100% Free Service All Quranic spiritual support is 100% free. We never sell amulets, charge fees, or guarantee cures.
RuqyahAid HEALING • GUIDANCE • WELLBEING
★ Comprehensive Pillar Guide 1 min read Reviewed for Quranic Authenticity & Safety

হেফাজতের আমল: সকাল ও সন্ধ্যার স্তরভিত্তিক আত্মিক সুরক্ষা

প্রতিদিন সকাল ও সন্ধ্যায় শয়তান, বদনজর, জাদু ও অনিষ্ট থেকে বাঁচার বাধ্যতামূলক ১ম, ২য় ও ৩য় স্তরের মাসনূন হেফাজতের আমল ও সঠিক নিয়ম।

লেকচার সারসংক্ষেপ ও নিয়মাবলী

প্রতিদিন যেমন সূর্যোদয় ও সূর্যাস্তের সময় ফেরেশতাদের বাহিনী পরিবর্তন হয়, ঠিক একইভাবে শয়তানের বাহিনীও দুইবার পরিবর্তন হয়। তাই সকালের আমলগুলো সূর্যোদয়ের পূর্বে এবং সন্ধ্যার আমলগুলো মাগরিবের আগে অথবা পরে করতে হয়।

অভিজ্ঞতার আলোকে মাগরিবের পর যে হেফাজতের আমলগুলো করা হয়, এগুলোর দ্বারা সাধারণত ফজর পর্যন্ত হেফাজত হয়। আবার ফজরের পর সূর্য ওঠার আগে যেগুলো করা হয়, সেগুলোর দ্বারা মাগরিব পর্যন্ত হেফাজত হয়। ফজরের পর থেকে সূর্যোদয় পর্যন্ত জেগে থাকা আবশ্যক, সূর্যোদয়ের আগে ঘুমানো যাবে না।

বিশেষ সতর্কতা ও মহিলাদের জন্য নির্দেশনা

এই আমলগুলো মহিলাদের শারীরিক অসুস্থতার সময়েও আরও বেশি জরুরি মনে করা উচিত। অসুস্থতার সময়েও এই আমলগুলো দোয়া ও জিকির হিসেবে পড়া যাবে। কারণ শয়তান অপবিত্র অবস্থায় সবচেয়ে বেশি আক্রমণ করে।

ঘরে নিয়মিত সূরা বাকারা তেলাওয়াত করা অথবা ফজরের পর কিছু সময়ের জন্য সূরা বাকারার অডিও ছেড়ে রাখা উচিত। বাচ্চাদের সামনে উচ্চৈঃস্বরে আমল পড়ে তাদের গায়ে ফুঁ দিলে তারাও শয়তানের আক্রমণ থেকে সুরক্ষিত থাকবে ইনশাআল্লাহ।

১ ১ম স্তর: বাধ্যতামূলক হেফাজতের আমল (সকাল ও সন্ধ্যায়)

আমল-১: আয়াতুল কুরসি সকাল ও সন্ধ্যায় ১ বার করে
اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ ۚ لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ ۚ لَّهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ۗ مَن ذَا الَّذِي يَشْفَعُ عِندَهُ إِلَّا بِإِذْنِهِ ۚ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ ۖ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِّنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ ۚ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ ۖ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا ۚ وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ

ফজিলত: যে ব্যক্তি সকালে পড়বে সে সন্ধ্যা পর্যন্ত এবং যে সন্ধ্যায় পড়বে সে সকাল পর্যন্ত জিন ও শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর হেফাজতে থাকবে। [সহিহ ইবনে হিব্বান]

আমল-২: সৃষ্টির সকল অনিষ্ট থেকে আশ্রয়ের দোয়া সকাল ও সন্ধ্যায় ৩ বার করে
أَعُوْذُ بِكَلِمَاتِ اللّٰهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ

উচ্চারণ: আউযু বিকালিমাতিল্লাহিত তা-ম্মা-তি মিন শাররি মা খালাক্ব।

অর্থ: ‘আমি আল্লাহর পরিপূর্ণ বাণীসমূহের উসিলায় তাঁর সৃষ্টির সমস্ত অনিষ্ট থেকে আশ্রয় চাইছি।’ [সহিহ মুসলিম]

আমল-৩: আসমান ও জমিনের যাবতীয় ক্ষতি থেকে সুরক্ষা সকাল ও সন্ধ্যায় ৩ বার করে
بِسْمِ اللّٰهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ

উচ্চারণ: বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মাআসমিহী শাইউন ফিল আরদ্বি ওয়ালা ফিস সামা-ই, ওয়াহুওয়াস সামীউল আলীম।

অর্থ: ‘সেই আল্লাহর নামে যাঁর নামের বরকতে আসমান ও জমিনের কোনো বস্তুই কোনো ক্ষতি করতে পারে না। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।’ [আবু দাউদ, তিরমিজি]

আমল-৪: তিন কুল (সূরা ইখলাস, ফালাক, নাস) সকাল ও সন্ধ্যায় ৩ বার করে

প্রতিটি সূরা ৩ বার করে তিলাওয়াত করতে হবে। হাত দুটি একত্রিত করে তাতে ফুঁ দিয়ে মাথা, মুখমণ্ডল এবং শরীরের যথাসম্ভব সামনের অংশে হাত বুলিয়ে নিতে হবে।

ফজিলত: রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘সকাল ও সন্ধ্যায় এগুলো তিনবার পাঠ করলে তা তোমার সবকিছুর (সকল ক্ষতি ও বিপদের) মোকাবেলায় যথেষ্ট হবে।’ [আবু দাউদ, তিরমিজি]

আমল-৫: শয়তানের প্রভাব ও ফিতনা থেকে মুক্তির জিকির সকাল ও সন্ধ্যায় ১০০ বার (বা ১০ বার)
لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ

উচ্চারণ: লা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুওয়া আলা কুল্লি শাইয়িন ক্বাদীর।

ফজিলত: সারাদিন শয়তানের আক্রমণ থেকে এটি দুর্গস্বরূপ কাজ করে এবং কোনো শয়তান তার কাছে ঘেঁষতে পারে না। [সহিহ বুখারি]

আমল-৬: আল্লাহর ওপর তাওয়াক্কুলের আয়াত (সূরা তাওবাহ ১২৯) সকাল ও সন্ধ্যায় ৭ বার করে
حَسْبِيَ اللّٰهُ لَا إِلٰهَ إِلَّا هُوَ، عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ

উচ্চারণ: হাসবিয়াল্লা-হু লা ইলা-হা ইল্লা- হুওয়া, আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুওয়া রব্বুল আরশিল আযীম।

ফজিলত: যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় ৭ বার পড়বে, আল্লাহ তার দুনিয়া ও আখিরাতের সমস্ত দুশ্চিন্তা ও সংকটের জন্য যথেষ্ট হয়ে যাবেন। [আবু দাউদ]

✓

Spiritual Symptoms Self-Assessment Checklist

Check the symptoms you frequently experience to see recommended Quranic guidance:

Assessment Result: 0 selected

Select the symptoms above that match your experience for personalized guidance.

★ বাস্তব অভিজ্ঞতা ও ফলাফল 390 টি সংরক্ষিত ফিডব্যাক

হেফাজতের আমলের বাস্তব অভিজ্ঞতা ও ফিডব্যাক

শিক্ষার্থী ও সাধারণ মানুষের সরাসরি অভিজ্ঞতা, যারা নিয়মিত আমল করে রোগ ও বিপদ থেকে মুক্তি পেয়েছেন।

নিজের অভিজ্ঞতা জানান
#229 Md. Rafi....
1-Oct-24
"চেষ্টা করি কিন্তু সবসময় সক্ষম হই না। তিন কুল, জিকির এবং আয়াতুল কুরসি এর উপরে প্রত্যেকদিন আমল করার চেষ্টা করি। দোয়া গুলো এখনো মুখস্ত করতে সক্ষম হই নি। যেদিন আমি হেফাজতের আমল করি সেদিন পথে ঘাটে নিজের চোখে হেফাজত করতে আমার সহজ হয়, রাত্রে ঘুমানোর সময় এবং সালাতের সময় শয়তানের ওয়াসওয়াসা আমার জন্য কষ্টকর হয় না। কিন্তু যেদিন আমি হেফাজতের আমল অনুসরণ করি না সেদিন পথে ঘাটে নিজের চোখে হেফাজত করা, সালাতে মনোযোগ আনা এবং রাতে নির্বিঘ্নে ঘুমানো শয়তানের ওয়াসওয়াসা এর কারনে তুলনামূলক কঠিন হয়ে যায়।"
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#230 Jakia Su....
30-Sep-24
আলহামদুলিল্লাহ আমি হেফাজতের আমল গুলো করার চেষ্টা করি। আমার বাসায় যেহেতু ছোট বাচ্চা আছে তাই আমি লক্ষ্য করেছি যেদিন আমল গুলো করা হয় সেদিন রাতে সে কন্নাকাটি কম করে। আর যেদিন করা হয় না সেদিন ঝামেলা বেশি করে।মাঝে আমল গুলো না করলে নিজেও অনেক খারাপ স্বপ্ন দেখি।
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#231 Toma Akt....
29-Sep-24
যেদিন হেফাজতের আমল করি: 1.মনে প্রশান্তি থাকে, অস্থিরতা কম লাগে। 2.দিনটা বরকতময় মনে হয়, কাজ সহজে হয়ে যায়। 3. গুনাহ থেকে বাঁচতে বেশি সতর্ক থাকি। যেদিন করি না: 1. অস্থিরতা কাজ করে, মন হালকা বিক্ষিপ্ত থাকে। 2.ছোট ছোট সমস্যা বড় মনে হয়, কোনো কিছুতেই শান্তি লাগে না। 3.শয়তানের ওয়াসওয়াসা বেশি হয়, অলসতা ও নেতিবাচক চিন্তা ঘিরে ধরে।
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#232 Tanzida ....
28-Sep-24
হ্যাঁ, আমি নিয়মিত সকাল-সন্ধ্যার হেফাজতের আমল করার চেষ্টা করি। তবে কখনো ব্যস্ততার কারণে বা ঘুমের ফলে এ আমল করতে পারি না। আমি স্পষ্টভাবে লক্ষ্য করেছি, যেদিন সকাল-সন্ধ্যার হেফাজতের আমল করি, সেদিন আমার মন অনেক প্রশান্ত থাকে, কাজে বরকত অনুভব হয় এবং সারাদিন যেন আল্লাহর এক বিশেষ হেফাজতে থাকি। কোনো সমস্যা এলেও মনে হয়, আল্লাহর ওপর ভরসা রেখে সহজেই তা মোকাবিলা করতে পারছি। কিন্তু যেদিন এ আমল করি না, সেদিন অজানা এক অস্থিরতা কাজ করে। মন ভারাক্রান্ত লাগে, অনেক ছোটখাটো বিষয়ও বড় মনে হয়, শয়তানের ওয়াসওয়াসা বেড়ে যায়, ইবাদতে অনীহা জাগে এবং গুনাহের প্রতি ঝোঁকও কিছুটা বৃদ্ধি পায়। কাজের মধ্যে এক ধরনের অনিয়মিতভাব ও অশান্তি অনুভব করি। তাই আমি চেষ্টা করি প্রতিদিন সকাল-সন্ধ্যায় এই হেফাজতের আমলগুলো করা যেন আমার দিন বরকতময় ও নিরাপদ থাকে।
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#233 Tabassum....
27-Sep-24
যেদিন হেফাজতের আমল করা হয়: মন শান্ত থাকে—দিনের শুরুতে দোয়া ও জিকির করলে মন প্রশান্ত থাকে, উদ্বেগ কম হয়। আত্মবিশ্বাস বৃদ্ধি পায়—আল্লাহর সুরক্ষার অনুভূতি কাজ করে, ফলে ভয়-ভীতি কম থাকে। কাজে বারাকাহ আসে—সময় ও শক্তি ভালোভাবে কাজে লাগে, পরিকল্পনা অনুযায়ী কাজ করা সহজ হয়। যেদিন হেফাজতের আমল করা হয় না: মনের অশান্তি বেড়ে যায়—কোনো কারণ ছাড়াই মন অস্থির লাগে, টেনশন বেশি হয়। নেগেটিভ চিন্তা বেশি আসে—শয়তানের ওয়াসওয়াসা সহজেই প্রবেশ করে। কাজের গতি কমে যায়—সময় ও কাজের মধ্যে বিশৃঙ্খলা দেখা যায়, ব্যস্ততা থাকলেও বরকত কম অনুভূত হয়।
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#234 Sumi Kha....
26-Sep-24
জি আলহামদুলিল্লাহ নিয়মিত করি। হেফাজতের আমল না করার প্রশ্নই আসে না। বেশ অনেকদিন আগে আমি একদিন হেফাজতের আমল করেছিলাম না, আমার আমার বাচ্চাটা বেশ কষ্ট পেয়েছিল‌।একদিনেই ২-৩বার পড়ে যেয়ে কেটে গিয়েছিল অনেক ব্যথা পেয়েছিল, তখন আমার হঠাৎ মনে পড়ে হেফাজতের আমল পড়ে ফুঁ দেই নি। আল্লাহ আমাদের সবাইকে নিয়মিত আমল করার তাওফীক দান করুন আমীন।
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#235 mstsehen....
25-Sep-24
আল্লাহর রহমতে আমিপ্রত্যেকদিন নিয়মিতা হেফাজতের আমল করার চেষ্টা করি। সকাল এবং সন্ধ্যা ফরজ নামাজের পর এবং মাগরিবের নামাজের পর বিশেষ করে হেফাজতের আমল করি। কারণবশত কোন একদিন বলা যায় না হেফাজতের আমল করতে ব্যর্থ হয়ে। যেদিন আমি নিয়মিত সকাল সন্ধ্যা হেফাজতের আমল করি সেদিন দিনকাল আল্লাহর রহমতে সুস্থ স্বাভাবিক যাই। যেদিন করতে পারিনা সেদিন আল্লাহ কাজে এবং ক্ষমা চাই সেদিন দিনকাল ভালো যায় না।
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#236 Nourin B....
24-Sep-24
আলহামদুলিল্লাহ নিয়মিত সকাল-সন্ধ্যার হেফাজতের আমল করি। আগে করতাম নাহ, তখন আমার অকারনে মন ভার থাকতো, ফেসবুক স্ক্রল করতাম , সময় নষ্ট করতাম, যেদিন থেকে আমল করি সেদিন থেকে আমার সবকিছু ভালো লাগে আলহামদুলিল্লাহ, শয়তানের ওয়াস ওয়াসা থেকে অনেকটাই বেঁচে থাকি আলহামদুলিল্লাহ। পড়াশোনাম মন বসে, সময় নষ্ট করতে ইচ্ছে করেনা।
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#237 Nazmunna....
23-Sep-24
আমি যেদিন হেফাজতের আমল করি ঐদিন আমার সকল কাজে-কর্মে আল্লাহতালা বারাকা দান করেন । এবং শয়তান আমাকে ওসওয়াসা দিতে পারেনা। কিন্তু যেদিন না করি ঐদিন আমার বিফলে চলে যায় কোন কাজে আমি কোন বারাকা পাই না। কাজ বলতে দুনিয়ার বে এবং আখেরাতের কাজ উভইটা।
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#238 ZARIN TA....
22-Sep-24
জী। আমি প্রতিদিন সকাল সন্ধ্যার আমল করার সর্বচ্চো চেষ্টা করি। যেদিন আমল করি সেইদিন মনে প্রশান্তি অনুভব করি, মন ফুরফুরা লাগে। আমল করার পরার মনে হয় আজ সারাদিন অন্তন্ত গীবতের মতো কবিরা গুনাহ গুলো যেনো এড়িয়ে চলি। আর যেদিন ব্যাস্ততার কারণে হেফাজতের আমল করা হয় না, সেদিন গাফিলতি করার অনুভূতি হয়। মন অস্থির থাকে এই ভেবে যে আজ হেফাজতের আমল সব করতে পারিনি।
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#239 Mira Sul....
21-Sep-24
আলহামদুলিল্লাহ, আমি নিয়মিত সকাল-সন্ধ্যা হেফাজতের আমল করি। তবে কোনো কারণে যদি এই আমল মিস হয়ে যায়, তখন নিজের মধ্যে অনেক নেতিবাচক পরিবর্তন লক্ষ্য করি। #মনের অস্থিরতা: অযথাই মেজাজ খিটখিটে হয়ে যায়, মন খারাপ থাকে, আর অতিরিক্ত চিন্তা (ওভারথিংকিং) করতে থাকি। #দাম্পত্য জীবনে প্রভাব: স্বামী-স্ত্রীর মধ্যে ছোটখাটো বিষয়ে ঝগড়া লেগেই থাকে। এমনকি স্বামী ভালো কিছু বললেও রাগ লাগে, তাকে সহ্য করতে কষ্ট হয়, একা থাকতে ইচ্ছে করে। #জীবনের প্রতি হতাশা: তখন মনে হয়, দুনিয়াতে বেঁচে থাকাটাই বৃথা, আর যদি মারা যাই, তাহলে হয়তো ভালো হতো। এরকম ভুল ও নেতিবাচক চিন্তা মাথায় আসে, যা স্পষ্টতই শয়তানের কুমন্ত্রণা। এই অভিজ্ঞতা আমাকে আরও দৃঢ় করে যে, হেফাজতের আমল শুধু ইবাদতই নয়, বরং এটি মন ও সম্পর্কের প্রশান্তির জন্যও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ইন-শা-আল্লাহ, আমি আমলগুলো ধরে রাখার সর্বোচ্চ চেষ্টা করবো। 🤲
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#240 Farjana ....
20-Sep-24
যেদিন হেফাজতের আমল করি এবং যেদিন করি না, এই দুই দিনের মধ্যে কয়েকটি প্রধান পার্থক্য: ১. আত্মিক শান্তি: হেফাজতের আমল করা দিন: আল্লাহর স্মরণে থাকা, দোয়া ও যিকিরের মাধ্যমে মন শান্ত থাকে। হেফাজতের আমল না করা দিন: উদ্বেগ ও অস্থিরতা অনুভব হতে পারে, শান্তি কমে যায়। ২. শক্তি ও কর্মক্ষমতা: হেফাজতের আমল করা দিন: শারীরিক ও মানসিক শক্তি বৃদ্ধি পায়, কাজের প্রতি আগ্রহ ও উৎসাহ থাকে। হেফাজতের আমল না করা দিন: ক্লান্তি এবং মনোযোগের অভাব হয়, কাজের প্রতি আগ্রহ কমে যায়। ৩. ধার্মিক অনুভূতি: হেফাজতের আমল করা দিন: আল্লাহর সাথে সম্পর্ক গভীর হয়, ধর্মীয় দায়িত্ব পালন সহজ হয়। হেফাজতের আমল না করা দিন: ধর্মীয় দায়িত্বে উদাসীনতা থাকতে পারে, পাপের দিকে ঝোঁক বাড়ে। ৪. রহমত ও বরকত: হেফাজতের আমল করা দিন: আল্লাহর রহমত ও বরকত অনুভব করা যায়। হেফাজতের আমল না করা দিন: রহমত কমে, জীবনে বিপদ ও সমস্যার অনুভূতি বাড়ে।
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
FAQ

Frequently Asked Questions

What is the authentic Islamic approach regarding হেফাজতের আমল: সকাল ও সন্ধ্যার জরুরি আত্মরক্ষা?
Authentic Islamic guidance relies strictly upon the Noble Quran and authentic Sahih Hadith supplications without any amulets, superstitious rituals, or monetary exploitation. Always consult registered medical physicians for physical health alongside prayer.
Can I perform Ruqyah for this at home by myself?
Yes, Self-Ruqyah is highly recommended in Islam. You can recite Surah Al-Fatihah, Ayat al-Kursi, and the Mu'awwidhat (Surah Al-Ikhlas, Al-Falaq, An-Nas), blow into your cupped hands or clean drinking water, and maintain daily morning and evening adhkar.
Are RuqyahAid services and advice 100% free?
Yes, RuqyahAid provides all guidance, weekly Friday Live Zoom recitation treatments, and support communities 100% free of charge for the sake of Allah worldwide. Both Muslims and non-Muslims are warmly welcomed without any fees.
Free Live Friday Ruqyah Healing (Zoom)

Suffering from Evil Eye, Jinn, or Spiritual Distress?

Join our free weekly live spiritual healing session Every Friday Morning at 6:00 AM (Dhaka, Bangladesh Time (UTC+6)) on Zoom. Join the official WhatsApp groups below to receive weekly links and updates. Muslims and non-Muslims worldwide are warmly welcome.

📥
Free Treatment Starter Kit: Book & Protection Azkar
Download authentic PDF guides and daily azkar poster to start your journey
Confidential & 100% Free

Need Free, Confidential Quranic Spiritual Help?

Complete our secure spiritual help form to receive personalized Quranic recitation guidance, protective prayers, and self-Ruqyah steps at zero cost.

Every Friday Morning 6:00 AM Free Live Zoom Session Join WhatsApp groups for weekly link