100% Free Service All Quranic spiritual support is 100% free. We never sell amulets, charge fees, or guarantee cures.
RuqyahAid HEALING • GUIDANCE • WELLBEING
★ Comprehensive Pillar Guide 1 min read Reviewed for Quranic Authenticity & Safety

হেফাজতের আমল: সকাল ও সন্ধ্যার স্তরভিত্তিক আত্মিক সুরক্ষা

প্রতিদিন সকাল ও সন্ধ্যায় শয়তান, বদনজর, জাদু ও অনিষ্ট থেকে বাঁচার বাধ্যতামূলক ১ম, ২য় ও ৩য় স্তরের মাসনূন হেফাজতের আমল ও সঠিক নিয়ম।

লেকচার সারসংক্ষেপ ও নিয়মাবলী

প্রতিদিন যেমন সূর্যোদয় ও সূর্যাস্তের সময় ফেরেশতাদের বাহিনী পরিবর্তন হয়, ঠিক একইভাবে শয়তানের বাহিনীও দুইবার পরিবর্তন হয়। তাই সকালের আমলগুলো সূর্যোদয়ের পূর্বে এবং সন্ধ্যার আমলগুলো মাগরিবের আগে অথবা পরে করতে হয়।

অভিজ্ঞতার আলোকে মাগরিবের পর যে হেফাজতের আমলগুলো করা হয়, এগুলোর দ্বারা সাধারণত ফজর পর্যন্ত হেফাজত হয়। আবার ফজরের পর সূর্য ওঠার আগে যেগুলো করা হয়, সেগুলোর দ্বারা মাগরিব পর্যন্ত হেফাজত হয়। ফজরের পর থেকে সূর্যোদয় পর্যন্ত জেগে থাকা আবশ্যক, সূর্যোদয়ের আগে ঘুমানো যাবে না।

বিশেষ সতর্কতা ও মহিলাদের জন্য নির্দেশনা

এই আমলগুলো মহিলাদের শারীরিক অসুস্থতার সময়েও আরও বেশি জরুরি মনে করা উচিত। অসুস্থতার সময়েও এই আমলগুলো দোয়া ও জিকির হিসেবে পড়া যাবে। কারণ শয়তান অপবিত্র অবস্থায় সবচেয়ে বেশি আক্রমণ করে।

ঘরে নিয়মিত সূরা বাকারা তেলাওয়াত করা অথবা ফজরের পর কিছু সময়ের জন্য সূরা বাকারার অডিও ছেড়ে রাখা উচিত। বাচ্চাদের সামনে উচ্চৈঃস্বরে আমল পড়ে তাদের গায়ে ফুঁ দিলে তারাও শয়তানের আক্রমণ থেকে সুরক্ষিত থাকবে ইনশাআল্লাহ।

১ ১ম স্তর: বাধ্যতামূলক হেফাজতের আমল (সকাল ও সন্ধ্যায়)

আমল-১: আয়াতুল কুরসি সকাল ও সন্ধ্যায় ১ বার করে
اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ ۚ لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ ۚ لَّهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ۗ مَن ذَا الَّذِي يَشْفَعُ عِندَهُ إِلَّا بِإِذْنِهِ ۚ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ ۖ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِّنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ ۚ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ ۖ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا ۚ وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ

ফজিলত: যে ব্যক্তি সকালে পড়বে সে সন্ধ্যা পর্যন্ত এবং যে সন্ধ্যায় পড়বে সে সকাল পর্যন্ত জিন ও শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর হেফাজতে থাকবে। [সহিহ ইবনে হিব্বান]

আমল-২: সৃষ্টির সকল অনিষ্ট থেকে আশ্রয়ের দোয়া সকাল ও সন্ধ্যায় ৩ বার করে
أَعُوْذُ بِكَلِمَاتِ اللّٰهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ

উচ্চারণ: আউযু বিকালিমাতিল্লাহিত তা-ম্মা-তি মিন শাররি মা খালাক্ব।

অর্থ: ‘আমি আল্লাহর পরিপূর্ণ বাণীসমূহের উসিলায় তাঁর সৃষ্টির সমস্ত অনিষ্ট থেকে আশ্রয় চাইছি।’ [সহিহ মুসলিম]

আমল-৩: আসমান ও জমিনের যাবতীয় ক্ষতি থেকে সুরক্ষা সকাল ও সন্ধ্যায় ৩ বার করে
بِسْمِ اللّٰهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ

উচ্চারণ: বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মাআসমিহী শাইউন ফিল আরদ্বি ওয়ালা ফিস সামা-ই, ওয়াহুওয়াস সামীউল আলীম।

অর্থ: ‘সেই আল্লাহর নামে যাঁর নামের বরকতে আসমান ও জমিনের কোনো বস্তুই কোনো ক্ষতি করতে পারে না। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।’ [আবু দাউদ, তিরমিজি]

আমল-৪: তিন কুল (সূরা ইখলাস, ফালাক, নাস) সকাল ও সন্ধ্যায় ৩ বার করে

প্রতিটি সূরা ৩ বার করে তিলাওয়াত করতে হবে। হাত দুটি একত্রিত করে তাতে ফুঁ দিয়ে মাথা, মুখমণ্ডল এবং শরীরের যথাসম্ভব সামনের অংশে হাত বুলিয়ে নিতে হবে।

ফজিলত: রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘সকাল ও সন্ধ্যায় এগুলো তিনবার পাঠ করলে তা তোমার সবকিছুর (সকল ক্ষতি ও বিপদের) মোকাবেলায় যথেষ্ট হবে।’ [আবু দাউদ, তিরমিজি]

আমল-৫: শয়তানের প্রভাব ও ফিতনা থেকে মুক্তির জিকির সকাল ও সন্ধ্যায় ১০০ বার (বা ১০ বার)
لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ

উচ্চারণ: লা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুওয়া আলা কুল্লি শাইয়িন ক্বাদীর।

ফজিলত: সারাদিন শয়তানের আক্রমণ থেকে এটি দুর্গস্বরূপ কাজ করে এবং কোনো শয়তান তার কাছে ঘেঁষতে পারে না। [সহিহ বুখারি]

আমল-৬: আল্লাহর ওপর তাওয়াক্কুলের আয়াত (সূরা তাওবাহ ১২৯) সকাল ও সন্ধ্যায় ৭ বার করে
حَسْبِيَ اللّٰهُ لَا إِلٰهَ إِلَّا هُوَ، عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ

উচ্চারণ: হাসবিয়াল্লা-হু লা ইলা-হা ইল্লা- হুওয়া, আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুওয়া রব্বুল আরশিল আযীম।

ফজিলত: যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় ৭ বার পড়বে, আল্লাহ তার দুনিয়া ও আখিরাতের সমস্ত দুশ্চিন্তা ও সংকটের জন্য যথেষ্ট হয়ে যাবেন। [আবু দাউদ]

✓

Spiritual Symptoms Self-Assessment Checklist

Check the symptoms you frequently experience to see recommended Quranic guidance:

Assessment Result: 0 selected

Select the symptoms above that match your experience for personalized guidance.

★ বাস্তব অভিজ্ঞতা ও ফলাফল 390 টি সংরক্ষিত ফিডব্যাক

হেফাজতের আমলের বাস্তব অভিজ্ঞতা ও ফিডব্যাক

শিক্ষার্থী ও সাধারণ মানুষের সরাসরি অভিজ্ঞতা, যারা নিয়মিত আমল করে রোগ ও বিপদ থেকে মুক্তি পেয়েছেন।

নিজের অভিজ্ঞতা জানান
#241 Halima J....
19-Sep-24
আমি নিয়মিত সকাল-সন্ধ্যার হেফাজতের আমল করি।কয়েকদিন আগে আমার ভাইয়ের একটি ছেলে সন্তানের জন্ম হয়েছিলো,আমি প্রতিদিন তাকেও হেফাজতের আমলগুলো করে শরীর মাসেহ করে দিতাম,পরীক্ষা করার জন্য আজকে আমি হেফাজতের আমল করি নাই এবং আমার ভাইপোকেও হেফাজতের আমল করে শরীর মাসেহ করে দিই নাই,যার কারণে আজকে লক্ষ্য করলাম আমারও কোনো কাজে মন বসছিলো না বিশেষ করে পড়ালেখাই,, আমি কোনোমতে পড়ায় মনোযোগ দিতে পারতেছিলাম না, এবং আমার ভাইপো আজকে স্বাভাবিকের ছেয়ে অনেক বেশি কান্না করছিলো কোনোমতে কান্না থামতেছিলো না,,,আলহামদুলিল্লাহ আজকে হেফাজতের আমল না করার কারণে যে সমস্যাগুলো হলো তার মাধ্যমে বুঝলাম আমাদের প্রত্যেকের জন্য হেফাজতের আমল কত গুরুত্বপূর্ণ,, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি IOM এর স্টুডেন্ট হওয়ার ফলে এত গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানতে পারছিলাম যার ফলে আমি ব্যাক্তিগত জীবনে অনেক উপকৃত হতে পারলাম🥰
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#242 Sumi Kha....
18-Sep-24
জি আলহামদুলিল্লাহ নিয়মিত করি। হেফাজতের আমল না করার প্রশ্নই আসে না। বেশ অনেকদিন আগে আমি একদিন হেফাজতের আমল করেছিলাম না, আমার আমার বাচ্চাটা বেশ কষ্ট পেয়েছিল‌।একদিনেই ২-৩বার পড়ে যেয়ে কেটে গিয়েছিল অনেক ব্যথা পেয়েছিল, তখন আমার হঠাৎ মনে পড়ে হেফাজতের আমল পড়ে ফুঁ দেই নি। আল্লাহ আমাদের সবাইকে নিয়মিত আমল করার তাওফীক দান করুন আমীন।
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#243 মোছাঃ ইভ....
17-Sep-24
হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি প্রতিদিন নিয়মিত সকাল সন্ধ্যার হেফাজতের আমল করি। যেদিন হেফাজতের আমল করি , সেদিন মন স্থির থাকে এবং মানসিক শান্তি পাই। নিয়মিত আমল করার ফলে আধ্যাত্মিক দৃষ্টিভঙ্গি বাড়ে। আল্লাহর সাথে সম্পর্কের গভীরতা বেড়ে যায়। আর যেদিন হেফাজতের আমল করি না, সেদিন মন স্থির থাকে না এবং মানসিক শান্তি অনুভব করি না। এভাবেই যেদিন হেফাজতের আমল করি এবং যেদিন করিনা এই দুই দিনের মধ্যে পার্থক্য বুঝতে পারি।
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#244 Dil Afro....
16-Sep-24
আলহামদুলিল্লাহ আমি প্রতিদিন সকাল সন্ধ্যা হেফাজতের আমল করি । এবং হেফাজতের আমল করলে আমার কাছে মনে হয় আমি পুরোপুরি আল্লাহ তায়ালার জিম্মায় রয়েছি কোন কিছুই আমার কোন ক্ষতি করতে পারবে না যদি আল্লাহ না চান এবং মনটাও অনেক ভালো থাকে আলহামদুলিল্লাহ সবকিছুতেই সব কাজেই নিজেকে সতেজ এবং প্রাণবন্ত লাগে ইবাদত টাও শান্তিমত করতে পারি আলহামদুলিল্লাহ।তবে যদি ভুলবশত কখনো মনে না থাকে তবে সেই দিনটা আমার জন্য খুব একটা ভালো যায় না সারাক্ষণ অস্থিরতা কাজ করে, মনে হয় যেন আমি আল্লাহর জিম্মা থেকে ছিটকে পড়ে গেছি কোন কাজ ঠিকমতো হয় না ,, ইবাদত করে তৃপ্তি পাই না,, একটা পেরেশানি লেগেই থাকে ! বিশেষ করে আমার ছোট্ট বাচ্চাকে যখন হেফাজতের আমল করে দেই আলহামদুলিল্লাহ সারাদিন সে খুব ভালো একটিভ থাকে কিন্তু যেদিন করে দেই না বা মনে থাকে না তখন ওর সাথে কোন না কোন দুর্ঘটনা হয় ! হয়তো পড়ে গিয়ে ব্যথা পায়(তখন আমার সঙ্গে সঙ্গে মনে হয় আহ!আমি তো ওকে হেফাজতের আমল করে দিইনি এজন্যই হয়তো তার সাথে এই দুর্ঘটনাটা ঘটলো সাথে সাথেই আমল করে দিয়ে আলহামদুলিল্লাহ),, নয় তো শরীর খারাপ করে নয়তো খিটখিটে মেজাজ থাকে এ থেকে আমি বুঝতে পারি হেফাজতের আমল আমাদের দৈনন্দিন জীবনে কতটা গুরুত্বপূর্ণ। একজন মুমিনের দিন শুরুই তো হয় আল্লাহ তায়ালার শুকরিয়া জ্ঞাপন করে,, এজন্য নিজেকে আল্লাহর জিম্মায় দিয়ে দিলে আল্লাহ তায়ালা ই সকল বিপদ/আপদ বালা/মুসিবত থেকে আমাদেরকে রক্ষা করবেন ইনশাআল্লাহ।
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#245 Khadiza ....
15-Sep-24
জি আলহামদুলিল্লাহ আমি হেফাজতের আমল বাধ্যমূলক করার পর এবং এটার উপকার সম্পর্কে জানার পর এখন এটা নিয়মিত করি, আমি কিন্তু আগে হেফাজতের আমল সম্পর্কে অবগত ছিলাম না।আলহামদুলিল্লাহ এই আমল প্রতিদিন করার পর আমার সারাদিনের মধ্যে সকল কাজে অনেক পরিবর্তন এসেছে। আমি আমার পরিবারকে ও এটা করতে বলি। আর যখন আমি এই আমল গুলো করতে অবস্তু ছিলাম না তখন আমার সময়ের কোনো বারাকাহ,কাজের কোনো সৌন্দর্য, আমলও কোনো নিয়মিত ছিলোনা। আলহামদুলিল্লাহ এখন সবকিছুর আকাশ -পাতাল পরিবর্তন।
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#246 তানজিলা.....
14-Sep-24
আলহামদুলিল্লাহ নিয়মিত হেফাজতের আমল করা হয়। মাঝে মাঝে ছুটে যায়। যখন হেফাজতের আমল করি সেই দিন টা বরকতময় হয় আলহামদুলিল্লাহ নিজের কাছে নিজেকে প্রোডাক্টিভ মনে হয়, সবকাজে বরকত পায়, শরীর ও তেমন ক্লান্ত লাগে না শয়তান তেমন ওয়াসওয়া দিতে পারে না, আর যখন হেফাজতের আমল করিনা সেদিন কোনো কাজ ই আমার হয়না, সব কাজ শেষ করার অনেক চেষ্টা করেও পারিনা, বিশেষ করে দ্বীনি কাজগুলো করতে গেলে অনেক বাঁধা আসে, আমল করতে পারিনা, তারপর নামাজে অলসতা আছে একটু কাজ করলে ক্লান্ত লাগে অনেক। মাদ্রাসায় ভর্তি হওয়ার পর একটা বিষয় খেয়াল করলাম আগে শয়তান ওয়াসওয়া দিত,এখন মনে হয় দিগুণ ওয়াসওয়া দেয়। শয়তান যে মানুষ কে কিভাবে মানুষ কে দ্বীনের কাজ থেকে দূরে রাখতে চায়, আল্লাহর থেকে দূরে করে দিতে চায় এই বিষয়ে আরও ইয়াকিন হয়েছে। আমি মনে করি হেফাজতের আমল গুলো নিয়মিত করা উচিত।।
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#247 SURYEA T....
13-Sep-24
অধিকাংশ সময়েই শয়তানের ধোঁকায় পড়ে আমল করতে ভুলে যাই। যেসব দিন এই আমলগুলো করি, সেই দিনগুলোতে আলহামদুলিল্লাহ মানসিক শান্তি, আত্মিক প্রশান্তি এবং কাজের মধ্যে এক ধরনের বারাকাহ অনুভব করি। সকালেই আল্লাহর কাছে আশ্রয় চেয়ে দিন শুরু করলে মনের মধ্যে এক ধরনের নিরাপত্তা বোধ থাকে। ছোট-খাটো দুশ্চিন্তা বা টেনশন কম অনুভূত হয় এবং যেকোনো বিপদ বা সমস্যার মুখোমুখি হলেও মনে প্রবল বিশ্বাস থাকে, আল্লাহ সাহায্য করবেন। অন্যদিকে, যেসব দিন এই আমলগুলো করা হয় না, সেদিনটা যেন একটু অগোছালো মনে হয়। উদ্বেগ, দুশ্চিন্তা বা অস্থিরতা বেশি থাকে। কোনো সমস্যার সম্মুখীন হলে মনে হয় যেন কিছু একটা অনুপস্থিত। শয়তানের ধোঁকা বা কুমন্ত্রণাও বেশি অনুভূত হয়।
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#248 Nabila S....
12-Sep-24
জ্বি আলহামদুলিল্লাহ নিয়মিত হেফাজতের আমল করার চেষ্টা করি। হেফাজতের আমলের ব্যাপারে জানার পর থেকে নিয়মিত আমল করা হয় আলহামদুলিল্লাহ। এই আমল করার মাধ্যমে মনের মধ্যে অন্য রকম একটা শান্তি থাকে সব সময়। কোনো কাজে অলসতা কাজ করে না। উল্টো আরো শুয়ে বসে থাকলে মনের মধ্যে অস্থিরতা কাজ করে। সব কাজ সম্পূর্ণ মনোযোগের সাথে করতে পারি আলহামদুলিল্লাহ। এই আমল করার শুরুর দিকে একদিন আমি হেফাজতের আমল করতে ভুলে গেছিলাম। সেই দিনটির কথা এখনো আমার মনে আছে। কি অস্থিরতার মধ্য দিয়েই না কেটেছিল দিনটি। কোনো কাজে মন বসতো না। কোনো কাজ করতেও ইচ্ছা করতো না। শুধু শুয়ে বসে ফোন দেখতে ইচ্ছা করতো। মাথার মধ্যে খুব ভার অনুভূত হতো। এমনকি শরীর অনেক দুর্বলও লাগতো। সেইদিনের পর থেকে এখন পর্যন্ত আমার একদিনও হেফাজতের আমল করা বাদ যায়নি আলহামদুলিল্লাহ। শয়তানের অসওয়াসা থেকে এতো সহজে বেঁচে থাকার জন্য এই আমলটা শিখিয়ে দেয়ার জন্য শুকরিয়া। জাজাকুমুল্লাহ
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#249 মোঃ ফোরক....
11-Sep-24
হেফাজতের আমল অনেক আগে থেকেই করি আলহামদুলিল্লাহ্। আগে কিছু সমস্যা ছিলো বোবা জ্বীনের বা শরীর ব্যাথার। তো, আমলগুলো নিয়মিত চালু করার পর থেকে জ্বীনের সমস্যা আর কখনো হয়নি আলহামদুলিল্লাহ্, এবং শরীর ব্যাথার দুয়ার দ্বারাও অনেক কাজ হয়েছে আলহামদুলিল্লাহ্। ছোটখাটো রোগব্যাধির জন্য ওষুধ খুব কমই খাই, কেননা প্রথমেই ঘরোয়া ও শরয়ী চিকিৎসা চেষ্টা করি নিজেই এবং ভালো ফলাফল ও পাই আলহামদুলিল্লাহ্। আগে যখন নতুন হেফাজতের আমল শুরু করি তখন দুয়েকদিন আমল ছুটে গেলেই আবার সমস্যায় পড়তাম, আবার যখন চালু করতাম তখন আবার ঠিক হয়ে যেতো। আর এখন তো মিস হয়না তাই বলার সুযোগও নেই।
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#250 Farzana.....
10-Sep-24
"আমি নিয়মিত সকাল-সন্ধ্যার হেফাজতের আমল করি। এই আমল শুরু করার পর থেকে আমার জীবনে অনেক ধরনের বরকত পেয়েছি। হেফাজতের আমল করা দিন এবং না করা দিনের মধ্যে পার্থক্য অনেক। তবু কয়েকটি উল্লেখ্য করার চেষ্টা করলাম। ১। আমি যেদিন হেফাজতের আমল করি, সেদিন আমি অন্য দিনের তুলনায় সময়ে বরকত পাই। ২। অন্যদিনের তুলনায় কাজে অধিক মন বসে, এবং আমি মনোযোগের সাথে কাজ করতে পারি। ৩। অন্যান্য দিনে আমি কাজ করার মধ্যেই বার বার বিরক্ত হতাম, হতাশ হয়ে পরতাম, কাজে দীর্ঘক্ষণ মনোযোগ ধরে রাখতে পারতাম না। তবে হেফাজতের আমল করার পর থেকে সেই বিষয়গুলো সমাধান হয়েছে আলহামদুলিল্লাহ। ৪। সাধারণত অন্য সকল দিনে আমি বেশ অলস সময় পার করি, ইসলামি বই পরতে অলসতা লাগে। তবে হেফাজতের আমল শুরু করার পর থেকে এই বিষয়ে অনেক সমাধান পেয়েছি। ৫। অন্যান্য দিনের তুলনায় আমি নিজের রাগ কে কন্ট্রোল করতে পারি, কারোর সাথে বাজে ব্যাবহার করে ফেলি না এবং নিজে বিরক্ত বোধ করিনা। ৬। সব থেকে গুরুত্বপূর্ণ হলো, আমি অন্য সকল দিনের তুলনায় দ্বীন পালনের, জিকির করার, কিংবা অতিরিক্ত নফল এবাদত করার জন্য অতিরিক্ত স্পৃহা পাই। যা সত্যিই অভাবনীয়। যেদিন হেফাজতের আমল করিনা সেদিন আমার নফল এবাদতে অনেক অলসতা আসে, এবং জিকির আজকার খুব একটা হয়না। তবে যেদিন আমি হেফাজতের আমল করি, সেদিন নিজের মধ্যে একটা অতিরিক্ত ঈমানী টান অনুভব করি, এবং অতিরিক্ত আমল ও করা হয়। "
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#251 Mst.Maks....
9-Sep-24
আলহামদুলিল্লাহ করি।বাড়িতে গিয়ে আমার একটু হেফাজতে আমল করা অনিয়ম হচ্ছিল দেখা যাচ্ছিল যে বাদ যাচ্ছিল। তখন আমি খেয়াল করলাম আমি যেদিন হেফাজতের আমল না করছি সেদিন আমার প্রচন্ড মাথা ব্যথা করছে, যখনই আমি আবার আমল করছি আলহামদুলিল্লাহ তখনি আমার মাথাব্যথা দূর হয়ে যাচ্ছে।
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#252 SADIA.......
8-Sep-24
নিয়মিত সকাল-সন্ধ্যার হেফাজতের আমল করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ।যেদিন হেফাজতের আমল করি ঐদিন অনেক রিলাক্স থাকি,গুনাহ ও কম হয়।কিন্তু যেদিন যেদিন হেফাজতের আমল মিস করি মন বিক্ষিপ্ত থাকে, ইমশনের কন্ট্রোল হারিয়ে যায়।
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
FAQ

Frequently Asked Questions

What is the authentic Islamic approach regarding হেফাজতের আমল: সকাল ও সন্ধ্যার জরুরি আত্মরক্ষা?
Authentic Islamic guidance relies strictly upon the Noble Quran and authentic Sahih Hadith supplications without any amulets, superstitious rituals, or monetary exploitation. Always consult registered medical physicians for physical health alongside prayer.
Can I perform Ruqyah for this at home by myself?
Yes, Self-Ruqyah is highly recommended in Islam. You can recite Surah Al-Fatihah, Ayat al-Kursi, and the Mu'awwidhat (Surah Al-Ikhlas, Al-Falaq, An-Nas), blow into your cupped hands or clean drinking water, and maintain daily morning and evening adhkar.
Are RuqyahAid services and advice 100% free?
Yes, RuqyahAid provides all guidance, weekly Friday Live Zoom recitation treatments, and support communities 100% free of charge for the sake of Allah worldwide. Both Muslims and non-Muslims are warmly welcomed without any fees.
Free Live Friday Ruqyah Healing (Zoom)

Suffering from Evil Eye, Jinn, or Spiritual Distress?

Join our free weekly live spiritual healing session Every Friday Morning at 6:00 AM (Dhaka, Bangladesh Time (UTC+6)) on Zoom. Join the official WhatsApp groups below to receive weekly links and updates. Muslims and non-Muslims worldwide are warmly welcome.

📥
Free Treatment Starter Kit: Book & Protection Azkar
Download authentic PDF guides and daily azkar poster to start your journey
Confidential & 100% Free

Need Free, Confidential Quranic Spiritual Help?

Complete our secure spiritual help form to receive personalized Quranic recitation guidance, protective prayers, and self-Ruqyah steps at zero cost.

Every Friday Morning 6:00 AM Free Live Zoom Session Join WhatsApp groups for weekly link