100% Free Service All Quranic spiritual support is 100% free. We never sell amulets, charge fees, or guarantee cures.
RuqyahAid HEALING • GUIDANCE • WELLBEING
★ Comprehensive Pillar Guide 1 min read Reviewed for Quranic Authenticity & Safety

হেফাজতের আমল: সকাল ও সন্ধ্যার স্তরভিত্তিক আত্মিক সুরক্ষা

প্রতিদিন সকাল ও সন্ধ্যায় শয়তান, বদনজর, জাদু ও অনিষ্ট থেকে বাঁচার বাধ্যতামূলক ১ম, ২য় ও ৩য় স্তরের মাসনূন হেফাজতের আমল ও সঠিক নিয়ম।

লেকচার সারসংক্ষেপ ও নিয়মাবলী

প্রতিদিন যেমন সূর্যোদয় ও সূর্যাস্তের সময় ফেরেশতাদের বাহিনী পরিবর্তন হয়, ঠিক একইভাবে শয়তানের বাহিনীও দুইবার পরিবর্তন হয়। তাই সকালের আমলগুলো সূর্যোদয়ের পূর্বে এবং সন্ধ্যার আমলগুলো মাগরিবের আগে অথবা পরে করতে হয়।

অভিজ্ঞতার আলোকে মাগরিবের পর যে হেফাজতের আমলগুলো করা হয়, এগুলোর দ্বারা সাধারণত ফজর পর্যন্ত হেফাজত হয়। আবার ফজরের পর সূর্য ওঠার আগে যেগুলো করা হয়, সেগুলোর দ্বারা মাগরিব পর্যন্ত হেফাজত হয়। ফজরের পর থেকে সূর্যোদয় পর্যন্ত জেগে থাকা আবশ্যক, সূর্যোদয়ের আগে ঘুমানো যাবে না।

বিশেষ সতর্কতা ও মহিলাদের জন্য নির্দেশনা

এই আমলগুলো মহিলাদের শারীরিক অসুস্থতার সময়েও আরও বেশি জরুরি মনে করা উচিত। অসুস্থতার সময়েও এই আমলগুলো দোয়া ও জিকির হিসেবে পড়া যাবে। কারণ শয়তান অপবিত্র অবস্থায় সবচেয়ে বেশি আক্রমণ করে।

ঘরে নিয়মিত সূরা বাকারা তেলাওয়াত করা অথবা ফজরের পর কিছু সময়ের জন্য সূরা বাকারার অডিও ছেড়ে রাখা উচিত। বাচ্চাদের সামনে উচ্চৈঃস্বরে আমল পড়ে তাদের গায়ে ফুঁ দিলে তারাও শয়তানের আক্রমণ থেকে সুরক্ষিত থাকবে ইনশাআল্লাহ।

১ ১ম স্তর: বাধ্যতামূলক হেফাজতের আমল (সকাল ও সন্ধ্যায়)

আমল-১: আয়াতুল কুরসি সকাল ও সন্ধ্যায় ১ বার করে
اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ ۚ لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ ۚ لَّهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ۗ مَن ذَا الَّذِي يَشْفَعُ عِندَهُ إِلَّا بِإِذْنِهِ ۚ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ ۖ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِّنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ ۚ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ ۖ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا ۚ وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ

ফজিলত: যে ব্যক্তি সকালে পড়বে সে সন্ধ্যা পর্যন্ত এবং যে সন্ধ্যায় পড়বে সে সকাল পর্যন্ত জিন ও শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর হেফাজতে থাকবে। [সহিহ ইবনে হিব্বান]

আমল-২: সৃষ্টির সকল অনিষ্ট থেকে আশ্রয়ের দোয়া সকাল ও সন্ধ্যায় ৩ বার করে
أَعُوْذُ بِكَلِمَاتِ اللّٰهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ

উচ্চারণ: আউযু বিকালিমাতিল্লাহিত তা-ম্মা-তি মিন শাররি মা খালাক্ব।

অর্থ: ‘আমি আল্লাহর পরিপূর্ণ বাণীসমূহের উসিলায় তাঁর সৃষ্টির সমস্ত অনিষ্ট থেকে আশ্রয় চাইছি।’ [সহিহ মুসলিম]

আমল-৩: আসমান ও জমিনের যাবতীয় ক্ষতি থেকে সুরক্ষা সকাল ও সন্ধ্যায় ৩ বার করে
بِسْمِ اللّٰهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ

উচ্চারণ: বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মাআসমিহী শাইউন ফিল আরদ্বি ওয়ালা ফিস সামা-ই, ওয়াহুওয়াস সামীউল আলীম।

অর্থ: ‘সেই আল্লাহর নামে যাঁর নামের বরকতে আসমান ও জমিনের কোনো বস্তুই কোনো ক্ষতি করতে পারে না। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।’ [আবু দাউদ, তিরমিজি]

আমল-৪: তিন কুল (সূরা ইখলাস, ফালাক, নাস) সকাল ও সন্ধ্যায় ৩ বার করে

প্রতিটি সূরা ৩ বার করে তিলাওয়াত করতে হবে। হাত দুটি একত্রিত করে তাতে ফুঁ দিয়ে মাথা, মুখমণ্ডল এবং শরীরের যথাসম্ভব সামনের অংশে হাত বুলিয়ে নিতে হবে।

ফজিলত: রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘সকাল ও সন্ধ্যায় এগুলো তিনবার পাঠ করলে তা তোমার সবকিছুর (সকল ক্ষতি ও বিপদের) মোকাবেলায় যথেষ্ট হবে।’ [আবু দাউদ, তিরমিজি]

আমল-৫: শয়তানের প্রভাব ও ফিতনা থেকে মুক্তির জিকির সকাল ও সন্ধ্যায় ১০০ বার (বা ১০ বার)
لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ

উচ্চারণ: লা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুওয়া আলা কুল্লি শাইয়িন ক্বাদীর।

ফজিলত: সারাদিন শয়তানের আক্রমণ থেকে এটি দুর্গস্বরূপ কাজ করে এবং কোনো শয়তান তার কাছে ঘেঁষতে পারে না। [সহিহ বুখারি]

আমল-৬: আল্লাহর ওপর তাওয়াক্কুলের আয়াত (সূরা তাওবাহ ১২৯) সকাল ও সন্ধ্যায় ৭ বার করে
حَسْبِيَ اللّٰهُ لَا إِلٰهَ إِلَّا هُوَ، عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ

উচ্চারণ: হাসবিয়াল্লা-হু লা ইলা-হা ইল্লা- হুওয়া, আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুওয়া রব্বুল আরশিল আযীম।

ফজিলত: যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় ৭ বার পড়বে, আল্লাহ তার দুনিয়া ও আখিরাতের সমস্ত দুশ্চিন্তা ও সংকটের জন্য যথেষ্ট হয়ে যাবেন। [আবু দাউদ]

✓

Spiritual Symptoms Self-Assessment Checklist

Check the symptoms you frequently experience to see recommended Quranic guidance:

Assessment Result: 0 selected

Select the symptoms above that match your experience for personalized guidance.

★ বাস্তব অভিজ্ঞতা ও ফলাফল 390 টি সংরক্ষিত ফিডব্যাক

হেফাজতের আমলের বাস্তব অভিজ্ঞতা ও ফিডব্যাক

শিক্ষার্থী ও সাধারণ মানুষের সরাসরি অভিজ্ঞতা, যারা নিয়মিত আমল করে রোগ ও বিপদ থেকে মুক্তি পেয়েছেন।

নিজের অভিজ্ঞতা জানান
#349 Tasmiah ....
28-Jul-25
যেদিন করি না খারাপ লাগে
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#350 Sanjida ....
28-Jul-25
অনেক পার্থক্য লক্ষ্য করি..আলহামদুলিল্লাহ আমার মিস যায় না..সকালে যদি ফজরের পর না পড়তে পারি..যতক্ষণ না আমি আমলগুলো করছি ততক্ষণ পর্যন্ত অনেক অস্থিরতা কাজ করে..করার পর মনটা অনেক শান্তি লাগে আলহামদুলিল্লাহ। জ্বি আলহামদুলিল্লাহ অনেক পরিবর্তন নিয়ে এসেছে
তৃতীয় স্তর পরীক্ষিত আমল
#351 Afshana ....
28-Jul-25
জি যে দিন আমল করি সেদিন মনে হয় আমি প্রটেক্টেড অনেক বিপদ থেকে বেচে যাই।সুস্থ থাকি।না করলে কাজে বিভিন্ন
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#352 Tithi Ak....
28-Jul-25
জ্বি আলহামদুলিল্লাহ , অনেক পরিবর্তন এসেছে ৷
তৃতীয় স্তর পরীক্ষিত আমল
#353 Farjana ....
28-Jul-25
আলহামদুলিল্লাহ অনেক কিছু পরিবর্তন এসেছে
দ্বিতীয় স্তর পরীক্ষিত আমল
#354 জান্নাতু....
28-Jul-25
যেদিন হেফাজতের আমল করা হয় না ঐদিন দেখা যাচ্ছে অন্যান্য আমল গুলো ছুটে যাচ্ছে বা আমলের প্রতি আগ্রহী কমে যাচ্ছে। আর যেদিন হেফাজতের আমল করা হয় ঐদিন নিজেকে সেফ রাখা যায় আলহামদুলিল্লাহ।
দ্বিতীয় স্তর পরীক্ষিত আমল
#355 মাহফুজ আ....
28-Jul-25
আমি প্রতিদিন চেষ্টা করি হেফাজতের আমল করার। ভুলে যদি কোনদিন মিস যায়, তবে সেদিন আমার অস্বস্তি বোধ হয়। সবসময় রেগে থাকি এবং ভালো লাগেনা। অসুস্থ লাগে মনে হয় যেন আমি সুরক্ষিত নয়। ভয় লাগে। প্রতিদিন এটা আমার অভ্যাস হয়ে গেছে। একদিন না করলে শান্তি পায় না। এমনকি রাতে একা ঘুমাতেও পারিনা। হেফাজতের আমলের কারণে জীবনে যে পরিবর্তন হয়েছে তা হলো : আগে আমি রাত হলে ঘুমোতে ভয় পেতাম। এর একটা কারণ আছে ,কারণ হলো ঘুমানোর কিছুক্ষণ পর আমাকে বুবাই ধরতো বা মুখ চাপায় ধরতো। যখনই আমি একা ঘুমাইতাম তখনই আমার এমন হতো ।মাঝেমধ্যে দিনের বেলায় ও এমন হতো। খুব কষ্ট হতো বাসায় বললে তারা বলতো যে এটা নাকি ডাক্তারি ভাষায় কোন এক অঙ্গ পতঙ্গের সমস্যার কারণে হয়। কিন্তু আমার মনে হতো অন্য কিছু। পরে হেফাজতের আমলটি করার পর থেকে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। এবং আর কখনো এমন হয়নি তারপর থেকে।
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#356 ফাহরিন ব....
28-Jul-25
এভাবে কখনো খেয়াল করা হয়নি।
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#357 Sadia Ak....
28-Jul-25
যেদিন আমল করি সেদিন ভালো লাগে, নিরাপদ মনে হয় নিজেকে। আর যেদিন করি না সেদিন ভয় লাগে এই বুঝি কোনো বিপদ হবে আমার কারণ আমি হেফাজতের আমল করি নি।
দ্বিতীয় স্তর পরীক্ষিত আমল
#358 Sanjida ....
28-Jul-25
১. যেদিন হেফাজতের আমল করিনা সেদিন অস্থিরতা অনুভব হয়। ইবাদতে আলসেমি লাগে+ঘুম আসে এবং পড়তে বসলেও প্রচন্ড ঘুম পায়+ক্লাসে মনোযোগ ধরে রাখতে পারি না। ২.আগে প্রায় সময়ই ঘুমের মধ্যে মনে হতো আমাকে কিছুতে চেপে ধরেছে এমন ভাবে যে,না আমি কোনো কথা বলতে পারতাম নাতো কোনো নড়াচড়া করতে পারতাম। আমার মনে হতো এখনি আমার দম বন্ধ হয়ে যাবে। মাঝে মাঝে মনে হতো আমার মুখ চেপে ধরে পুরোপুরি বাঁকা করে ফেলতেছে এবং এতে অনেক কষ্ট হতো। এটা শুধু রাতের বেলায় ঘটতো এমন না,ঘুমের ভীতির দিনের বেলায়ও হতো। কিন্তু আলহামদুলিল্লাহ সকাল সন্ধ্যা হেফাজতের আমল শুরু করার পর থেকে এখন আর এমন হয় না।
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#359 Sharmin....
28-Jul-25
হেফাজতের আমল করলে মনে হয় যেন রবের জিম্মায় রয়েছি। বড় বড় বিপদগুলো আল্লাহ ছোট ছোট বিপদের মাধ্যমে কাটিয়ে দেয়।
তৃতীয় স্তর পরীক্ষিত আমল
#360 Fatima Y....
28-Jul-25
শারীরিকভাবে সুস্থ অনুভব করি, পড়ালেখায় মনোযোগ থাকে, মানসিকভাবেও সুস্থ থাকি।
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
FAQ

Frequently Asked Questions

What is the authentic Islamic approach regarding হেফাজতের আমল: সকাল ও সন্ধ্যার জরুরি আত্মরক্ষা?
Authentic Islamic guidance relies strictly upon the Noble Quran and authentic Sahih Hadith supplications without any amulets, superstitious rituals, or monetary exploitation. Always consult registered medical physicians for physical health alongside prayer.
Can I perform Ruqyah for this at home by myself?
Yes, Self-Ruqyah is highly recommended in Islam. You can recite Surah Al-Fatihah, Ayat al-Kursi, and the Mu'awwidhat (Surah Al-Ikhlas, Al-Falaq, An-Nas), blow into your cupped hands or clean drinking water, and maintain daily morning and evening adhkar.
Are RuqyahAid services and advice 100% free?
Yes, RuqyahAid provides all guidance, weekly Friday Live Zoom recitation treatments, and support communities 100% free of charge for the sake of Allah worldwide. Both Muslims and non-Muslims are warmly welcomed without any fees.
Free Live Friday Ruqyah Healing (Zoom)

Suffering from Evil Eye, Jinn, or Spiritual Distress?

Join our free weekly live spiritual healing session Every Friday Morning at 6:00 AM (Dhaka, Bangladesh Time (UTC+6)) on Zoom. Join the official WhatsApp groups below to receive weekly links and updates. Muslims and non-Muslims worldwide are warmly welcome.

📥
Free Treatment Starter Kit: Book & Protection Azkar
Download authentic PDF guides and daily azkar poster to start your journey
Confidential & 100% Free

Need Free, Confidential Quranic Spiritual Help?

Complete our secure spiritual help form to receive personalized Quranic recitation guidance, protective prayers, and self-Ruqyah steps at zero cost.

Every Friday Morning 6:00 AM Free Live Zoom Session Join WhatsApp groups for weekly link