100% Free Service All Quranic spiritual support is 100% free. We never sell amulets, charge fees, or guarantee cures.
RuqyahAid HEALING • GUIDANCE • WELLBEING
★ Comprehensive Pillar Guide 1 min read Reviewed for Quranic Authenticity & Safety

হেফাজতের আমল: সকাল ও সন্ধ্যার স্তরভিত্তিক আত্মিক সুরক্ষা

প্রতিদিন সকাল ও সন্ধ্যায় শয়তান, বদনজর, জাদু ও অনিষ্ট থেকে বাঁচার বাধ্যতামূলক ১ম, ২য় ও ৩য় স্তরের মাসনূন হেফাজতের আমল ও সঠিক নিয়ম।

লেকচার সারসংক্ষেপ ও নিয়মাবলী

প্রতিদিন যেমন সূর্যোদয় ও সূর্যাস্তের সময় ফেরেশতাদের বাহিনী পরিবর্তন হয়, ঠিক একইভাবে শয়তানের বাহিনীও দুইবার পরিবর্তন হয়। তাই সকালের আমলগুলো সূর্যোদয়ের পূর্বে এবং সন্ধ্যার আমলগুলো মাগরিবের আগে অথবা পরে করতে হয়।

অভিজ্ঞতার আলোকে মাগরিবের পর যে হেফাজতের আমলগুলো করা হয়, এগুলোর দ্বারা সাধারণত ফজর পর্যন্ত হেফাজত হয়। আবার ফজরের পর সূর্য ওঠার আগে যেগুলো করা হয়, সেগুলোর দ্বারা মাগরিব পর্যন্ত হেফাজত হয়। ফজরের পর থেকে সূর্যোদয় পর্যন্ত জেগে থাকা আবশ্যক, সূর্যোদয়ের আগে ঘুমানো যাবে না।

বিশেষ সতর্কতা ও মহিলাদের জন্য নির্দেশনা

এই আমলগুলো মহিলাদের শারীরিক অসুস্থতার সময়েও আরও বেশি জরুরি মনে করা উচিত। অসুস্থতার সময়েও এই আমলগুলো দোয়া ও জিকির হিসেবে পড়া যাবে। কারণ শয়তান অপবিত্র অবস্থায় সবচেয়ে বেশি আক্রমণ করে।

ঘরে নিয়মিত সূরা বাকারা তেলাওয়াত করা অথবা ফজরের পর কিছু সময়ের জন্য সূরা বাকারার অডিও ছেড়ে রাখা উচিত। বাচ্চাদের সামনে উচ্চৈঃস্বরে আমল পড়ে তাদের গায়ে ফুঁ দিলে তারাও শয়তানের আক্রমণ থেকে সুরক্ষিত থাকবে ইনশাআল্লাহ।

১ ১ম স্তর: বাধ্যতামূলক হেফাজতের আমল (সকাল ও সন্ধ্যায়)

আমল-১: আয়াতুল কুরসি সকাল ও সন্ধ্যায় ১ বার করে
اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ ۚ لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ ۚ لَّهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ۗ مَن ذَا الَّذِي يَشْفَعُ عِندَهُ إِلَّا بِإِذْنِهِ ۚ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ ۖ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِّنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ ۚ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ ۖ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا ۚ وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ

ফজিলত: যে ব্যক্তি সকালে পড়বে সে সন্ধ্যা পর্যন্ত এবং যে সন্ধ্যায় পড়বে সে সকাল পর্যন্ত জিন ও শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর হেফাজতে থাকবে। [সহিহ ইবনে হিব্বান]

আমল-২: সৃষ্টির সকল অনিষ্ট থেকে আশ্রয়ের দোয়া সকাল ও সন্ধ্যায় ৩ বার করে
أَعُوْذُ بِكَلِمَاتِ اللّٰهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ

উচ্চারণ: আউযু বিকালিমাতিল্লাহিত তা-ম্মা-তি মিন শাররি মা খালাক্ব।

অর্থ: ‘আমি আল্লাহর পরিপূর্ণ বাণীসমূহের উসিলায় তাঁর সৃষ্টির সমস্ত অনিষ্ট থেকে আশ্রয় চাইছি।’ [সহিহ মুসলিম]

আমল-৩: আসমান ও জমিনের যাবতীয় ক্ষতি থেকে সুরক্ষা সকাল ও সন্ধ্যায় ৩ বার করে
بِسْمِ اللّٰهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ

উচ্চারণ: বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মাআসমিহী শাইউন ফিল আরদ্বি ওয়ালা ফিস সামা-ই, ওয়াহুওয়াস সামীউল আলীম।

অর্থ: ‘সেই আল্লাহর নামে যাঁর নামের বরকতে আসমান ও জমিনের কোনো বস্তুই কোনো ক্ষতি করতে পারে না। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।’ [আবু দাউদ, তিরমিজি]

আমল-৪: তিন কুল (সূরা ইখলাস, ফালাক, নাস) সকাল ও সন্ধ্যায় ৩ বার করে

প্রতিটি সূরা ৩ বার করে তিলাওয়াত করতে হবে। হাত দুটি একত্রিত করে তাতে ফুঁ দিয়ে মাথা, মুখমণ্ডল এবং শরীরের যথাসম্ভব সামনের অংশে হাত বুলিয়ে নিতে হবে।

ফজিলত: রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘সকাল ও সন্ধ্যায় এগুলো তিনবার পাঠ করলে তা তোমার সবকিছুর (সকল ক্ষতি ও বিপদের) মোকাবেলায় যথেষ্ট হবে।’ [আবু দাউদ, তিরমিজি]

আমল-৫: শয়তানের প্রভাব ও ফিতনা থেকে মুক্তির জিকির সকাল ও সন্ধ্যায় ১০০ বার (বা ১০ বার)
لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ

উচ্চারণ: লা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুওয়া আলা কুল্লি শাইয়িন ক্বাদীর।

ফজিলত: সারাদিন শয়তানের আক্রমণ থেকে এটি দুর্গস্বরূপ কাজ করে এবং কোনো শয়তান তার কাছে ঘেঁষতে পারে না। [সহিহ বুখারি]

আমল-৬: আল্লাহর ওপর তাওয়াক্কুলের আয়াত (সূরা তাওবাহ ১২৯) সকাল ও সন্ধ্যায় ৭ বার করে
حَسْبِيَ اللّٰهُ لَا إِلٰهَ إِلَّا هُوَ، عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ

উচ্চারণ: হাসবিয়াল্লা-হু লা ইলা-হা ইল্লা- হুওয়া, আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুওয়া রব্বুল আরশিল আযীম।

ফজিলত: যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় ৭ বার পড়বে, আল্লাহ তার দুনিয়া ও আখিরাতের সমস্ত দুশ্চিন্তা ও সংকটের জন্য যথেষ্ট হয়ে যাবেন। [আবু দাউদ]

✓

Spiritual Symptoms Self-Assessment Checklist

Check the symptoms you frequently experience to see recommended Quranic guidance:

Assessment Result: 0 selected

Select the symptoms above that match your experience for personalized guidance.

★ বাস্তব অভিজ্ঞতা ও ফলাফল 390 টি সংরক্ষিত ফিডব্যাক

হেফাজতের আমলের বাস্তব অভিজ্ঞতা ও ফিডব্যাক

শিক্ষার্থী ও সাধারণ মানুষের সরাসরি অভিজ্ঞতা, যারা নিয়মিত আমল করে রোগ ও বিপদ থেকে মুক্তি পেয়েছেন।

নিজের অভিজ্ঞতা জানান
#277 Zabin.......
14-Aug-24
জি,দ্বীনের বুঝ পাওয়ার পর থেকে চেষ্টা করি,সচরাচর বাদ যায় না আলহামদুলিল্লাহ ! তাই বলতে পারছি না।তবে খেয়াল করেছি আগে যখন সিরিয়াসলি করতাম না বা জানতাম না তখন কিছু কিছু সমস্যা হতো।এখন ফজর আর মাগরিবের পর হিফাজতের আমলগুলো না করা পর্যন্ত শান্তি লাগে না,মনে হয় কতইনা বিপদের মধ্যে আছি,আর(আল্লাহ না করুক) সূরা মূলক পড়ার আগে যদি মরে যাই তখন কি হবে !
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#278 Teheron.....
13-Aug-24
জ্বী আলহামদুলিল্লাহ। তবে মাঝেমধ্যে শয়তান ভুলিয়ে দেয়। যেদিন হেফাজতের আমল করা হয়,, ক্লাসে অনেক বেশি মনোযোগ আসে।আর করতে ভুলে গেলে ক্লাসের টাইমে বিভিন্ন সমস্যা দেখা দেয় যার ফলে ক্লাস করতে অসুবিধা হয়ে যায়।
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#279 Nishat......
12-Aug-24
আলহামদুলিল্লাহ প্রতিদিন আমল করি। IOM এ ভর্তি হওয়ার পর থেকে নিয়মিত আমল করি মনে অনেক শান্তি লাগে আলহামদুলিল্লাহ। আগে যখন মাঝে মধ্যে আমল না করা হত তখন এই শান্তি টা অনুভব করি না যেমন আমল করলে শান্তি লাগে।
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#280 TASNIN .....
11-Aug-24
আলহামদুলিল্লাহ করা হয়। যেদিন হেফাজতের আমল করি সারাটাদিন স্মুথলি চলে যায়।নিজের মধ্যে শান্ত,স্থির ভাব লক্ষ করি।সব কেমন যেন ভালো লাগে আলহামদুলিল্লাহ। যেদিন না করি দিনের শুরুটাই কেমন যেন অস্থিরতার মাধ্যমে শুরু হয়।মনে শান্তি লাগেনা।সারাদিন অস্থিরতায় ভুগি।ফাঁকা ফাঁকা লাগে সব।মনোযোগ কম পাই সব কাজে।মনে হয় বরকত পাচ্ছি না এমন লাগে।
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#281 Shadia......
10-Aug-24
আলহামদুলিল্লাহ আমি সর্বোচ্চ চেষ্টা করি হেফাজতের আমল গুলো করার। আমল গুলো করার ফলে ইবাদত করার আগ্রহ যেন আরো বেড়ে যায়, এবং ভীষণ হালকা ও সেইফ অনুভব হয়। কখনো যদি শয়তানে প্ররোচনায় আমল গুলো করতে ভুলে যাই সেদিন ইবাদত করতে ভীষণ আলসেমি লাগে এবং অস্থিরতার কাজ করে ও খিটখিটে মেজাজের হয়ে যাই। তাই সবসময় চেষ্টা করি যেন আমল গুলো ছুটে না যায়।
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#282 MST.FARJ....
9-Aug-24
আলহামদুলিল্লাহ এই আমল গুলো করার পর থেকে আলহামদুলিল্লাহ আমার অনেক প্রবলেম কমে গিয়েছে,আমার সবসময় প্রচুর মাথা ব্যথা করতো,জীবনে অনেক ঔষধ খেয়েছি কিছু সময়ের জন্য কমে যেতো পরে আবার ব্যথা শুরু হতো,মাথার চুল মনে হয় অর্ধেক পড়ে গিয়েছে,সারাদিন শুরু মুরগীর বাচ্চার মত ঝিমাইতাম,শরীরে প্রচুর ব্যাথা ছিল,আর রাতে ঘুম হতো না,মেজাজ খারাপ থাকতো, সবার সাথে খারাপ ব্যাবহার করতাম, পরে আবার অনুতপ্ত হিতাম যে আমি এমন কেনো করি,আমি জানি না কি থেকে কি হলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এই আমল করার পর থেকে আমি ভুলেই গিয়েছি যে আমার মাথা ব্যাথা আর নাই, চুল পড়া কমে গিয়েছে, শরীরে ব্যাথা ও নাই, এখন প্রচুর ঘুম আলহামদুলিল্লাহ, আমি জানি না কেউ বিশ্বাস করবে কি না কিন্তু এটাই সত্যি যে আল্লাহর রহমতে আমি এখন অনেকটা সুস্থ আলহামদুলিল্লাহ
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#283 নাসরিন......
8-Aug-24
আলহামদুলিল্লাহ আমি নিয়মিত হেফাজতের আমল করার চেষ্টা করি তবে মাঝেমধ্যে ছুটে যায়। যেদিন আমি নিয়মিত সকাল-সন্ধ্যার হেফাজতের আমল করি সেদিন আমার মন অনেক শান্ত থাকে, চিন্তা-ভাবনা পরিষ্কার থাকে এবং দিনটি বরকতময় অনুভূত হয়। অন্যদিকে, যেদিন আমি এই আমল করি না, সেদিন মানসিক অস্থিরতা, অলসতা বা অপ্রত্যাশিত সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা বেশি থাকে।
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#284 Most. Ma....
7-Aug-24
হ্যাঁ, আলহামদুলিল্লাহ! যখন সকাল-সন্ধ্যার দোয়া ও হেফাজতের আমল করি, তখন মন প্রশান্ত থাকে, কাজগুলো সহজ হয়, এবং শারীরিক ও মানসিক প্রশান্তি অনুভব করি। কিন্তু যখন এই আমল বাদ পড়ে, তখন অস্থিরতা, অলসতা এবং নেতিবাচক চিন্তাগুলো মাথায় আসে।
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#285 Most.Fat....
6-Aug-24
আলহামদুলিল্লাহ করি।রিসেন্টলি এমন হয়েছে কিছু দিন যে কোনো কারণ ছাড়া বুক ফাটা কান্না আসে। পানি পিপাসা লাগে কিন্তু পানি খেতে ইচ্ছে করে না।কাওকে ভালো লাগে না। সবার উপর রাগ উঠে। বিরক্ত লাগে। মা বাবার উপরেও বিরক্ত লাগে।শুধু কান্না আসে। হেফাজতের আমল করার পরেও এমন লাগত।তবে গত ৩-৪ দিন থেকে আলহামদুলিল্লাহ একটু বেটার ফিল করছি।
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#286 তাহমিদা.....
5-Aug-24
জি আলহামদুলিল্লাহ নিয়মিত করার চেষ্টা করি। যেদিন না করা হয় সেদিন অন্যদিনের তুলনায় কাজে অলসতা, সালাত আদায়ে অমনোযোগিতা,শয়তানের ওয়াসওয়াসা, দুঃস্বপ্ন ইত্যাদি সমস্যা হয়। তাই চেষ্টা করি নিয়মিত আমল করতে ইনশাআল্লাহ।
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#287 Subarna ....
4-Aug-24
আলহামদুলিল্লাহ,নিয়মিত সকাল-সন্ধ্যার হেফাজতের আমল করার চেষ্টা করি। যেদিন হেফাজতের আমল করি, সেদিন দিনটা আমার খুব ভালো যায়। শয়তানের ওয়াসওয়াসা আসে না। আর আগে যখন হেফাজতের আমল করতাম না তখন খুবই অশান্তির মধ্যে দিন যেতো। সারাদিনে কোন ভাল আমল করতে পারতাম না। ঘরে একে অপরের মাঝে ঝামেলা লেগে থাকত।
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#288 Md. Imam....
3-Aug-24
ইন শা আল্লাহ করার চেষ্টা করি। তবে মাঝে মধ্যে ছুটে যায়। যেদিন হেফাজতের আমল করি আর যেদিন করি না, এই দুই দিনের মধ্যে যে রকম পার্থক্য লক্ষ্য করেছিলাম তা হলো :— 1. আত্মিক প্রশান্তি বৃদ্ধি ; 2. নেগেটিভ চিন্তা ও উদ্বেগ কমে ; 3. সুরক্ষা ও নিরাপত্তার অনুভূতি ; 4. দিন ও রাতের বারাকাহ বৃদ্ধি ; 5. গুনাহ থেকে দূরে থাকার প্রবণতা ;
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
FAQ

Frequently Asked Questions

What is the authentic Islamic approach regarding হেফাজতের আমল: সকাল ও সন্ধ্যার জরুরি আত্মরক্ষা?
Authentic Islamic guidance relies strictly upon the Noble Quran and authentic Sahih Hadith supplications without any amulets, superstitious rituals, or monetary exploitation. Always consult registered medical physicians for physical health alongside prayer.
Can I perform Ruqyah for this at home by myself?
Yes, Self-Ruqyah is highly recommended in Islam. You can recite Surah Al-Fatihah, Ayat al-Kursi, and the Mu'awwidhat (Surah Al-Ikhlas, Al-Falaq, An-Nas), blow into your cupped hands or clean drinking water, and maintain daily morning and evening adhkar.
Are RuqyahAid services and advice 100% free?
Yes, RuqyahAid provides all guidance, weekly Friday Live Zoom recitation treatments, and support communities 100% free of charge for the sake of Allah worldwide. Both Muslims and non-Muslims are warmly welcomed without any fees.
Free Live Friday Ruqyah Healing (Zoom)

Suffering from Evil Eye, Jinn, or Spiritual Distress?

Join our free weekly live spiritual healing session Every Friday Morning at 6:00 AM (Dhaka, Bangladesh Time (UTC+6)) on Zoom. Join the official WhatsApp groups below to receive weekly links and updates. Muslims and non-Muslims worldwide are warmly welcome.

📥
Free Treatment Starter Kit: Book & Protection Azkar
Download authentic PDF guides and daily azkar poster to start your journey
Confidential & 100% Free

Need Free, Confidential Quranic Spiritual Help?

Complete our secure spiritual help form to receive personalized Quranic recitation guidance, protective prayers, and self-Ruqyah steps at zero cost.

Every Friday Morning 6:00 AM Free Live Zoom Session Join WhatsApp groups for weekly link