100% Free Service All Quranic spiritual support is 100% free. We never sell amulets, charge fees, or guarantee cures.
RuqyahAid HEALING • GUIDANCE • WELLBEING
★ Comprehensive Pillar Guide 1 min read Reviewed for Quranic Authenticity & Safety

হেফাজতের আমল: সকাল ও সন্ধ্যার স্তরভিত্তিক আত্মিক সুরক্ষা

প্রতিদিন সকাল ও সন্ধ্যায় শয়তান, বদনজর, জাদু ও অনিষ্ট থেকে বাঁচার বাধ্যতামূলক ১ম, ২য় ও ৩য় স্তরের মাসনূন হেফাজতের আমল ও সঠিক নিয়ম।

লেকচার সারসংক্ষেপ ও নিয়মাবলী

প্রতিদিন যেমন সূর্যোদয় ও সূর্যাস্তের সময় ফেরেশতাদের বাহিনী পরিবর্তন হয়, ঠিক একইভাবে শয়তানের বাহিনীও দুইবার পরিবর্তন হয়। তাই সকালের আমলগুলো সূর্যোদয়ের পূর্বে এবং সন্ধ্যার আমলগুলো মাগরিবের আগে অথবা পরে করতে হয়।

অভিজ্ঞতার আলোকে মাগরিবের পর যে হেফাজতের আমলগুলো করা হয়, এগুলোর দ্বারা সাধারণত ফজর পর্যন্ত হেফাজত হয়। আবার ফজরের পর সূর্য ওঠার আগে যেগুলো করা হয়, সেগুলোর দ্বারা মাগরিব পর্যন্ত হেফাজত হয়। ফজরের পর থেকে সূর্যোদয় পর্যন্ত জেগে থাকা আবশ্যক, সূর্যোদয়ের আগে ঘুমানো যাবে না।

বিশেষ সতর্কতা ও মহিলাদের জন্য নির্দেশনা

এই আমলগুলো মহিলাদের শারীরিক অসুস্থতার সময়েও আরও বেশি জরুরি মনে করা উচিত। অসুস্থতার সময়েও এই আমলগুলো দোয়া ও জিকির হিসেবে পড়া যাবে। কারণ শয়তান অপবিত্র অবস্থায় সবচেয়ে বেশি আক্রমণ করে।

ঘরে নিয়মিত সূরা বাকারা তেলাওয়াত করা অথবা ফজরের পর কিছু সময়ের জন্য সূরা বাকারার অডিও ছেড়ে রাখা উচিত। বাচ্চাদের সামনে উচ্চৈঃস্বরে আমল পড়ে তাদের গায়ে ফুঁ দিলে তারাও শয়তানের আক্রমণ থেকে সুরক্ষিত থাকবে ইনশাআল্লাহ।

১ ১ম স্তর: বাধ্যতামূলক হেফাজতের আমল (সকাল ও সন্ধ্যায়)

আমল-১: আয়াতুল কুরসি সকাল ও সন্ধ্যায় ১ বার করে
اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ ۚ لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ ۚ لَّهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ۗ مَن ذَا الَّذِي يَشْفَعُ عِندَهُ إِلَّا بِإِذْنِهِ ۚ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ ۖ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِّنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ ۚ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ ۖ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا ۚ وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ

ফজিলত: যে ব্যক্তি সকালে পড়বে সে সন্ধ্যা পর্যন্ত এবং যে সন্ধ্যায় পড়বে সে সকাল পর্যন্ত জিন ও শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর হেফাজতে থাকবে। [সহিহ ইবনে হিব্বান]

আমল-২: সৃষ্টির সকল অনিষ্ট থেকে আশ্রয়ের দোয়া সকাল ও সন্ধ্যায় ৩ বার করে
أَعُوْذُ بِكَلِمَاتِ اللّٰهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ

উচ্চারণ: আউযু বিকালিমাতিল্লাহিত তা-ম্মা-তি মিন শাররি মা খালাক্ব।

অর্থ: ‘আমি আল্লাহর পরিপূর্ণ বাণীসমূহের উসিলায় তাঁর সৃষ্টির সমস্ত অনিষ্ট থেকে আশ্রয় চাইছি।’ [সহিহ মুসলিম]

আমল-৩: আসমান ও জমিনের যাবতীয় ক্ষতি থেকে সুরক্ষা সকাল ও সন্ধ্যায় ৩ বার করে
بِسْمِ اللّٰهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ

উচ্চারণ: বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মাআসমিহী শাইউন ফিল আরদ্বি ওয়ালা ফিস সামা-ই, ওয়াহুওয়াস সামীউল আলীম।

অর্থ: ‘সেই আল্লাহর নামে যাঁর নামের বরকতে আসমান ও জমিনের কোনো বস্তুই কোনো ক্ষতি করতে পারে না। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।’ [আবু দাউদ, তিরমিজি]

আমল-৪: তিন কুল (সূরা ইখলাস, ফালাক, নাস) সকাল ও সন্ধ্যায় ৩ বার করে

প্রতিটি সূরা ৩ বার করে তিলাওয়াত করতে হবে। হাত দুটি একত্রিত করে তাতে ফুঁ দিয়ে মাথা, মুখমণ্ডল এবং শরীরের যথাসম্ভব সামনের অংশে হাত বুলিয়ে নিতে হবে।

ফজিলত: রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘সকাল ও সন্ধ্যায় এগুলো তিনবার পাঠ করলে তা তোমার সবকিছুর (সকল ক্ষতি ও বিপদের) মোকাবেলায় যথেষ্ট হবে।’ [আবু দাউদ, তিরমিজি]

আমল-৫: শয়তানের প্রভাব ও ফিতনা থেকে মুক্তির জিকির সকাল ও সন্ধ্যায় ১০০ বার (বা ১০ বার)
لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ

উচ্চারণ: লা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুওয়া আলা কুল্লি শাইয়িন ক্বাদীর।

ফজিলত: সারাদিন শয়তানের আক্রমণ থেকে এটি দুর্গস্বরূপ কাজ করে এবং কোনো শয়তান তার কাছে ঘেঁষতে পারে না। [সহিহ বুখারি]

আমল-৬: আল্লাহর ওপর তাওয়াক্কুলের আয়াত (সূরা তাওবাহ ১২৯) সকাল ও সন্ধ্যায় ৭ বার করে
حَسْبِيَ اللّٰهُ لَا إِلٰهَ إِلَّا هُوَ، عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ

উচ্চারণ: হাসবিয়াল্লা-হু লা ইলা-হা ইল্লা- হুওয়া, আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুওয়া রব্বুল আরশিল আযীম।

ফজিলত: যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় ৭ বার পড়বে, আল্লাহ তার দুনিয়া ও আখিরাতের সমস্ত দুশ্চিন্তা ও সংকটের জন্য যথেষ্ট হয়ে যাবেন। [আবু দাউদ]

✓

Spiritual Symptoms Self-Assessment Checklist

Check the symptoms you frequently experience to see recommended Quranic guidance:

Assessment Result: 0 selected

Select the symptoms above that match your experience for personalized guidance.

★ বাস্তব অভিজ্ঞতা ও ফলাফল 390 টি সংরক্ষিত ফিডব্যাক

হেফাজতের আমলের বাস্তব অভিজ্ঞতা ও ফিডব্যাক

শিক্ষার্থী ও সাধারণ মানুষের সরাসরি অভিজ্ঞতা, যারা নিয়মিত আমল করে রোগ ও বিপদ থেকে মুক্তি পেয়েছেন।

নিজের অভিজ্ঞতা জানান
#313 Afroza K....
29-Jul-25
আলহামদুলিল্লাহ অনেক উপকৃত পেলাম।
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#314 Kazi Gul....
29-Jul-25
আলহামদুলিল্লাহ হেফাজতের আমল করার আগে ও পরে অনেক অনেক পরিবর্তন দেখতে পাচ্ছি। শয়তানের ওয়াসওয়াসা থেকে নিজেকে দূরে রাখা যায়,শরীর মন অনেক হালকা অনুভব হয়।
দ্বিতীয় স্তর পরীক্ষিত আমল
#315 Billal H....
29-Jul-25
যেদিন হিফাজতের আমল করা হয় সেই দিন কাজ কিংবা পড়াশোনায় মনোযোগ বেশি থাকে। একাগ্রতার সাথে কাজ করা যায়। দীর্ঘ সময় পড়াশোনা করলেও বিরক্তিকর মনে হয়না। খিটখিটে ভাবটাও তেমন নেই। সারাদিন প্রফুল্ল থাকি। আমি আগেও সব সময় কিছু কিছু হেফাজতের আমল করেছি কিন্তু সবগুলো নয়।
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#316 Iqra Rah....
29-Jul-25
জ্বি,যেদিন করা হয় এবং যেদিন মিস যায়,সপ সময়ের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। হিফাজতি আমল করায় আমার নিজের কাছে নিজেকে হালকা অনুভব হয় আলহামদুলিল্লাহ এবং আমার কাছে দুনিয়াবি কাজ কর্ম আল্লাহ অনেক সহজ করে দেন।আল্লাহর অশেষ শুকরিয়া। কখনো যদি মিস যায় নিজেকে খুব ভারি অনুভব হয়,মনে হয় আমার দিন ভালো যাচ্ছে না-এবং তখনই যদি আমার মনে পড়ে আমি আজ হিফাজতি আমল কটি নাই,সাথে সাথে করে নি আলহামদুলিল্লাহ এবং পরবর্তী তেই নিজেকো নতুন ভাবে আবিষ্কার করি আলহামদুলিল্লাহ
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#317 Nowshin ....
29-Jul-25
হেফাজতের আমল করলে অনেক প্রশান্তি লাগে। আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা অনেক অনাকাঙ্খিত বিপদ আপদ থেকে হেফাজত করেছেন আলহামদুলিল্লাহ। যদি বাইচান্স করা যে মিস হয়ে যায় অনেক অস্থিরতা কাজ করে।
তৃতীয় স্তর পরীক্ষিত আমল
#318 Nusrat J....
29-Jul-25
যেদিন থেকে করা শুরু করেছি,আলহামদুলিল্লাহ আলাদা একটা প্রটেকশন পাওয়া শুরু করেছি,চিন্তা মুক্ত থাকি এবং মন ভালো থাকে।
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#319 Abida.ak....
29-Jul-25
Don’t understood but feel better Alhamdulillah
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#320 Afia Jah....
29-Jul-25
হিফাজতের আমল না করলে সারাটা দিন আমার কাজে, মেজাজে,মন-মানসিকতায় তার প্রভাব পরে। মেজাজ খিটখিটে লাগে,মনে একটা অশান্তি লাগে,কারণ ছাড়া মন খারাপ লাগে,অল্পতেই রাগ করে ফেলি। আমল না করা অব্দি কোন কিছুতে কনফিডেন্স পাই না। দ্বীনে ফেরার পর থেকেই হেফাজতের আমল শুরু করি। শায়খ আহমাদুল্লাহ এর দু'য়া যিকির এর বই থেকে সকাল সন্ধ্যায় আমল করতাম তখন,ফরয নামাজের পরের আমল করতাম। দ্বীনে ফেরার আগে আমি প্রচন্ড ভিতু একটা মানুষ ছিলাম,দিনের বেলাতেও রুমে একা থাকতে ভয় লাগত, একা ঘুমাতে পারতাম না, রাতে ওয়াশরুমে যেতে প্রবলেম হতো।মাঝেমধ্যে ঘুমের মধ্যে বোবায় ধরার প্রবলেম টাও ছিল আমার। টেম্পার ইস্যুও ছিল আমার।অল্পতেই প্যানিক করতাম।আলহামদুলিল্লাহ দ্বীনি বান্ধবীর পরামর্শেই সকাল সন্ধ্যার আমল শুরু করি।আলহামদুলিল্লাহ এখন আমার ওইসব সমস্যা নাই বললেই চলে। ভয় জিনিসটা এখন নাই আর। টেম্পার এবং প্যানিক করার ব্যাপারটাও কাটিয়ে উঠেছি আলহামদুলিল্লাহ। সব কিছুই স্থিরতার সাথে ডিল করতে পারি এখন আল্লহর রহমতে।দুই-একদিন হঠাৎ মিস গেলে সেদিন আমি ভাল ভাবে বুঝতে পারি সমস্যা হচ্ছে।অমনোযোগী ভাবে আমল করলেও তার ইফেক্ট এর ডিফারেন্স বুঝতে পারি।মনোযোগ দিয়ে আমল করলে তখন আলহামদুলিল্লাহ শান্তি পাই।যেদিন বেশি আমল করি সেদিন বেশি সুকুন লাগে আলহামদুলিল্লাহ।
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#321 Rubaida ....
29-Jul-25
আলহামদুলিল্লাহ, নিয়মিত হিফাজত এর আমল এর কারণে অনেক উপকৃত হয়েছি, কোন কারণ এ আমল মিস গেলে বিভিন্ন সমস্যা হয় বিশেষভাবে মানসিক অস্থিরতা কাজ করে, আমল এ অলসতা দেখা দেয়, ইলম অর্জন এ গাফেলতি চলে আসে।
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#322 Rafa Tam....
29-Jul-25
হেফাজতের আমল করে আগের থেকে পরিবর্তন লক্ষ্য করি আলহামদুলিল্লাহ।এই আমল গুলো করলে মনে একটা জোর আসে,মনে হয় শয়তানের ওয়াসওয়াসা কমে যায়।এছাড়া আমি ভয় পেতাম আগে প্রচুর এখন আলহামদুলিল্লাহ এই সমস্যা কমে গেছে।হেফাজতের আমল ২-১ দিন বাদ পড়ে গেলে অশান্তি লাগে কেমন যেন।হেফাজতের আমল করলে আল্লাহ সবকিছু সহজ করে দেন।
দ্বিতীয় স্তর পরীক্ষিত আমল
#323 জান্নাতু....
29-Jul-25
নিরাপত্তাবোধ করি, বিভিন্ন বিপদ আপদ থেকে বেঁচে যাই। যেদিন করি না ঘুমালে ভয় পাই।
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#324 Afsana A....
29-Jul-25
আলহামদুলিল্লাহ,যখন থেকে হেফাজতের আমল এর গুরুত্ব জানতে পেরেছি এরপর থেকে কখনো পড়া বাদ দেইনি। বরং আমার পরিবারের সবাইকে হেফাজতের বাধ্যতামূলক আমল মুখস্থ করিয়েছি। উনারা ও সকাল সন্ধ্যা হেফাজতের আমল করেন।
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
FAQ

Frequently Asked Questions

What is the authentic Islamic approach regarding হেফাজতের আমল: সকাল ও সন্ধ্যার জরুরি আত্মরক্ষা?
Authentic Islamic guidance relies strictly upon the Noble Quran and authentic Sahih Hadith supplications without any amulets, superstitious rituals, or monetary exploitation. Always consult registered medical physicians for physical health alongside prayer.
Can I perform Ruqyah for this at home by myself?
Yes, Self-Ruqyah is highly recommended in Islam. You can recite Surah Al-Fatihah, Ayat al-Kursi, and the Mu'awwidhat (Surah Al-Ikhlas, Al-Falaq, An-Nas), blow into your cupped hands or clean drinking water, and maintain daily morning and evening adhkar.
Are RuqyahAid services and advice 100% free?
Yes, RuqyahAid provides all guidance, weekly Friday Live Zoom recitation treatments, and support communities 100% free of charge for the sake of Allah worldwide. Both Muslims and non-Muslims are warmly welcomed without any fees.
Free Live Friday Ruqyah Healing (Zoom)

Suffering from Evil Eye, Jinn, or Spiritual Distress?

Join our free weekly live spiritual healing session Every Friday Morning at 6:00 AM (Dhaka, Bangladesh Time (UTC+6)) on Zoom. Join the official WhatsApp groups below to receive weekly links and updates. Muslims and non-Muslims worldwide are warmly welcome.

📥
Free Treatment Starter Kit: Book & Protection Azkar
Download authentic PDF guides and daily azkar poster to start your journey
Confidential & 100% Free

Need Free, Confidential Quranic Spiritual Help?

Complete our secure spiritual help form to receive personalized Quranic recitation guidance, protective prayers, and self-Ruqyah steps at zero cost.

Every Friday Morning 6:00 AM Free Live Zoom Session Join WhatsApp groups for weekly link