100% Free Service All Quranic spiritual support is 100% free. We never sell amulets, charge fees, or guarantee cures.
RuqyahAid HEALING • GUIDANCE • WELLBEING
★ Comprehensive Pillar Guide 1 min read Reviewed for Quranic Authenticity & Safety

হেফাজতের আমল: সকাল ও সন্ধ্যার স্তরভিত্তিক আত্মিক সুরক্ষা

প্রতিদিন সকাল ও সন্ধ্যায় শয়তান, বদনজর, জাদু ও অনিষ্ট থেকে বাঁচার বাধ্যতামূলক ১ম, ২য় ও ৩য় স্তরের মাসনূন হেফাজতের আমল ও সঠিক নিয়ম।

লেকচার সারসংক্ষেপ ও নিয়মাবলী

প্রতিদিন যেমন সূর্যোদয় ও সূর্যাস্তের সময় ফেরেশতাদের বাহিনী পরিবর্তন হয়, ঠিক একইভাবে শয়তানের বাহিনীও দুইবার পরিবর্তন হয়। তাই সকালের আমলগুলো সূর্যোদয়ের পূর্বে এবং সন্ধ্যার আমলগুলো মাগরিবের আগে অথবা পরে করতে হয়।

অভিজ্ঞতার আলোকে মাগরিবের পর যে হেফাজতের আমলগুলো করা হয়, এগুলোর দ্বারা সাধারণত ফজর পর্যন্ত হেফাজত হয়। আবার ফজরের পর সূর্য ওঠার আগে যেগুলো করা হয়, সেগুলোর দ্বারা মাগরিব পর্যন্ত হেফাজত হয়। ফজরের পর থেকে সূর্যোদয় পর্যন্ত জেগে থাকা আবশ্যক, সূর্যোদয়ের আগে ঘুমানো যাবে না।

বিশেষ সতর্কতা ও মহিলাদের জন্য নির্দেশনা

এই আমলগুলো মহিলাদের শারীরিক অসুস্থতার সময়েও আরও বেশি জরুরি মনে করা উচিত। অসুস্থতার সময়েও এই আমলগুলো দোয়া ও জিকির হিসেবে পড়া যাবে। কারণ শয়তান অপবিত্র অবস্থায় সবচেয়ে বেশি আক্রমণ করে।

ঘরে নিয়মিত সূরা বাকারা তেলাওয়াত করা অথবা ফজরের পর কিছু সময়ের জন্য সূরা বাকারার অডিও ছেড়ে রাখা উচিত। বাচ্চাদের সামনে উচ্চৈঃস্বরে আমল পড়ে তাদের গায়ে ফুঁ দিলে তারাও শয়তানের আক্রমণ থেকে সুরক্ষিত থাকবে ইনশাআল্লাহ।

১ ১ম স্তর: বাধ্যতামূলক হেফাজতের আমল (সকাল ও সন্ধ্যায়)

আমল-১: আয়াতুল কুরসি সকাল ও সন্ধ্যায় ১ বার করে
اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ ۚ لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ ۚ لَّهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ۗ مَن ذَا الَّذِي يَشْفَعُ عِندَهُ إِلَّا بِإِذْنِهِ ۚ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ ۖ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِّنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ ۚ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ ۖ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا ۚ وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ

ফজিলত: যে ব্যক্তি সকালে পড়বে সে সন্ধ্যা পর্যন্ত এবং যে সন্ধ্যায় পড়বে সে সকাল পর্যন্ত জিন ও শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর হেফাজতে থাকবে। [সহিহ ইবনে হিব্বান]

আমল-২: সৃষ্টির সকল অনিষ্ট থেকে আশ্রয়ের দোয়া সকাল ও সন্ধ্যায় ৩ বার করে
أَعُوْذُ بِكَلِمَاتِ اللّٰهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ

উচ্চারণ: আউযু বিকালিমাতিল্লাহিত তা-ম্মা-তি মিন শাররি মা খালাক্ব।

অর্থ: ‘আমি আল্লাহর পরিপূর্ণ বাণীসমূহের উসিলায় তাঁর সৃষ্টির সমস্ত অনিষ্ট থেকে আশ্রয় চাইছি।’ [সহিহ মুসলিম]

আমল-৩: আসমান ও জমিনের যাবতীয় ক্ষতি থেকে সুরক্ষা সকাল ও সন্ধ্যায় ৩ বার করে
بِسْمِ اللّٰهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ

উচ্চারণ: বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মাআসমিহী শাইউন ফিল আরদ্বি ওয়ালা ফিস সামা-ই, ওয়াহুওয়াস সামীউল আলীম।

অর্থ: ‘সেই আল্লাহর নামে যাঁর নামের বরকতে আসমান ও জমিনের কোনো বস্তুই কোনো ক্ষতি করতে পারে না। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।’ [আবু দাউদ, তিরমিজি]

আমল-৪: তিন কুল (সূরা ইখলাস, ফালাক, নাস) সকাল ও সন্ধ্যায় ৩ বার করে

প্রতিটি সূরা ৩ বার করে তিলাওয়াত করতে হবে। হাত দুটি একত্রিত করে তাতে ফুঁ দিয়ে মাথা, মুখমণ্ডল এবং শরীরের যথাসম্ভব সামনের অংশে হাত বুলিয়ে নিতে হবে।

ফজিলত: রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘সকাল ও সন্ধ্যায় এগুলো তিনবার পাঠ করলে তা তোমার সবকিছুর (সকল ক্ষতি ও বিপদের) মোকাবেলায় যথেষ্ট হবে।’ [আবু দাউদ, তিরমিজি]

আমল-৫: শয়তানের প্রভাব ও ফিতনা থেকে মুক্তির জিকির সকাল ও সন্ধ্যায় ১০০ বার (বা ১০ বার)
لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ

উচ্চারণ: লা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুওয়া আলা কুল্লি শাইয়িন ক্বাদীর।

ফজিলত: সারাদিন শয়তানের আক্রমণ থেকে এটি দুর্গস্বরূপ কাজ করে এবং কোনো শয়তান তার কাছে ঘেঁষতে পারে না। [সহিহ বুখারি]

আমল-৬: আল্লাহর ওপর তাওয়াক্কুলের আয়াত (সূরা তাওবাহ ১২৯) সকাল ও সন্ধ্যায় ৭ বার করে
حَسْبِيَ اللّٰهُ لَا إِلٰهَ إِلَّا هُوَ، عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ

উচ্চারণ: হাসবিয়াল্লা-হু লা ইলা-হা ইল্লা- হুওয়া, আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুওয়া রব্বুল আরশিল আযীম।

ফজিলত: যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় ৭ বার পড়বে, আল্লাহ তার দুনিয়া ও আখিরাতের সমস্ত দুশ্চিন্তা ও সংকটের জন্য যথেষ্ট হয়ে যাবেন। [আবু দাউদ]

✓

Spiritual Symptoms Self-Assessment Checklist

Check the symptoms you frequently experience to see recommended Quranic guidance:

Assessment Result: 0 selected

Select the symptoms above that match your experience for personalized guidance.

★ বাস্তব অভিজ্ঞতা ও ফলাফল 390 টি সংরক্ষিত ফিডব্যাক

হেফাজতের আমলের বাস্তব অভিজ্ঞতা ও ফিডব্যাক

শিক্ষার্থী ও সাধারণ মানুষের সরাসরি অভিজ্ঞতা, যারা নিয়মিত আমল করে রোগ ও বিপদ থেকে মুক্তি পেয়েছেন।

নিজের অভিজ্ঞতা জানান
#265 M.SALAUD....
26-Aug-24
আলহামদুলিল্লাহ সকাল - সন্ধায় হেফাজতের আমল করি। যে দিন আমল করি সে দিন আলহামদুলিল্লাহ খুব শান্তিতে দিন চলে যায়। যেই দিন আমল করতে পারি নাই সে দিন আমার টেনশন করে দিন যায়।
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#266 Tahmina.....
25-Aug-24
হ্যাঁ আলহামদুলিল্লাহ করি। তবে মাঝে মাঝে মিস হয়ে যায়। যেদিন মিস হয়ে যায় ঐ দিন ইবাদাতের স্বাদ থাকেনা আমেজ থাকেনা, শাইতানের ওয়াসওয়াসা আর নফসের ধোঁকায় পড়ে যাই। আর যেদিন হেফাজতের আমল করি ঐদিন ইবাদতের স্বাদ এবং আমেজ দুটাই ভালোভাবে পাই আলহামদুলিল্লাহ। আল্লাহ হিফাজতে রাখেন।
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#267 Hifa.......
24-Aug-24
জ্বি আলহামদুলিল্লাহ প্রতিদিন করার চেষ্টা করি। যেদিন হেফাজতের আমল করি ওইদিন নিজেকে অনেক হালকা মনে হয় এবং চিন্তামুক্ত থাকি। আর যেদিন করা হয় না ওইদিন মনের মধ্যে অনেক ভয় কাজ করে।
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#268 Most.Saz....
23-Aug-24
জ্বি আলহামদুলিল্লাহ| যখন আমি এই আমল করি, আমি আল্লাহর আশ্রয়ে শান্তি এবং নিরাপত্তা অনুভব করি। শয়তানের প্রভাব কম থাকে, এবং দিনটি সহজ মনে হয়। তবে, যেদিন আমল করি না, কিছুটা অস্থিরতা অনুভব করি।
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#269 সিরাজুম ....
22-Aug-24
আলহামদুলিল্লাহ অনেক আগে থেকেই হেফাজতের আমল করা হয়। এখন আলহামদুলিল্লাহ নিয়মিত করি, আগে মাঝে মাঝে বাদ দিতাম। এখন আমল করে অনেক ফায়দা পাচ্ছি আলহামদুলিল্লাহ, আগে ইবাদত পালন করতে আলসেমি কাজ করতো, পড়াশোনা করতে বসলে মাথা ব্যথা করতো, আলহামদুলিল্লাহ, এখন নিয়মিত হেফাজতের আমল করে এসব দূর হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ এই আমলের উপর কায়েম রাখুন। আমিন।
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#270 Nasrin......
21-Aug-24
আলহামদুলিল্লাহ আমি অনেক বছর যাবত এই হেফাজতের আমল করে এসেছি। যেদিন কোন কারণে মিস গেলে পার্থক্য লক্ষ্য করি সেই দিন সেই দিন মন খারাপ থাকে
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#271 Sadia.......
20-Aug-24
সত্যি বলতে ঐদিন যেদিন হেফাজতের আমল করি না আমার মন মেজাজ সব খারাপ থাকে আমি আমার স্বামী পরিবারের সাথেও ঠিকমতো কথা বলি না। সারাদিন আমলে মন বসে না এইটা পরীক্ষিত আমল। আর যেদিন আমল করি শয়তান আমাকে গোমরাহি করতে পারে না আল্লাহুআকবার।
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#272 Sanjida.....
19-Aug-24
জ্বী চেষ্টা করি আলহামদুলিল্লাহ। তবে মাঝে মধ্যে কোনো কারনবশত অথবা বেখেয়ালির জন্য যদি না করা হয় তবে সেদিন অন্তরে কোনো শান্তি খুঁজে পাইনা। তবে যেদিন সকাল সন্ধ্যা হেফাজতের আমল করি, আলহামদুলিল্লাহ অন্তরটা পরিপূর্ন থাকে এবং অন্যরকম একটা ভালো দিন কাটে আমার।
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#273 Munjiyat....
18-Aug-24
হ্যাঁ আলহামদুলিল্লাহ করা হয়। যেদিন পড়ি সেদিন আলহামদুলিল্লাহ দিনটা অনেক সুন্দর আর ভালো যায়। আর যদি পড়ি না প্রথমত ভয়ে থাকি, কারণ যেহেতু পড়ি নি যেকোনো কিছু ঘটে যেতে পারে, আর মাঝে মাঝে বিপদাপদ কিছু না কিছু তো হয় ই। তখন আমার মনেও পড়ে যায় ওই যে হিফাজত এর আমল করলাম না।
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#274 Salma.. ....
17-Aug-24
জ্বি আলহামদুলিল্লাহ! আইওমে ভর্তি হওয়ার পর, যখন থেকেই হেফাজতের আমল বাধ্যতামূলক করে দেয়া হয় তখন থেকেই আমি নিয়মিত হেফাজতের আমল করি। ★হেফাজতের আমল করার পর অন্তরে এক অন্যরকম প্রশান্তি কাজ করে। মনে হয় আমি আল্লাহর জিম্মায় আছি এবং তিনিই স্বয়ং আমাকে নিরাপত্তা দান করছেন। সারাদিন খুবই ভালো কাটে আলহামদুলিল্লাহ। ★আগে নিয়মিত হেফাজতের আমল করা হতোনা।যেদিন করতাম না সেদিন টা একঘেয়েমিভাবে কাটতো। কোনো কাজকর্মে মন বসতো না। মন প্রফুল্ল থাকতো না কেমন যেন এক অস্থিরতা কাজ করতো। ★এখন আলহামদুলিল্লাহ হেফাজতের আমল যে বাদ দিবো এই চিন্তা টা মাথায়ই আসেনা।
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#275 Muhammad....
16-Aug-24
করলে আলহামদুলিল্লাহ্‌ খুব হালকা অনুভব করি খুব রিল্যাক্স ফিল হয়। ভুলে গেলে কেমন জেনো সাফোকেটেড লাগে মনে হয় আজ সারাদিন কি জেনো করি নাই , কিছু একটা আমাকে ডিপ্রেশনে ফেলছে।
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#276 Fahmida.....
15-Aug-24
আলহামদুলিল্লাহ আমি নিয়মিত সকাল সন্ধার হেফাজতের আমল করি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তার যিম্মায় থাকার তৌফিক দিয়েছেন,,, যেদিন আমি হেফাজতের আমল করি ওইদিন নিজের শরীর মন দুটোই খুব হালকা লাগে একটা শান্তি অনুভব হয় যে যাক আমি আল্লাহ রাব্বুল আলামিনের যিম্মায় আছি আমাকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত অনিষ্ট হতে রক্ষা করবেন,,, আর যেদিন না করি মনে হয় যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অমান্য করলাম, আল্লাহ রাব্বুল আলামীনের রহমত থেকে বঞ্চিত হলাম এবং নিজের শরীর মন দুটোই খুব ভারি মনে হয় একটা ভয়ের মধ্যে থাকি।
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
FAQ

Frequently Asked Questions

What is the authentic Islamic approach regarding হেফাজতের আমল: সকাল ও সন্ধ্যার জরুরি আত্মরক্ষা?
Authentic Islamic guidance relies strictly upon the Noble Quran and authentic Sahih Hadith supplications without any amulets, superstitious rituals, or monetary exploitation. Always consult registered medical physicians for physical health alongside prayer.
Can I perform Ruqyah for this at home by myself?
Yes, Self-Ruqyah is highly recommended in Islam. You can recite Surah Al-Fatihah, Ayat al-Kursi, and the Mu'awwidhat (Surah Al-Ikhlas, Al-Falaq, An-Nas), blow into your cupped hands or clean drinking water, and maintain daily morning and evening adhkar.
Are RuqyahAid services and advice 100% free?
Yes, RuqyahAid provides all guidance, weekly Friday Live Zoom recitation treatments, and support communities 100% free of charge for the sake of Allah worldwide. Both Muslims and non-Muslims are warmly welcomed without any fees.
Free Live Friday Ruqyah Healing (Zoom)

Suffering from Evil Eye, Jinn, or Spiritual Distress?

Join our free weekly live spiritual healing session Every Friday Morning at 6:00 AM (Dhaka, Bangladesh Time (UTC+6)) on Zoom. Join the official WhatsApp groups below to receive weekly links and updates. Muslims and non-Muslims worldwide are warmly welcome.

📥
Free Treatment Starter Kit: Book & Protection Azkar
Download authentic PDF guides and daily azkar poster to start your journey
Confidential & 100% Free

Need Free, Confidential Quranic Spiritual Help?

Complete our secure spiritual help form to receive personalized Quranic recitation guidance, protective prayers, and self-Ruqyah steps at zero cost.

Every Friday Morning 6:00 AM Free Live Zoom Session Join WhatsApp groups for weekly link