100% Free Service All Quranic spiritual support is 100% free. We never sell amulets, charge fees, or guarantee cures.
RuqyahAid HEALING • GUIDANCE • WELLBEING
★ Comprehensive Pillar Guide 1 min read Reviewed for Quranic Authenticity & Safety

হেফাজতের আমল: সকাল ও সন্ধ্যার স্তরভিত্তিক আত্মিক সুরক্ষা

প্রতিদিন সকাল ও সন্ধ্যায় শয়তান, বদনজর, জাদু ও অনিষ্ট থেকে বাঁচার বাধ্যতামূলক ১ম, ২য় ও ৩য় স্তরের মাসনূন হেফাজতের আমল ও সঠিক নিয়ম।

লেকচার সারসংক্ষেপ ও নিয়মাবলী

প্রতিদিন যেমন সূর্যোদয় ও সূর্যাস্তের সময় ফেরেশতাদের বাহিনী পরিবর্তন হয়, ঠিক একইভাবে শয়তানের বাহিনীও দুইবার পরিবর্তন হয়। তাই সকালের আমলগুলো সূর্যোদয়ের পূর্বে এবং সন্ধ্যার আমলগুলো মাগরিবের আগে অথবা পরে করতে হয়।

অভিজ্ঞতার আলোকে মাগরিবের পর যে হেফাজতের আমলগুলো করা হয়, এগুলোর দ্বারা সাধারণত ফজর পর্যন্ত হেফাজত হয়। আবার ফজরের পর সূর্য ওঠার আগে যেগুলো করা হয়, সেগুলোর দ্বারা মাগরিব পর্যন্ত হেফাজত হয়। ফজরের পর থেকে সূর্যোদয় পর্যন্ত জেগে থাকা আবশ্যক, সূর্যোদয়ের আগে ঘুমানো যাবে না।

বিশেষ সতর্কতা ও মহিলাদের জন্য নির্দেশনা

এই আমলগুলো মহিলাদের শারীরিক অসুস্থতার সময়েও আরও বেশি জরুরি মনে করা উচিত। অসুস্থতার সময়েও এই আমলগুলো দোয়া ও জিকির হিসেবে পড়া যাবে। কারণ শয়তান অপবিত্র অবস্থায় সবচেয়ে বেশি আক্রমণ করে।

ঘরে নিয়মিত সূরা বাকারা তেলাওয়াত করা অথবা ফজরের পর কিছু সময়ের জন্য সূরা বাকারার অডিও ছেড়ে রাখা উচিত। বাচ্চাদের সামনে উচ্চৈঃস্বরে আমল পড়ে তাদের গায়ে ফুঁ দিলে তারাও শয়তানের আক্রমণ থেকে সুরক্ষিত থাকবে ইনশাআল্লাহ।

১ ১ম স্তর: বাধ্যতামূলক হেফাজতের আমল (সকাল ও সন্ধ্যায়)

আমল-১: আয়াতুল কুরসি সকাল ও সন্ধ্যায় ১ বার করে
اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ ۚ لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ ۚ لَّهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ۗ مَن ذَا الَّذِي يَشْفَعُ عِندَهُ إِلَّا بِإِذْنِهِ ۚ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ ۖ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِّنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ ۚ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ ۖ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا ۚ وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ

ফজিলত: যে ব্যক্তি সকালে পড়বে সে সন্ধ্যা পর্যন্ত এবং যে সন্ধ্যায় পড়বে সে সকাল পর্যন্ত জিন ও শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর হেফাজতে থাকবে। [সহিহ ইবনে হিব্বান]

আমল-২: সৃষ্টির সকল অনিষ্ট থেকে আশ্রয়ের দোয়া সকাল ও সন্ধ্যায় ৩ বার করে
أَعُوْذُ بِكَلِمَاتِ اللّٰهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ

উচ্চারণ: আউযু বিকালিমাতিল্লাহিত তা-ম্মা-তি মিন শাররি মা খালাক্ব।

অর্থ: ‘আমি আল্লাহর পরিপূর্ণ বাণীসমূহের উসিলায় তাঁর সৃষ্টির সমস্ত অনিষ্ট থেকে আশ্রয় চাইছি।’ [সহিহ মুসলিম]

আমল-৩: আসমান ও জমিনের যাবতীয় ক্ষতি থেকে সুরক্ষা সকাল ও সন্ধ্যায় ৩ বার করে
بِسْمِ اللّٰهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ

উচ্চারণ: বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মাআসমিহী শাইউন ফিল আরদ্বি ওয়ালা ফিস সামা-ই, ওয়াহুওয়াস সামীউল আলীম।

অর্থ: ‘সেই আল্লাহর নামে যাঁর নামের বরকতে আসমান ও জমিনের কোনো বস্তুই কোনো ক্ষতি করতে পারে না। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।’ [আবু দাউদ, তিরমিজি]

আমল-৪: তিন কুল (সূরা ইখলাস, ফালাক, নাস) সকাল ও সন্ধ্যায় ৩ বার করে

প্রতিটি সূরা ৩ বার করে তিলাওয়াত করতে হবে। হাত দুটি একত্রিত করে তাতে ফুঁ দিয়ে মাথা, মুখমণ্ডল এবং শরীরের যথাসম্ভব সামনের অংশে হাত বুলিয়ে নিতে হবে।

ফজিলত: রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘সকাল ও সন্ধ্যায় এগুলো তিনবার পাঠ করলে তা তোমার সবকিছুর (সকল ক্ষতি ও বিপদের) মোকাবেলায় যথেষ্ট হবে।’ [আবু দাউদ, তিরমিজি]

আমল-৫: শয়তানের প্রভাব ও ফিতনা থেকে মুক্তির জিকির সকাল ও সন্ধ্যায় ১০০ বার (বা ১০ বার)
لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ

উচ্চারণ: লা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুওয়া আলা কুল্লি শাইয়িন ক্বাদীর।

ফজিলত: সারাদিন শয়তানের আক্রমণ থেকে এটি দুর্গস্বরূপ কাজ করে এবং কোনো শয়তান তার কাছে ঘেঁষতে পারে না। [সহিহ বুখারি]

আমল-৬: আল্লাহর ওপর তাওয়াক্কুলের আয়াত (সূরা তাওবাহ ১২৯) সকাল ও সন্ধ্যায় ৭ বার করে
حَسْبِيَ اللّٰهُ لَا إِلٰهَ إِلَّا هُوَ، عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ

উচ্চারণ: হাসবিয়াল্লা-হু লা ইলা-হা ইল্লা- হুওয়া, আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুওয়া রব্বুল আরশিল আযীম।

ফজিলত: যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় ৭ বার পড়বে, আল্লাহ তার দুনিয়া ও আখিরাতের সমস্ত দুশ্চিন্তা ও সংকটের জন্য যথেষ্ট হয়ে যাবেন। [আবু দাউদ]

✓

Spiritual Symptoms Self-Assessment Checklist

Check the symptoms you frequently experience to see recommended Quranic guidance:

Assessment Result: 0 selected

Select the symptoms above that match your experience for personalized guidance.

★ বাস্তব অভিজ্ঞতা ও ফলাফল 390 টি সংরক্ষিত ফিডব্যাক

হেফাজতের আমলের বাস্তব অভিজ্ঞতা ও ফিডব্যাক

শিক্ষার্থী ও সাধারণ মানুষের সরাসরি অভিজ্ঞতা, যারা নিয়মিত আমল করে রোগ ও বিপদ থেকে মুক্তি পেয়েছেন।

নিজের অভিজ্ঞতা জানান
#253 সৈয়দা হা....
7-Sep-24
"জ্বি আলহামদুলিল্লাহ করি। সর্বোচ্চ চেষ্টা করি প্রতিদিন করার। যদি কোনো দিন ভুলেও ছুটে যায় সেদিন শয়তানের ওয়াসওয়াসা খুব করে টের পায়। সকাল-সন্ধ্যার হেফাজতের আমল আল্লাহর পক্ষ থেকে সেইফি গার্ড।"
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#254 Sanzida.....
6-Sep-24
জি আলহামদুলিল্লাহ করার চেষ্টা করি। এবং যেদিন করা হয় আলহামদুলিল্লাহ ঐদিন মানসিকভাবে খুবই ভালো অনুভব করি। পরিবারের মধ্যে অনেক বরকত পূর্ণতা দেখতে পাই। এবং যেদিন করি না সেদিন কেমন জানি মনের ভিতরে অশান্তি অনুভূতি হয়। কেমন জানি বিভিন্ন বিষয়ে মনোযোগ থাকে না।
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#255 রাবিয়া......
5-Sep-24
"জ্বী।যেদিন হেফাজতের আমল করি সেদিন দিনটি ফুরফুরে মেজাজে থাকি আর টুকিটাকি কাজ করতে বিরক্ত বা অলসতা লাগে না নিজের মধ্য একটা ফ্রেশনেছ কাজ করে। আবার যেদিন করি না সেদিন সারাদিন কেমন যেন ঘোরের মধ্যে থাকি।সামান্য কোন কিছু নিয়েই হুটহাট রেগে যাই সামান্য কাজেও অলসতা লাগে মাথাটা বাড়ি লাগে।"
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#256 Ayesha......
4-Sep-24
জি আলহামদুলিল্লাহ নিয়মিত করি। আলহামদুলিল্লাহ অনেক পাথক্য খেয়াল করছি,হেফাজতের আমল করলে পুরো দিন রাত নির্ভয়ে কাটে, আল্লাহর হেফাজতে আছি মনে হয় আর জ্বীন ভূত সহ খারাপ কিছু ঘটেনি আমার সাথে। হেফাজতের আমল করলে অন্তরে প্রশান্তি অনূভুতি আসে।
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#257 Salma......
3-Sep-24
হেফাজতের আমাল করলে সেদিন শরীর মন দুটাই খুবই ফ্রেশ লাগে,, আলাদা একটা শক্তি পাওয়া যায়। আর যেদিন করা হয়না সেদিন অনেক ক্লান্তি লাগে,, কোনো কাজে মন লাগেনা,,অস্থির অস্থির লাগে,, সহজে গুনাহ হয়ে যায়।।
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#258 Maryum .....
2-Sep-24
আলহামদুলিল্লাহ নিয়মিত করি। মাঝেমধ্যে কাযা পড়ি, নিয়মের কাজ নিয়মে করলে মন ও ইবাদতের স্বাধ অনেক গুণ বেড়ে যায়। কাযা করলে তেমন স্বাধ পাই না তবে কাযা আদায়ে পর মনটা হালকা লাগে। শারীরিক অসুস্থতা বোধ অনেকটা কম লাগে। আমল ছুটে গেলে শরীরে একটা ভার বিরাজ করে। ইনশাআল্লাহ হেফাজতের আমল নিয়মিত করবো এবং বাড়ির লোকজনকে বলি ও আরো বলবো।
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#259 Mst. Muk....
1-Sep-24
জি আলহামদুলিল্লাহ আমি সকাল সন্ধ্যায় হেফাজতের আমলগুলো করি। যেদিন আমলগুলো করি আমার সারাদিন অনেক ভালো কাটে আলহামদুলিল্লাহ। রাতেও কোনো সমস্যা হয় না। আর যেদিন আমল না করি সেইদিন কোনো কাজ করতে ভালো লাগে না। পড়ায় মন বসে না। আর রাতে ভয় করে। অস্থির লাগে , হতাশা কাজ করে ,মাথা ভারী হয়ে আসে।
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#260 জান্নাত.....
31-Aug-24
আমি সকাল সন্ধ্যার আমল সবগুলো করতে পারিনা।তাও যতটা সম্ভব আলহামদুলিল্লাহ করার চেষ্টা করি।সকাল সন্ধ্যার আমল করলে আমি সবচেয়ে বেশি যেই উপকৃত পাই,আমি মোবাইল স্ক্রল করা থেকে অনেকটা দূরে থাকি।ঐদিন আমার কম মোবাইল স্ক্রল করা হয়।গান-বাজনা থেকে দূরে থাকি।সময়ে বরকত পাই।ঐদিন যেই টার্গেট নিই যে আমি এগুলো এগুলো শেষ করবো,সেটা করতে পারি।আর যেদিন না করি আমি সারাদিন ফোন স্ক্রল করি,কোনো কারণ ছাড়াই। সূরা মূলক আমার জীবনে অনেক বড় কিছু।যেদিন যত রাতই হোক আমি যদি সূরা মূলক পড়ে ঘুমাই আল্লাহর রহমতে আমি ফজরে উঠতে পারি।কিন্তু না পড়ে ঘুমালে আমি ফজরে উঠতে পারি না।এলার্মে যদিও উঠি ততক্ষণে তড়িঘড়ি করে নামাজ শেষ করতে হয়।
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#261 Sharafat....
30-Aug-24
জ্বি আলহামদুলিল্লাহ আমল করি।যেদিন আমল করি সেই দিন আল্লাহ আমাকে অনেক বিপদ থেকে মুক্ত রাখে আলহামদুলিল্লাহ।আর যেদিন কোন একবেলা আমল করতে ভুলে যায় বা ব্যস্ততার কারণে আমল করতে না পারি তখন খুব পেরেশানি লাগে, অন্তরে অস্থিরতা লাগে। দু-দিনের মধ্যে ব্যাপক পার্থক্য।
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#262 Imran Al....
29-Aug-24
জি আলহামদুলিল্লাহ সকাল সন্ধ্যার হেফাজতের আমল নিয়মিত করা হয় !! আমার আসলে আল্লাহর অশেষ রহমতে খুব কমই এমন হয় যে হেফাজতের আমল ছুটে যায় ! কখনও কখনও সফরের হালাতে হয়তো সব কয়টি হেফাজতের আমল করা হয়না কিছু ছুটে যায় !! তবে সত্যি বলতে আমি তেমন পার্থক্য বুজতে পারিনা !! আমি জানি এটা আমার নিজেরই ব্যার্থতা ! তবে আগামীতে নিয়ত করছি যেন কখনোই আমার হেফাজতের আমল না ছুটে যায় !!
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#263 Jannatul....
28-Aug-24
জি আলহামদুলিল্লাহ, নিয়মিত করার চেষ্টা করি। তবে যেদিন ভুলে যাই সেদিন যখনই মনে পরে সাথে সাথে আমল করি। জ্বি পার্থক্য আছে : যখন পড়তে দেরি করি তখন আমার কেমন যেন অস্বস্তি অনুভব হয়। বিশেষ করে আমার বাচ্চাকে যখন পড়ে ৩ বার মাসেহ করতে ভুলে যাই সেদিন ও খুব কান্না করে।
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#264 সামিয়া......
27-Aug-24
হেফাজতের আমল করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। যেদিন আমল করি সেদিন মন ভালো থাকেও অন্তরে প্রশান্তি অনুভব হয়। যেদিন করা হয় না সেদিন কারণে অকারণে রাগ হয় অনেক কিছুই ভালো লাগেনা।
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
FAQ

Frequently Asked Questions

What is the authentic Islamic approach regarding হেফাজতের আমল: সকাল ও সন্ধ্যার জরুরি আত্মরক্ষা?
Authentic Islamic guidance relies strictly upon the Noble Quran and authentic Sahih Hadith supplications without any amulets, superstitious rituals, or monetary exploitation. Always consult registered medical physicians for physical health alongside prayer.
Can I perform Ruqyah for this at home by myself?
Yes, Self-Ruqyah is highly recommended in Islam. You can recite Surah Al-Fatihah, Ayat al-Kursi, and the Mu'awwidhat (Surah Al-Ikhlas, Al-Falaq, An-Nas), blow into your cupped hands or clean drinking water, and maintain daily morning and evening adhkar.
Are RuqyahAid services and advice 100% free?
Yes, RuqyahAid provides all guidance, weekly Friday Live Zoom recitation treatments, and support communities 100% free of charge for the sake of Allah worldwide. Both Muslims and non-Muslims are warmly welcomed without any fees.
Free Live Friday Ruqyah Healing (Zoom)

Suffering from Evil Eye, Jinn, or Spiritual Distress?

Join our free weekly live spiritual healing session Every Friday Morning at 6:00 AM (Dhaka, Bangladesh Time (UTC+6)) on Zoom. Join the official WhatsApp groups below to receive weekly links and updates. Muslims and non-Muslims worldwide are warmly welcome.

📥
Free Treatment Starter Kit: Book & Protection Azkar
Download authentic PDF guides and daily azkar poster to start your journey
Confidential & 100% Free

Need Free, Confidential Quranic Spiritual Help?

Complete our secure spiritual help form to receive personalized Quranic recitation guidance, protective prayers, and self-Ruqyah steps at zero cost.

Every Friday Morning 6:00 AM Free Live Zoom Session Join WhatsApp groups for weekly link