100% Free Service All Quranic spiritual support is 100% free. We never sell amulets, charge fees, or guarantee cures.
RuqyahAid HEALING • GUIDANCE • WELLBEING
★ Comprehensive Pillar Guide 1 min read Reviewed for Quranic Authenticity & Safety

হেফাজতের আমল: সকাল ও সন্ধ্যার স্তরভিত্তিক আত্মিক সুরক্ষা

প্রতিদিন সকাল ও সন্ধ্যায় শয়তান, বদনজর, জাদু ও অনিষ্ট থেকে বাঁচার বাধ্যতামূলক ১ম, ২য় ও ৩য় স্তরের মাসনূন হেফাজতের আমল ও সঠিক নিয়ম।

লেকচার সারসংক্ষেপ ও নিয়মাবলী

প্রতিদিন যেমন সূর্যোদয় ও সূর্যাস্তের সময় ফেরেশতাদের বাহিনী পরিবর্তন হয়, ঠিক একইভাবে শয়তানের বাহিনীও দুইবার পরিবর্তন হয়। তাই সকালের আমলগুলো সূর্যোদয়ের পূর্বে এবং সন্ধ্যার আমলগুলো মাগরিবের আগে অথবা পরে করতে হয়।

অভিজ্ঞতার আলোকে মাগরিবের পর যে হেফাজতের আমলগুলো করা হয়, এগুলোর দ্বারা সাধারণত ফজর পর্যন্ত হেফাজত হয়। আবার ফজরের পর সূর্য ওঠার আগে যেগুলো করা হয়, সেগুলোর দ্বারা মাগরিব পর্যন্ত হেফাজত হয়। ফজরের পর থেকে সূর্যোদয় পর্যন্ত জেগে থাকা আবশ্যক, সূর্যোদয়ের আগে ঘুমানো যাবে না।

বিশেষ সতর্কতা ও মহিলাদের জন্য নির্দেশনা

এই আমলগুলো মহিলাদের শারীরিক অসুস্থতার সময়েও আরও বেশি জরুরি মনে করা উচিত। অসুস্থতার সময়েও এই আমলগুলো দোয়া ও জিকির হিসেবে পড়া যাবে। কারণ শয়তান অপবিত্র অবস্থায় সবচেয়ে বেশি আক্রমণ করে।

ঘরে নিয়মিত সূরা বাকারা তেলাওয়াত করা অথবা ফজরের পর কিছু সময়ের জন্য সূরা বাকারার অডিও ছেড়ে রাখা উচিত। বাচ্চাদের সামনে উচ্চৈঃস্বরে আমল পড়ে তাদের গায়ে ফুঁ দিলে তারাও শয়তানের আক্রমণ থেকে সুরক্ষিত থাকবে ইনশাআল্লাহ।

১ ১ম স্তর: বাধ্যতামূলক হেফাজতের আমল (সকাল ও সন্ধ্যায়)

আমল-১: আয়াতুল কুরসি সকাল ও সন্ধ্যায় ১ বার করে
اللَّهُ لَا إِلَٰهَ إِلَّا هُوَ الْحَيُّ الْقَيُّومُ ۚ لَا تَأْخُذُهُ سِنَةٌ وَلَا نَوْمٌ ۚ لَّهُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ ۗ مَن ذَا الَّذِي يَشْفَعُ عِندَهُ إِلَّا بِإِذْنِهِ ۚ يَعْلَمُ مَا بَيْنَ أَيْدِيهِمْ وَمَا خَلْفَهُمْ ۖ وَلَا يُحِيطُونَ بِشَيْءٍ مِّنْ عِلْمِهِ إِلَّا بِمَا شَاءَ ۚ وَسِعَ كُرْسِيُّهُ السَّمَاوَاتِ وَالْأَرْضَ ۖ وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا ۚ وَهُوَ الْعَلِيُّ الْعَظِيمُ

ফজিলত: যে ব্যক্তি সকালে পড়বে সে সন্ধ্যা পর্যন্ত এবং যে সন্ধ্যায় পড়বে সে সকাল পর্যন্ত জিন ও শয়তানের অনিষ্ট থেকে আল্লাহর হেফাজতে থাকবে। [সহিহ ইবনে হিব্বান]

আমল-২: সৃষ্টির সকল অনিষ্ট থেকে আশ্রয়ের দোয়া সকাল ও সন্ধ্যায় ৩ বার করে
أَعُوْذُ بِكَلِمَاتِ اللّٰهِ التَّامَّاتِ مِنْ شَرِّ مَا خَلَقَ

উচ্চারণ: আউযু বিকালিমাতিল্লাহিত তা-ম্মা-তি মিন শাররি মা খালাক্ব।

অর্থ: ‘আমি আল্লাহর পরিপূর্ণ বাণীসমূহের উসিলায় তাঁর সৃষ্টির সমস্ত অনিষ্ট থেকে আশ্রয় চাইছি।’ [সহিহ মুসলিম]

আমল-৩: আসমান ও জমিনের যাবতীয় ক্ষতি থেকে সুরক্ষা সকাল ও সন্ধ্যায় ৩ বার করে
بِسْمِ اللّٰهِ الَّذِي لَا يَضُرُّ مَعَ اسْمِهِ شَيْءٌ فِي الْأَرْضِ وَلَا فِي السَّمَاءِ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ

উচ্চারণ: বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মাআসমিহী শাইউন ফিল আরদ্বি ওয়ালা ফিস সামা-ই, ওয়াহুওয়াস সামীউল আলীম।

অর্থ: ‘সেই আল্লাহর নামে যাঁর নামের বরকতে আসমান ও জমিনের কোনো বস্তুই কোনো ক্ষতি করতে পারে না। তিনি সর্বশ্রোতা, সর্বজ্ঞ।’ [আবু দাউদ, তিরমিজি]

আমল-৪: তিন কুল (সূরা ইখলাস, ফালাক, নাস) সকাল ও সন্ধ্যায় ৩ বার করে

প্রতিটি সূরা ৩ বার করে তিলাওয়াত করতে হবে। হাত দুটি একত্রিত করে তাতে ফুঁ দিয়ে মাথা, মুখমণ্ডল এবং শরীরের যথাসম্ভব সামনের অংশে হাত বুলিয়ে নিতে হবে।

ফজিলত: রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘সকাল ও সন্ধ্যায় এগুলো তিনবার পাঠ করলে তা তোমার সবকিছুর (সকল ক্ষতি ও বিপদের) মোকাবেলায় যথেষ্ট হবে।’ [আবু দাউদ, তিরমিজি]

আমল-৫: শয়তানের প্রভাব ও ফিতনা থেকে মুক্তির জিকির সকাল ও সন্ধ্যায় ১০০ বার (বা ১০ বার)
لَا إِلٰهَ إِلَّا اللّٰهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَىٰ كُلِّ شَيْءٍ قَدِيرٌ

উচ্চারণ: লা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুওয়া আলা কুল্লি শাইয়িন ক্বাদীর।

ফজিলত: সারাদিন শয়তানের আক্রমণ থেকে এটি দুর্গস্বরূপ কাজ করে এবং কোনো শয়তান তার কাছে ঘেঁষতে পারে না। [সহিহ বুখারি]

আমল-৬: আল্লাহর ওপর তাওয়াক্কুলের আয়াত (সূরা তাওবাহ ১২৯) সকাল ও সন্ধ্যায় ৭ বার করে
حَسْبِيَ اللّٰهُ لَا إِلٰهَ إِلَّا هُوَ، عَلَيْهِ تَوَكَّلْتُ وَهُوَ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ

উচ্চারণ: হাসবিয়াল্লা-হু লা ইলা-হা ইল্লা- হুওয়া, আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুওয়া রব্বুল আরশিল আযীম।

ফজিলত: যে ব্যক্তি সকাল ও সন্ধ্যায় ৭ বার পড়বে, আল্লাহ তার দুনিয়া ও আখিরাতের সমস্ত দুশ্চিন্তা ও সংকটের জন্য যথেষ্ট হয়ে যাবেন। [আবু দাউদ]

✓

Spiritual Symptoms Self-Assessment Checklist

Check the symptoms you frequently experience to see recommended Quranic guidance:

Assessment Result: 0 selected

Select the symptoms above that match your experience for personalized guidance.

★ বাস্তব অভিজ্ঞতা ও ফলাফল 390 টি সংরক্ষিত ফিডব্যাক

হেফাজতের আমলের বাস্তব অভিজ্ঞতা ও ফিডব্যাক

শিক্ষার্থী ও সাধারণ মানুষের সরাসরি অভিজ্ঞতা, যারা নিয়মিত আমল করে রোগ ও বিপদ থেকে মুক্তি পেয়েছেন।

নিজের অভিজ্ঞতা জানান
#361 Selina A....
28-Jul-25
না করলে মনে হয় যেনো আজ কি করি নাই
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#362 Naema Ja....
28-Jul-25
আমলের প্রতি আগ্রহ থাকে, শারীরিকভাবেও সুস্থ অনুভব করি, পড়ালেখার আগ্রহও থাকে।
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#363 রুমানে জ....
28-Jul-25
হিফাজতের আমল না করলে খুব অশান্তি লাগে। কোনো কাজ ঠিকমতো হয় না। মন খুব বিক্ষিপ্ত থাকে
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#364 সাদিয়া ই....
28-Jul-25
আমি প্রতিদিনই হেফাজতে আমল এবং বাধ্যতামূলক আমলের বাহিরেও আরো অনেক দোয়া পরা হয় আলহামদুলিল্লাহ। যদি কখনো কোন জরুরতের কারণ সম্পূর্ণ আমল করতে না পারি তাহলে খুবই অস্থির লাগে। এই আমলের উছিলায় রব্বুল আলামীন আমাকে অনেক বিপদ থেকে রক্ষা করেছেন আলহামদুলিল্লাহ। না চাইতেই অনেক ইচ্ছা পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ।
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#365 Sayma Ak....
28-Jul-25
হিফাজতের আমল করলে মানসিক শান্তি পাওয়া যায়। ইবাদতে মনোযোগ আসে। মনের ভিতরের সকল ভয় ভীতি দূর হয়ে যায়।
দ্বিতীয় স্তর পরীক্ষিত আমল
#366 শারমিন জ....
28-Jul-25
আমার আশিক জ্বীনের সমস্যা আছে।যেদিন পড়ি।আলহামদুলিল্লাহ সেদিন রাতে কোনো সমস্যা হয় না।এমনি রাতে ঘুমাতে পারি না।যদি না পড়া হয়।ঘুমাতে গেলে চিল্লাচিল্লি করি।ভয়ংকর আওয়াজ করি।কেপে কেপে উঠি। কিন্তু হেফাজতের আমল করলে অনেক টা ঠিক থাকি।আলহামদুলিল্লাহ।
দ্বিতীয় স্তর পরীক্ষিত আমল
#367 সাদিয়া....
28-Jul-25
হেফাজতের আমল করলে সেদিন কেমন যেন আল্লাহর একটা রহমত চলে আসে মনে হয় আজ আল্লাহ আমাকে খারাপ জিনিস থেকে হেফাজত করবেন। নিজের মধ্যে একটা নিরাপত্তাবোধ তৈরি হয়ে যায় আপনাআপনি।
দ্বিতীয় স্তর পরীক্ষিত আমল
#368 Mehnaz P....
28-Jul-25
আসসালামু আলাইকুম, আমার একটা বিশেষ সমস্যা ছিলো। প্রায় রাতেই জিন সংক্রান্ত দুঃস্বপ্ন দেখতাম যার ফলে ভয়ে রাতে ঠিক মতো ঘুমাতে পারতাম না। আমার একজন ঘনিষ্ঠজন হেফাজতের আমলের পরামর্শ দেন তখন থেকেই মূলতঃ আমল করা শুরু করি। কিন্তু সেগুলো ছিলো শুধু তিন কুল ও আয়াতুল কুরসী। এই মাদ্রাসায় ভর্তি হওয়ার পর হাদীসের দোয়াগুলোও আলহামদুলিল্লাহ শিখেছি এবং আমল করে যাচ্ছি। আল্লাহর অশেষ রহমতে আমার রাতের দুঃস্বপ্ন ও ভয় দূরীভূত হয়েছে। আমি মনে করি এই হেফাজতের আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামীন আমাকে এই জটিলতাসহ আরো অনেক বিপদাপদ থেকে হেফাজতে রাখেন, রক্ষা করেন।
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#369 Zaheda A....
28-Jul-25
আলহামদুলিল্লাহ, যে দিন হিফাজতের আমল করি সে দিন মনে একটা অন্য রকম প্রশান্তি কাজ করে। আগে নিয়মিত করা হতো না। কিন্তু এখন নিয়মিত করা হয়। যে দিন হিফাজতের আমল করতে পারতাম না তখন সারাদিনটাই দুশ্চিন্তা আর পেরেশানি লাগতো। আইওএম এর কতৃপক্ষকে অনেক অনেক ধন্যবাদ আমাদের জন্য হিফাজতের আমল বাধ্যতামূলক করে দেয়ার জন্য।
দ্বিতীয় স্তর পরীক্ষিত আমল
#370 MOST Roz....
28-Jul-25
যেদিন করি আলহামদুলিল্লাহ সবকিছু গোছালো হয়। আলহামদুলিল্লাহ না করলে পুরো দিন এলোমেলো।
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
#371 Sawda Su....
28-Jul-25
আলহামদুলিল্লাহ, হিফাজতের আমল আমার জীবনে ব্যাপক পরিবর্তন নিয়ে এসেছে। আমি কল্যাণকর কোনো কাজ স্থির ভাবে শেষ করতে পারতাম না বিশেষ করে দ্বীনি ইলম অর্জন এর ক্ষেত্রে। আমি আইওএম এ আগে একবার ভর্তি হয়ে ও ক্লাস কন্টিনিউ করতে পারিনি। কিন্তু আল্লাহর রহমতে এবারের কোর্সের ক্লাস গুলো করতে পারছি। তাছাড়া হেফাজতের আমল করলে মানসিকভাবে ও স্ট্রং থাকা যায়, মন প্রফুল্ল থাকে। আগে যেমন সহজে ডিপ্রেশন চলে আসত আল্লাহর রহমতে এখন সেটার পরিমাণ কমে গেছে।
তৃতীয় স্তর পরীক্ষিত আমল
#372 উম্মে হা....
28-Jul-25
আলহামদুলিল্লাহ আমার কোনো রকম সমস্যা নেই।যেমন:অনেকের জিন সম্পর্কিত সমস্যা থাকে। তবুও আমি নিয়মিত হেফাজতের আমল করি যাতে ভবিষ্যতেও কোনো রকমের সমস্যা না হয়।
শুধু বাধ্যতামূলক পরীক্ষিত আমল
FAQ

Frequently Asked Questions

What is the authentic Islamic approach regarding হেফাজতের আমল: সকাল ও সন্ধ্যার জরুরি আত্মরক্ষা?
Authentic Islamic guidance relies strictly upon the Noble Quran and authentic Sahih Hadith supplications without any amulets, superstitious rituals, or monetary exploitation. Always consult registered medical physicians for physical health alongside prayer.
Can I perform Ruqyah for this at home by myself?
Yes, Self-Ruqyah is highly recommended in Islam. You can recite Surah Al-Fatihah, Ayat al-Kursi, and the Mu'awwidhat (Surah Al-Ikhlas, Al-Falaq, An-Nas), blow into your cupped hands or clean drinking water, and maintain daily morning and evening adhkar.
Are RuqyahAid services and advice 100% free?
Yes, RuqyahAid provides all guidance, weekly Friday Live Zoom recitation treatments, and support communities 100% free of charge for the sake of Allah worldwide. Both Muslims and non-Muslims are warmly welcomed without any fees.
Free Live Friday Ruqyah Healing (Zoom)

Suffering from Evil Eye, Jinn, or Spiritual Distress?

Join our free weekly live spiritual healing session Every Friday Morning at 6:00 AM (Dhaka, Bangladesh Time (UTC+6)) on Zoom. Join the official WhatsApp groups below to receive weekly links and updates. Muslims and non-Muslims worldwide are warmly welcome.

📥
Free Treatment Starter Kit: Book & Protection Azkar
Download authentic PDF guides and daily azkar poster to start your journey
Confidential & 100% Free

Need Free, Confidential Quranic Spiritual Help?

Complete our secure spiritual help form to receive personalized Quranic recitation guidance, protective prayers, and self-Ruqyah steps at zero cost.

Every Friday Morning 6:00 AM Free Live Zoom Session Join WhatsApp groups for weekly link