100% Free Service All Quranic spiritual support is 100% free. We never sell amulets, charge fees, or guarantee cures.
RuqyahAid HEALING • GUIDANCE • WELLBEING
★ Comprehensive Pillar Guide 1 min read Reviewed for Quranic Authenticity & Safety

হেফাজতের আমল: সকাল ও সন্ধ্যার স্তরভিত্তিক আত্মিক সুরক্ষা

প্রতিদিন সকাল ও সন্ধ্যায় শয়তান, বদনজর, জাদু ও অনিষ্ট থেকে বাঁচার বাধ্যতামূলক ১ম, ২য় ও ৩য় স্তরের মাসনূন হেফাজতের আমল ও সঠিক নিয়ম।

লেকচার সারসংক্ষেপ ও নিয়মাবলী

প্রতিদিন যেমন সূর্যোদয় ও সূর্যাস্তের সময় ফেরেশতাদের বাহিনী পরিবর্তন হয়, ঠিক একইভাবে শয়তানের বাহিনীও দুইবার পরিবর্তন হয়। তাই সকালের আমলগুলো সূর্যোদয়ের পূর্বে এবং সন্ধ্যার আমলগুলো মাগরিবের আগে অথবা পরে করতে হয়।

অভিজ্ঞতার আলোকে মাগরিবের পর যে হেফাজতের আমলগুলো করা হয়, এগুলোর দ্বারা সাধারণত ফজর পর্যন্ত হেফাজত হয়। আবার ফজরের পর সূর্য ওঠার আগে যেগুলো করা হয়, সেগুলোর দ্বারা মাগরিব পর্যন্ত হেফাজত হয়। ফজরের পর থেকে সূর্যোদয় পর্যন্ত জেগে থাকা আবশ্যক, সূর্যোদয়ের আগে ঘুমানো যাবে না।

বিশেষ সতর্কতা ও মহিলাদের জন্য নির্দেশনা

এই আমলগুলো মহিলাদের শারীরিক অসুস্থতার সময়েও আরও বেশি জরুরি মনে করা উচিত। অসুস্থতার সময়েও এই আমলগুলো দোয়া ও জিকির হিসেবে পড়া যাবে। কারণ শয়তান অপবিত্র অবস্থায় সবচেয়ে বেশি আক্রমণ করে।

ঘরে নিয়মিত সূরা বাকারা তেলাওয়াত করা অথবা ফজরের পর কিছু সময়ের জন্য সূরা বাকারার অডিও ছেড়ে রাখা উচিত। বাচ্চাদের সামনে উচ্চৈঃস্বরে আমল পড়ে তাদের গায়ে ফুঁ দিলে তারাও শয়তানের আক্রমণ থেকে সুরক্ষিত থাকবে ইনশাআল্লাহ।

১ ১ম স্তর: বাধ্যতামূলক হেফাজতের আমল (সকাল ও সন্ধ্যায়)

আমল-১: আয়াতুল কুরসি সকাল ও সন্ধ্যায় ১ বার করে
اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ ۚ لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ ۚ لَّهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ۗ مَن ذَا الَّذِي يَشْفَعُ عِندَهُ إِلَّا بِإِذْنِهِ ۚ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ ۖ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِّنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ ۚ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ ۖ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا ۚ وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ

ফজিলত: যে ব্যক্তি সকালে পড়বে সে সন্ধ্যা পর্যন্ত এবং যে সন্ধ্যায় পড়বে সে সকাল পর্যন্ত জিন ও শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর হেফাজতে থাকবে। [সহিহ ইবনে হিব্বান]

আমল-২: সৃষ্টির সকল অনিষ্ট থেকে আশ্রয়ের দোয়া সকাল ও সন্ধ্যায় ৩ বার করে
أَعُوْذُ بِكَلِمَاتِ اللّٰهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ

উচ্চারণ: আউযু বিকালিমাতিল্লাহিত তা-ম্মা-তি মিন শাররি মা খালাক্ব।

অর্থ: ‘আমি আল্লাহর পরিপূর্ণ বাণীসমূহের উসিলায় তাঁর সৃষ্টির সমস্ত অনিষ্ট থেকে আশ্রয় চাইছি।’ [সহিহ মুসলিম]

আমল-৩: আসমান ও জমিনের যাবতীয় ক্ষতি থেকে সুরক্ষা সকাল ও সন্ধ্যায় ৩ বার করে
بِسْمِ اللّٰهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ

উচ্চারণ: বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মাআসমিহী শাইউন ফিল আরদ্বি ওয়ালা ফিস সামা-ই, ওয়াহুওয়াস সামীউল আলীম।

অর্থ: ‘সেই আল্লাহর নামে যাঁর নামের বরকতে আসমান ও জমিনের কোনো বস্তুই কোনো ক্ষতি করতে পারে না। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।’ [আবু দাউদ, তিরমিজি]

আমল-৪: তিন কুল (সূরা ইখলাস, ফালাক, নাস) সকাল ও সন্ধ্যায় ৩ বার করে

প্রতিটি সূরা ৩ বার করে তিলাওয়াত করতে হবে। হাত দুটি একত্রিত করে তাতে ফুঁ দিয়ে মাথা, মুখমণ্ডল এবং শরীরের যথাসম্ভব সামনের অংশে হাত বুলিয়ে নিতে হবে।

ফজিলত: রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘সকাল ও সন্ধ্যায় এগুলো তিনবার পাঠ করলে তা তোমার সবকিছুর (সকল ক্ষতি ও বিপদের) মোকাবেলায় যথেষ্ট হবে।’ [আবু দাউদ, তিরমিজি]

আমল-৫: শয়তানের প্রভাব ও ফিতনা থেকে মুক্তির জিকির সকাল ও সন্ধ্যায় ১০০ বার (বা ১০ বার)
لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ

উচ্চারণ: লা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুওয়া আলা কুল্লি শাইয়িন ক্বাদীর।

ফজিলত: সারাদিন শয়তানের আক্রমণ থেকে এটি দুর্গস্বরূপ কাজ করে এবং কোনো শয়তান তার কাছে ঘেঁষতে পারে না। [সহিহ বুখারি]

আমল-৬: আল্লাহর ওপর তাওয়াক্কুলের আয়াত (সূরা তাওবাহ ১২৯) সকাল ও সন্ধ্যায় ৭ বার করে
حَسْبِيَ اللّٰهُ لَا إِلٰهَ إِلَّا هُوَ، عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ

উচ্চারণ: হাসবিয়াল্লা-হু লা ইলা-হা ইল্লা- হুওয়া, আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুওয়া রব্বুল আরশিল আযীম।

ফজিলত: যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় ৭ বার পড়বে, আল্লাহ তার দুনিয়া ও আখিরাতের সমস্ত দুশ্চিন্তা ও সংকটের জন্য যথেষ্ট হয়ে যাবেন। [আবু দাউদ]

✓

Spiritual Symptoms Self-Assessment Checklist

Check the symptoms you frequently experience to see recommended Quranic guidance:

Assessment Result: 0 selected

Select the symptoms above that match your experience for personalized guidance.

★ বাস্তব অভিজ্ঞতা ও ফলাফল 390 টি সংরক্ষিত ফিডব্যাক

হেফাজতের আমলের বাস্তব অভিজ্ঞতা ও ফিডব্যাক

শিক্ষার্থী ও সাধারণ মানুষের সরাসরি অভিজ্ঞতা, যারা নিয়মিত আমল করে রোগ ও বিপদ থেকে মুক্তি পেয়েছেন।

নিজের অভিজ্ঞতা জানান
#217 Sadia Ka....
13-Oct-24
"আলহামদুলিল্লাহ নিয়মিত হেফাজতে আমল করি। আইওএম এ ভর্তি হওয়ার আগে আমার হেফাজতের আমল করা হতো কিন্তু স্টেপ বাই স্টেপ এভাবে করা হতো না মাঝে মধ্যে ব্যস্ততার জন্য ভুলেও যেতাম, ফলস্বরূপ আমি বদনজরে আক্রান্ত হয়ে গেছি বুঝতে পারিনি, সারাক্ষণ অস্থিরতা কাজ করতো,পড়াশোনা কাজেও মন বসতো না। জানুয়ারি মাঝখান থেকে আমি নিয়মিত আমল করা শুরু করেছি আলহামদুলিল্লাহ। যেদিন আমল করি সেদিন ক্লাস ভালোভাবে বুঝতে পারি ক্লান্ত লাগে না,সারাদিন এক্টিভ থাকতে পারি,ইবাদত-দোয়া সবকিছু ভালোভাবে করার তাওফিক মেলে। মানসিক প্রশান্তি লাভ করি, গুনাহ থেকে বেঁচে থাকতে পারি আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। আগে যখন নিয়মিত হেফাজতের আমল করতাম না তখন ক্লাস করতে বসলে পচন্ড মাথা ব্যথা করতো,ইবাদতে মন বসতো না, মানসিক অশান্তি ও অস্থিরতা কাজ করতো, সারাদিন মেজাজ খিটখিটে হয়ে থাকতো,কারো সাথে কথা বলতে ইচ্ছে করতো না,সময় অপচয় হতো, সন্ধ্যার পর থেকে অতিরিক্ত মানসিক অশান্তিতে ভুগতাম।তখন কারণ এবং পার্থক্য বুঝতে না পারলেও এখন বুঝতে পারছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। "
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#218 Nusrat j....
12-Oct-24
জি করি আলহামদুলিল্লাহ। হেফাজতের আমল করলে সালাত আদায়ে অলসতা কাজ করে না। আমল না করলে শয়তানের ওয়াসওয়াসা বেশি ভর করে এবং সালাত আদায়ে অলসতার কারণে মাঝেমধ্যে সালাত মিস হয় (আল্লাহ মাফ করুক)
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#219 Tanzida ....
11-Oct-24
হ্যাঁ, আমি নিয়মিত সকাল-সন্ধ্যার হেফাজতের আমল করার চেষ্টা করি। তবে কখনো ব্যস্ততার কারণে বা ঘুমের ফলে এ আমল করতে পারি না। আমি স্পষ্টভাবে লক্ষ্য করেছি, যেদিন সকাল-সন্ধ্যার হেফাজতের আমল করি, সেদিন আমার মন অনেক প্রশান্ত থাকে, কাজে বরকত অনুভব হয় এবং সারাদিন যেন আল্লাহর এক বিশেষ হেফাজতে থাকি। কোনো সমস্যা এলেও মনে হয়, আল্লাহর ওপর ভরসা রেখে সহজেই তা মোকাবিলা করতে পারছি। কিন্তু যেদিন এ আমল করি না, সেদিন অজানা এক অস্থিরতা কাজ করে। মন ভারাক্রান্ত লাগে, অনেক ছোটখাটো বিষয়ও বড় মনে হয়, শয়তানের ওয়াসওয়াসা বেড়ে যায় এবং গুনাহের প্রতি ঝোঁকও কিছুটা বৃদ্ধি পায়। কাজের মধ্যে এক ধরনের অনিয়মিতভাব ও অশান্তি অনুভব করি। তাই আমি চেষ্টা করি প্রতিদিন সকাল-বিকেলে এই হেফাজতের আমলগুলো করা যেন আমার দিন বরকতময় ও নিরাপদ থাকে।
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#220 Syeda Ra....
10-Oct-24
আলহামদুলিল্লাহ করি। যেদিন করি ওইদিন মনের মধ্যে অন্যরকম অনুভূতি কাজ করে, আলহামদুলিল্লাহ সবদিন করা হয়, যদি একদিন ভুলবশত বাদ পরে গিয়েছিল একদিন ওইদিন আমি বাইরে গিয়েছিলাম তারপর আমার মনে হচ্ছিল কোণ কিছু আমার সাথে খারাপ হতে যাচ্ছে ঠিক এমনটাই হয়েছিল।এরপর থেকে আলহামদুলিল্লাহ আর বাদ হয় না।
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#221 Jahan Sh....
9-Oct-24
জি আলহামদুলিল্লাহ চেষ্টা করি নিয়মিত করার। হেফাজতের আমল করা হলে- দিনের শুরুতে আল্লাহর হেফাজতের আশ্বাসে আত্মবিশ্বাসী ও শক্তিশালী অনুভব করি, যা আমাকে দিনের বিভিন্ন কাজ সহজে করতে সাহায্য করে। অনুভব করি যে, আল্লাহর রহমত ও বরকত আমার ওপর রয়েছে। যেদিন হেফাজতের আমল করি না- দিনটা এক ধরনের অস্বস্তি ও অশান্তির মধ্যে কাটে, কারণ মনে হয় আমি সুরক্ষিত নই। কাজের মধ্যে ফোকাস রাখতে সমস্যা হয়, মাঝে মাঝে অস্থিরতার অনুভূতি আসে।
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#222 Tasnia T....
8-Oct-24
যখন আমি আমল করি আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো অনুভব করি। আল্লাহর ইবাদত করতে পারি মনোযোগ দিয়ে, ক্লান্তি বোধ হয় না, শান্তি বোধ করি, বাজে চিন্তা আসে না আলহামদুলিল্লাহ। কোনো কারণে হেফাজতের আমল করতে না পারলে ওইদিন বাকি ইবাদত করতে ইচ্ছা করে না কেমন যেন। অলসতা কাজ করে, ক্লান্ত লাগে, অশান্তি বোধ করি নিজের মধ্যে, হালকা জর অনুভব করি, কোনো কাজে মনোযোগ দিতে পারি না।
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#223 Azmina A....
7-Oct-24
আলহামদুলিল্লাহ করা হয়।আমি সব কাজ গুছিয়ে করতে বেশি পছন্দ করি। আমলের বেলায় ঠিক তেমনি। ফজরের নামাজ, কুরআন পাঠ,তাসবিহ তাহলিল,হেফাজতের আমল....এইভাবে করলে সারাটা দিন ফুরফুরে যায় সব কিছু সহজ হয়ে যায় করা। আর যদি না করি তা হলে সব হযবরল। কোনো কাজে মন বসে না শুধু ছটফট করি। সবাই বলে যার শেষ ভালো তার সব ভালো। আমি বলি যার,শুরু ভালো তার শেষটাও,সুন্দর। আরেকটা বিষয় আমার আমল না করলে মেজাজ খিটেখিটে থাকে।
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#224 Jarin Ta....
6-Oct-24
আলহামদুলিল্লাহ, নিয়মিত সকাল সন্ধ্যার হেফাজতের আমল করি। আই ও এম এ ভর্তি হওয়ার পর থেকেই নিয়মিত করছি আলহামদুলিল্লাহ। *আগে যখন করতাম না তখন কোন একটা গুনাহের পর সাথে সাথে তীব্র অনুশোচনা জাগতোনা। কোথাও বেড়াতে গেলে সেখান থেকে বাসায় আসার পর অনেক অলস বোধ করতাম শরীর খারাপ হতো হয়ত নজরের কারণে। *এখন আলহামদুলিল্লাহ কোন একটা গুনাহ করে ফেললে তারপর সাথে সাথেই মনে তীব্র অনুশোচনা জাগে।কোথাও বেড়াতে গেলে সেখান থেকে আসার পর এখন শরীর খারাপ হয় না আলহামদুলিল্লাহ । আরও অনেক কিছুই পরিবর্তন হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহুয়া তায়ালা হেফাজতের আমলের ওসিলায় হয়তো আমায় অনেক বিপদ থেকে রক্ষা করছেন যা আমি নিজেও জানিনা।
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#225 Sanjida ....
5-Oct-24
জ্বী আলহামদুলিল্লাহ।আমি হেফাজতের আমল করার আগে রাতের বেলা ঘুমের মধ্যে অনেক ভয় পেতাম এখন হেফাজতের আমল করার পর থেকে ভয় অনেকটাই কমে গেছে আলহামদুলিল্লাহ। *আল্লাহ তায়ালা আমাদের সবাইকে নিয়মিত হেফাজতের আমল করার তৌফিক দান করুন, আমীন।
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#226 সুমাইয়া ....
4-Oct-24
আইয়ামে ভর্তি হওয়ার পর থেকে সকাল সন্ধ্যা হেফাজতের আমল করি। একদিন এমন না করলে অন্তরে প্রশান্তি পায় না,। আল্লাহর কাছে শুকরিয়া আমাকে আমল করার সুযোগ দিয়েছেন। - যেদিন আমি হেফাজতের আমল করি সেদিন আমি আল্লাহ নিরাপত্তায় থাকি,আমার এমন মনে হয়। আমার সব কাজ সহজ হয়ে যায়। - আর যেদিন হেফাজতের আমল করি না সেদিন, বারবার অন্তরে মনে হয় আল্লাহ তাআলার আমার প্রতি রেগে আছেন আমি নিরাপত্তাহীন এ আছি আমার বমি বমি লাগে অসুস্থতা অনুভব করি।
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#227 Mohammed....
3-Oct-24
হেফাজতের আমলে আমি অনেক পরিবর্তন লক্ষ্য করছি আলহামদুলিল্লাহ। আমলে পরিবর্তন আসছে। আগে আমি সময় পেলেই প্রায়ই ফেইসবুকে দেখতেম । এককথায় ফেইসবুক আসক্ত। এখন আর মন চায় না। আলহামদুলিল্লাহ। আমলে প্রতি অনেক মনে যোগাযোগ আসছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সবই iom এর উচিলায় আর মারছুছ ওস্তাযের। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#228 Mst.Nabi....
2-Oct-24
আলহামদুলিল্লাহ আমি সকাল সন্ধ্যা হেফাজতের আমল করার চেষ্টা করি। হায়েয এর দিনগুলোতে অনেক সময়ই গাফেলতি করে ফেলি হেফাজতের আমল করা হয় না এই সময় আমল করতে পারবো কিনা এটা ভেবে। আলহামদুলিল্লাহ এখন বিষয় টা উস্তাদরা বুঝিয়ে দিয়েছেন। তো যে কয়দিন আমার হায়েযের দিন থাকে আর আমি হেফাজতের আমল না করি আমার মোবাইল ফোনের প্রতি আসক্তি বেরে যায় আমার মনে হয় যে আমার ইমান কমে যায় ঐ দিনগুলোতে। এখন চেষ্টা করবো সব সময় হেফাজতের আমল করার ইংশা আল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন।
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
FAQ

Frequently Asked Questions

What is the authentic Islamic approach regarding হেফাজতের আমল: সকাল ও সন্ধ্যার জরুরি আত্মরক্ষা?
Authentic Islamic guidance relies strictly upon the Noble Quran and authentic Sahih Hadith supplications without any amulets, superstitious rituals, or monetary exploitation. Always consult registered medical physicians for physical health alongside prayer.
Can I perform Ruqyah for this at home by myself?
Yes, Self-Ruqyah is highly recommended in Islam. You can recite Surah Al-Fatihah, Ayat al-Kursi, and the Mu'awwidhat (Surah Al-Ikhlas, Al-Falaq, An-Nas), blow into your cupped hands or clean drinking water, and maintain daily morning and evening adhkar.
Are RuqyahAid services and advice 100% free?
Yes, RuqyahAid provides all guidance, weekly Friday Live Zoom recitation treatments, and support communities 100% free of charge for the sake of Allah worldwide. Both Muslims and non-Muslims are warmly welcomed without any fees.
Free Live Friday Ruqyah Healing (Zoom)

Suffering from Evil Eye, Jinn, or Spiritual Distress?

Join our free weekly live spiritual healing session Every Friday Morning at 6:00 AM (Dhaka, Bangladesh Time (UTC+6)) on Zoom. Join the official WhatsApp groups below to receive weekly links and updates. Muslims and non-Muslims worldwide are warmly welcome.

📥
Free Treatment Starter Kit: Book & Protection Azkar
Download authentic PDF guides and daily azkar poster to start your journey
Confidential & 100% Free

Need Free, Confidential Quranic Spiritual Help?

Complete our secure spiritual help form to receive personalized Quranic recitation guidance, protective prayers, and self-Ruqyah steps at zero cost.

Every Friday Morning 6:00 AM Free Live Zoom Session Join WhatsApp groups for weekly link