মাথা, মুখমণ্ডল এবং শরীরের যথাসম্ভব সামনের অংশে হাত বুলিয়ে নিতে হবে।

ফজিলত: রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘সকাল ও সন্ধ্যায় এগুলো তিনবার পাঠ করলে তা তোমার সবকিছুর (সকল ক্ষতি ও বিপদের) মোকাবেলায় যথেষ্ট হবে।’ [আবু দাউদ, তিরমিজি]

আমল-৫: শয়তানের প্রভাব ও ফিতনা থেকে মুক্তির জিকির সকাল ও সন্ধ্যায় ১০০ বার (বা ১০ বার)
لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ

উচ্চারণ: লা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুওয়া আলা কুল্লি শাইয়িন ক্বাদীর।

ফজিলত: সারাদিন শয়তানের আক্রমণ থেকে এটি দুর্গস্বরূপ কাজ করে এবং কোনো শয়তান তার কাছে ঘেঁষতে পারে না। [সহিহ বুখারি]

আমল-৬: আল্লাহর ওপর তাওয়াক্কুলের আয়াত (সূরা তাওবাহ ১২৯) সকাল ও সন্ধ্যায় ৭ বার করে
حَسْبِيَ اللّٰهُ لَا إِلٰهَ إِلَّا هُوَ، عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ

উচ্চারণ: হাসবিয়াল্লা-হু লা ইলা-হা ইল্লা- হুওয়া, আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুওয়া রব্বুল আরশিল আযীম।

ফজিলত: যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় ৭ বার পড়বে, আল্লাহ তার দুনিয়া ও আখিরাতের সমস্ত দুশ্চিন্তা ও সংকটের জন্য যথেষ্ট হয়ে যাবেন। [আবু দাউদ]

✓

Spiritual Symptoms Self-Assessment Checklist

Check the symptoms you frequently experience to see recommended Quranic guidance:

Assessment Result: 0 selected

Select the symptoms above that match your experience for personalized guidance.

★ বাস্তব অভিজ্ঞতা ও ফলাফল 390 টি সংরক্ষিত ফিডব্যাক

হেফাজতের আমলের বাস্তব অভিজ্ঞতা ও ফিডব্যাক

শিক্ষার্থী ও সাধারণ মানুষের সরাসরি অভিজ্ঞতা, যারা নিয়মিত আমল করে রোগ ও বিপদ থেকে মুক্তি পেয়েছেন।

নিজের অভিজ্ঞতা জানান
#205 anika.......
25-Oct-24
হ্যা করি আলহামদুলিল্লাহ। আমি আগে স্বপ্নে অনেক ভয় পেতাম, আগে ও মাসনুন আমল গুলা করে রাতে ঘুমানোর পর ও আমি নানান ধরনের স্বপ্ন দেখতাম। আইওম এর এই হেফাজত এর আমল গুলা করার পর থেকে আলহামদুলিল্লাহ আমার তেমন কোন সমস্যা হচ্ছে না আর। যেদিন করা হয় না অইদিন আবার আগের মতই স্বপ্নে অনেক কিছু দেখি
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#206 মীম.........
24-Oct-24
আলহামদুলিল্লাহ এখন নিয়মিত হেফাজতের আমল করা হয়। যেদিন হেফাজতের আমল করি সেদিন সালাতের সময় আলসেমি লাগে না। আযানের সাথে সাথে সালাত আদায় করার জন্য মন অস্থির হয় এবং অন্যান্য আমলে মনোযোগ দিতে পারি। অপরদিকে যেদিন হেফাজতের আমল করা হয় না সেদিন সালাত আদায় করতে মন চায় না অন্য আমল করারও ইচ্ছে হয় না।
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#207 Mehzabee....
23-Oct-24
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। আলিম ব্যাচ এ ভর্তি হওয়ার আগে থেকেই আলহামদুলিল্লাহ্ প্রতিদিন হেফাজতের আমল গুলো করার চেষ্টা করতাম। তবে আগে শুধুমাত্র একবেলা করতাম। তবে এখন আলহামদুলিল্লাহ্ রিমাইন্ডার পাওয়ার পর থেকে সকাল-সন্ধ্যায় অর্থাৎ ফজর এবং মাগরিবের নামাজের পর হেফাজতের আমল গুলো করি আলহামদুলিল্লাহ্। প্রতিদিন আমল গুলো করার মাধ্যমে মনে যে আল্লাহর রহমতে আছি, সকল প্রকার খারাপ জিনিস থেকে সুরক্ষিত আছি। তবে যেদিন আমি আমল গুলো করি না বা করতে ভুলে যাই আমি প্রায়ই লক্ষ করেছি ঘুমানোর সময় আমি খারাপ কোনো স্বপ্ন দেখি। এবং যেদিনই আমি আমল গুলো করি না এমনটা প্রায়ই হয় এবং এটা অবশ্যই শয়তানের পক্ষ হতে হয়। তবে আমল গুলো করে ঘুমানোর পর আলহামদুলিল্লাহ্ এমন আর হয় না। আলহামদুলিল্লাহ্ আমল গুলো প্রতিদিন করার চেষ্টা করি এবং ইনশাআল্লাহ্ সবসময় করবো এবং পাশাপাশি অন্যকেও আমলগুলো করার তাগিদ দিব ইনশাআল্লাহ্।
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#208 Tashnia.....
22-Oct-24
জ্বী আলহামদুলিল্লাহ। আমি নিয়মিত সকাল সন্ধ্যার হেফাজতের আমল করি। কিন্তু মাঝেমধ্যে ব্যস্ততার কারণে ভুলে যাই। যেদিন হেফাজতের আমল করি সেদিন অনেক শারীরিক ও মানসিক শান্তি লাগে। শয়তানের ওয়াচ-ওয়াসা থেকে কিছুটা রক্ষা পাই।ইবাদতের স্বাদ পাই। আলহামদুলিল্লাহ। আর যেদিন হেফাজতের আমল করতে ভুলে যাই তখন কিছুটা মানসিক অশান্তি লাগে,মাথাটা যন্ত্রণা করে,গুনাহের কাজে লিপ্ত হওয়ার সম্ভাবনা থাকে, ইলম অর্জনে শয়তান কুমন্ত্রণা দেয় এবং আল্লাহ তাআলার ইবাদত করতে অতৃপ্তি লাগে। আর যখনই হঠাৎ করে মনে পড়ে যে আমি আজকের হেফাজতের আমল টা করিনি তখন সাথে সাথে হেফাজতের আমল টা করে ফেলি।
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#209 NADEEM......
21-Oct-24
ইনশাআল্লাহ চেষ্টা করি প্রতিদিন করার কিন্তু কোন কোন দিন মিস হয়ে যায়। যখন হেফাজতের আমল করা হয় তখন মন উৎফুল্ল থাকে এবং যে কোন কাজে প্রশান্তি পাওয়া যায়। কয়েকদিন যাবত যদি হেফাজতের আমল মিস হয়ে যায় তখন মানসিক অস্থিরতা তৈরি হয় এবং এবাদতের বিঘ্ন ঘটে।
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#210 Tasfiya.....
20-Oct-24
🔸আলহামদুলিল্লাহ আ'লা কুল্লি হাল। মাসনূন আমল করার চেষ্টা করি। অনেক সময়'ই মিস হয়ে যায়। তবে দিন দিন এটার গুরুত্ব বুঝতে পারছি খুব করে। যেদিন হেফাজতের আমল করা হয়, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সেদিন এক ধরণের প্রশান্তি কাজ করে, ঘুম ভালো হয়। ভালো থাকা হয় তুলনায়। যেদিন করা হয়না, সেদিন খুব হতাশায় কাটে একধরনের। ভালো লাগেনা কিছু। এভাবেই তফাত করতে পারছি আলহামদুলিল্লাহ। আল্লাহ নিয়মিত হওয়ার তাউফিক দান করুন। আ-মীন।
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#211 তানজিনা.....
19-Oct-24
আলহামদুলিল্লাহ করি। যে দিন থেকে হেফাজতের আমল করার নোটিশ দিছে ঐ দিন থেকে প্রতিদিন হেফাজতের আমল করি। আর আগে যখন করতাম না তখন আমার মনে উল্টাপাল্টা নেগেটিভ চিন্তা আসতো যার কারণে আমি রাতে ঘুমাইতে পারতাম না কিন্তু হেফাজতের আমল করার পর থেকে উল্টাপাল্টা নেগেটিভ চিন্তা আসে না। আলহামদুলিল্লাহ।
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#212 Zannatul....
18-Oct-24
আমার সম্পূর্ণ দিন unproductive কাটে যেদিন আমল না করি।আমি আগে হেফাজতের আমল সম্পর্কে জানতামই না আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আই ও এম এর মাধ্যমে এটা জানতে পেরেছি। নিজেকে blessed মনে হয়।আমি নিয়মিতই এই আমল করার চেষ্টা করি।খুব কমই miss হয়।(পড়ুন মাশাআল্লাহ)
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#213 ইশরাত.......
17-Oct-24
জি আলহামদুলিল্লাহ। আমি প্রতিদিন সকাল সন্ধ্যা হেফাজতের আমল করি। যেদিন হেফাজতের আমল করি না সেদিন আমার নামাজের প্রতি অনেক অলসতা আসে। নফল নামাজগুলো পড়িনা, মাঝে মাঝে সুন্নাত ও পড়তে ইচ্ছা করে না। এবং যেদিন আমি সকাল সন্ধ্যা হেফাজতে আমলগুলো করি সেদিন আমি অনেকটা পাপ থেকে দূরে থাকি এবং বেশি বেশি এবাদত বন্দেগীতে নিয়োজিত থাকার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#214 ফারহানা ....
16-Oct-24
"জ্বি আলহামদুলিল্লাহ, আমল করি নিয়মিত। *প্রতিদিন হেফাজতের আমলের মাধ্যমে দিন শুরু হইলে, দিনের শুরুতে ব্রেনের মধ্যে খুব শান্তি অনুভব হয়,কাজে মন বসে, কাজে বরকত হয় আর মন মেজাজ ভালো থাকে,পড়াশোনা সুন্দর হয়। *অপরদিকে যেদিন কোনোভাবে মিস হয়ে যায়, সেইদিন মাথা ভারি হয়ে থাকে, সব কিছু এলোমেলো লাগে, মন বিক্ষিপ্ত থাকে আর কাজে মন বসে না, পড়াশোনাও ভালো লাগে না।"
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#215 Md. Meha....
15-Oct-24
জি আলহামদুলিল্লাহ। আমি অনেক আগে থেকেই করতাম তবে তিন কুল মাঝেমধ্যে হত। আপনার ক্লাসের পর নিয়মিত ৬ টা আমলই করতেছি আলহামদুলিল্লাহ। একটা বিষয় ফিল পেয়েছি যে, আগের থেকে অনেক বেশি ফুরফুরা মেজাজে থাকি, কর্মদক্ষতাও একটু বেড়েছি। আলহামদুলিল্লাহ। শরীরের ম্যাজ ম্যাজ ভাবটাও অনেকটা এখন আর নাই। এখানে প্রধান একটা বিষয় হচ্ছে এখন আমি নিয়ত ই করে নিয়েছি যে এটা হেফাজতের আমল। 'ইখলাসের সাথে গুরুত্ব দিয়ে করতেছি, তার পর থেকেই এই উন্নতি আলহামদুলিল্লাহ।
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#216 Nusrat j....
14-Oct-24
"জ্বি আলহামদুলিল্লাহ করি তবে মাঝে মাঝে সকাল নয়তো বিকেল এর আমল করতে গড়িমসি করে ফেলি। যেদিন হেফাজতের আমল করি আর যেদিন করিনা, এই দুইদিনের মধ্যে আমি স্পষ্ট পার্থক্য লক্ষ্য করি- যেদিন আমি হেফাজতের আমল করি সেদিন: ১. আমার অন্তরে কোনো খারাপ চিন্তা আসে না ২. মনে একটি শান্তি থাকে ৩. পূর্ণ মনোযোগ এর সাথে সব কাজ করতে পারি, আলহামদুলিল্লাহ। যেদিন আমি হেফাজতের আমল করি না সেদিন: ১. কোনো কিছুই ঠিক ভাবে করতে পারি না ২. অন্তর কলুশিত থাকে, আজে-বাজে চিন্তা এসে ভর করে মাথায় ৩. আত্মিক প্রশান্তি আসে না পুরো দিনে, মনে হয় কিছু একটা ভুল হয়েছে। দিনশেষে যখন পুরোদিনের সব কাজ-কর্মের আমলের তালিকা করি তখন এগুলো সত্যিকার অর্থেই আমি অনুভব করতে পারি। "
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
FAQ

Frequently Asked Questions

What is the authentic Islamic approach regarding হেফাজতের আমল: সকাল ও সন্ধ্যার জরুরি আত্মরক্ষা?
Authentic Islamic guidance relies strictly upon the Noble Quran and authentic Sahih Hadith supplications without any amulets, superstitious rituals, or monetary exploitation. Always consult registered medical physicians for physical health alongside prayer.
Can I perform Ruqyah for this at home by myself?
Yes, Self-Ruqyah is highly recommended in Islam. You can recite Surah Al-Fatihah, Ayat al-Kursi, and the Mu'awwidhat (Surah Al-Ikhlas, Al-Falaq, An-Nas), blow into your cupped hands or clean drinking water, and maintain daily morning and evening adhkar.
Are RuqyahAid services and advice 100% free?
Yes, RuqyahAid provides all guidance, weekly Friday Live Zoom recitation treatments, and support communities 100% free of charge for the sake of Allah worldwide. Both Muslims and non-Muslims are warmly welcomed without any fees.
Free Live Friday Ruqyah Healing (Zoom)

Suffering from Evil Eye, Jinn, or Spiritual Distress?

Join our free weekly live spiritual healing session Every Friday Morning at 6:00 AM (Dhaka, Bangladesh Time (UTC+6)) on Zoom. Join the official WhatsApp groups below to receive weekly links and updates. Muslims and non-Muslims worldwide are warmly welcome.

📥
Free Treatment Starter Kit: Book & Protection Azkar
Download authentic PDF guides and daily azkar poster to start your journey
Confidential & 100% Free

Need Free, Confidential Quranic Spiritual Help?

Complete our secure spiritual help form to receive personalized Quranic recitation guidance, protective prayers, and self-Ruqyah steps at zero cost.

Every Friday Morning 6:00 AM Free Live Zoom Session Join WhatsApp groups for weekly link