100% Free Service All Quranic spiritual support is 100% free. We never sell amulets, charge fees, or guarantee cures.
RuqyahAid HEALING • GUIDANCE • WELLBEING
★ Comprehensive Pillar Guide 1 min read Reviewed for Quranic Authenticity & Safety

হেফাজতের আমল: সকাল ও সন্ধ্যার স্তরভিত্তিক আত্মিক সুরক্ষা

প্রতিদিন সকাল ও সন্ধ্যায় শয়তান, বদনজর, জাদু ও অনিষ্ট থেকে বাঁচার বাধ্যতামূলক ১ম, ২য় ও ৩য় স্তরের মাসনূন হেফাজতের আমল ও সঠিক নিয়ম।

লেকচার সারসংক্ষেপ ও নিয়মাবলী

প্রতিদিন যেমন সূর্যোদয় ও সূর্যাস্তের সময় ফেরেশতাদের বাহিনী পরিবর্তন হয়, ঠিক একইভাবে শয়তানের বাহিনীও দুইবার পরিবর্তন হয়। তাই সকালের আমলগুলো সূর্যোদয়ের পূর্বে এবং সন্ধ্যার আমলগুলো মাগরিবের আগে অথবা পরে করতে হয়।

অভিজ্ঞতার আলোকে মাগরিবের পর যে হেফাজতের আমলগুলো করা হয়, এগুলোর দ্বারা সাধারণত ফজর পর্যন্ত হেফাজত হয়। আবার ফজরের পর সূর্য ওঠার আগে যেগুলো করা হয়, সেগুলোর দ্বারা মাগরিব পর্যন্ত হেফাজত হয়। ফজরের পর থেকে সূর্যোদয় পর্যন্ত জেগে থাকা আবশ্যক, সূর্যোদয়ের আগে ঘুমানো যাবে না।

বিশেষ সতর্কতা ও মহিলাদের জন্য নির্দেশনা

এই আমলগুলো মহিলাদের শারীরিক অসুস্থতার সময়েও আরও বেশি জরুরি মনে করা উচিত। অসুস্থতার সময়েও এই আমলগুলো দোয়া ও জিকির হিসেবে পড়া যাবে। কারণ শয়তান অপবিত্র অবস্থায় সবচেয়ে বেশি আক্রমণ করে।

ঘরে নিয়মিত সূরা বাকারা তেলাওয়াত করা অথবা ফজরের পর কিছু সময়ের জন্য সূরা বাকারার অডিও ছেড়ে রাখা উচিত। বাচ্চাদের সামনে উচ্চৈঃস্বরে আমল পড়ে তাদের গায়ে ফুঁ দিলে তারাও শয়তানের আক্রমণ থেকে সুরক্ষিত থাকবে ইনশাআল্লাহ।

১ ১ম স্তর: বাধ্যতামূলক হেফাজতের আমল (সকাল ও সন্ধ্যায়)

আমল-১: আয়াতুল কুরসি সকাল ও সন্ধ্যায় ১ বার করে
اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ ۚ لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ ۚ لَّهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ۗ مَن ذَا الَّذِي يَشْفَعُ عِندَهُ إِلَّا بِإِذْنِهِ ۚ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ ۖ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِّنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ ۚ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ ۖ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا ۚ وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ

ফজিলত: যে ব্যক্তি সকালে পড়বে সে সন্ধ্যা পর্যন্ত এবং যে সন্ধ্যায় পড়বে সে সকাল পর্যন্ত জিন ও শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর হেফাজতে থাকবে। [সহিহ ইবনে হিব্বান]

আমল-২: সৃষ্টির সকল অনিষ্ট থেকে আশ্রয়ের দোয়া সকাল ও সন্ধ্যায় ৩ বার করে
أَعُوْذُ بِكَلِمَاتِ اللّٰهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ

উচ্চারণ: আউযু বিকালিমাতিল্লাহিত তা-ম্মা-তি মিন শাররি মা খালাক্ব।

অর্থ: ‘আমি আল্লাহর পরিপূর্ণ বাণীসমূহের উসিলায় তাঁর সৃষ্টির সমস্ত অনিষ্ট থেকে আশ্রয় চাইছি।’ [সহিহ মুসলিম]

আমল-৩: আসমান ও জমিনের যাবতীয় ক্ষতি থেকে সুরক্ষা সকাল ও সন্ধ্যায় ৩ বার করে
بِسْمِ اللّٰهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ

উচ্চারণ: বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মাআসমিহী শাইউন ফিল আরদ্বি ওয়ালা ফিস সামা-ই, ওয়াহুওয়াস সামীউল আলীম।

অর্থ: ‘সেই আল্লাহর নামে যাঁর নামের বরকতে আসমান ও জমিনের কোনো বস্তুই কোনো ক্ষতি করতে পারে না। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।’ [আবু দাউদ, তিরমিজি]

আমল-৪: তিন কুল (সূরা ইখলাস, ফালাক, নাস) সকাল ও সন্ধ্যায় ৩ বার করে

প্রতিটি সূরা ৩ বার করে তিলাওয়াত করতে হবে। হাত দুটি একত্রিত করে তাতে ফুঁ দিয়ে মাথা, মুখমণ্ডল এবং শরীরের যথাসম্ভব সামনের অংশে হাত বুলিয়ে নিতে হবে।

ফজিলত: রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘সকাল ও সন্ধ্যায় এগুলো তিনবার পাঠ করলে তা তোমার সবকিছুর (সকল ক্ষতি ও বিপদের) মোকাবেলায় যথেষ্ট হবে।’ [আবু দাউদ, তিরমিজি]

আমল-৫: শয়তানের প্রভাব ও ফিতনা থেকে মুক্তির জিকির সকাল ও সন্ধ্যায় ১০০ বার (বা ১০ বার)
لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ

উচ্চারণ: লা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুওয়া আলা কুল্লি শাইয়িন ক্বাদীর।

ফজিলত: সারাদিন শয়তানের আক্রমণ থেকে এটি দুর্গস্বরূপ কাজ করে এবং কোনো শয়তান তার কাছে ঘেঁষতে পারে না। [সহিহ বুখারি]

আমল-৬: আল্লাহর ওপর তাওয়াক্কুলের আয়াত (সূরা তাওবাহ ১২৯) সকাল ও সন্ধ্যায় ৭ বার করে
حَسْبِيَ اللّٰهُ لَا إِلٰهَ إِلَّا هُوَ، عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ

উচ্চারণ: হাসবিয়াল্লা-হু লা ইলা-হা ইল্লা- হুওয়া, আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুওয়া রব্বুল আরশিল আযীম।

ফজিলত: যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় ৭ বার পড়বে, আল্লাহ তার দুনিয়া ও আখিরাতের সমস্ত দুশ্চিন্তা ও সংকটের জন্য যথেষ্ট হয়ে যাবেন। [আবু দাউদ]

✓

Spiritual Symptoms Self-Assessment Checklist

Check the symptoms you frequently experience to see recommended Quranic guidance:

Assessment Result: 0 selected

Select the symptoms above that match your experience for personalized guidance.

★ বাস্তব অভিজ্ঞতা ও ফলাফল 390 টি সংরক্ষিত ফিডব্যাক

হেফাজতের আমলের বাস্তব অভিজ্ঞতা ও ফিডব্যাক

শিক্ষার্থী ও সাধারণ মানুষের সরাসরি অভিজ্ঞতা, যারা নিয়মিত আমল করে রোগ ও বিপদ থেকে মুক্তি পেয়েছেন।

নিজের অভিজ্ঞতা জানান
#289 Mahboba.....
2-Aug-24
জী , করি । যেদিন আমল করা হয় সেদিন নিজেকে আল্লাহর সুরক্ষায় মনে হয় । যেদিন না করা হয় সেদিন কিছু না কিছু হয় ( মানে সব কিছু ঠিক থাকে তার পর ও অনেক ভয় ভয় লাগে , আর আমি ব‍্যথা পাই, যেমন কাটা - ছেঁড়া )।
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#290 সুফিয়া .....
1-Aug-24
আলহামদুলিল্লাহ করি। মুসলিমের প্রতিটি মূহুর্ত নেক আমল ও সওয়াবের জন্য গুরুত্বপূর্ণ তাই নিয়মিত আমল ও জিকিরের মাধ্যমে জীবনকে ঋদ্ধ করার চেষ্টা করি।যেদিন না পারি সেদিন মনে হয় আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়েছি। শয়তানের ওয়াসওয়াসা, বদ জ্বীন, বদনজর ও হাসাদ থেকেবনিরাপত্তা ও সুরক্ষার অভাব বোধ করি। মনের সাথে সাথে শরীরেও এর প্রভাব পরে।
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#291 ফাতেমা......
31-Jul-24
জি আলহামদুলিল্লাহ হেফাজতের আমলগুলো করা হয়। আসলে আমি প্রায় প্রতিদিনই আমলগুলো করেছি আলহামদুলিল্লাহ বাদ দেয়া হচ্ছে না। হেফাজতের মালিকই আমার আল্লাহ। আমার আল্লাহ রহমতের ছায়াতেই রাখবেন ইনশাআল্লাহ এটাই দিলে সুকুন হিসেবে কাজ করে।
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#292 MD. Soha....
30-Jul-24
প্রতিদিন আমল করার চেষ্টা করি। যেদিন হেফাজতের আমলগুলো করা হয়, সারাদিন অলসতা দুশ্চিন্তা হতাশা ক্লান্তি সমস্ত কিছু দূর হয়ে যায়, প্রতিটা ইবাদতে গভীর মনোযোগ পাওয়া যায়। আর যদি হেফাজতের আমল গুলো করা হয় না, অলসতা ক্লান্তি বিশেষ করে এই দিন শয়তানে সবচেয়ে বেশি ওয়াসওয়াসা দিয়ে থাকেন।
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#293 নুসরাত......
29-Jul-24
জি আমি সব সময় হেফাজতের আমল করি আলহামদুলিল্লাহ! হায়েজের সময় বন্ধ হেফাজতের আমল করিনি একসময় তখন মারাত্মক অসুস্থ হয়ে গেছিলাম,কতো ডাক্তার দেখাইলাম ঔষধ খেলাম কোন রোগ ধরা পড়ে না, অথচ আমার মনে হচ্ছিল আমি মরে যাব, তারপর আই ফতোয়া থেকে একজন রাক্বির নাম্বার নিয়ে তার সাথে যোগাযোগ করার পর উনি যে আমল এবং সেলফ রুকইয়াহর কথা বলেছেন সেটা নিয়মিত করার পর আলহামদুলিল্লাহ আমি পরিপূর্ণ সুস্থ আছি ! আলহামদুলিল্লাহ
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#294 Sabekun.....
28-Jul-24
নিয়মিত করেছি আলহামদুলিল্লাহ।। তবে আগে প্রতিদিন করা হত না।হয়ত মিস যেত,, আর এখন আলহামদুলিল্লাহ মিস যায় না। প্রতিদিন আমল করলে লাগে যে আল্লহ সুবহানাল্লাহু তা'য়ালা তার রহমতের চাদরে আমাকে মুড়িয়ে নিয়েছেন।।লাগে যে কোন খারাপ কিছুই আমাকে ছুতে পারবে না আলহামদুলিল্লাহ। নিজেকে একটা শেল এর মতন সেইফ লাগে।। আর যেদিন করা হয় না সেদিন ভয় লাগে,,কোনসময় জানি কোথা থেকে বদনজর এসে যায় আল্লহ হেফাজত ফারমায়ে আমিন।
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#295 Umma .......
27-Jul-24
আলহামদুলিল্লাহ প্রতিদিন করা হয়। যেদিন আমল করা হয় না সেদিন প্রচন্ড অলসতা কাজ করে, কোন কাজে তোমন উৎসাহ পাই না। আর যেদিন আমল করা হয়, সেদিন অলসতা খুব বেশি ঘায়েল করতে পারে না। শরীর চাঙা থাকা, ঝরঝরে মনে হয়।
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#296 Sumaiya.....
26-Jul-24
আলহামদুলিল্লাহ আমি বিগত কয়েক বছর ধরে এই আমল করি। তবে মাঝে কিছুদিন কম করতাম। তখন আমি বেশ ওয়াসওয়াসায় ভুগতাম। যেমন দ্বিতীয় রাকাতে তাশাহুদ পড়েছি কিনা একদম মনে রাখতে পারতাম না। আলহামদুলিল্লাহ এখন আবার নিয়মিত আমল করার কারণে এমনটা আর হয় না।
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#297 Ria.......
25-Jul-24
জ্বি আলহামদুলিল্লাহ। সত্যি বলতে আমার স্বামীর আজকে ৩ বছর রুযী নেই। আমি আগে প্রায়ই রিযিকের পেরেশানিতে থাকতাম। আই ও এম এ ক্লাস শুরু করার পর এই হেফাযতের আমল শুরু করার পর থেকে আমার মন থেকে রিযিকের পেরেশানিই দূর হয়ে গেছে। এখন আমার মন মেজাজ খারাপ হয় না যে আমার স্বামীর রুযি নাই কিভাবে ছেলে টাকে পরাবো বা বড় করবো। এখন মনে হয় আল্লাহ যা রাখসেন আলহামদুলিল্লাহ। উনি যা জানেন আমি তা জানি না। তবে হ্যা আমি একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার। আমার কাজের জন্য আমাকে বেপর্দা ফিমেইল ফরেইন ক্লাঈন্ট এর ছবি ব্যবহার করতে হয় যা উচিত হচ্ছে না। আমি হেফাযতের আমল করি আর দুয়া করি আল্লাহ যেন আমার রুযি থেকে হারাম দিক টা বাদ দিয়ে আমার ব্যবসা থেকে আমাকে হালাল রুযি দেয়। আর এই অনুভূতি টাও আমার মধ্যে হেফাযতের আমল শুরু করার পর থেকে আসছে। আমি জানি হেফাযতের আমল গুলো করি শয়তানের ফাদ থেকে বাচার জন্য। তবে আমার মধ্যে এই পরিবর্তন গুলো আমি লক্ষ্য করছি৷
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#298 Nabila A....
31-Jul-25
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। আলহামদুলিল্লাহ, এখন আমি ফেসবুক খুব কম ব্যবহার করি,কোনো ইম্পরট্যান্ট কাজ ছাড়া ব্যবহার করি না। অযথা সময় নষ্ট করি না, গুনাহ থেকেও অনেকটা বাঁচতে পারছি। আল্লাহর ভয় অন্তরে জাগ্রত হয়েছে আগের থেকে, এটাই আমার জন্য সবচেয়ে বড় নে’আমত। হেফাজতের আমলেই আছে বরকত,আলহামদুলিল্লাহ।
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#299 Asma Akt....
31-Jul-25
যেদিন আমি হেফাজতের আমল করি সে দিন আমার শরীররে কোনো সমস্যা থাকে না মাথা ব্যথা থাকে না নিজের কাছে শান্তি লাগে। যে দিন করি না সে দিন মন ভালো থাকে না নানা ধরনের সমস্যা দেখা দেয়
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#300 Humaira ....
31-Jul-25
আলহামদুলিল্লাহ আমি সকাল সন্ধ্য আমল অনেক দিন থেকে করি।
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
FAQ

Frequently Asked Questions

What is the authentic Islamic approach regarding হেফাজতের আমল: সকাল ও সন্ধ্যার জরুরি আত্মরক্ষা?
Authentic Islamic guidance relies strictly upon the Noble Quran and authentic Sahih Hadith supplications without any amulets, superstitious rituals, or monetary exploitation. Always consult registered medical physicians for physical health alongside prayer.
Can I perform Ruqyah for this at home by myself?
Yes, Self-Ruqyah is highly recommended in Islam. You can recite Surah Al-Fatihah, Ayat al-Kursi, and the Mu'awwidhat (Surah Al-Ikhlas, Al-Falaq, An-Nas), blow into your cupped hands or clean drinking water, and maintain daily morning and evening adhkar.
Are RuqyahAid services and advice 100% free?
Yes, RuqyahAid provides all guidance, weekly Friday Live Zoom recitation treatments, and support communities 100% free of charge for the sake of Allah worldwide. Both Muslims and non-Muslims are warmly welcomed without any fees.
Free Live Friday Ruqyah Healing (Zoom)

Suffering from Evil Eye, Jinn, or Spiritual Distress?

Join our free weekly live spiritual healing session Every Friday Morning at 6:00 AM (Dhaka, Bangladesh Time (UTC+6)) on Zoom. Join the official WhatsApp groups below to receive weekly links and updates. Muslims and non-Muslims worldwide are warmly welcome.

📥
Free Treatment Starter Kit: Book & Protection Azkar
Download authentic PDF guides and daily azkar poster to start your journey
Confidential & 100% Free

Need Free, Confidential Quranic Spiritual Help?

Complete our secure spiritual help form to receive personalized Quranic recitation guidance, protective prayers, and self-Ruqyah steps at zero cost.

Every Friday Morning 6:00 AM Free Live Zoom Session Join WhatsApp groups for weekly link