100% Free Service All Quranic spiritual support is 100% free. We never sell amulets, charge fees, or guarantee cures.
RuqyahAid HEALING • GUIDANCE • WELLBEING
★ Comprehensive Pillar Guide 1 min read Reviewed for Quranic Authenticity & Safety

হেফাজতের আমল: সকাল ও সন্ধ্যার স্তরভিত্তিক আত্মিক সুরক্ষা

প্রতিদিন সকাল ও সন্ধ্যায় শয়তান, বদনজর, জাদু ও অনিষ্ট থেকে বাঁচার বাধ্যতামূলক ১ম, ২য় ও ৩য় স্তরের মাসনূন হেফাজতের আমল ও সঠিক নিয়ম।

লেকচার সারসংক্ষেপ ও নিয়মাবলী

প্রতিদিন যেমন সূর্যোদয় ও সূর্যাস্তের সময় ফেরেশতাদের বাহিনী পরিবর্তন হয়, ঠিক একইভাবে শয়তানের বাহিনীও দুইবার পরিবর্তন হয়। তাই সকালের আমলগুলো সূর্যোদয়ের পূর্বে এবং সন্ধ্যার আমলগুলো মাগরিবের আগে অথবা পরে করতে হয়।

অভিজ্ঞতার আলোকে মাগরিবের পর যে হেফাজতের আমলগুলো করা হয়, এগুলোর দ্বারা সাধারণত ফজর পর্যন্ত হেফাজত হয়। আবার ফজরের পর সূর্য ওঠার আগে যেগুলো করা হয়, সেগুলোর দ্বারা মাগরিব পর্যন্ত হেফাজত হয়। ফজরের পর থেকে সূর্যোদয় পর্যন্ত জেগে থাকা আবশ্যক, সূর্যোদয়ের আগে ঘুমানো যাবে না।

বিশেষ সতর্কতা ও মহিলাদের জন্য নির্দেশনা

এই আমলগুলো মহিলাদের শারীরিক অসুস্থতার সময়েও আরও বেশি জরুরি মনে করা উচিত। অসুস্থতার সময়েও এই আমলগুলো দোয়া ও জিকির হিসেবে পড়া যাবে। কারণ শয়তান অপবিত্র অবস্থায় সবচেয়ে বেশি আক্রমণ করে।

ঘরে নিয়মিত সূরা বাকারা তেলাওয়াত করা অথবা ফজরের পর কিছু সময়ের জন্য সূরা বাকারার অডিও ছেড়ে রাখা উচিত। বাচ্চাদের সামনে উচ্চৈঃস্বরে আমল পড়ে তাদের গায়ে ফুঁ দিলে তারাও শয়তানের আক্রমণ থেকে সুরক্ষিত থাকবে ইনশাআল্লাহ।

১ ১ম স্তর: বাধ্যতামূলক হেফাজতের আমল (সকাল ও সন্ধ্যায়)

আমল-১: আয়াতুল কুরসি সকাল ও সন্ধ্যায় ১ বার করে
اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ ۚ لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ ۚ لَّهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ۗ مَن ذَا الَّذِي يَشْفَعُ عِندَهُ إِلَّا بِإِذْنِهِ ۚ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ ۖ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِّنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ ۚ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ ۖ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا ۚ وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ

ফজিলত: যে ব্যক্তি সকালে পড়বে সে সন্ধ্যা পর্যন্ত এবং যে সন্ধ্যায় পড়বে সে সকাল পর্যন্ত জিন ও শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর হেফাজতে থাকবে। [সহিহ ইবনে হিব্বান]

আমল-২: সৃষ্টির সকল অনিষ্ট থেকে আশ্রয়ের দোয়া সকাল ও সন্ধ্যায় ৩ বার করে
أَعُوْذُ بِكَلِمَاتِ اللّٰهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ

উচ্চারণ: আউযু বিকালিমাতিল্লাহিত তা-ম্মা-তি মিন শাররি মা খালাক্ব।

অর্থ: ‘আমি আল্লাহর পরিপূর্ণ বাণীসমূহের উসিলায় তাঁর সৃষ্টির সমস্ত অনিষ্ট থেকে আশ্রয় চাইছি।’ [সহিহ মুসলিম]

আমল-৩: আসমান ও জমিনের যাবতীয় ক্ষতি থেকে সুরক্ষা সকাল ও সন্ধ্যায় ৩ বার করে
بِسْمِ اللّٰهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ

উচ্চারণ: বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মাআসমিহী শাইউন ফিল আরদ্বি ওয়ালা ফিস সামা-ই, ওয়াহুওয়াস সামীউল আলীম।

অর্থ: ‘সেই আল্লাহর নামে যাঁর নামের বরকতে আসমান ও জমিনের কোনো বস্তুই কোনো ক্ষতি করতে পারে না। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।’ [আবু দাউদ, তিরমিজি]

আমল-৪: তিন কুল (সূরা ইখলাস, ফালাক, নাস) সকাল ও সন্ধ্যায় ৩ বার করে

প্রতিটি সূরা ৩ বার করে তিলাওয়াত করতে হবে। হাত দুটি একত্রিত করে তাতে ফুঁ দিয়ে মাথা, মুখমণ্ডল এবং শরীরের যথাসম্ভব সামনের অংশে হাত বুলিয়ে নিতে হবে।

ফজিলত: রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘সকাল ও সন্ধ্যায় এগুলো তিনবার পাঠ করলে তা তোমার সবকিছুর (সকল ক্ষতি ও বিপদের) মোকাবেলায় যথেষ্ট হবে।’ [আবু দাউদ, তিরমিজি]

আমল-৫: শয়তানের প্রভাব ও ফিতনা থেকে মুক্তির জিকির সকাল ও সন্ধ্যায় ১০০ বার (বা ১০ বার)
لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ

উচ্চারণ: লা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুওয়া আলা কুল্লি শাইয়িন ক্বাদীর।

ফজিলত: সারাদিন শয়তানের আক্রমণ থেকে এটি দুর্গস্বরূপ কাজ করে এবং কোনো শয়তান তার কাছে ঘেঁষতে পারে না। [সহিহ বুখারি]

আমল-৬: আল্লাহর ওপর তাওয়াক্কুলের আয়াত (সূরা তাওবাহ ১২৯) সকাল ও সন্ধ্যায় ৭ বার করে
حَسْبِيَ اللّٰهُ لَا إِلٰهَ إِلَّا هُوَ، عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ

উচ্চারণ: হাসবিয়াল্লা-হু লা ইলা-হা ইল্লা- হুওয়া, আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুওয়া রব্বুল আরশিল আযীম।

ফজিলত: যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় ৭ বার পড়বে, আল্লাহ তার দুনিয়া ও আখিরাতের সমস্ত দুশ্চিন্তা ও সংকটের জন্য যথেষ্ট হয়ে যাবেন। [আবু দাউদ]

✓

Spiritual Symptoms Self-Assessment Checklist

Check the symptoms you frequently experience to see recommended Quranic guidance:

Assessment Result: 0 selected

Select the symptoms above that match your experience for personalized guidance.

★ বাস্তব অভিজ্ঞতা ও ফলাফল 390 টি সংরক্ষিত ফিডব্যাক

হেফাজতের আমলের বাস্তব অভিজ্ঞতা ও ফিডব্যাক

শিক্ষার্থী ও সাধারণ মানুষের সরাসরি অভিজ্ঞতা, যারা নিয়মিত আমল করে রোগ ও বিপদ থেকে মুক্তি পেয়েছেন।

নিজের অভিজ্ঞতা জানান
#325 Mousumi ....
29-Jul-25
প্রথমে শুকরিয়া আদায় করছি মহান আল্লাহর দরবারে আলহামদুলিল্লাহ। আল্লাহ না চাইলে আমি হয়তো এই IOM নামক প্রিয় প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে পারতাম না। আমার এখানে ভর্তি হওয়ায় মূল উদ্দেশ্য ছিল হেদায়েত এর সাথে যুক্ত থাকা+দ্বিনী ইলম অর্জন করা আলহামদুলিল্লাহ। যাইহোক, আমি আগেও হেফাজতের আমল করতাম তবে আমি যেহেতু একজন মেয়ে তাই মাসের নির্দিষ্ট কিছু দিন আল্লাহ ছুটি দেন।আর এই ছুটির দিনগুলোতে হেফাজতের আমল করার কথা প্রায় সময় মনে থাকতো না।এর ফলে আমি লক্ষ্য করেছি যে,ঐ দিনগুলোতে সর্বপ্রথম আমি সময়ের বারাকাহ হারিয়ে ফেলছি। শয়তানের অসোওসা বেশি কাজ করত। এছাড়া ইলম অর্জনের ক্ষেত্রেও অলসতা কাজ করত। এমনও হয়েছে যে, আমি বই নিয়ে পড়তে বসছি কিন্তু পড়া হচ্ছে না+ মনোযোগ দিতে পারছি না। এছাড়া মনে হতো না থাক পরে পড়বো। মূলত অন্যান্য দিনগুলোতে হেফাজতের আমল করলে এমন প্রভাব কম পরে।আর যাদের জিন বা জাদু জনিত সমস্যা আছে তাদের ক্ষেত্রে তো আরো সমস্যা হয় হেফাজতের আমল না করলে। আল্লাহ সহজ করুন। হেফাজতের আমলের বাইরে আর একটা অভ্যাস থাকা বাধ্যতামূলক করা হলে খুব উপকৃত হতাম। সেটা হলো ফজরের নামাজের পর না ঘুমানো। সকালে ঘুমানো তে,কত খারাপ প্রভাব পরে তা আমি আমার জীবনে দেখতে পাই। সময়ের বারাকাহ কমে যায়, রিজিক কমে যাওয়া ইত্যাদি।আর যেদিন সকালে ঘুমাই , সেই দিন ঘুম থেকে উঠে মনে হয়,"কেন ঘুমালাম?কেন ঘুমাল?"আমার ঐদিন খারাপ লাগা কাজ করে।মনে হয়,না ঘুমালেও পারতাম। আল্লাহ সবাইকে হেফাজতের আমল+ সকালে না ঘুমানো অভ্যাস এ পরিণত করে দিন । দ্বিনী ইলম অর্জন+ আমল করা আমাদের জন্য আল্লাহ সহজ করুন আমীন
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#326 Sunjida ....
29-Jul-25
যেদিন আমল করি সেদিন নিজেকে সেইভ মনে হয়। যেদিন ই আমল বাদ যায় অস্থির লাগে খুব। আমি track এ থাকতে পারিনা। আমল ছুটে যায়, খারাপ লাগে, খুব অগোছানো মনে হয় সবকিছু। আর যদি রাতের আমল একদিনও মিস করি তাহলে ঘুমে এত উল্টোপাল্টা জিনিস দেখি বলার বাহিরে আমি ১ঘন্টাও ঠিকভাবে ঘুমোতে পারিনা। ঘুম ভেঙে যায় পরে আবার রাতের আমল করি পরে শান্তিতে ঘুমাই। সবকিছু মিলে সকাল -সন্ধ্যা আর রাত ৩টা সময়ের আমল ই আমার জীবনে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সবসময়।
তৃতীয় স্তর পরীক্ষিত আমল
#327 Sharmin ....
29-Jul-25
হিফাজতের আমলের মাধ্যমে অনেক উপকৃত হ‌য়েছি আলহামদুলিল্লাহ। যেদিন হিফাজতের আমল করি সেদিন যেন সবকিছু ঠিক ঠাক, স্বাভাবিক লাগে। আর যেদিন মিস হয় সেদিন এত অলসতা লাগে, অনর্থক সময় অপচয় হয়, ছোট ছোট বিষয়ে রাগ‌ লাগে, মূল কথা সবকিছু এলোমেলো লাগে। সুস্থ, নিরাপদ এবং শয়তান এর ওয়াসওয়াসা থেকে বাঁচার জন্য হিফাজতের আমল আমাদের উপর আবশ্যক করে নেওয়া উচিৎ। আল্লাহ আমাদের সবাইকে তাওফিক দান করুন আমীন।
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#328 Nasrin A....
29-Jul-25
সাধারণত হিফাজতের আমল আমার মিস হয় না আলহামদুলিল্লাহ তবে যদিও নামায না থাকলে মাঝে মাঝে মিস হয় মানে সকাল সন্ধা ২ বারের জায়গায় ১ বার করা হয় তবে মনে হওয়ার সাথে সাথেই করে পেলি আলহামদুলিল্লাহ, যেদিন না করি ওইদিন আমার কাছে সব এলোমেলো মনে হয় কেমন জানি অগোছালো লাগে সব এই আমল আমার জীবনে যে কি পরিবর্তন এনেছে তা আমি নির্দিষ্ট ভাবে বলতে পারব না কেননা আমি মনে করি আমি হিফাজতের আমল করেছি মানে আমি নিরাপদে আছি যেমন আমরা জানি খেজুর একটা উপকারী ফল কিন্তু এটা খাওয়ার পর আমরা জানি না তা কোনদিকে আমার উপকার করসে তেমনি হিফাজতের আমল গুলোও আমার কাছে তেমন আমি নির্দিষ্ট ভাবে বলতে পারব না আমি কোন বিপদ থেকে রক্ষা পাচ্ছি আর কি নিরাপদে আছি আমি জানি এগুলো ছাড়া আমি অনিরাপদ, অগোছালো এই আমল করা ছাড়া আমি অসম্পূর্ণ
তৃতীয় স্তর পরীক্ষিত আমল
#329 Rakiba A....
29-Jul-25
যেদিন করি, সেদিন সময়টা বারাকাহ ময় হয়,,অস্বস্তি কম হয়। যেদিন করা হয়না খুব বেশি অস্থির, অমনোযোগী, সময় বারাকাহীন,কোনোকিছুতে ভালোভাবে মন না লাগা
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#330 Sumaiya ....
29-Jul-25
আলহামদুলিল্লাহ আমি অনেক উপকার পেয়েছি, প্রশান্তি পাই, আগে নিয়মিত আমল করা হইত না, কিন্তু এখন আলহামদুলিল্লাহ মিস যায় না, আগে মিস গেলে খুব অশান্তি আর অস্থিরতায় কাটত সারাদিন, শক্তি পেতাম নাহ, শরীর দুর্বল লাগতো, আমল এর আগ্রহ কমে যাইত, কিন্তু এখন আলহামদুলিল্লাহ কোনো সময় এই বাদ যায় না আলহামদুলিল্লাহ , আর এখন সময় এর বারাকাহ পেয়েছি, ব্যস্ত থাকলেও ক্লান্ত লাগে নাহ আলহামদুলিল্লাহ
তৃতীয় স্তর পরীক্ষিত আমল
#331 রিফাত জ....
29-Jul-25
হিফাজতের আমল না করলে মনে হয় জীবন থেকে কি যেন বাদ পড়ে গেছে।
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#332 তানিয়া আ....
29-Jul-25
যেদিন হিফাজতের আমল করি সেদিন শরীরটাহ হালকা হালকা লাগে মনে শান্তি লাগে, আর যে দিন করি না সেই দিন কেমন জানি শরীর ভার হয়ে থাকে, অন্য কোন আমলে ঠিক মতো মনোযোগ আসে না আলসেমি কাজ করে
তৃতীয় স্তর পরীক্ষিত আমল
#333 মাহফুজা ....
29-Jul-25
হেফাজতের আমল করার মাধ্যমে আমি ওনেক উপকার পেয়েছি। যেদিন করি না আর যেদিন করি ২ টার মধ্যে পার্থক্য পেয়েছি।আলহামদুলিল্লাহ।
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#334 উমামা সা....
29-Jul-25
আলহামদুলিল্লাহ আমি অনেক আগে থেকেই হিসনুল মুসলিম আ্যপ থেকে সকাল সন্ধ্যার যিকির, আমল করতাম। সেখানে হিফাজতের আমল ও ছিলো। রিসেন্টলি আইওএমের টা ফলো করি আলহামদুলিল্লাহ। আর IOM এর গ্রুপে রিমাইন্ডার দেয়া যে আমল করেছি কিনা এটা অনেক উপকারী আমার জন্য আলহামদুলিল্লাহ। কারণ যদি ভুলেও যাই তাহলে আমি সে দেখি ২ টা হলেও হেফাজতের আমল করি। পরিবর্তন আসলে বলে শেষ করা যাবে না আলহামদুলিল্লাহ। অনেক বিপদ থেকে অকল্পনীয় ভাবে আমি রক্ষা পাই।
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#335 সুলতানা ....
29-Jul-25
আমি আগে বিভিন্ন ভাবে অসুস্থ হতাম কিছু দিন পরপর এখন আলহামদুলিল্লাহ তেমন হয়না। জীবনের ধারাবাহিকতা বজায় থাকে আলহামদুলিল্লাহ।
তৃতীয় স্তর পরীক্ষিত আমল
#336 শারমিন আ....
29-Jul-25
আমি দেখেছি যেদিন আমি হেফাজতের আমল কোন কারনে লেট বা অমনোযোগী হচ্ছি সেদিন কিছু না কিছু থেকে পিছিয়ে যাই।ভয় ভয় কাজ করে।এখন আলহামদুলিল্লাহ চেষ্টা করি পরিপূর্ণ ভাবে হেফাজতের আমল গুলো করার।কোন সমস্যা হয় না
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
FAQ

Frequently Asked Questions

What is the authentic Islamic approach regarding হেফাজতের আমল: সকাল ও সন্ধ্যার জরুরি আত্মরক্ষা?
Authentic Islamic guidance relies strictly upon the Noble Quran and authentic Sahih Hadith supplications without any amulets, superstitious rituals, or monetary exploitation. Always consult registered medical physicians for physical health alongside prayer.
Can I perform Ruqyah for this at home by myself?
Yes, Self-Ruqyah is highly recommended in Islam. You can recite Surah Al-Fatihah, Ayat al-Kursi, and the Mu'awwidhat (Surah Al-Ikhlas, Al-Falaq, An-Nas), blow into your cupped hands or clean drinking water, and maintain daily morning and evening adhkar.
Are RuqyahAid services and advice 100% free?
Yes, RuqyahAid provides all guidance, weekly Friday Live Zoom recitation treatments, and support communities 100% free of charge for the sake of Allah worldwide. Both Muslims and non-Muslims are warmly welcomed without any fees.
Free Live Friday Ruqyah Healing (Zoom)

Suffering from Evil Eye, Jinn, or Spiritual Distress?

Join our free weekly live spiritual healing session Every Friday Morning at 6:00 AM (Dhaka, Bangladesh Time (UTC+6)) on Zoom. Join the official WhatsApp groups below to receive weekly links and updates. Muslims and non-Muslims worldwide are warmly welcome.

📥
Free Treatment Starter Kit: Book & Protection Azkar
Download authentic PDF guides and daily azkar poster to start your journey
Confidential & 100% Free

Need Free, Confidential Quranic Spiritual Help?

Complete our secure spiritual help form to receive personalized Quranic recitation guidance, protective prayers, and self-Ruqyah steps at zero cost.

Every Friday Morning 6:00 AM Free Live Zoom Session Join WhatsApp groups for weekly link