100% Free Service All Quranic spiritual support is 100% free. We never sell amulets, charge fees, or guarantee cures.
RuqyahAid HEALING • GUIDANCE • WELLBEING
★ Comprehensive Pillar Guide 1 min read Reviewed for Quranic Authenticity & Safety

হেফাজতের আমল: সকাল ও সন্ধ্যার স্তরভিত্তিক আত্মিক সুরক্ষা

প্রতিদিন সকাল ও সন্ধ্যায় শয়তান, বদনজর, জাদু ও অনিষ্ট থেকে বাঁচার বাধ্যতামূলক ১ম, ২য় ও ৩য় স্তরের মাসনূন হেফাজতের আমল ও সঠিক নিয়ম।

লেকচার সারসংক্ষেপ ও নিয়মাবলী

প্রতিদিন যেমন সূর্যোদয় ও সূর্যাস্তের সময় ফেরেশতাদের বাহিনী পরিবর্তন হয়, ঠিক একইভাবে শয়তানের বাহিনীও দুইবার পরিবর্তন হয়। তাই সকালের আমলগুলো সূর্যোদয়ের পূর্বে এবং সন্ধ্যার আমলগুলো মাগরিবের আগে অথবা পরে করতে হয়।

অভিজ্ঞতার আলোকে মাগরিবের পর যে হেফাজতের আমলগুলো করা হয়, এগুলোর দ্বারা সাধারণত ফজর পর্যন্ত হেফাজত হয়। আবার ফজরের পর সূর্য ওঠার আগে যেগুলো করা হয়, সেগুলোর দ্বারা মাগরিব পর্যন্ত হেফাজত হয়। ফজরের পর থেকে সূর্যোদয় পর্যন্ত জেগে থাকা আবশ্যক, সূর্যোদয়ের আগে ঘুমানো যাবে না।

বিশেষ সতর্কতা ও মহিলাদের জন্য নির্দেশনা

এই আমলগুলো মহিলাদের শারীরিক অসুস্থতার সময়েও আরও বেশি জরুরি মনে করা উচিত। অসুস্থতার সময়েও এই আমলগুলো দোয়া ও জিকির হিসেবে পড়া যাবে। কারণ শয়তান অপবিত্র অবস্থায় সবচেয়ে বেশি আক্রমণ করে।

ঘরে নিয়মিত সূরা বাকারা তেলাওয়াত করা অথবা ফজরের পর কিছু সময়ের জন্য সূরা বাকারার অডিও ছেড়ে রাখা উচিত। বাচ্চাদের সামনে উচ্চৈঃস্বরে আমল পড়ে তাদের গায়ে ফুঁ দিলে তারাও শয়তানের আক্রমণ থেকে সুরক্ষিত থাকবে ইনশাআল্লাহ।

১ ১ম স্তর: বাধ্যতামূলক হেফাজতের আমল (সকাল ও সন্ধ্যায়)

আমল-১: আয়াতুল কুরসি সকাল ও সন্ধ্যায় ১ বার করে
اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ ۚ لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ ۚ لَّهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ۗ مَن ذَا الَّذِي يَشْفَعُ عِندَهُ إِلَّا بِإِذْنِهِ ۚ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ ۖ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِّنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ ۚ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ ۖ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا ۚ وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ

ফজিলত: যে ব্যক্তি সকালে পড়বে সে সন্ধ্যা পর্যন্ত এবং যে সন্ধ্যায় পড়বে সে সকাল পর্যন্ত জিন ও শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর হেফাজতে থাকবে। [সহিহ ইবনে হিব্বান]

আমল-২: সৃষ্টির সকল অনিষ্ট থেকে আশ্রয়ের দোয়া সকাল ও সন্ধ্যায় ৩ বার করে
أَعُوْذُ بِكَلِمَاتِ اللّٰهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ

উচ্চারণ: আউযু বিকালিমাতিল্লাহিত তা-ম্মা-তি মিন শাররি মা খালাক্ব।

অর্থ: ‘আমি আল্লাহর পরিপূর্ণ বাণীসমূহের উসিলায় তাঁর সৃষ্টির সমস্ত অনিষ্ট থেকে আশ্রয় চাইছি।’ [সহিহ মুসলিম]

আমল-৩: আসমান ও জমিনের যাবতীয় ক্ষতি থেকে সুরক্ষা সকাল ও সন্ধ্যায় ৩ বার করে
بِسْمِ اللّٰهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ

উচ্চারণ: বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মাআসমিহী শাইউন ফিল আরদ্বি ওয়ালা ফিস সামা-ই, ওয়াহুওয়াস সামীউল আলীম।

অর্থ: ‘সেই আল্লাহর নামে যাঁর নামের বরকতে আসমান ও জমিনের কোনো বস্তুই কোনো ক্ষতি করতে পারে না। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।’ [আবু দাউদ, তিরমিজি]

আমল-৪: তিন কুল (সূরা ইখলাস, ফালাক, নাস) সকাল ও সন্ধ্যায় ৩ বার করে

প্রতিটি সূরা ৩ বার করে তিলাওয়াত করতে হবে। হাত দুটি একত্রিত করে তাতে ফুঁ দিয়ে মাথা, মুখমণ্ডল এবং শরীরের যথাসম্ভব সামনের অংশে হাত বুলিয়ে নিতে হবে।

ফজিলত: রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘সকাল ও সন্ধ্যায় এগুলো তিনবার পাঠ করলে তা তোমার সবকিছুর (সকল ক্ষতি ও বিপদের) মোকাবেলায় যথেষ্ট হবে।’ [আবু দাউদ, তিরমিজি]

আমল-৫: শয়তানের প্রভাব ও ফিতনা থেকে মুক্তির জিকির সকাল ও সন্ধ্যায় ১০০ বার (বা ১০ বার)
لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ

উচ্চারণ: লা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুওয়া আলা কুল্লি শাইয়িন ক্বাদীর।

ফজিলত: সারাদিন শয়তানের আক্রমণ থেকে এটি দুর্গস্বরূপ কাজ করে এবং কোনো শয়তান তার কাছে ঘেঁষতে পারে না। [সহিহ বুখারি]

আমল-৬: আল্লাহর ওপর তাওয়াক্কুলের আয়াত (সূরা তাওবাহ ১২৯) সকাল ও সন্ধ্যায় ৭ বার করে
حَسْبِيَ اللّٰهُ لَا إِلٰهَ إِلَّا هُوَ، عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ

উচ্চারণ: হাসবিয়াল্লা-হু লা ইলা-হা ইল্লা- হুওয়া, আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুওয়া রব্বুল আরশিল আযীম।

ফজিলত: যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় ৭ বার পড়বে, আল্লাহ তার দুনিয়া ও আখিরাতের সমস্ত দুশ্চিন্তা ও সংকটের জন্য যথেষ্ট হয়ে যাবেন। [আবু দাউদ]

✓

Spiritual Symptoms Self-Assessment Checklist

Check the symptoms you frequently experience to see recommended Quranic guidance:

Assessment Result: 0 selected

Select the symptoms above that match your experience for personalized guidance.

★ বাস্তব অভিজ্ঞতা ও ফলাফল 390 টি সংরক্ষিত ফিডব্যাক

হেফাজতের আমলের বাস্তব অভিজ্ঞতা ও ফিডব্যাক

শিক্ষার্থী ও সাধারণ মানুষের সরাসরি অভিজ্ঞতা, যারা নিয়মিত আমল করে রোগ ও বিপদ থেকে মুক্তি পেয়েছেন।

নিজের অভিজ্ঞতা জানান
#337 মাজেদা আ....
28-Jul-25
আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে লাক্ষো কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ। আপনাদের মাধ্যমে আল্লাহ তায়ালা আমাকে এমন জিনিস শিখার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ যেদিন হেফাজতের আমল করি নিজেকে অনেকটা সেফ মনে হয়। আমি একা থাকি তো রাতে ঘুম আসতে কোন ভয় লাগে। যেদিন হেফাজতের আমল করি সেদিন আর ভয় লাগে না। যেদিন আমি মিস করে ফেলি সেদিন আমার রাতে ভয়ে ঘুম আসেনা। মনের মধ্যে কেমন অশান্তি সৃষ্টি হয় সারাদিন ভালো লাগে না। আর যেদিন হেফাজতের আমল করি আলহামদুলিল্লাহ অনেকটাই ভালো লাগে শুকুর আলহামদুলিল্লাহ।
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#338 Farhana ....
28-Jul-25
হেফাজতের আমল শুরু করার পূর্বে আমি রাতে যখন ঘুমাতাম, মাঝে মধ্যেই ঘুম থেকে উঠার পর প্রচন্ড শরীর ব্যাথা অনুভব করতাম এবং শরীরের বিভিন্ন অংশে কালো হয়ে থাকত,সেগুলোও ব্যাথা করত, আর তা ৩/৪ দিন স্থায়ী হয়ে থাকত,তবে এখন হেফাজতের আমল করার পর থেকে আলহামদুলিল্লাহ আমার এ সমস্যা টা চলে গিয়েছে
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#339 Afifa Al....
28-Jul-25
হিফাজতের আমল করলে অন্তরে শান্তি লাগে। না করলে একটা অস্থিরতা কাজ করে। অনেক সময় অলসতা করে আমল করতে গড়িমসি করি। কিন্তু দেরি করে হলেও যেইমাত্র আমলটুকু করে ফেলি, তখনই স্পষ্টভাবে অস্থিরতা দূর হয়ে শান্তি অনুভব করি। আমল না করলে ফোনে অযথা সময় নষ্ট করি বেশি। মাদ্রাসার ক্লাসের প্রতি সিনসিয়ারিটি, মনোযোগ থাকে না। মনে নানা রকম ওয়াসওয়াসা আসতে থাকে। মাদ্রাসার ক্লাসের কারণে আমার অনেক সমস্যা হচ্ছে, ছেড়ে না দিলে আমি স্বাস্থ্যকর রুটিন মেনটেন করতে পারব না ইত্যাদি মাথার মধ্যে কেউ অনবরত বলতে থাকে। ঠিক মতো আমল করলে এসব সমস্যা দূর হয়ে যায়। ঘরের কাজ করার সময়ও জবানে যিকির আসা সহজ হয়ে যায়। আলহামদুলিল্লাহ।
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#340 Aklima a....
28-Jul-25
আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন , এই আমল করার পর আমার অযথা সময় নষ্ট কম হচ্ছে , এখন যখনই সময় পাই তখন মনের অজান্তেই দূরূদ পড়ে ফেলি , কোনো ভুল হলে বুঝতে পারি , ইসতেগফার করি, alhamdulillah alhamdulillah
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#341 সানজিদা ....
28-Jul-25
যেদিন হেফাজতের আমল করি সেদিন ইবাদতে প্রশান্তি পাওয়া যায়। হেফাজতের আমল না করলে ইবাদতের আগ্রহ কমে যায়।
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#342 ফারজানা ....
28-Jul-25
অস্থিরতা সৃষ্টি হয়।কাজে বারাকাহ পাই না।
তৃতীয় স্তর পরীক্ষিত আমল
#343 Nazmin N....
28-Jul-25
sob kichu elomelo lage, kono kaze barakah payna,mejaz kitkhite t hake
তৃতীয় স্তর পরীক্ষিত আমল
#344 Jakia Kh....
28-Jul-25
আসসালামু আলাইকুম, জ্বি আলহামদুলিল্লাহ আমি বেশ অনেক আগে থেকে নিয়মিত হেফাজতের আমল করি, ১৫+ দোয়া গুলা পড়ার চেষ্টা করি মাঝে মাঝে শুধু বাধ্যতামূলক গুলা পড়া হয়, তবে মাঝে মাঝে যে মিস হয় না তা না, হয়ে যায় অনেক সময় আর আমি অন্য বিষয় গুলো নোটিশ করতে না পারলেও একটা জিনিস নোটিশ করেছি যদি কোনোদিন আমার হেফাজতের আমল মিস হয়ে যায় সেদিন আমার মেজাজ খুব রাগান্বিত হয়ে থাকে আম্মুর সাথে বেশ রেগে কথা বলে ফেলি তো একদিন আমি খেয়াল করেছি কেনো এমন হয় বুজলাম আমার হেফাজতের আমল মিস হয়ে গেলে সেদিন এমন হয়
দ্বিতীয় স্তর পরীক্ষিত আমল
#345 Mohua Ak....
28-Jul-25
খারাপ চিন্তা মাথায় আসে না। তাছাড়া পাপ কাজ কম হয়।
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#346 Mst. Muk....
28-Jul-25
যেদিন হিফাজতের আমল করা হয় এবং যেদিন করা হয় না, এই দুই দিনের মধ্যে একটি স্পষ্ট পার্থক্য লক্ষ্য করা যায়, যা আত্মিক শান্তি, মানসিক প্রশান্তি, এবং আল্লাহর নৈকট্য লাভের ক্ষেত্রে ভিন্নতা আনে। হিফাজতের আমল (যেমন যিকির, দোয়া, ইবাদত) জীবনে ইতিবাচক পরিবর্তন নিয়ে আসে, যেমন কলবের সজীবতা, শয়তানের কুমন্ত্রণা থেকে সুরক্ষা, এবং আল্লাহর বিধান অনুযায়ী জীবন যাপনের মাধ্যমে প্রশান্তি লাভ করা
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#347 নাছিমা আ....
28-Jul-25
দিনটি অনেক ভালো কাটে।ঘুম ভালো হয়। সয়তান ধোকা দিতে পারে কম।এবং অস্থিরতা কাটে পেরেশানি কমে যায় আলহামদুলিল্লাহ
দ্বিতীয় স্তর পরীক্ষিত আমল
#348 Tawshin....
28-Jul-25
Hefajot ar amol korle sob kichu onk valo vabe hoi Alhamdulillah
দ্বিতীয় স্তর পরীক্ষিত আমল
FAQ

Frequently Asked Questions

What is the authentic Islamic approach regarding হেফাজতের আমল: সকাল ও সন্ধ্যার জরুরি আত্মরক্ষা?
Authentic Islamic guidance relies strictly upon the Noble Quran and authentic Sahih Hadith supplications without any amulets, superstitious rituals, or monetary exploitation. Always consult registered medical physicians for physical health alongside prayer.
Can I perform Ruqyah for this at home by myself?
Yes, Self-Ruqyah is highly recommended in Islam. You can recite Surah Al-Fatihah, Ayat al-Kursi, and the Mu'awwidhat (Surah Al-Ikhlas, Al-Falaq, An-Nas), blow into your cupped hands or clean drinking water, and maintain daily morning and evening adhkar.
Are RuqyahAid services and advice 100% free?
Yes, RuqyahAid provides all guidance, weekly Friday Live Zoom recitation treatments, and support communities 100% free of charge for the sake of Allah worldwide. Both Muslims and non-Muslims are warmly welcomed without any fees.
Free Live Friday Ruqyah Healing (Zoom)

Suffering from Evil Eye, Jinn, or Spiritual Distress?

Join our free weekly live spiritual healing session Every Friday Morning at 6:00 AM (Dhaka, Bangladesh Time (UTC+6)) on Zoom. Join the official WhatsApp groups below to receive weekly links and updates. Muslims and non-Muslims worldwide are warmly welcome.

📥
Free Treatment Starter Kit: Book & Protection Azkar
Download authentic PDF guides and daily azkar poster to start your journey
Confidential & 100% Free

Need Free, Confidential Quranic Spiritual Help?

Complete our secure spiritual help form to receive personalized Quranic recitation guidance, protective prayers, and self-Ruqyah steps at zero cost.

Every Friday Morning 6:00 AM Free Live Zoom Session Join WhatsApp groups for weekly link